ইউসিবি ও উপায় এর সাথে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউসন সিস্টেম লিমিটেডের ত্রি-পক্ষীয় চুক্তি

ইউসিবি ও উপায় এর সাথে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউসন সিস্টেম লিমিটেডের ত্রি-পক্ষীয় চুক্তি
জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটারের ভেন্ডিং সিস্টেম সহজীকরণে ইউসিবি ও উপায় এর সাথে সম্প্রতি একটি ত্রি-পক্ষীয় চুক্তিতে অতিথিরা।

হ্যালো বাংলা ডেস্ক: গ্রাহকদের সেবার মান উন্নয়নে, দ্রুত বর্ধনশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইউসিবি এর সাথে সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

উক্ত ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপায় এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এসইভিপি ও হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম এবং জেজিটিডিএসএল-এর কোম্পানি সচিব মো. শহিদুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মনজুর আহমদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপায় এর পরিচালন পর্ষদ সদস্য এটিএম তাহমিদুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেজিটিডিএসএল এর মহাব্যবস্থাপকগণ সহ প্রকল্প পরিচালক প্রকৌ. লিটন নন্দী, অফিসার্স ওয়েলফেয়ার এসাসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রকল্প দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক, সিলেটস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভিপি ও শাখা ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম ও সভ্যসাচী গুপ্ত এবং উপায় থেকে হেড অব গভার্ণমেন্ট সেল্স হাসান মো. জাহিদ।

ইউসিবি, উপায় ও জালালাবাদ গ্যাসের মধ্যে প্রয়োজনীয় কারিগরী সংযোগ স্থাপন শেষে দ্রুতই এ সেবাটি চালু করা হবে। এ চুক্তির ফলে জালালাবাদ গ্যাসের সম্মানিত গ্রাহকগণ POS ও GPRS পদ্ধতিতে জেজিটিডিএসএল কাস্টমার অ্যাপ, উপায় কাস্টমার অ্যাপ এবং উপায় এজেন্ট অ্যাপ-উভয়ের মাধ্যমেই প্রি-পেইড গ্যাস মিটারে রিচার্জ করতে পারবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০২১ সালের ১৭ মার্চ । বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।

ত্রি-পক্ষীয় চুক্তি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের সেবার মান বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা ।

পূর্ববর্তী ভার্চুয়াল জগতের সর্বোচ্চ সুরক্ষায় টু ফ্যাক্টর অথেনটিকেশন
পরবর্তী বিদ্যুতের ঘাটতি বিশ্বের প্রতিটি মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে: শেখ হাসিনা