পানামায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

পানামায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

হ্যালো বাংলা ডেস্ক: কলম্বিয়া ও পানামা সীমান্তবর্তী ক্যারিবীয়র একটি প্রত্যন্ত অঞ্চলে বুধবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ ভাগ।

পানামার কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার পূর্বাঞ্চলীয় পুয়ের্তো ওবালদিয়া শহর উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।

কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কোন ধরনের সুনামির সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে।

পানামার ন্যাশনাল সিভিল প্রটেকশন সিস্টেম (সিনাপ্রোক) জানায়, ভূমিকম্পটি রাজধানী পানামা সিটি ও এর পার্শ্ববর্তী পশ্চিম অঞ্চল এবং ক্যারিবীয়র গুনা ইয়ালা অঞ্চলসহ পানামাজুড়ে অনুভূত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সীমান্তের উভয় পাশে শক্তিশালী কম্পনের কথা জানায়।

সূত্র: বাসস

পূর্ববর্তী সাহিত্যে বুকার পেলেন জর্জি গোসপোদিনভ এবং অ্যাঞ্জেলা রোডেল
পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা