বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ দেখা যাবে না

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ দেখা যাবে না

আগামী ৯ মে থেকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ বাংলাদেশের টিভি চ্যানেলে দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের সমর্থকদের খেলা দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। সেখানে নেই বাংলাদেশের কোনও টিভি চ্যানেলের নাম! লেখা- দ্রুত নিশ্চিত করা হবে। আপাতত বাংলাদেশের মানুষ টিভিতে এই সিরিজ দেখতে পাচ্ছেন না।

বাংলাদেশে খেলা দেখা না গেলেও ভারতের দর্শকরা বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দেখতে পারবেন। ফ্যানকোডের মাধ্যমে সাকিবদের খেলা দেখতে পারবেন ভারতের দর্শকরা। আয়ারল্যান্ডের সমর্থকরা প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন। অন্যদিকে নর্থ আমেরিকার দর্শকরা উইলো টিভিতে সাকিব-তামিমদের ম্যাচ উপভোগ করতে পারবেন।

বাংলাদেশের খেলা সম্প্রচার নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং জানতে চেয়েছি যে বাংলাদেশে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, জানতে পারবো।’

পূর্ববর্তী বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে সম্মত হাঙ্গেরি: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী কাঁচা আম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা এবং পার্শ্বপতিক্রিয়া