৪-০ গোলের জয় পেল বসুন্ধরা কিংস

৪-০ গোলের জয় পেল বসুন্ধরা কিংস
ছবি: বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে একেবারে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস। টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পথে রহমতগঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

শুক্রবার (২৮ এপ্রিল) মুন্সিগঞ্জের শহীদ লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিংসের হয়ে জোড়া গোল করেছেন মিগেল ফিগেইরা। একটি করে গোল করেছেন রবসন রবিনিয়ো ও আসরর গফুরভ।

ম্যাচে প্রথমার্ধে বসুন্ধরা ৩-০ গোলে এগিয়ে ছিল। এই ম্যাচে হেরে যাওয়ায় রহমতগঞ্জের প্রিমিয়ার লিগ থেকে অবনমনের সম্ভাবনা আরো বেড়ে গেল। বসুন্ধরা ১৩ ম্যাচে ১২ জয় এবং এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে, রহমতগঞ্জ ১৩ ম্যাচে ৭ পরাজয়, ২ জয় এবং ৪ জয়ে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। ঢঅকা আবাহনী ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এবারের লিগে দুর্দান্ত ফর্মে আছে অস্কার ব্রুজনের দল বসুন্ধরা। শুক্রবার ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বসুন্ধরা। মাত্র ৭ মিনিটের সময় রবসন আজেভেদোর গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩০ মিনিটের মাথায় অসরোর গাফুরোভ দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিগুয়েল ফিগুয়েরা দলের তৃতীয় গোলটি করেন।

বিরতিরর পর ম্যাচের শেষ মিনিটে বসুন্ধরার ফিগুয়েরা নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করলে রহমতগঞ্জের সব আশা শেষ হয়ে যায়।

এদিকে, দিনের অপর এক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ১-০ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে দেয়। আর শেখ জামাল ২-১ গোলে বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে। মুক্তিযোদ্ধার পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন এমানুয়েল উজোচুকঊ রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগে। আর শেখ জামালের পক্ষে সুলেইমান সিল্লাহ ও ভালিজোনভ এবং পুলিশের পক্ষে মোহাম্মাদ শেখ বাবলু গোল করেন।

 

পূর্ববর্তী শেখ জামাল হত্যার ‘মাস্টারমাইন্ড’ জিয়াউর রহমান : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
পরবর্তী যে ১০ টি কারনে প্রতিদিন বই পড়া উচিত