চ্যাট জিপিটি এখন অ্যাপল ওয়াচে!

চ্যাট জিপিটি এখন অ্যাপল ওয়াচে

চ্যাট জিপিটি চলে এলো অ্যাপল ইউজারদের আরও কাছে। বড় বড় টেক জায়ান্টদের প্রতিযোগিতায় হিমশিম খাইয়ে দেয়া এই চ্যাটবট এখন পাচ্ছেন অ্যাপল ওয়াচেই

অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই ওয়াচজিপিটি অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যার মাধ্যমে খুব সহজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এই ওয়াচজিপিটি অ্যাপ ও অ্যাপল ঘড়িতে নিয়ে তার ব্যবহারের একটি ডেমো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ওয়াচজিপিটি অ্যাপটি অ্যাপল ওয়াচের হোম স্ক্রিনে আছে। সেখানে ট্যাপ করলেই সব চ্যাটবট ফাংশনগুলো ব্যবহার করা যাবে।

যদিও চ্যাটজিপিটির মতো স্মার্টওয়াচের ক্ষেত্রেও এই ওয়াচজিপিটি থেকে আপনি যা জানতে চান তা লিখতে হবে সবকিছু টাইপ করে। তবে ওয়াচজিপিটিতে রয়েছে বাড়তি সুবিধা। তা হলো ভয়েস ইনপুট সাপোর্ট, আপনি আপনার অজ্ঞাত সব প্রশ্ন ওয়াচজিপিটির কাছে মুখে বলেও জানতে পারেন। সব মিলিয়ে চ্যাট জিপিটির জয়জয়কার চলছে!

পূর্ববর্তী নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না, বললেন কামরুল ইসলাম
পরবর্তী চোখ ব্যথার সমাধান হবে ব্যায়ামে