হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা ভয়েস কলে ডেটা ব্যবহার কমানো যায়। এক্ষেত্রে প্রথমেই আপনার হোয়াটস অ্যাপ এর নতুন সংস্করণে আপডেট থাকতে হবে। আমরা জানি অনেকেই মোবাইল ডেটা ব্যবহার করে কথা বলে। এবং এতে করে অনেক মেগাবাইট খরচ হয়। সেই ডেটা ব্যবহার যেভাবে কমিয়ে পরিষ্কারভাবে কথা বলতে ও শুনতে পারবেন তার একটি সহজ ট্রিকস আছে। নীচের সেটিংস অনুসরণ করে, আপনি নিজেও এই সুযোগটি তৈরি করে নিতে পারবেনঃ
=> অ্যাপটিতে যান এবং আপনি আপনার স্ক্রিনের উপরের ডানদিকে তিনটি বিন্দু দেখতে পাবেন। সেখানে চাপ দিন।
=> সেটিংস অপশনে যান
=> স্টোরেজ এবং ডাটাতে প্রবেশ করুন
=> ইউজ লেস ডাটা ফর কলস, অপশনটি চালু করে দিন।
এখন লো সিগন্যাল এবং কম ডেটা খরচ করে আপনি পরিষ্কারভাবে যোগাযোগ করতে পারবেন।
তথ্যসূত্রঃ হাও টু শাউট.কম









