www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ জুলাই, ২০২৪: উত্তর আমেরিকার দেশ কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে বৃহস্পতিবার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার (৪.৯৭ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে মার্কিন এই সংস্থাটি।
অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।










