কোপা সেমিফাইনালে কানাডার বিপক্ষে খেলবেন মেসি

Messi to play against Canada - Sports - 9 July 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ৯ জুলাই, ২০২৪: আগামীকার সাকাল ৬ টায় কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা। এই ম্যাচে খেলবেন সদ্য হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠা লিওনেল মেসি। বিষয়েটি দলের জন্য ইতিবাচক একটি বার্তা। পেরুর বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি এই তারকা।

তবে এবার সুখবর দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন এই কোচ জানালেন সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুতি ইন্টার মায়ামি ফরোয়ার্ড।

গ্রুপপর্বে চিলির বিপক্ষে ম্যাচে বাম পায়ের ব্যথায় অস্বস্তি বোধ করতে দেখা যায় মেসিকে। পরে পেরুর বিপক্ষে মাঠে দেখা যায়নি তাকে। যদিও কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে পুরো সময় মাঠে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে খুব বেশি পারফরম্যান্স দেখাতে পারেননি। ফিটনেস নিয়েও শঙ্কা ছিল তার।

তবে সেমিফাইনালে মাঠে নামার আগে স্কালোনি পরিস্কার করে জানিয়ে দিলেন, শঙ্কা নেই মেসিকে নিয়ে। তিনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমাদের জন্য জরুরি সে। ’

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।অবশ্যই শক্তিশালি প্রতিপক্ষ কানাডা। তবে মেসি খেলার কারণে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে।

পূর্ববর্তী রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৩৭ জন নিহত
পরবর্তী পিতৃত্বকালীন ছুটি কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের