বন্যার কারণে ফেনির দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

HSC exam suspended in two upazilas due to floods - National - 2 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: দেশের সর্বত্র চলছে ভারী বর্ষণ। ফলে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করে। অপর দিকে ভারতের উজানে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। এদিকে বন্যার কারণে ফেনীর দুই উপজেলায় আজ মঙ্গলবারের (২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার নিজেই জানান, গতকাল সোমবারের ভারীবর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে ফুলগাজী ও পরশুরামে পরীক্ষা নেওয়ার কেন্দ্রগুলো অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি আমরা তিন বোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। পরে তাদের নির্দেশনা মতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে, সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পূর্ববর্তী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের নির্দেশ
পরবর্তী বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় নেবে না: আইজিপি