মেসি ১৫টি ব্যালন ডি’অর জিততো রোনালদোর মতো পরিশ্রমী হলে

১৫টি ব্যালন ডি’অর জিততো মেসি, রোনালদোর মতো পরিশ্রমী হলে

আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়ে লিওনেল মেসি ক্যারিয়ারের সেরা অর্জনের স্বাদ গ্রহণ করেছেন। সম্প্রতি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে সেই অর্জনের স্বীকৃতিও পেয়ে গেছেন। পুরো ক্যারিয়ার জুড়ে তার বিরুদ্ধে সমালোচকদের যে প্রশ্ন ছিল, ক্লাব ফুটবলের অন্যতম সফল এই তারকা জাতীয় দলে কবে সাফল্য পাবেন, তার জবাবও বিশ্বকাপ শিরোপা অর্জনের মাধ্যমে দিয়ে দিয়েছেন।

প্রশংসার সাগরে ভাসতে থাকা মেসিকে নিয়ে অবশ্য তার বর্তমান ক্লাব পিএসজি এখনও খুশী হতে পারেনি। এবারের মৌসুমটা দারুনভাবে শুরু হলেও বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলর দুই লেগেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। ফলে আরও একবার ইউরোপীয়ান সাফল্য থেকে বঞ্চিত হতে হলো তারকা সমৃদ্ধ পিএসজিকে।

পিএসজির এই বিদায়ে মেসি ছিলেন একবারেই নিষ্প্রভ। নকআউট পর্বের দুই লেগের ম্যাচে মেসি কিছুই করতে পারেননি। এজন্য অবশ্য সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাকে।

পূর্ববর্তী আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
পরবর্তী চিনির দাম কমেনি বাজারে