Tag: মোস্তাফিজ

  • উড়ন্ত যুক্তরাষ্ট্রকে মাটিতে নামিয়ে আনলেন মোস্তাফিজ

    উড়ন্ত যুক্তরাষ্ট্রকে মাটিতে নামিয়ে আনলেন মোস্তাফিজ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ মে, ২০২৪: যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায় বাংলাদেশ। সদ্য ক্রিকেটে নাম লেখানো এই দেশটির কাছে বাংলাদেশের পরাজয় মেনে নিতে পরেনি দেশের ক্রিকেট প্রেমিকরা। দারুন সমালোচনার মধ্যে পড়ে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে যেন আকাশে উড়তে থাকে। এই অবস্থায় তৃতীয় ম্যাচে উড়ন্ত যুক্তরাষ্ট্রকে মাটিতে নামিয়ে আনলেন মোস্তাফিজুর রহমান।

    বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো বোলার ইনিংসে ৫ উইকেটের বেশি পাননি। শনিবার সে রেকর্ড ভাঙলো। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে ৬ উইকেট নেয়ার কীর্তি দেখালেন মোস্তাফিজুর রহমান।

    হিউস্টনে গতকাল রাতে মোস্তাফিজের বিধ্বংসী বোলিংয়েই ৯ উইকেটে ১০৪ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ পায় ১০ উইকেটের বিশাল জয়। যুক্তরাষ্ট্রের শুরুটা হলো বেশ ভালো। কিন্তু সাকিব আল হাসান প্রথম উইকেট তুলে নেওয়ার পরই ভেঙে পড়লো তারা।

    আসলে ভেঙে দিলেন মোস্তাফিজুর রহমান, তিনি একাই নিলেন ছয় উইকেট। অল্প রান তাড়া করতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দেন সৌম্য সরকার।

    এ ম্যাচের একাদশে সবমিলিয়ে চারটি বদল নিয়ে আসে যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, ওপেনার স্টিভেন টেলর, প্রথম ম্যাচ জয়ের নায়ক হারমিত সিং ও দ্বিতীয় ম্যাচ জেতানো আলী খান ছিলেন না। তবুও শুরুটা ভালো হয় যুক্তরাষ্ট্রের। প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়েই ৩৫ রান তোলে তারা। পঞ্চম ওভারেও সাকিবকে ছক্কা হাঁকান দলটির ওপেনার শায়ান জাহাঙ্গীর।

    এক বল পর সাকিবের বলে ক্যাচ ছেড়ে দেন গুসের ক্যাচ ছেড়ে দেন শান্ত। পঞ্চম ওভারের শেষ বলে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। সাকিবের বলেই লং অফে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুস। ১৫ বলে ৫টি চার ও ১ ছক্কায় ২৭ রান করেন তিনি।

    ভেঙে যায় ৪৬ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে আরেক ওপেনার জাহাঙ্গীরকেও ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। তার বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো তানজিম হাসানের হাতে ক্যাচ দেন জাহাঙ্গীর। ২ চার ও ১ ছক্কায় ২০ বলে ১৮ রান করেছিলেন তিনি।

    দুই ওপেনারকে হারানোর পর অনেকটাই খেই হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্রের ইনিংসও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তৃতীয় উইকেটিও পান মোস্তাফিজুর রহমান। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৯ বলে ৩ রান করা নিতিশ কুমার।

    উইকেট পান আরেক পেসার তানজিম হাসান সাকিবও। ৭ বলে ২ রান করে তার বলে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন তিনি।

    আগের ওভারে ক্যাচ ধরা রিশাদ হোসেন পরের ওভারে বোলিংয়ে এসে নিজেই উইকেট পান। ২০ বল খেলে স্রেফ ৭ রান করা মিলিন্দ কুমারকে আউট করেন তিনি। মাঝে কোরি এন্ডারসন এসে ইনিংস গোছানোর চেষ্টা করেছিলেন।

    কিন্তু ১৮তম ওভারে এসে দুই উইকেট নেন মোস্তাফিজ। প্রথমে ১২ বলে ১৭ রান করা ভ্যান স্কালওয়েকে আউট করেন। এরপর ১৮ বলে ১৮ রান করা অ্যান্ডারসন হয়ে যান বোল্ড। শেষ ওভার করতে এসে জাতিন্দর সিংকে বোল্ড করে নিজের ফাইফার পূর্ণ করেন মোস্তাফিজ।

    শেষ বলে গিয়ে তার বলে ক্যাচ দেন নিসর্গ প্যাটেলও। ৬ বলে ২ রান করেছিলেন তিনি। এই উইকেট নিয়ে একটি রেকর্ডেও নাম লেখান মোস্তাফিজ। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ছয় উইকেট পেলেন তিনি। সবমিলিয়ে ৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে ৬ উইকেট পেলেন তিনি। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে ২২ রান দিয়ে পাঁচ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।

    রান তাড়ায় নেমে কোনো কষ্টই করতে হয়নি বাংলাদেশকে। লিটন দাস একাদশে থাকলেও এদিন ইনিংস উদ্বোধনে আসেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লের ছয় ওভারে তারা তুলে নেন ৪৭ রান। ১১তম ওভারে গিয়ে নিজের হাফ সেঞ্চুরি দেখা পান তানজিদ হাসান।

    উদ্বোধনী জুটিতেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৪২ বল খেলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৮ রান করেন তানজিদ হাসান। ৪ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন সৌম্য। তাদের কল্যাণে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ১০ উইকেট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

    এই জয়ের ফলে হাতাশায় নিমর্জিত বাংলাদেশের সমর্থকদের কিছুটা আশার আলো দেখতে শুরু করেছে।

    এই ম্যাচেই অনন্য এক রেকর্ড গড়লেন সাকিব:

    প্রথম দুই ম্যাচে বল হাতে হতাশ থাকতে হয়েছে সাকিব আল হাসানকে। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বল হাতে পেলেন কাঙ্ক্ষিত সেই উইকেটের দেখা। আন্দ্রিয়েস গুসকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। তাতেই গড়েন অনন্য এক রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে একইসঙ্গে ১৪ হাজার রান ও ৭০০ উইকেট ঝুলিতে নেই আর কোনো ক্রিকেটারের। সাকিবই সেখানে প্রথম নাম লেখালেন। ব্যাট হাতে আগেই ১৪ হাজারের মাইলফলককে ছাড়িয়ে গেছেন তিনি।

    তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইনকে টপকে ১৭ নম্বরে আছেন সাকিব। সবচেয়ে বেশি এক হাজার ৩৪৭ উইকেট নিয়ে শীর্ষে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তবে বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিবের আগে আছেন কেবল ড্যানিয়েল ভেট্টরি। আর  ছয়টি উইকেট পেলেই কিউই স্পিনারকে ছাড়িয়ে যাবেন তিনি।

  • আইপিএলে মোস্তাফিজের বাজিমাতে চেন্নাইয়ের বিজয়

    আইপিএলে মোস্তাফিজের বাজিমাতে চেন্নাইয়ের বিজয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ মার্চ, ২০২৪: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য পেসার মোস্তাফিজ সাধারণত দেশের টেস্ট দলে সুযোগ পাননা। বাংলাদেশের সঙ্গে যখন দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে তখন মোস্তাফিজ ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস-এ। আর  উদ্বোধনী খেলাতেই বাজিমাত করেছেন মোস্তাফিজ।

    শুক্রবার রাতে অনুষ্ঠিত আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইক ৬ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন চেন্নাইয়ের মোস্তাফিজ।

    চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ব্যাঙ্গালুরু। ৪ ওভারে ৩৭ রান তুলে ব্যাঙ্গালুরুকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার কোহলি ও অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস।

    এ অবস্থায় ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মত মোস্তাফিজকে বোলিংয়ে আনে চেন্নাই। নিজের প্রথম বলটি দেন ওয়াইড, পরের বলে চার মারেন ডু-প্লেসি। কিন্তু মুস্তাফিজের তৃতীয় বল ছয় মারতে গিয়ে আউট হয়ে যান এই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন মোস্তাফিজ। ওভারের তৃতীয় বলে ডু-প্লেসিসকে ও শেষ বলে রজত পাতিদারকে বিদার করেন ফিজ। ডু-প্লেসিস ২৩ বলে ৩৫ ও পাতিদার খালি হাতে বিদায় নেন।

    ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারও জোড়া উইকেট শিকার করেন মোস্তাফিজ। ২০ বলে ২১ রান করা কোহলিকে এবং ২২ বলে ১৮ রান করা অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে বোল্ড করেন ফিজ। এই ওভারে মাত্র ৩ রান দেন তিনি। ২ ওভার বল করে ৭ রানে ৪ উইকেটে পকেটে ভরেন ফিজ।

    ২১ রানের ইনিংস খেলার পথে বিশে^র ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রান পূর্ণ করেন কোহলি।

    মোস্তাফিজের তোপে ৭৮ রানে ৫ উইকেট হারায় ব্যাঙ্গালুরু। তবে ষষ্ঠ উইকেটে ৫০ বলে ৯৫ রান যোগ করে ব্যাঙ্গালুরুকে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দেন অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিক। ৪টি চার ও ৩টি ছক্কায় রাওয়াত ২৫ বলে ৪৮ এবং ৩টি চার ও ২টি ছক্কায় কার্তিক ২৬ বলে অপরাজিত ৩৮ রান করেন।

    নিজের শেষ দুই ওভারে যথাক্রমে- ৭ এবং ১৬ রান নেন মুস্তাফিজ। ম্যাচে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন ফিজ। আইপিএলে এটিই সেরা বোলিং ফিগার মোস্তাফিজের। আগেরটি ছিলো ২০১৬ সালে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট শিকার করেছিলেন ফিজ। এছাড়া চেন্নাইয়ে হয়ে অভিষেকে যৌথভাবে সেরা বোলিং ফিগারের নজিরও গড়েন বাংলাদেশের কাটার মাস্টার।

    ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ৮ বল বাকী রেখেই জয় তুলে নেয় চেন্নাই। দলের পক্ষে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১৫ বলে ৩৭, শিবম দুবে ২৮ বলে অপরাজিত ৩৪, আজিঙ্কা রাহানে ১৯ বলে ২৭ এবং রবীন্দ্র জাদেজা ১৭ বলে অনবদ্য ২৫ রান করেন।

    দুর্দান্ত পারফরম্যান্স ছাড়াও ম্যাচে অনন্য এক নজির গড়েছেন এই বাংলাদেশি ক্রিকেট তারকা। জার্সিতে অ্যালকোহল কোম্পানির লোগো ছাড়াই মাঠে নামেন তিনি। ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় সেই মদ ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই মুসলিম ক্রিকেটার।

  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

    মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: মাথায় বলের আঘাত পেয়েছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে চট্রগ্রামে নেটে অনুশীলন করার সময় তিনি আহত হন। সম্ভবত বিপিএলে আর দেখা যাবেনা মোস্তাফিজকে।

    আজ রবিবার সকালে (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল অনুশীলন করছিল। এই সময় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

    বিপিএলে আজ কোনো খেলা নেই। তবে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হওয়ার আগে আজ সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সেখানেই নেটে বল করছিলেন মোস্তাফিজ।

    একটি ডেলিভারি দিয়ে মোস্তাফিজ ফিরে যাচ্ছিলেন নিজের বোলিং মার্কে, আরেকটি ডেভিলারি দেয়ার জন্য। এ সময় কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন ডাক দেন তাকে। কোচের ডাকে সাড়া দিতে মাথা ঘুরিয়ে হাঁটতে শুরু করলেই অন্য নেট থেকে আশা একটি শট পেছনে থেকে মোস্তাফিজের মাথায় আঘাত করে।

    সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন জাতীয় দলের এই বাঁ-হাতি কাটার মাস্টার। মাথা ফেটে রক্তও বের হতে দেখা যায়। দ্রুত দলের চিকিৎসকরা এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

    পরে তাকে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপালে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর, এখনও জানা সম্ভব হয়নি।

    হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে আঘাত খুব গুরুতর নয়। মোস্তাফিজের মাথার চামড়া কেটে গেছে। সিটি স্ক্যানে মাথায় ফাটল ধরা পড়েনি।

    এবারের বিপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।