Tag: ফেরত

  • সোমালিয়ায় জিম্মি নাবিকদের সুস্থভাবে ফেরত আনা হবে: নৌ প্রতিমন্ত্রী

    সোমালিয়ায় জিম্মি নাবিকদের সুস্থভাবে ফেরত আনা হবে: নৌ প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: সোমালিয়ায় জিম্মি নাবিকদের সুস্থভাবে ফেরত আনা হবে, বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন,  “যেকোনো মূল্যে নাবিকদের সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধ পরিকর।  প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তাদের নিরাপদে ফেরত আনতে, যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বসে নেই। এক মুহূর্ত বিক্ষিপ্ত না, আমরা সবাই সংযুক্ত আছি।”

    বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ গতকাল মঙ্গলবার (১২ মার্চ) সোমালিয়ার দস্যুদের কবলে পড়েছে। ওই জাহাজে কর্মরত ২৩ জন বাংলাদেশি নাবিক দস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছেন। সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অব ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে।

    আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযানগুলো সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা  নিশ্চিতে কর্মপন্থা নেওয়ার লক্ষ্যে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ বাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি।”

    তিনি বলেন, “আমাদের যে ২৩ জন নাবিক আছেন তাদের জীবনের নিরাপত্তার আমাদের কাছে ফাস্ট প্রায়োরিটি। আমাদের চেষ্টা চলছে নাবিকদের রক্ষা করা এবং জাহাজটিকে উদ্ধার করা।”

    ভারতের সহযোগিতা চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “ভারতের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি।”

  • সাজার মেয়াদ শেষ হওয়ায় ১৫৭ বিদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ হাইকোর্টের

    সাজার মেয়াদ শেষ হওয়ায় ১৫৭ বিদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ হাইকোর্টের

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ ফেব্রুয়ারি, ২০২৪: হাইকোর্ট এক নির্দেশে জানিয়েছে সাজার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশের কারাগারে থাকা ১৫৭ বিদেশি বন্দীকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

    বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি  এটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

    গত ২১ জানুয়ারির প্রতিবেদনে জানানো হয়, দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের সাজা শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ১৫৭ জন বিদেশি কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের ও একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। ১৫৭ জনের মধ্যে ১৯ জনের মতো নারী। উচ্চ আদালতের আদেশের পর কারা অধিদপ্তরের পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হবে। পরবর্তী শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবেদনটি হলফনামা করে দাখিল করবেন বলে জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল দিয়ে অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়াকে (২৬) গ্রেফতার আটক করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ওই দিনই আটক ব্যক্তিকে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করে তার নামে মামলা করে বিজিবি। তদন্তের পর একই বছর ৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ২৪২ ধারা ও দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২ আইনের ৪ ধারায় অভিযোগ আনা হয়।  বিচার শেষে মৌলভীবাজারের চতুর্থ বিচারিক হাকিম এম মিজবাহ উর রহমান দোষ স্বীকার ও অতীতে অনুপ্রবেশের অভিযোগ না থাকায় আদালত গোবিন্দ উড়িয়াকে ২ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদ- দেন। এ রায়ের পর দুই বছর কেটে গেলেও প্রত্যাবাসন হয়নি গোবিন্দ উড়িয়ার। তাই তার প্রত্যাবাসনের ব্যবস্থা করতে মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপারকে নির্দেশ দেন আদালত।

    এ নিয়ে গনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ১১ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী বিভূতি তরফদার। সাজা ভোগ করা কারাবন্দি গোবিন্দ উড়িয়ার কারামুক্তি ও তার প্রত্যাবাসনে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয় রিট পিটিশনে। গত ১৫ জানুয়ারি এ রিটে প্রাথমিক শুনানির পর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। আদেশে গোবিন্দ উড়িয়াকে কারামুক্তির নির্দেশ দেয়া হয়। আর দণ্ড বা সাজাভোগ করার পরও প্রত্যাবাসনের ব্যবস্থা না করে কারাবন্দি রাখা হয়েছে, এমন বিদেশি নাগরিকদের তালিকা দিতে বলেন উচ্চ আদালত। কারা মহাপরিদর্শককে এ নির্দেশ দিয়ে আগামী ১০ মার্চ পরবর্তী আদেশের তারিখ রাখা হয়। এরপর আদালতে দাখিলের জন্য এটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন পাঠায় কারা অধিদপ্তর।

    সূত্র: বাসস

  • আগামীকাল মিয়ানমারে ফেরত যাবে ৩৩০ জন

    আগামীকাল মিয়ানমারে ফেরত যাবে ৩৩০ জন

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ ফেব্রুয়ারি, ২০২৪: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন নাগরিককে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফেরত পাঠানো হচ্ছে। সেখাকার চলমান যুদ্ধে বিদ্রোহীদের আক্রমণের মুখে এরা বাংলাদেশে আশ্রয় নেয়।

    আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    ১৫ ফেব্রুয়ারি সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে আশ্রয় গ্রহণকারীদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

    মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের গ্রুপগুলোর সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা–বারুদের শব্দে আতঙ্ক কাটছে না টেকনাফ-তুমব্রুর গ্রামগুলোর।

    বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনাসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের সদস্যরা। কাল তারাই ফেরত যাবে মিয়ানমারে।

  • যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ফেরত নেবে মিয়ানমার: সেতুমন্ত্রী

    যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ফেরত নেবে মিয়ানমার: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ ফেব্রুয়ারি, ২০২৪: যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ফেরত নেবে মিয়ানমার, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “মিয়ানমারের সংকটের কারণে তাদের বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ৩ শতাধিক সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। ঢাকায় নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। তিনি বলেছেন, যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ফেরত নেবে মিয়ানমার।”

    বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বুধবার (৭ ফেব্রুয়ারি) বনানীতে সেতুভবনে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “রোহিঙ্গাদের নতুন করে অনুপ্রবেশের ক্ষেত্রে আগের মতো উদারতা দেখাবে না বাংলাদেশ।”

    তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে কথা হচ্ছে। চীনের সঙ্গে কথা বলা হবে, পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আছেন, সেখানেও কথা উঠবে। এর আগে অজিত দোভাল এ ব্যাপারে কথা বলে গেছেন।”

    বিএনপির করা এক অভিযোগের প্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, “বিএনপির সকল আন্দোলনে ব্যর্থ হওয়া, নির্বাচনে অংশ না নেওয়ার পর তারা এখন হতাশার মধ্যে আছে। এখন তাদের কথা বলার অন্য কোনো বিষয় নেই। এই হতাশা থেকে বিএনপি আবোল তাবোল বকছে। তাদের এ কথার জবাব দেওয়ার মতো সময় আমার কাছে নেই।”