Tag: নিহত

  • ইসরায়েলি বর্বর হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি বর্বর হামলায় গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ আগস্ট, ২০২৪: ইসরায়েলি বর্বর হামলায় অবরুদ্ধ গাজায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৬৭০ ছাড়িয়ে গেছে।

    এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

    জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৬৭৭ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯১ হাজার ৬৪৫ জন ব্যক্তিও আহত হয়েছেন।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৪ জন নিহত এবং আরও ১১০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

  • ইসরায়েলি হামলায় গাজার আশ্রয়কেন্দ্রে ২৯ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজার আশ্রয়কেন্দ্রে ২৯ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ জুলাই, ২০২৪: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে প্রতিনিয়ত চলছে ইসরায়েলি হামলা।এবার দক্ষিণ গাজায় একটি স্কুল সংলগ্ন আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলাকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ‘হামাসের সামরিক শাখার সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।

    হামলায় প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২৫ বলে জানানো হয়েছিল। পরে সেটি বেড়ে ২৯ জনে পৌঁছায়। হামলার পর আবাসন আল-কাবিরা থেকে আহতদের নাসের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছে।

    আবাসান আল-কাবিরা এবং পূর্বাঞ্চলীয় খান ইউনিসের অন্যান্য এলাকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক লোকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পর এই হামলা ঘটনা ঘটল।

    হামলায় এলাকাটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং বহু নারী-শিশুর মৃত্যুও হয়েছে। হতাহতদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মূলত খান ইউনিসের পূর্বাঞ্চলীয় গ্রামগুলো থেকে বাস্তুচ্যুতরা আল-আওদা স্কুলেই আশ্রয় নিয়ে ছিলেন।

    গত চার দিনে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুলে বা তার কাছাকাছি স্থানে এটি নিয়ে চতুর্থ হামলার ঘটনা ঘটল।

    গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৪৩ জনে পৌঁছেছে বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে। হামলায় বহু আবাসন ধ্বংস হয়েছে। তাছাড়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে চিকিৎসাকেন্দ্র, আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। ফলে গাজায় দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট।

  • হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত

    হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ মে, ২০২৪: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে যে হেলিকপ্টারটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয় তার সকল আরোহী নিহত হয়েছে। দুর্যোগ আবহাওয়ার কারণে প্রায় ১৬ ঘন্টার পর উদ্ধারকর্মীরা কপ্টারটির কাছে পৌঁছে দেখতে পায় আরোহীদের কেউ আর বেঁচে নেই। হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। সেখানে কারও ‘বেঁচে থাকার বা জীবিত থাকার কোনও চিহ্ন’ নেই বলেও জানানো হয়েছে। আজ সোমবার (২০ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএনএন এবং আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি।

    এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান। তবে ইরানি এই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কি না সেটি তখনও নিশ্চিত করে বলা হয়নি।

    এর আগে গতকাল রবিবার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

    স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন।

    ইরানি সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। সে হিসেবে এখন পর্যন্ত ১৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে।

    প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

    পূর্ব আজারবাইজানের ডেপুটি গভর্নর ফর ডেভেলপমেন্ট আলি জাকারি স্থানীয় গণমাধ্যমকে জানান, ওই বহরে তিনটি হেলিকপ্টার ছিল এবং অন্য দুটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। কিন্তু একটি বিধ্বস্ত হয়েছে।

    নিরাপদে ফেরা হেলিকপ্টারে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহনমন্ত্রী মেহরদাদ বজরপাশ ছিলেন। রাইসিকে বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি।

    ১৯৭৯ সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের এ ধরনের হেলিক্প্টার ইরানের কাছে বিক্রি করার কথা নয়। সে হিসেবে এটি অন্তত ৪৫ বছরের পুরোনো। এবারই প্রথম নয়, এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন।

     

    ৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে দ্বিতীয় প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির মরালিটি বা নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন। তাকে একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে তিনি সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখেও পড়েছেন। বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে পারমাণবিক আলোচনায় তিনি কঠোর চাপ সৃষ্টি করেছিলেন। অনেকে মনে করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হওয়ার জন্য নিজেকে তৈরি করছেন। ২০১৯ সালে সর্বোচ্চ নেতা তাকে বিচার বিভাগের প্রধানের শক্তিশালী পদে নিযুক্ত করেন।মি. রাইসি বিশেষজ্ঞদের অ্যাসেম্বলির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন। ইরানে ৮৮-সদস্যের এই বোর্ড দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে।

    এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবের। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবেরের নাম অনুমোদন করেছেন। তিনি দুই মাস এই দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী, আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

  • ইসরায়েলি হামলায় গাজার ৫ শতাধিক চিকিৎসা কর্মী নিহত

    ইসরায়েলি হামলায় গাজার ৫ শতাধিক চিকিৎসা কর্মী নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ মে, ২০২৪: দিন গত ৭ মাস ধরে গাজায় চলছে ইরায়েলি হামলা। এতে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি ৫ শতাধিক চিকিৎসা কর্মী হত্যা করেছে ইসরায়েল । এটাকে বলা হচ্ছে গণহত্যা।

    আন্তর্জাতিক নার্স দিবস পালন উপলক্ষে এক অবস্থান সমাবেশ পালন করা হয়। এর পাশে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান এই বিশেষ দিনটি উপলক্ষে বলেন, গাজায় ইসরায়েলি হামলা ১৩৮ জন নার্স নিহত হয়েছেন। দেইর আল-বালাহ’র আল-আকসা মার্টিয়ার্স হসপিটাল এই সমাবেশের আয়োজন করে।

    তিনি বলেন, “পেশাগত দাযিত্ব পালনকালে পাঁচ শতাধিক শহীদ হওয়া ছাড়া আহত হয়েছে আরও দেড় হাজার চিকিৎসা কর্মী। আর ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন আরও ৩১২ জন।”

    রয়টার্স জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে উপনিবেশিক দখলদার শক্তি ইসরায়েলি সেনারা। ২২০ তিরের  এ হামলায় ৩৫ হাজার ৩৪ জন নিহত এবং আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন। এ হতাহতদের ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু। এছাড়া ধ্বংস হয়েছে অনেক স্থপান।

    ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দফা স্থলহামলার পর গাজার আলশিফা ও নাসেরিয়াত হাসপাতাল থেকে চলে যাওয়ার পর সেখানে অনেক গণকবর দেখা যায়। এসব গণকবরে প্রায় ৬ মরদেহ পাওয়া গেছে।

  • বিধ্বস্ত বিমানের এক পাইলট নিহত

    বিধ্বস্ত বিমানের এক পাইলট নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ৯ মে, ২০২৪: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আজ সাকল ১০ টার দিকে বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। পরে দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

    চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। এ ঘটনায় আহত কো-পাইলট উইং কমান্ডার সোহান চিকিৎসাধীন আছেন।

    আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    জানা গেছে, বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাশুট দিয়ে নেমে এলে তাদের উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদের মৃত্যু হয়। অন্যজনের অবস্থা মোটামুটি ভালো।

    এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ওয়াইএকে-১৩০ যুদ্ধবিমানটিতে উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে।

  • ইসরায়েলি হামলায় গাজায় পাঁচজন ত্রাণকর্মী নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় পাঁচজন ত্রাণকর্মী নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ এপ্রিল, ২০২৪: গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি।প্রতিদিনই সেখানে শত শত ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে বহু বাড়ি-ঘর, মসজিদ, স্থাপনা। হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। সেখানকার বেশিরভাগ হাসপাতালেই অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে চিকিৎসা নেওয়ার মতো আর কোনো হাসপাতালই এখন অবশিষ্ট নেই।সেখানে দেখা দিয়েছে ত্রাণ সঙ্কট।

    এদেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের নির্বিচার বোমাবর্ষণে পাঁচজন ত্রাণকর্মী নিহত হয়েছেন যাদের চারজন বিদেশি নাগরিক। পশ্চিমা ত্রাণ সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’-এর প্রতিষ্ঠাতা জোসে অ্যান্দ্রেস বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় তার সংস্থার কয়েকজন কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও পোল্যান্ডের একজন করে ত্রাণকর্মী রয়েছেন। অ্যান্দ্রেস এ ধরনের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন।

    নিহত ত্রাণকর্মীরা উত্তর গাজায় রান্না করা খাবার বিতরণ শেষে দক্ষিণ গাজার রাফায় ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে মধ্য গাজার দেইরাল বালাহ এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি জঙ্গিবিমান।

    মধ্যগাজার আল-আকসা হাসপাতাল সূত্র জানিয়েছে, চারজন বিদেশি ত্রাণকর্মী ও তাদের ফিলিস্তিনি গাড়িচালকের মরদেহ ওই হাসপাতালে আনা হয়েছে। চতুর্থ ত্রাণকর্মীর দেহ এতটা থেঁতলে গেছে যে, তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ ইসরায়েলি হামলায় তার দেশের নারী ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্কমের নিহত হওয়ার ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রচণ্ড রকম ক্ষুধায় আক্রান্ত গাজাবাসীর জন্য যারা খাবার সরবরাহ করছিল তাদের ওপর এ হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ তিনি এ ঘটনার জন্য ইসরায়েলকে ‘পূর্ণ দায়’ বহন করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি এমন একটি দুঃখজনক ঘটনা যা কখনই ঘটা উচিত ছিল না।

  • গাজায় ৬০০ ইসরায়েলি সেনা সদস্য নিহত

    গাজায় ৬০০ ইসরায়েলি সেনা সদস্য নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ এপ্রিল, ২০২৪: গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি সেনা অভিযান। এই অভিযানে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।পাশাপাশি হামাসের পাল্টা প্রতিরোধে ৬০০ ইরায়েলি সেনাবাহিনী নিহত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বাড়ছেই। আল-শিফা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, গত ১৮ মার্চ ওই হাসপাতালে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ জন রোগী নিহত হয়েছেন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে যে, মধ্য গাজার আল-আকসা হাসপাতাল প্রাঙ্গনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।

    এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় অভিযানের সময় আরও এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ২০ বছর বয়সী ওই সেনার নাম নাদাভ কোহেন। এ নিয়ে গাজায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬০০ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহায় পায়নি।প্রতিদিনই সেখানে শত শত ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে বহু বাড়ি-ঘর, মসজিদ, স্থাপনা। হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। সেখানকার বেশিরভাগ হাসপাতালেই অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে চিকিৎসা নেওয়ার মতো আর কোনো হাসপাতালই এখন অবশিষ্ট নেই।

    রো গাজা যেন এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়ি-ঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে। গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ৩২ হাজার ৭৮২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ২৯৮ জন। সেখানে এখন দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

  • ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে আসা ১৯ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে আসা ১৯ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ মার্চ, ২০২৪: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ভিড়ে আবারও নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৩ জন।

    গতকাল শনিবার (২৩ মার্চ) রাতের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে সাহায্যের অপেক্ষায় ভিড় জমায় ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা। এ সময় সেই ভিড়ে অতর্কিত গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী।

    গাজার মিডিয়া অফিস শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘হাজার হাজার নাগরিক আল-কুয়েত গোলচত্বরের কাছে আটা ও ত্রাণের ব্যাগগুলোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ইসরায়েলি দখলদারিত্ব গণহত্যাটি চালায়। তারা ১৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ২৩ জনকে আহত করেছে।

    বিবৃতিতে আরও বলা হয়, অভুক্ত লোকদের দিকে তাক করে ইসরায়েলি ট্যাংকগুলো থেকে মেশিনগান দিয়ে গুলি চালানো হয়। ত্রাণের আশায় নিরীহ ফিলিস্তিনিরা এমন এক জায়গায় জড়ো হয়েছিল যা ইসরায়েলের জন্য হুমকি বা ঝুঁকির সৃষ্টি করতো না।

    ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী আলা আল-খুদারি আলজাজিরাকে বলেছেন, ইসরায়েলি বাহিনী ভিড়ের ওপর  এমন সময় গুলি চালায়, যখন অনেকের শিশুরা ত্রাণের রুটিতে কামড় বসিয়েছিল। তাৎক্ষণিক অনেককে মারা যায় এবং অন্যরা আহত হন।

    গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর ভারী গুলি চালানো হয়েছে। এবং আহতদের নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ’

    এদিকে ত্রাণের আশায় ভিড় জমানো ফিলিস্তিনের বেসামরিকদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মানুষের ওপর গুলি চালানোর প্রতিবেদনগুলোকে ‘ভুল’ বলে দাবি করেছে ইসরায়েল।

    গাজা উপত্যকার অবরুদ্ধ বৃহত্তম হাসপাতালের চারপাশে বহু দিনের ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনিরা ক্রমাগত বোমাবর্ষণ, গণগ্রেপ্তারের পাশাপাশি রাস্তায় ময়লা, মৃতদেহ ও আবর্জনার ট্যাংক দেখা থেকে কোনো প্রকার নিস্কৃতি মিলছে না।

    হামাসের সাথে যুদ্ধরত ইসরায়েলি বাহিনী সোমবার গাজা নগরীর আল-শিফা হাসপাতাল ও এর আশপাশে অভিযান চালায়। ইসরায়েলি বাহিনী জানায় হামাসের সিনিয়র অপারেটিভরা বিস্তৃত হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিল।

    ইদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শনিবার মিশরের গাজা সীমান্ত পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

  • ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৬৪৫

    ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৬৪৫

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ মার্চ, ২০২৪: গাজায় সাত মাসেরও বেশি সয় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১ হাজার ৬৪৫ জন। এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। গাজার আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে একের পর এক গুলি চালানো হচ্ছে। ইসরায়েলের এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, হামাস যোদ্ধারা ওই হাসপাতালের ভেতরে পুনরায় সংগঠিত হয়েছে।

    যুদ্ধ বন্ধের বদলে রবিবার মিশরের সীমান্তবর্তী শহর রাফায় স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই শহরে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নেওয়ায় সেখানে হামলার ব্যাপারে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। এদিকে ত্রাণবাহী ১৯টি ট্রাক নিরাপদে জাবালিয়ায় পৌঁছেছে। গত চার মাসের মধ্যে প্রথমবারের মতো কোনো ঝামেলা ছাড়াই দক্ষিণ থেকে উত্তর গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলো।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ হাজার ৬৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৩ হাজার ৬৭৬ জন।

    গাজায় হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সেখানে এখন পর্যন্ত গাজায় ১৩ হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া যেসব শিশুরা বেঁচে আছে তারা গুরুতর অপুষ্টিতে ভুগছে, এমনকি এসব শিশুর কান্না করার মতো শক্তিটুকুও অবশিষ্ট নেই। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

    ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রবিবার সিবিএস নিউজ নেটওয়ার্ককে বলেন, আরও কয়েক হাজার শিশু আহত হয়েছে অথবা তারা কোথায় আছে সেটাও আমরা নির্ধারণ করতে পারছি না। অনেক শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে… আমরা বিশ্বের অন্য কোনো সংঘাতে এত শিশুর মৃত্যু দেখিনি।

    ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার ইসরায়েলের বড় শহরগুলোতে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ।

    ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ নিয়ে সরকারের ওপর ক্ষুব্ধ অনেক ইসরায়েলি। হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে আনতে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, সব ব্যর্থতার দায়ই নেতানিয়াহুর। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে

    এদিকে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই ১৩ হাজারের বেশি। এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। এছাড়া গাজার অন্য শিশুরা গুরুতর অপুষ্টিতে ভুগছে বলেও জানিয়েছে সংস্থাটি।

  • ইসরায়েলি হামলায় অনেক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে: বাইডেন

    ইসরায়েলি হামলায় অনেক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে: বাইডেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: চার মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। হামাস বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েলী বাহিনী গাজায় যেসব হামলা চালাচ্ছে তাতে ‘অনেক বেশি’ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। বিষয়টি স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

    গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানেই এ স্বীকারোক্তি দেন মর্কিন প্রেসিডিন্ট।

    আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্বে বিভিন্ন সংবাদ মাধ্যম । এতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে টানা চার মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এমন নির্বিচার হামলায় ২৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ সংঘাতে নিহত ২৭ হাজার ফিলিস্তিনির মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। তাদের সংখ্যাই বেশি। অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক রয়েছেন নিহতের এ তালিকায়।

    গাজার মানুষ নিজেদের মৌলিক অধিকারটুকুও পাচ্ছে না বলেও উল্লেখ করেন। তিনি বলেন, গাজায় হারিয়ে যাওয়া প্রতিটি নিরপরাধ জীবন এক একটি ট্র্যাজেডি।

    লাখ লাখ মানুষ খাদ্য, পানীয় বা অন্যান্য মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারছে না। এটি হৃদয়বিদারক যে, অনেক পরিবার কেবল তাদের বহু আত্মীয়-স্বজনকে হারিয়েছে।

    ইসরায়েলে নিহতদের জীবনকেও ট্র্যাজেডি বলে উল্লেখ করেন বাইডেন। হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত নিরপরাধ ব্যক্তি ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করেন বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে বাইডেন আরও বলেন, তার দেশ হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কাজ করছে। এ চুক্তি আগামী ছয় সপ্তাহ সময়ের জন্য গাজায় ‘টেকসই ও সবার জন্য ভালো সময়’ নিয়ে আসবে বলেও তিনি মনে করেন। এ চুক্তি পরবর্তীতে আরও বেশি সময় ধরে স্থায়ী করা হতে পারে বলেও তিনি জানান।

    রাফাহ শহরের অবস্থা নিয়ে বাইডেন বলেন, সেখানে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি লোকের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার জন্য বিশ্বাসযোগ্য কোনো পরিকল্পনা ছাড়া সেখানে বড় সামরিক অভিযান চালানো উচিত নয়। সহিংসতা থেকে বাঁচতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া বাস্তুচ্যুতদের ‘রক্ষা করা দরকার’ বলেও উল্লেখ করেন বাইডেন।

    একই সঙ্গে তিনি আরও বলেন, শুরু থেকেই আমরা আমাদের অবস্থানে স্পষ্ট। আমরা গাজা থেকে ফিলিস্তিনিদের যেকোনো জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা করি।