Tag: ইংল্যান্ড

  • ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে ইংল্যান্ড

    ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ জুলাই, ২০২৪: ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে জিতেছে ইংল্যান্ড। ফলে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে হ্যারি কেইনের দল।

    প্রতমেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। পরে হ্যারি কেইন সমতায় ফেরানোর পর ইংল্যান্ড খুঁজে পায় ছন্দ। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় তারা সেটি ধরে রাখে। কিন্তু শেষদিকে ম্যাচে ফেরে ডাচরা। যদিও বেশ কয়েকটি সুযোগ পেলেও জাল খুঁজে পায়নি তারা। উল্টো শেষ মিনিটে ইংলিশদের এগিয়ে নেন ওলি ওয়াটকিন্স। নিশ্চিত করেন ফাইনাল।

    আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১টায়, সিগনাল ইদুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে হারায় ইংল্যান্ড। ম্যাচ মাঠে গড়ানোর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি নেদারল্যান্ডস। সপ্তম মিনিটে নিজেদের অর্ধে ডেকলাইন রাইস বল হারালে টেনে নেন জাভি সিমন্স। কয়েকজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন পিএসজির এই মিডফিল্ডার।

    ষষ্ঠদশ মিনিটে উড়ে আসা বল ভলিতে জালে পাঠানোর চেষ্টা করেন হ্যারি কেইন। কিন্তু এর শট নেওয়ার সময় ডামফ্রিসের পায়ে লেগে পড়ে যান বায়ার্ন মিউনিখ তারকা। তখন ফাউল না দিলেও কিছুক্ষণ পর ভিএআর চেক করতে যান রেফারি। সেখান থেকে এসে বাজান পেনাল্টির বাঁশি। অষ্টদশ মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান কেইন। ডাচ গোলরক্ষক ঠিক জায়গায় ডাইভ দিলেও বল আগেই জাল ভেদ করে ফেলে।

    ২২তম মিনিটে এগিয়ে যেতে পারত ইংল্যান্ড। সতীর্থের পাস ধরে বল টেনে নিয়ে বক্সে কয়েকজনকে কাটিয়ে গোললাইনের কাছে গিয়ে ডান দিকে বাড়িয়ে দেন ফোডেন। বল ঠিকঠাক এগোলেও গোললাইনে সেটি থামিয়ে দেন ডামফ্রিস। ইংল্যান্ড গোলের আবেদন করলেও খেলা চালিয়ে যান রেফারি। পরবর্তীতে গোললাইন প্রযুক্তিতে দেখা যায় বলটি লাইন পার হয়নি।

    বিরতির পর বল দখলে রেখে সুযোগ খুঁজতে থাকে ইংল্যান্ড। কিন্তু তাদের ব্যর্থতায় শেষদিকে আক্রমণাত্মক হয়ে ওঠে ডাচরা। ৬৫তম মিনিটে দারুণ সুযোগ পায় তারা। ফ্রিকিক থেকে উড়ে আসা বল কাছ থেকে শট নেন ফন ডাইক। তবে লাফিয়ে সেটি ঠেকিয়ে দেন পিকফোর্ড। ৭৬তম মিনিটে ভট ভেগহর্স্টের বক্সে দেওয়া দারুণ পাস ভলিতে জালে পাঠানোর চেষ্টা করেন সিমন্স। তবে পিকফোর্ডের অসাধারণ সেভে রক্ষা পায় ইংলিশরা।

    তিনি মিনিট পর বল জালে পাঠায় ইংল্যান্ড। ডান দিক থেকে আক্রমণে গিয়ে কাইল ওয়াকার ক্রস বাড়ান বক্সের মাঝামাঝি। অরক্ষিত বুকায়ো সাকা জালে বল পাঠালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাতিল হয় গোল। ৮৪তম মিনিটে সুযোগ পায় ডাচরা। আক্রমণে যাওয়া ভেগহর্স্ট কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে যান। তবে সেখানে গুয়েহি দারুণ এক সেভে বাঁচান ইংলিশদের।

    ৯০তম মিনিটে বদলি হয়ে নামা ওয়াটকিন্স দেখান জাদু। ডেকলাইন রাইস থেকে নেওয়া বল বক্সে বাড়ান কোল পালমার। সেখানে থাকা ওয়াটকিন্স থ্রু বল ধরে ডাচ ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন নিখুঁত শটে। স্টেডিয়ামে থাকা দর্শক দাঁড়িয়ে দিতে থাকে হাততালি। আর ইংলিশ ফুটবলাররা ভাসেন উচ্ছ্বাসে। প্রথমবারের মতো তারা কোনো মেজর প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দ প্রকাশ করেন এভাবেই।

    ইউরোর ফাইনালে শিরোপাজয়ের লক্ষ্যে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় বার্লিনে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

    কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে কলম্বিয়া

    উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। উরুগুয়ের জয়যাত্রা থামিয়ে স্বপ্নের ফাইনালে তারা। এবারের আসরে অপরাজিত তো বটেই, শেষ পরীক্ষায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া টানা ২৮ ম্যাচে অপরাজিত। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

    ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জেফারসন লারমার একমাত্র গোলে ফাইনালে ওঠে কলম্বিয়া। ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটা আসে প্রথমার্ধেই। ৩৯ মিনিটে কর্নার কিক পায় কলম্বিয়া। সেটা নেন জেমস রদ্রিগেজ। তার নেওয়া শটে লাফিয়ে উঠে হেড করেন জেফারসন লারমা, বল ঢোকে উরুগুয়ের জালে।

    বাংলাদেশ সময় সকালে আগামী সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

  • ইউরো ফুটবলে ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে ইংল্যান্ড

    ইউরো ফুটবলে ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১ জুলাই, ২০২৪: ইউরো কাপে ইংলিশরা কেন যেন খেই হারিয়ে ফেলছিল প্রতি ম্যাচে। স্লোভাকিয়ার বিপক্ষেও দেখা গেল সেই প্রতিচ্ছবি। প্রথমার্ধে গোল হজম করে মূল সময় শেষ হয়ে গেলেও সেই গোল শোধ করতে পারেনি তারা।

    শেষ মুহূর্তে দুর্দান্ত বাইসাইকেল শটে সমতা আনেন জুড বেলিংহ্যাম। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংলিশরা। অবশেষে ১২০ মিনিটের খেলায় এই ব্যবধানেই জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। জার্মানির ভেলটিন্স অ্যারেনাতে অনুষ্ঠিত হয় খেলাটি।

    ম্যাচের নবম মিনিটে উল্লেখযোগ্য সুযাগ পায় ইংল্যান্ড। ডান থেকে আক্রমণে গিয়ে জুড বেলিংহ্যাম বল বাড়ান বাঁ দিকে ট্রিপিয়ারের উদ্দেশে। কিন্তু দারুণ বল পেয়েও গোলপোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন ইংলিশ লেফট ব্যাক। ২৩তম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। বক্সে ফোডেনকে বল বাড়ান বেলিংহ্যাম। সেখান থেকে ট্রিপিয়ার ক্রস বাড়ান কেইনের উদ্দেশে। বায়ার্ন স্ট্রাইকার অবশ্য পোস্টের বাইরে দিয়ে উড়িয়ে মারেন।

    দুই মিনিট পর এগিয়ে যায় স্লোভাকিয়া। স্ট্রেলেচের বাড়ানো বল বক্সে টেনে নিয়ে পিকফোর্ডকে পরাস্ত করে জাল খুঁজে নেন ইভান স্রান্স। গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। ৩৯তম মিনিটে সুযোগও পায় তারা। ফোডেনের নেওয়া ফ্রি-কিক প্রতিপক্ষের কারো গায়ে লেগে ট্রিপিয়ারের কাছে চলে যায়। এই লেফট ব্যাক ডেকলান রাইসের উদ্দেশে বল বাড়ান। তবে তিনি ঠিকঠাক শট নিতে পারেননি।

    বিরতির পর খেলতে নেমে ৫০তম মিনিটে জালের দেখা পায় ইংল্যান্ড। কেইনের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ফোডেনকে বাড়ান ট্রিপিয়ার। পায়ের স্পর্শে ম্যান সিটি উইঙ্গার বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে ভাসেন। যদিও ভিএআর দেখে বুঝা যায় অফসাইডে ছিলেন তিনি। পরে গোলটি বাতিল করা হয়।

    ৮১তম মিনিটে দারুণ সুযোগ পায় ইংলিশরা। বুকায়ো সাকা ডেকলাইন রাইসের উদ্দেশে বল বাড়ালে সেটি গিয়ে লাগে পোস্টে। ফিরতি বল কেইন পেলেও তার হাফ ভলি বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকে ইংল্যান্ড। যোগ করা সময়ে গিয়ে পায় সুফল। ওয়াকারের লম্বা থ্রো থেকে উড়ে আসা বল প্রতিপক্ষ কারও মাথায় লেগে বক্সে থাকা বেলিংহ্যামের দারুণ এক বাইসাইকেল কিকে জালে জড়ায়। এই গোলেই ড্র নিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষ করে দুদল।

    অতিরিক্ত সময়ে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। প্রথম মিনিটেই এজের ভলি থেকে হেডে বল গোলমুখে বাড়ান ইভান টনি। সেখান থেকে হেডে লক্ষ্যভেদ করে কেইন। এরপর লড়াই চালিয়ে

    স্লোভাকিয়া শেষ পর্যন্ত চেষ্টা করে যায় তারা। এসময় রক্ষণাত্মক খেলতে থাকে ইংলিশরা। এই কৌশলে শেষ পর্যন্ত এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।

    ইউরো কাপে অন্য আর এক খেলায় জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে অন্যতম ফেবারিট স্পেন। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে তারা।

  • ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

    ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ জুন, ২০২৪: গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড গ্রুপ পর্বে খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু সুপার এইটে প্রথম খেলায় চমক দেখিয়েছে। তৃতীয় উইকেট জুটিতে ফিল সল্ট ও জনি বেয়ারস্টোর ৯৭ রানের সুবাদে ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। জয়ের জন্য নির্ধারিত ২০ ওভারে প্রয়োজন ছিল ১৮১ রানে। ইংল্যান্ড সেই রান করেছে ১৫ বল হাতে রেখেই।

    সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে আগে ব্যাট করে উইন্ডিজরা ৪ উইকেটে ১৮০ রান সংগ্রহ করেছিল। চলমান বিশ্বকাপের নিরিখে যাকে চ্যালেঞ্জিং স্কোরই বলা চলে। কিন্তু আলজারি জোসেফ ও আন্দ্রে রাসেলরা সেই রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছেন। চার–ছক্কার বাউন্ডারিতে তাদের নাজেহাল করেছেন সল্ট, বেয়ারস্টো ও মঈন আলিরা। ফলে ১৭.৩ ওভারেই দুই উইকেট হারানো ইংলিশরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন সল্ট, বেয়ারস্টো করেন ৪৮ রান।

    ক্যারিবীয় লক্ষ্য তাড়ায় শুরুটা ঠিকঠাকই করেছিল ইংল্যান্ড। ওপেনিংয়ে বাটলার–সল্ট জুটিই এনে দেয় ৬৭ রান। এর মধ্যে পাওয়ার প্লেতে উঠেছে ৫৮ রান। রোস্টন চেজের করা এক ফ্ল্যাট ডেলিভারিতে এগিয়ে এসে খেলতে গিয়ে এলবিডব্লু হন বাটলার। এর আগে ইংলিশ অধিনায়কের ইনিংস আক্রমণাত্মক ছিল না, ২২ বলে করেছেন ২৫ রান। মাঝে মঈন আলিও (১০ বলে ১৩) ক্রিজে এসে আউট হয়ে যান।

    তবে এই জুটির শুরুতে সল্ট ছিলেন দর্শক হয়ে, আরেকপ্রান্তে ঝড় তোলেন উইকেটরক্ষক ব্যাটার বেয়ারস্টো। আকিলের করা ১৫তম ওভারে তিনি ১৬ রান করেন। পরের ওভারেই তার পথ ধরে শেফার্ডের ছয় বলেই বাউন্ডারি হাঁকান বেয়ারস্টো। শেষ পর্যন্ত দুজনেই ছিলেন অপরাজিত। সল্ট হাফসেঞ্চুরি তুলে নেন ৩৮ বলে, শেষ পর্যন্ত ৪৭ বলে ৭টি চার ও পাঁচটি ছক্কায় ৮৭ রান করে ম্যাচসেরাও হয়েছেন। অন্যদিকে, বেয়ারস্টো ২৬ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৪৬ রান।

    এর আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও ক্যারিবীয়রা হোঁচট খায় ওপেনার ব্রেন্ডন কিং রিটায়ার্ড হার্ট হয়ে ওঠে যাওয়ায়। মাঝে ধীরগতির ব্যাটিংয়ের পর শেষে ঝড় তুলেছেন অধিনায়ক রভম্যান পাওয়েল (১৭ বলে ৩৬) ও শেরফান রাদারফোর্ডরা (১৫ বলে ২৮)। তাতে স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি পেয়ে যায়। ম্যাচসেরা হয়েছেণ সল্ট।

    দক্ষিণ আফ্রিকা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে

    দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের চার খেলায় জিতলেও খুব একটা ভালো ক্রিকেট উপহার দিতে পারেনি। অপর দিকে প্রথাবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে চমক দেখালেও সুপির এইটের প্রথম খেলায় হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।

    শুরুতে কুইন্টন ডি ককের ঝড়ে দক্ষিণ আফ্রিকা পায় বড় সংগ্রহ। ওই রান তাড়া করতে নেমে বেশ অনেক দূর গেলেও শেষ অবধি ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

    বুধবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে প্রোটিয়ারা। ওই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

    আজকে রাতের খেলায় অংশ নিবে ভারত ও আফগানিস্তান

    আজ রাতে বর্বাডোজে সুপার এইটের তৃতীয় খেলায় অংশ নিবে ভারত ও আফগানিস্তান। খেলা শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।

  • পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে ভারত

    পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ মার্চ, ২০২৪: ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে জয় পেয়েছে ভারত। তৃতীয় দিনেই ইনিংস ও ৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ফলে সিরিজ ৪-১ ব্যবধানে জিতলো ভারত। তবে ধর্মশালায় অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দেশের দুই খেলোয়াড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের শততম ম্যাচ এবং পেসার জেমস এন্ডারসনের ক্যারিয়ারের ৭শ উইকেট শিকারের টেস্ট এটি। যদিও শততম টেস্টে অশ্বিন দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছেন ৯টি। অন্যদিকে এন্ডরসন এক ইনিংসে উইকেট নিয়েছেন মাত্র ২টি।

    প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৪৭৩ রান করেছিলো ভারত। ২ উইকেট হাতে নিয়ে ২৫৫ রানে এগিয়ে ছিলো টিম ইন্ডিয়া।

    আজ, টেস্টের তৃতীয় দিন বাকী ২ উইকেটে মাত্র ৪ রান যোগ করে ৪৭৭ রানে অলআউট হয় ভারত। এতে প্রথম ইনিংস থেকে ২৫৯ রানের লিড পায় টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব ৩০ ও জসপ্রিত বুমরাহ ২০ রানে আউট হন। কুলদীপকে আউট করে বিশ্বের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্টে ৭শ উইকেট পূর্ণ করেন এন্ডারসন। ইংল্যান্ডের শোয়েব বশির ১৭৩ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন বশির। ৬০ রানে ২ উইকেট নেন এন্ডারসন।

    পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে অশ্বিনের ঘূর্ণিতে ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি শূণ্য ও বেন ডাকেট ২ রান করে অশ্বিনের শিকার হন।

    দুই ওপেনারের পর ইংল্যান্ডের মিডল অর্ডারকে দুই  স্পিনার অশ্বিন ও কুলদীপ যৌথভাবে  ধ্বসিয়ে দেন।। ওলি পোপ ১৯, অধিনায়ক বেন স্টোকস ২ ও বেন ফোকস ৮ রান করে  শিকার হন  অশ্বিনের। শততম টেস্ট খেলতে নামা ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে ৩৯ রানে বিদায় দেন কুলদীপ। এতে ১১৩ রানে ষষ্ঠ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে ইংল্যান্ড।

    অশ্বিনের তোপের পর ইংল্যান্ডের লেজ ছেঁটে ফেলেন বুমরাহ ও কুলদীপ। টম হার্টলি ২০ ও মার্ক উডকে শূণ্যতে শিকার করেন বুমরাহ। এক প্রান্ত আগলে লড়াই করা জো রুটকে শেষ ব্যাটার হিসেবে শিকার করে ইংল্য ইনিংস ১৯৫ রানে গুটিয়ে দেন  কুলদীপ। ১২টি চারে ১২৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন রুট।

    ভারতের অশ্বেন ৭৭ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে ৩৬তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিয়ে স্বদেশি অনিল কুম্বলেকে টপকে যান অশ্বিন। ১৩২ টেস্টে ৩৫বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন কুম্বলে। এছাড়াও শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টের ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন অশ্বিন।

    দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও ৩০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন কুলদীপ। ৭১২ রান করে সিরিজ সেরা খেলোয়াড় হন ভারতের যশ্বসী জয়সওয়াল।

    ইংল্যান্ডের ভারত সফর শেষ হলো বাজেভাবে। মূলত ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাদবের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করল ইংলিশরা।

    অধিনায়ক বেন স্টোকসের অধীনে এবারই প্রথম সিরিজ হারলো ইংল্যান্ড। তবে সবমিলিয়ে গত ১২ টেস্টে এটি তার সপ্তম সিরিজ হার। অন্যদিকে ঘরের মাটিতে এটি ভারতের টানা ১৭তম টেস্ট সিরিজ জয়। যা চলছে সেই ২০১২ সাল থেকে।

     

    সংক্ষিপ্ত স্কোর:

    পঞ্চম টেস্ট, ধর্মশালা (তৃতীয় দিন)

    ইংল্যান্ড: ২১৮ (ক্রাউলি ৭৯; কুলদিপ ৭২/৫, অশ্বিন ৫১/৪) এবং ১৯৫ (রুট ৮৪; অশ্বিন ৭৭/৫)

    ভারত: ৪৭৪ (গিল ১১০, রোহিত ১০৩, পাডিক্কাল ৬৫, জয়সওয়াল ৫৭, সরফরাজ ৫৬; বশির ১৭৩/৫)

    ফলাফল: ভারত এক ইনিংস ও ৬৪ রানে জয়ী

    সিরিজ: ভারত ৪-১ ব্যবধানে জয়ী।