Tag: সাকিব

  • সাকিব দলের বোঝা থেকে  হয়ে গেলেন নায়ক

    সাকিব দলের বোঝা থেকে হয়ে গেলেন নায়ক

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ জুন, ২০২৪: সাকিবের জীবনে হয়তো এমন খারাপ সময় খুব কম এসেছে। যখন দেশের ক্রিকেট ভক্তরা এবং আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন ক্রিকেটার সাকিবের বর্তমান পারফরমেন্স  দেখে তিরস্কার করেছে। সাবেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগের দুদিন আগে করা একটি মন্তব্যও সামনে চলে আসে। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের হারের পর এক আলোচনায় তিনি সাকিবের উদ্দেশ্যে বলেন, “আপনি (সাকিব) এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর। কিছু তো লজ্জা থাকা উচিৎ। বলা উচিৎ, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভাল হচ্ছে না। দলের জন্য আমি কিছু করতেই পারছি না। তাহলে আমি খেলে কী করব?’

    সরাসরি এই ধরণের শেবাগের কথায় কিছুটা হলেও আঘাত পেয়েছিলেন সাকিব। কেননা ধারাবাহিক ভাবে এত খরাপ খেলতে কখনও দেখা যায়নি। দেখা গেছে নিজের দক্ষতায় ফিরেছন তিনি। এবারও হয়েছে তাই। তিনি ফিরেছেন। দারুণ ভাবে।

    বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল জয় দিয়ে। এরপর যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়, তবে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ম্যাচটি ছিলো গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে ঘুরে দাঁড়িয়েছে। হারিয়েছে নেদারল্যান্ডকে। দারুণ এই জয়ের নায়ক সাকিব আল হাসান। চাপের মুখে ব্যাট হাতে লড়েছেন তিনি। হাকিয়েছেন ফিফটিও। এই ইনিংসে তিনি গড়েছেন দারুণ এক রেকর্ডও।

    সেন্ট ভিসেন্টের আর্নস ভালে গ্রাউন্ডে গতকাল টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও তানজিদ হাসান তামিমের বিদায়ে বিপাকে পড়ে তারা। সেই চাপ সামলে লড়তে থাকেন সাকিব। ফিফটি ছাড়ানো ইনিংস খেলে দলকে এনে দেন ১৫৯ রানের সংগ্রহ। এই রান তাড়ায় নেমে ১৩৪ রানেই থেমে যায় ডাচরা। ২৫ রানের জয়ে সুপার এইটে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলে টাইগাররা।

    এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। অষ্টাদশ ওভারের দ্বিতীয় বলে ফন মিকারেনের ডেলিভারি ডিপ মিডউইকেটে শট নিয়ে ৩৮ বলে পূর্ণ করে নেন ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি ১৩তম।

    এই ফিফটিতে তিনি গড়েছেন দারুণ এক রেকর্ড। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাকালেন তিনি। আর বিশ্বের ১৯তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখালেন তিনি। ফিফটি হাকিয়েও লড়ে যান দেশসেরা এই অলরাউন্ডার। ৪৬ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

    অবশ্য এই ইনিংস খেলার আগে একটি দুঃসংবাদ পান সাকিব। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিনি পিছিয়েছেন পাঁচ ধাপ। অবস্থান করছেন পাঁচে। তবে গতকাল তার পারফরম্যান্স জানান দেয়, আগের অবস্থানে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    সাকিব আল হাসান আরও একবার বাংলাদেশের হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি গ্রহণ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে বাংলাদেশের জয় পাওয়া শেষ ১২ ম্যাচে ৮টিতে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান।

    এটাও এক অনন্য পাওয়া। যা শুধু সাবিকের পক্ষে সম্ভব। তিনি কয়েক ম্যাচের পরে দেখা যাবে র‌্যাংকিংয়ের সাবর উপরে উঠে এসছে।

  • সাকিবের রানে ফেরার দিনে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ

    সাকিবের রানে ফেরার দিনে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ জুন, ২০২৪: বিশ্বসেরা সাকিব আল হাসানের রানে ফেরার দিনে বাংলাদেশ জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠার সমীকণে টিকে থাকতে হলে জয় ছাড়া কোন বিকল্প ছিলোনা শান্ত বাহিনীর হাতে। সেটাই করে দেখালেন সাকিবের রানে ফেরার দিনে টাইগাররা

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজিও গড়ে বাংলাদেশ। তবে ডাচদের ব্যাটিংয়ের একটা পর্যায়ে দারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ । ১৫তম ওভারেলেগস্পিনার রিশাদ হোসেন দুই উইকেট শিকার করে ম্যাচের চেহারা বদলে দিলেন তিনি। অবশেষে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথ উজ্জ্বল করলো বাংলাদেশ।

    শুরুতে নেদারল্যান্ডস শিবিরে আঘাত করেছিলেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মাইকেল লিভিটের উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। দেখেশুনে খেলে এগোতে থাকা এই ডাচ ব্যাটারকে ১৮ রানের (১৬ বলে) মাথায় তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান তিনি।

    পরের ওভারে বোলিংয়ে এসেই ডাচ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারকে ফলোথ্রু করে সাজঘরের পথে হাঁটেন আরেক ওপেনার ম্যাক্স ও’ডাইউ (১৬ বলে ১২)। দলীয় ৩২ রানের মাথায় ২ উইকেট হারায় নেদারল্যান্ডস।

    ১৪ ওভারের খেলা শেষে নেদারল্যান্ডসের বোর্ডে ১০৪ রান। চতুর্থ উইকেটে ৪২ রানের ঝোড়ো জুটি। এই জুটির কারণে দারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশকে। অবশেষে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন রিশাদ। ১৫তম ওভারে দুটি উইকেট তুলে নিলেন তিনি। চতুর্থ বলে ৩১ বলে ৪২ রানের জুটি ভাঙেন। ২২ বলে ৩২ রান করা সাইব্রান্ড এনগেলব্রখটকে তানজিম সাকিবের ক্যাচ বানান তিনি। রিশাদের ওভারের শেষ বল খেলতে গিয়ে স্টাম্পড আউট হন ডি লিডে।

    মোস্তাফিজের করা ১৭তম ওভারে ১ রান দিয়ে ১ উইকেট শিকারও বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্কট এডওয়ার্ডসকে (২৩ বলে ২৫) জাকির আলির ক্যাচ বানান তিনি।

    ব্যাক-টু-ব্যাক বোলিংয়ে এসেই আবারও রিশাদের উইকেট শিকার। লোগান ফন বিক (৩ বলে ২) রিশাদের হাতেই ক্যাচ হন। সর্বশেষ টিম প্রিংলেকে ফেরান তাসকিন। এতে ২০ ওভারে ডাচরা তুলতে পারে ৮ উইকেটে ১৩৪ রান।

    এর আগে সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করে নেমে সাকিব আল হাসানের ৬৪ ফিফটিতে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। যদিও শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। ৩ বলে ১ করে সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই আইরিশ স্পিনার আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

    এরপর আরিয়ানের দ্বিতীয় শিকার হন লিটন। সুইপ খেলে স্কয়ার লেগে এনগেলব্রেখটে দুর্দান্ত ক্যাচ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ২ বলে তিনি করেন ১ রান।

    তৃতীয় উইকেটে সাকিবকে নিয়ে ৩২ বলে ৪৮ রানের দারুণ একটি জুটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তানজিদ ২৬ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলে জুটি ভাঙে। পল ফন ম্যাকেরেনের বলে ডি লিডের হাতে ক্যাচ হন তিনি।

    এদিন ভালো করতে পারেননি তাওহিদ হৃদয়। তার ব্যাটে যেন বলই আসতেছিল না। ১৫ বল খেললেও রান করতে পেরেছেন মাত্র ৯। শেষ পর্যন্ত টিম প্রিংলের বলে স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার।

    মাহমুদউল্লাহ বেশ ভালোভাবেই পিচে সেট হয়েছিলেন। কয়েকটি দারুণ শটও খেলেছিলেন। তবে ম্যাচটি শেষ করে আাসতে পারেননি। ২ বাউন্ডারি আর ২ ছক্কায় ২১ বলে ২৫ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ফন ম্যাকেরেনের দ্বিতীয় শিকার হন তিনি, ক্যাচ হন এনগেলব্রেখটের হাতে।

    দুর্দান্ত ব্যাট করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন সাকিব। ৪৬ বলে ৬৪ রানের চোখ জুড়ানো ইনিংস খেলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ২ বছর পর সাকিবের ব্যাট থেকে আসে অর্ধশত রানের ইনিংস। কোনো ছক্কা হাকানো ছাড়াই ৯ বাউন্ডারিতে এই রান করেন সাকিব। তার সঙ্গে ৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের আলি।

    নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আরিয়া দত্ত ও পল ফন ম্যাকেরেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিশাদ। ২ উইকেট নেন তাসকিন। ম্যাচসেরা হন সাকিব আল হাসান।

    ওমানকে হারিয়ে সুপার এইটে খেলার সংশয় কাটিয়ে উঠেছে ইংল্যান্ড

    সে কারণে রানরেটও দুর্বল হয়ে পড়ে, তাই সুপার এইটে তাদের খেলা নিয়ে ছিল সংশয়। ওমানকে উড়িয়ে দিয়ে সেই সংশয় অনেকটাই দূর করে ফেলল জস বাটলারের দল।

    ওমানকে হারানোর আগে ইংল্যান্ডের রানরেট ছিল -১.৮০০, ওমানকে হারানোর পর তা বেড়ে দাঁড়িয়েছে +৩.০৮১ এ। শুধু তা-ই নয়, বিশ্বকাপ ইতিহাসে তাড়া করতে নেমে সবচেয়ে কম বল খেলে জয়ের রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। ওমানের দেওয়া ৪৮ রানের লক্ষ্য পেরোতে কেবল ১৯ বল খরচ করে তারা। ৮ উইকেটের জয় নিশ্চিত করার পর হাতে বাকি ছিল আরও ১০১ বল।

    পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার এইটে আফগানিস্তান

    টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম তিন প্রতিপক্ষের দলীয় রান তিন অংকে যেতে দেয়নি। এতেই বোঝা যায়, এবার কতটা বিধ্বংসী বোলিং করছেন আফগান বোলাররা।

    তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে তারা।এর মধ্যে আজ পাপুয়া নিউগিনিকে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই আইসিসির কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব পাড়ি দিল আফগানরা।

    অন্যদিকে আফগানিস্তানের জয়ে কপাল পুড়েছে নিউজিল্যান্ডের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কিউইরা।

    আজ রাতে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ফ্লোরিডায় রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে খেলাটি।

  • সাকিবের ৪ উইকেটের সুবাদে বাংলাদেশের জয় ৫ রানে

    সাকিবের ৪ উইকেটের সুবাদে বাংলাদেশের জয় ৫ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ মে, ২০২৪: সাকিব ব্যাট হাতে এক রানে ফিরলেও বোলিং করে চার উইকেট নিয়ে বাংলাদেশকে জিতালেন ৫ রানে।অনেক দিন পর দলে ফিরলেন তিন ক্রিকেটার। সাকিব, সৌম্য আর মোস্তাফিজুর রাহমান। তবে তিন ক্রিকেটার দলে টিকে থাকার মত খেলেছেন। সৌম্য করেছেন ৩৪ বলে ৪১ রান। আর মোস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট।

    শেষ ওভারের প্রথম দুই বলে সাকিব আল হাসান দিলেন এক রান, পরের বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ আবার জমিয়ে তোলেন ব্লেসিং মুজারাবানি। এমন উত্তেজনা থাকল জিম্বাবুয়ের ইনিংসের পুরোটাতেই। শেষ অবধি বাংলাদেশ জয় পেল।

    শুক্রবার মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১৪৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সেই রান তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

    টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। একের পর এক বাউন্ডারি মারতে থাকেন তানজিদ হাসান তামিম, প্রথম দিকে অনেকক্ষণ আরেক প্রান্তে দাঁড়িযে সেটি দেখেন সৌম্য। পাওয়ার প্লের ছয় ওভারে ৫৭ রান করে বাংলাদেশ। তানজিদের রান তখন ২৭ বলে ৪০, সৌম্যের ৯ বলে ৬।

    পাওয়ার প্লের ঠিক পরের ওভারে ব্রায়ান বেনেটকে রিভার্স সুইপে ছক্কা হাঁকিয়ে প্রথম বাউন্ডারি পান সৌম্য। ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ, এই সিরিজেই অভিষেক হওয়া তানজিদ এ নিয়ে চার ম্যাচে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পান। ১২তম ওভারের প্রথম বলে গিয়ে তিনি আউট হলেই উদ্বোধনী জুটি ভাঙে।

    ৩৭ বলের ইনিংসে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তানজিদ। ওই ওভারেই আউট হন তার উদ্বোধনী সঙ্গী সৌম্য সরকার। ৩৪ বল খেলে ৪১ রান করা এই বোলার ইয়র্কারে এলবিডব্লিউ হন।

    দুই ওপেনারকে হারানোর পরের গল্পটা বাংলাদেশের জন্য কেবলই হতাশার। তিনে খেলতে নামা তাওহীদ হৃদয় আউট হন সিকান্দার রাজার বলে। ৮ বলে ১২ রান করে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন বেনেটের হাতে। পরের ওভারে বল হাতে এসে বাংলাদেশের আরও দুই উইকেট তুলে নেন বেনেট।

    তার করা প্রথম বল ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে গিয়ে আঘাত করে সাকিব আল হাসানের স্টাম্পে। ৩ বলে ১ রান করে ফেরেন তিনি। শেষ বলে শান্তকেও বোল্ড করেন বেনেট, বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৭ বলে ২ রান।

    পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে আর টেনে তুলতে পারেননি জাকের আলি অনিক, রিশাদ হোসেনরা। ১৭তম ওভারে এসে ৭ বলে ৬ রান করা জাকেরকে আউট করেন রিচার্ড এনগারাভা। ওই ওভারেই রান আউট হন তাসকিনও।

    পরের ওভারে এসে রিশাদ হোসেনকে ইয়র্কারে বোল্ড করেন লুক জংওয়ে। ৪ বলে তিনি করেন ২ রান। শেষ অবধি এক বল বাকি থাকতে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

    জিম্বাবুয়ের হয়ে ৩ ওভারে ২০ রান খরচায় ৩টি উইকেট নেন লুক জংওয়ে। দুটি করে উইকেট পান ব্রায়ান বেনেট ও রিচার্ড এনগারাভা। একটি করে পান সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি।

    রান তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ বলে কোনো রান করার আগেই ব্রায়ান বেনেটকে আউট করেন তাসকিন আহমেদ। তার শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে দাঁড়ানো সাকিব আল হাসানের হাতে ক্যাচ দেন জিম্বাবুয়ে ব্যাটার।

    নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরও এক উইকেট তুলে নেন তাসকিন। ৪ চারে ১০ বলে ১৭ রান করে তাসকিনের বলে বোল্ড হয়ে যান সিকান্দার রাজা। পরের ওভারে এসে মারুমানিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। এরপর ২৯ বলে ২৫ রানের জুটি গড়েন ক্লাইভ মাদানদে ও জনাথন ক্যাম্পবেল।

    তাদের জুটি ভাঙেন রিশাদ হোসেন। তার বলে এলবিডব্লিউ আউট হন ১৮ বলে ১২ রান করা মাদানদে। এর মধ্যে তাওহীদ হৃদয় ক্যাচ ছাড়েন ক্যাম্পবেলের, রায়ান বার্লের ক্যাচ গ্লাভস হাতে অনেকটুকু দৌড়ে স্কয়ার লেগে গিয়ে ছাড়েন জাকের। বার্লের সঙ্গে ক্যাম্পবেলের জুটিতে নতুন করে আশা দেখা শুরু করে জিম্বাবুয়ে।

    এর মধ্যে তানজিম হাসান সাকিবের ১৩তম ওভারে ২০ রান নেন তারা। বলের সঙ্গে রানের ব্যবধানও কমে আসে তাতে। তবে ১৫তম ওভারে এসে দুই উইকেট নিয়ে নেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় বলে অনেকটুকু দৌড়ে দারুণ ক্যাচ নেন সৌম্য সরকার। ২০ বলে ১৯ রান করে আউট হন বার্ল, ৩০ বলে তার ৩৫ রানের জুটি ভেঙে যায় ক্যাম্পবেলের সঙ্গে। ওই ওভারের শেষ বলে পয়েন্টে রিশাদের হাতে ক্যাচ দেন জংওয়ে।

    সেট হয়ে যাওয়া ক্যাম্পবেলকে ১৭তম ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন সাকিব। ২৭ বলে ৩১ রান করে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ক্যাম্পবেল। তাকে ফেরালেও ওই ওভারে ১৪ রান দিয়ে দেন সাকিব। ১৮ বলে ২৭ রানের সমীকরণে চলে আসে ম্যাচ।

    ১৯তম ওভারের প্রথম বলে ক্যাচ সাকিবের মাথার সামান্য উপর দিয়ে ছক্কা হয়ে যায়। তৃতীয় বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে ১০ বলে ১১ রান করা ফারাজ আকরামকে ফেরান তানজিদ হাসান তামিম।

    শেষ ওভারে ১৪ রানের সমীকরণ। প্রথম বলেই তানজিদ হাসান তামিম ছেড়ে দেন সহজ ক্যাচ। দ্বিতীয় বলে ডট দিলেও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মুজারাবানি। কিন্তু পরের বল ওয়াইড করেন সাকিব, সেটিও ছিল বেশ জোরে। এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন মুজারাবানি। পরের বলে রিচার্ড এনাগারাভাকে বোল্ড করে খেলা শেষ করেন সাকিব। সবমিলিয়ে সাকিব নেন চার উইকেট, মোস্তাফিজ তিন ও তাসকিনের ঝুলিতে গেছে দুই উইকেট।

    মোস্তাফিজ ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ।

  • ক্রিকেট জাতীয় দলে ফিরলেন সাকিব ও মুস্তাফিজ

    ক্রিকেট জাতীয় দলে ফিরলেন সাকিব ও মুস্তাফিজ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ মে, ২০২৪: গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি সাকিবকে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ। সবকটিতে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের শেষ দুই ম্যাচের জন্য স্বাগতিকরা দল ঘোষণা করেছে। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান।

    আজ বুধবার (৮ মে) এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। এর আগে আইপিএল থেকে ফিরে মুস্তাফিজকে বিশ্রাম, ডিপিএল খেলতে প্রথম তিনটিতে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজে তারা তিনজনই ফিরেছেন। আগামী ১০ ও ১২ মে মিরপুর শের-ই বাংলায় চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

    এর মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন। তিন ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত হওয়ায় চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম। এর মধ্যে শরিফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বাকি দুই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও, এই সিরিজের কোনো ম্যাচেই খেলা হয়নি।

    রোডেশিয়ানদের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সবশেষ। ইতোমধ্যে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করে ফেলায় শেষ দুই ম্যাচ হয়ে গেছে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার লড়াই। মিরপুরে আগামী ১০ মে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ১২ মে সকাল ১০টায় পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে।

    শেষ দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড:

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

  • শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন সাকিব

    শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন সাকিব

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ মার্চ, ২০২৪: সিলেটে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৩০ তারিখ থেকে চট্রগ্রামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। দলে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া পেসার মুশফিক হাসানের জায়গা নিয়েছেন হাসান মাহমুদ।দেখার বিষয় অভিজ্ঞ সাকিবের ফেরাতে দলে ছন্দ ফিরে আসবে এমনটাই ধারণা ক্রিকেটপ্রেমিকদের।

    প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। গত বছরের এপ্রিলে শেষবার সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। তাকে জায়গা করে দিয়েছেন তাওহীদ হৃদয়। এ সিরিজেই প্রথমবার টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার।

    এছাড়া দ্বিতীয় টেস্টের স্কোয়াডে আরও একটি বদল এসেছে। পেসার মুশফিক হোসেন পা পায়ের গোড়ালিতে চোট পাওয়া রিহ্যাবে নেওয়া হয়েছে তাকে। প্রথম টেস্টের একাদশে না থাকা এই ক্রিকেটারের জায়গা নিয়েছেন হাসান মাহমুদ।

    সিলেটে শ্রীলঙ্কা ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল প্রথম টেস্টে। ওই ম্যাচে ৩২৮ রানের বড় জয় পায় লঙ্কানরা। আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল।

    দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

  • সাকিব প্রাইমারি সদস্য হওয়ার পর মনোনয়ন পেয়েছে: সেতুমন্ত্রী

    সাকিব প্রাইমারি সদস্য হওয়ার পর মনোনয়ন পেয়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ মার্চ, ২০২৪: সাকিব প্রাইমারি সদস্য হওয়ার পর মনোনয়ন পেয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে ইলেকশন (নির্বাচন) করেছে, জয় লাভ করেছে। পার্টির কাছে মনোনয়ন চাওয়ার সময় সে পার্টির সদস্য। তার আগে তো সাকিব আমাদের পার্টির কেউ ছিল না। নমিনেশন যখন নেয় তখন তাকে তো প্রাইমারি সদস্য পদ নিতে হয়। সে শর্ত পূরণ করা দরকার সেটা সে করেছে। সেভাবেই আমরা মনোনয়ন দিয়েছি। সে এমপি হয়েছে নির্বাচনে। আমি এই বিষয়ে আর কিছু জানি না।”

    আজ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে অনেক ফুল ফুটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এটা সম্পর্কে আমার জানা নেই। এটার রেজিস্ট্রেশন করে স্বাধীন নির্বাচন কমিশন। কোন দল কে রিকগনিশন (প্রতিনিধিত্ব) করে এটা নির্বাচন কমিশনের বিষয়। এখানে আমাদের কিছু বলার নেই।”

    বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ সম্পাদক বলেন, “তারা (বিএনপি) বন্ধুরাষ্ট্র বলতে ইন্ডিয়াকে বলেছে। বলেছে তোমরা স্বাধীনতা অর্জনে সাহায্য করেছো, এখন গণতন্ত্র উদ্ধারে তোমাদের সাহায্য চাই। গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে। তাদের সাহায্য চাওয়ার অর্থ ক্ষমতায় বসিয়ে দেওয়া। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে বিদেশি রাষ্ট্র এসে ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়।”

    অন্য এক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “আমাদের গণতন্ত্র ঠিক আছে। আমাদের নির্বাচন হয়েছে। বিএনপির কাছে বন্ধুপ্রতিম দেশের সহযোগীতার অর্থ তাদেরকে ক্ষমতা বসিয়ে দেওয়া। নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় বসাতে পারবে না।”

    তিনি বলেন, “আমরা একটি দেশ। গণতন্ত্রের বিষয়ে আমাদের একটা মানদণ্ড আছে। গণতন্ত্রের ব্যাপারে কেউ পারফেক্ট না। এদেশে ২১ বছর গণতন্ত্রের চর্চা হয়নি।”

    এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনিসুল ইসলাম প্রমুখ।

  • শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাবেনা সাকিবকে

    শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাবেনা সাকিবকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে দল ঘোষণাও হয়ে গেছে। তবে এই সিরিজের শুরুর আগে থেকেই  ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল। এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলছেন সাকিব। শুরুতে খুব একটা ভালো না হলেও শেষ কয়েকটি ম্যাচ দারুণ খেলেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

    বিপিএলের পরপরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল।   এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

    চোখের সমস্যায় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আগেই নিজের অনিশ্চয়তা প্রকাশ করেন সাকিব। একই কারণে তাকে পূর্ণকালীন অধিনায়কত্ব দেওয়া থেকে সরে আসে বিসিবি। তার পরিবর্তে আগামী এক বছরের জন্য স্থায়ী অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শেষ হলো মিনহাজুল আবেদীন নান্নু নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কার্যক্রম।

    দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২২ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা। এরপর দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

  • সাকিবের অবদানে রংপুর জিতেছে ৬০ রানে

    সাকিবের অবদানে রংপুর জিতেছে ৬০ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ ফেব্রুয়ারি ২০২৪: বিপিএলে টানা পঞ্চম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো দুর্দান্ত ঢাকা। রংপুর রাইডার্সের কাছে স্বাগতিকরা হেরেছে ৬০ রানে।আর এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৬ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২০ বলে ৩৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন তিনি।

    শেরে বাংলায় আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানি ব্যাটার বাবর আজম ও দুই স্বদেশি ব্যাটার সাকিব আল হাসান ও রনি তালুকদারের দাপুটে ব্যাটিংয়ে ১৭৫ রান করে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৫ রান তুলেই অলআউট হয়ে গেছে ঢাকা।

    রংপুরের বিপক্ষে লড়াইটা করেছেন কেবল স্বদেশি ব্যাটার নাইম শেখ। তিনি ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দিয়ে গেলেও নিচের দিকে কেউ দলের হাল ধরতে না পারায় শোচনীয়ভাবেই হেরেছে ঢাকা। মাঝে ইরফান শুক্কুর ১৫ বলে ২১ আর শেষ দিকে তাসকিন আহমেদ ৮ বলে ২ ছক্কায় ১৫ রান করলেও দলের কোনো কাজে আসেনি।

    বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। ১৬ রানে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন শেখ মেহেদি আর সালমান ইরশাদ।

    এ আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর ও রনি। ৭.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে তারা।

    ২৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে রনি ফিরে গেলে সাকিবের সঙ্গে ৩৯ বলে ৫২ রানের জুটি করেন বাবর। আজও হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে বাবরকে। ৪৩ বলে ৪৭ রান করে মোসাদ্দেকের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ হন তিনি। আগের ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচেও বাবরের ইনিংস থেমেছিল ৪৭ রানেই।

    এবারের বিপিএলে নিস্প্রভ থাকা সাকিবের ব্যাট আজ জ্বলে উঠেছিল। যদি খুব বড় স্কোর করতে পারেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ২০ বলে ৩৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন সাকিব।

    শেষ দিকে মোহাম্মদ নবি এসে রংপুরের স্কোরকার্ডে যোগ করেন ১৬ বলে ২৯ রান। শেষ ওভারে তাসকিনের বলে ২০ রান নেন তিনি। অধিনায়ক নুরুলের সঙ্গে নবি করেছেন ২২ বলে ৪৪ রানের অপরাজিত জুটি। অবশেষে ৪ উইকেটে ১৭৫ এ থামে রংপুর।

  • বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বর্তমান ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি

    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বর্তমান ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি

    www.HelloBangla.News – খেলাধুলা – ১ ফেব্রুয়ারি, ২০২৪: বর্তমানে ক্রিকেট খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের তালিকায় ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ৫০ ওভারের খেলায় ২৪১ ইনিংসে ৩১৭ টি উইকেট শিকার করেছেন তিনি।

    দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ১২১ ইনিংস খেলে ২৩৬ উইকেট নিজের করে নিয়েছেন এই অজি ক্রিকেটার। তবে বাংলাদেশের সাকিব আল হাসান থেকে অনেক পিছিয়ে রয়েছেন স্টার্ক।

    তিন নম্বরে রয়েছেন নিউল্যান্ডের পেসার টিম সাউদি। ২২১ উইকেট শিকার করতে খেলেছেন ১৫৯ ইনিংস। এই তিন বোলারের মধ্যে সাকিবের ওয়ানডে ক্যারিয়ারই সবচেয়ে লম্বা। সাকিবের ওয়ানডে অভিষেক ২০০৬ সালের আগস্টে। সাউদির ২০০৮ সালের জুনে। আর স্টার্কের ২০১০ সালের অক্টোবরে।

    টেস্টেও সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় প্রথম মুরালিধরন। তার উইকেট ৮০০টি। দ্বিতীয় সর্বোচ্চ শেন ওয়ার্নের ৭০৮ উইকেট। জেমস অ্যান্ডারসন টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৪১ বছর বয়সেও তিনি খেলে যাচ্ছেন। তার উইকেট ৬৯০টি। মুরালিকে ধরতে এই পেসারের প্রয়োজন ১১০ উইকেট।

    টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি সাউদি। এই পেসারের উইকেট ১৫৭টি। কিছুদিন আগেই প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুয়েছেন সাউদি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৪০ উইকেট নিয়েছেন তিনি। তিন নম্বরে আছেন ইশ সোধি। ১০৫ ইনিংসে এই লেগ স্পিনারের উইকেট ১৩২টি।

    এখানে উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির পরিসংখ্যান দেখলে প্রথম তালিকায় অবশ্যই নাম থাকবে লঙ্কান তারকা স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। ৫০ ওভারের খেলায় তিনি ৫৩৪ উইকেট শিকার করেছেন। তবে তিনি ১৩ বছর আগেই খেলা থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন পাকিস্তান পেসার ওয়াসিম আকরাম। ২০০৩ সালের মার্চে তিনি ওয়ানডে খেলা শেষ করেছেন। এই তারকার ঝুলিতে আছে ৫০২টি উইকেট।

    এখন দেখার বিষয় সাকিব আর কতদিন খেলা চালিয়ে যেতে পারেন এবং কত উইকেট শিকার করতে পারেন।