Tag: লিড নিউজ

  • বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

    যৌথ ব্যবসায়িক ফোরাম প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও কাতারের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একক প্লাটফর্মে আনতে হবে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেছেন, ‘পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের লক্ষ্যে বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম গঠনের করতে হবে।’

    সোমবার কাতারের রাজধানীতে অনুষ্ঠিত দোহা ইনভেস্টমেন্ট সামিট ২০২৩ ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’-এ ভাষণ দানকালে তিনি এ কথা বলেন।

    এ প্রসঙ্গে তিনি কাতারের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দেশকে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের সম্পর্ককে পুনঃস্থাপন করতে হবে।

    তিনি কাতারে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান ও জাতি গঠন প্রচেষ্টায় তাদের অংশগ্রহণ কামনা করেন।

    বাংলাদেশের কৃষি প্রবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, এটিও কাতারের সঙ্গে বাই-ব্যাক ব্যবস্থায় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার সুযোগ সৃষ্টি করে। এই প্রসঙ্গে তিনি সরকারের তিনটি বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে বলেন, সেখানে কাতার রিয়েল এস্টেট ও হসপিটালিটি উভয় ক্ষেত্রেই জড়িত হতে পারে।

    জ্বালানি খাতে কাতারের বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অফশোর গ্যাস অনুসন্ধান ও জ্বালানি বিতরণ ব্যবস্থায় কাতারের দক্ষতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে।

    তিনি আরও বলেন, আমাদের বন্ড মার্কেটকে একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা শিগগিরই পুঁজিবাজারে ডেরিভেটিভ পণ্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছি।

    প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাঘাত বাংলাদেশের মতো দেশকে কঠিন জায়গায় ঠেলে দিয়েছে।

    তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশের কিছু থ্রাস্ট সেক্টরের দিকে নজর দেয়ার পরামর্শ দেন। কারণ তার সরকার অবকাঠামো ও লজিস্টিক খাত বিনিয়োগের জন্য উন্মুক্ত রেখেছে।

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও কাতার দৃঢ় ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। এখানকার প্রবাসী বাংলাদেশী সম্প্রদায় দুই দেশের মানুষের মধ্যে একটি চমৎকার সেতুবন্ধন। আমি আজ কাতারের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অনেক বাংলাদেশি নাগরিককে দেখে আনন্দিত।

    তিনি  বলেন, আমরা ধীরে ধীরে ৩৮টি হাই-টেক পার্ক তৈরি করছি। সেখানে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আমাদের দৃষ্টিভঙ্গি এখন জ্ঞানভিত্তিক সমাজ থেকে শক্তি নিয়ে ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

    তিনি বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আমরা কাতার থেকে এলএনজি আমদানি বাড়াতে আগ্রহী। আমরা বাংলাদেশ থেকে আরও রপ্তানির সুযোগ অন্বেষণ করতে কাতারকে অনুরোধ করছি।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) বিদেশি বিনিয়োগকারীদের এক ছাদের নিচে অনেকগুলো সেবা দিচ্ছে। বাংলাদেশ সরকার সমন্বিত সুবিধাসহ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে ও এখন পর্যন্ত পাঁচটি দেশের নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে। বাংলাদেশ সরকার একটি আঞ্চলিক সংযোগ এবং লজিস্টিক হাবের জন্য উপযোগী অবকাঠামোতে প্রচুর বিনিয়োগ করছেন।

    তিনি বলেন, বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে এবং প্রণোদনা দিচ্ছে ট্যাক্স হলিডে, মেশিনারি আমদানিতে রেয়াতমূলক শুল্ক, রয়্যালটি রেমিট্যান্স, প্রযুক্তিগত জ্ঞান এবং ফি, ১০০ শতাংশ বৈদেশিক ইকুইটি অনুমোদন, অনিয়ন্ত্রিত প্রস্থান নীতি, প্রস্থানের উপর লভ্যাংশ ও মূলধনের সম্পূর্ণ প্রত্যাবাসন সুবিধা।

    এ প্রসঙ্গে তিনি পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো-রেল ব্যবস্থার মতো বিভিন্ন মেগা-প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, সবই এগিয়ে যাওয়ার জন্য আমাদের দৃঢ় প্রত্যয়ের সাক্ষ্য দেয়।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে এবং প্রণোদনা দিচ্ছে ট্যাক্স হলিডে, মেশিনারি আমদানিতে রেয়াতমূলক শুল্ক, রয়্যালটি রেমিট্যান্স, প্রযুক্তিগত জ্ঞান এবং ফি, ১০০ শতাংশ বৈদেশিক ইকুইটি অনুমোদন, অনিয়ন্ত্রিত প্রস্থান নীতি, প্রস্থানের উপর লভ্যাংশ ও মূলধনের সম্পূর্ণ প্রত্যাবাসন সুবিধা।

    তিনি বলেন, আমাদের জনগণের ভালো যত্ন নেওয়ার জন্য আমরা কাতার সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ।

    সরকারপ্রধান বলেন, দেশের ছেলে-মেয়েরা চতুর্থ শিল্প বিপ্লবে যোগদানের জন্য নিজেদের প্রস্তুত করছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল ব্যাকবোনের বিকাশে উন্নতি করেছি।

    শেখ হাসিনা বলেন, কাতার ন্যাশনাল ভিশন ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ অংশীদার হওয়ার প্রস্তাব দিচ্ছে। আমরা কাতারে উন্নত কর্মসংস্থানের বাজার পূরণে আমাদের কর্মীবাহিনীকে জ্ঞান ও দক্ষতা দিয়ে সজ্জিত করতে পারি।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে সমগ্র জাতিকে বিদ্যুৎ ও ইন্টারনেট কভারেজের আওতায় এনেছে। বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ নতুন দিগন্ত উন্মোচন করেছে।

  • বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে পাশে থাকবে কাতার

    বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে পাশে থাকবে কাতার

    বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে কাতার বাংলাদেশের পাশে থাকবে। স্বল্পোন্নত দেশগুলো জাতিসংঘের পঞ্চম সম্মেলনের পাশাপাশি গতকাল রোববার কাতারে অনুষ্ঠিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাতারের আমির বলেছেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সব সময় বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসবে। খবর বাসসের।

    পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের কাছ থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে বার্ষিক আরও এক মিলিয়ন টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন। তিনি চুক্তি নবায়ন কবেন। আমির শেখ তামিম বিন হামাদ আল সানি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘আপনার কাতার ছাড়ার আগে আমার জ্বালানিমন্ত্রী এ বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করবেন।’

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানালে শেখ তামিম বলেন, তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন।

    কাতারে বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে শেখ হাসিনা কাতারের আমিরকে তাদের প্রতি লক্ষ রাখতে বলেন, কারণ এখানে কিছু শ্রমিক চাকরি হারাচ্ছে। জবাবে শেখ তামিম বলেন, তিনি সব সময় বাংলাদেশ ও বাঙালির কল্যাণ চান।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এবং বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করছে। কাতার সেই অর্থনৈতিক অঞ্চলগুলোতেও বিনিয়োগ করতে পারে।

    এ ছাড়া বাণিজ্য ও উন্নয়নবিষয়ক জাতিসংঘ সম্মেলনের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান কিউএনসিসিতে পৃথকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

    বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনতে এবং দেশের উৎপাদন সক্ষমতা বাড়াতে আঙ্কটাডের সহায়তা কামনা করেন।

    তিনি কিউএসিসির প্রদর্শনী হলে বিনিয়োগ এবং অংশীদারিত্বের ওপর এলডিসি৫ উচ্চ পর্যায়ের মধ্যাহ্নভোজেও অংশ নেন।

  • বঙ্গবন্ধু’র শেষ ভাষণ হতে পারতো ৩ মার্চের ভাষণ

    বঙ্গবন্ধু’র শেষ ভাষণ হতে পারতো ৩ মার্চের ভাষণ

    পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের সভায় একটি ইশতেহার পাঠ করা হয়, যেখানে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু সেই দিনের বক্তৃতায় বলেছিলেন, ‘হয়তো এটাই আমার শেষ ভাষণ। … আমি যদি নাও থাকি, আন্দোলন যেন থেমে না থাকে। বাঙালির স্বাধীনতার আন্দোলন যাতে না থামে।’ তিনি বলেছিলেন, তার যদি মৃত্যুও হয়, সাত কোটি মানুষ যেন স্বাধীন দেশ দেখতে পায়। ১৯৭১ সালের ৪ মার্চ বিস্তারিতভাবে সেই দিনের নির্দেশনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

    ১ মার্চ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন যে ৭ মার্চ তিনি বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কিত কর্মসূচি ঘোষণা করবেন। মার্চের প্রথম দিনের পর থেকেই একের পর এক পরিস্থিতি বদলাতে শুরু করে। তার আগে ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগ এবং শ্রমিক লীগের যৌথ সমাবেশে তিনি যে বক্তব্য রাখেন, সেখান থেকেই মানুষ মূল বার্তাটি পেয়ে গিয়েছিল। আন্দোলন যেভাবে দানা বাঁধছিল তাতে পাকিস্তানের প্রশাসন ধরেই নিয়েছিল– বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি শুরু হতে চলেছে। ফলে দমন-পীড়ন বাড়ছিল।

    ওই পরিস্থিতিতেই পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের ডাকা ছাত্র জনসভায় উপস্থিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সেই সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহারও পাঠ করেন।

    ইশতেহারে ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয়। ৫৪ হাজার ৫০৬ বর্গমাইল বিস্তৃত ভৌগোলিক এলাকার সাত কোটি মানুষের আবাসিক ভূমি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বাংলাদেশ। যে দেশে থাকবে পৃথিবীর বুকে বাঙালির সাহিত্য-সংস্কৃতি পূর্ণ বিকাশের ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষকরাজ-শ্রমিকরাজ কায়েম করা হবে। বাংলার স্বাধীনতা আন্দোলন পরিচালনার  প্রতিটি অঞ্চলে ‘স্বাধীনতা সংগ্রাম কমিটি’ গঠন করা হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে মুক্তিবাহিনী গঠন করা হবে। সাম্প্রদায়িক মনোভাব পরিহার করতে হবে। ইশতেহারের স্বাধীনতা আন্দোলনের ধারা অংশে বলা হয়, বর্তমান সরকারকে বিদেশি সরকার গণ্য করে— এর সব আইনকে বেআইনি বিবেচনা করা হবে। অবাঙালি সেনাবাহিনীকে শত্রু সৈন্য হিসেবে গণ্য করার পাশাপাশি সব প্রকার ট্যাক্স-খাজনা দেওয়া বন্ধ করতে হবে। আক্রমণরত শক্তিকে প্রতিরোধ করতে সশস্ত্র প্রস্তুতি গ্রহণ করা হবে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পথে এগুনোর চূড়ান্ত রূপরেখা মিলেছিল সে দিনই। বঙ্গবন্ধুর ডাকে ঢাকায় দ্বিতীয় দিনের মতো এবং সমগ্র বাংলাদেশে প্রথম দিনের জন্য সর্বাত্মক হরতাল হয় সে দিন। যারা সে সময় ঢাকা শহরে ছিলেন, তাদের বর্ণনায় পাওয়া যায়— শহর মূলত স্তব্ধ ছিল। কী হতে চলেছে তার আন্দাজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু পুরো শহর ফুঁসে উঠেছে যেন।

    বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, দ্বিতীয় খণ্ড,  ৬৬৬-৬৭ পৃষ্ঠায়  উল্লেখ আছে— ‘এই দিন ঘোষণা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক। সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা।’ এই বিবেচনায় ৩ মার্চ সুস্পষ্টভাবে স্বাধীনতা ঘোষণা হয়।

  • করোনার বুস্টার ডোজ আপাতত বন্ধ

    করোনার বুস্টার ডোজ আপাতত বন্ধ

    করোনার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে তৃতীয় ও চতুর্থ বুস্টার ডোজ দেয়া বন্ধ হচ্ছে।

    বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে টিকা বিষয়ক জরুরি সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ তথ্য জানান।

    স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, বুস্টার ডোজ নিতে ততটা বাধ্যবাধকতা না থাকায় অনেকে নিতে চাচ্ছেন না। বিশেষ করে চতুর্থ ডোজে তেমন সাড়া মিলছে না। তারপরও বুস্টারের যত টিকা ছিল তা শেষ।

    তিনি জানান, এসব টিকা কোভ্যাক্সের মাধ্যমে আনা হয়। ইতোমধ্যে চাহিদা দেয়া হয়েছে, আসতে ৩-৪ সপ্তাহ লাগবে। আসা মাত্রই আবারও দেয়া হবে। এ দফায় ৩০ লাখ টিকা আসবে। চাহিদা অনুযায়ী আরও টিকা দেয়া যাবে।

    আহমেদুল কবীর বলেন, দেশে এখন পর্যন্ত ১৫ কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৪ কোটির কাছাকাছি। তৃতীয় বা প্রথম বুস্টার ডোজ নিয়েছেন ছয় কোটি এবং চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ নিয়েছেন ছয় লাখের বেশি মানুষ।

  • সাকিব-তামিম জুটির ফিফটি

    সাকিব-তামিম জুটির ফিফটি

    সাকিব-তামিম জুটির ফিফটিতে ধকল সামাল দেয় বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে হাল ধরেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৬.২ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৬৮ রান। ২৩ ও ২৮ রানে ব্যাট করছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। ৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে খেলায় ফেরান সাকিব-তামিম।

    শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৬ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৩২ রান করেন ওপেনার জেসন রয়। ৭৬ রান করেন জস বাটলার।

    এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী ইংল্যান্ড দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে উইকেট হারায় ইংল্যান্ড। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফিল সল্ট। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ৭ রান করার সুযোগ পান এই তারকা ওপেনার।

    এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েন ওপেনার জেসন রয়। ১৫.৩ ওভারে দলীয় ৮৩ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করা ডেভিড মালান। তাকে ১১ রানের বেশি করতে দেননি মিরাজ।

    দলীয় ৯৬ রানে তাইজুল ইসলামের বলে আউট হন জেমস ভিন্স। ফিল সল্ট, ডেভিড মালান ও জেমস ভিন্সরা আসা-যাওয়ার মিছিলে অংশ নিলেও উইকেট কামড়ে ব্যাটিং করে যান ওপেনার জেসন রয়। তাকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান।

    সাকিবের বলে সুইপ করতে গিয়ে মিস করে এলবিডব্লু হন জেসন রয়। সাজঘরে ফেরার আগে ১২৪ বলে ১৮টি চার আর একটি ছক্কার সাহায্যে ১৩২ রান করেন ইংলিশ এই তারকা ওপেনার।

    ফিল সল্টের পর উইল জ্যাকসকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তার শর্ট বলে শর্ট মিডউইকেটে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জ্যাকস। তার বিদায়ের মধ্য দিয়ে ৩৬.৪ ওভারে ২০৮ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।

    মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। জেসন রয় আউট হওয়ার পর একের এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন বাটলার। তাকে দুর্দান্ত ক্যাচে পরিণত করেন মেহেদি হাসান মিরাজ।

    নিজের বলে নিজেই ফিল্ডিং করে বাটলারকে ফেরান মিরাজ। ৪৩.৩ ওভারে ২৬০ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন বাটলার। তার আগে ৬৪ বলে ৫টি চার আর দুই ছক্কার সাহায্যে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন বাটলার।

    তাসকিনের লো ফুলটসে টাইমিংটা করতে পারেননি মঈন আলি। স্কয়ার লেগে ওঠা ক্যাচিটি লুফে নেন লিটন দাস। ৩৬ বলে ৪২ রান করে থামেন মঈন। তার বিদায়ে ৪৭.৪ ওভারে ২৯৯ রানে সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড।

    ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ১৯ বলে ২ চার আর তিন ছক্কায় ৩৩ রানের ঝরো ইনিংস খেলে দলকে ৩২৬ রানে নিয়ে থামান স্যাম কারান।

    বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে সর্বোচ্চ ৭৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন মিরাজ। ৬৬ রানে ৩ উইকেট নেন তাসকিন। ৬৪ রানে ১ উইকেট শিকার করেন সাকিব। ৬৩ রানে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। ৫৮ রানে ১ উইকেট শিকার তাইজুলের।

  • ইউক্রেন খুব কঠিন সময় কাটিয়ে উঠেছে : জেলেনস্কি

    ইউক্রেন খুব কঠিন সময় কাটিয়ে উঠেছে : জেলেনস্কি

    ইউক্রেনে রুশ হামলার বছর পূর্ণ হয়েছে। তীব্র শীতের মৌসুমে আক্রমণ শানিত করেছিল রুশ সেনারা। তবে মস্কোর এ আগ্রাসন মোকাবিলা করেই ইউক্রেন টিকে আছে এবং এ কাজে পূর্ব ইউরোপের এই দেশটি ‘খুব কঠিন’ একটি শীতকাল সফলভাবে পারও করেছে। নিজের দৈনিক ভাষণে ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন। খবর এএফপির।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার ‘খুব কঠিন’ শীত থেকে বেঁচে থাকার জন্য তার দেশের প্রশংসা করেছেন। কারণ গত শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও স্থাপনাগুলো রাশিয়ার নিয়মিত হামলার মুখেই ছিল এবং এতে করে লাখ লাখ মানুষ অন্ধকার এবং ঠাণ্ডায় নিমজ্জিত হয়েছিলেন। আর তাই ‘কঠিন’ এই শীত থেকে বেঁচে থাকার জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের প্রশংসা করেছেন। যদিও এই শীতকাল নিয়েই ইউক্রেন নিয়ে আশঙ্কা জেগেছিল সবার মনে।

    এদিকে যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্কের বাখমুত শহর থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছে ইউক্রেন। কয়েক মাস ধরে বাখমুতে রাশিয়া ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। তবে গত দুই সপ্তাহে রুশ বাহিনীর হামলার তীব্রতা এতটাই বেড়েছে যে, সেখান থেকে এখন কৌশলগত কারণে পিছু হটার পরিকল্পনা করছেন ইউক্রেনের সেনারা।

    জেলেনস্কি বলেন, ‘আমরা এই শীতকালকে কাটিয়ে উঠতে পেরেছি। এটি খুব কঠিন সময় ছিল এবং প্রতিটি ইউক্রেনীয় এই অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু (বারবার রুশ হামলার পরও) আমরা ইউক্রেনকে জ্বালানি এবং তাপ প্রদান করতে সক্ষম হয়েছি।’

    তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাপনার ওপর এখনো (রুশ হামলার) হুমকি রয়েছে।’

    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেক্সান্ডার রোদনেয়ানস্কি বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যদি প্রয়োজন হয় তা হলে ইউক্রেনীয় সেনারা সেখান থেকে সরে যাবেন।

    বাখমুত শহরটি দোনেৎস্কে অবস্থিত। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেন, এর মধ্যে দোনেৎস্ক একটি। বর্তমানে দোনেৎস্কের অর্ধেক অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে রুশ সেনাদের হাতে। পুরো নিয়ন্ত্রণ নিতে হলে তাদের অবশ্যই বাখমুত দখল করতে হবে। এর পর দোনেৎস্কের অন্য শহরগুলোর দখলও নিতে পারবে তারা।

  • শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে তৃতীয় শ্রেণি থেকে : শিক্ষামন্ত্রী

    শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে তৃতীয় শ্রেণি থেকে : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। এছাড়া ৬ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন- এগুলো শেখানো হবে।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরি করতে আমরা শিক্ষাব্যবস্থা প্রণয়ন করছি। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করেছি, সেটি চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও পুরো মাধ্যমিকে বাস্তবায়ন হবে।’

    বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। তিনি বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন,  প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সকল শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেন, ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। ফলে তারা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না।

    তিনি আরো বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আগে মুখস্থ করতো, আত্মস্থ করতে পারতো না। এখন আনন্দের মধ্যদিয়ে শিখবে। অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হবে। যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করতে শিখবে। এতে পরীক্ষাভীতি আর থাকবে না। পরীক্ষা কিছু থাকবে কিন্তু অধিকাংশই হবে ধারাবাহিক মূল্যায়ন।’

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২২তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক রওনক জাহান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ভিসি অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, প্রো-ভিসি ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন, ট্রেজারার ইশফাক ইলাহী চৌধুরীসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    সূত্র : বাসস

  • এলডিসি-ফইভে অংশ নিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    এলডিসি-ফইভে অংশ নিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আগামী ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এলডিসি-৫ এর দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেবেন বলেও আশা করা হচ্ছে।

    পাঁচ দিনের সফরে তিনি কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামী ৪ মার্চ শনিবার তিনি দোহার উদ্দেশে রওনা হবেন।

  • পলাতক জঙ্গিদের ধরতে চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

    পলাতক জঙ্গিদের ধরতে চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, আমরা অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়েছে তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। নিশ্চয় আমরা ধরে ফেলব। গত বুধবার (১ মার্চ) সকালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে, পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। যখনই যে ইনফরমেশন তারা পাচ্ছেন সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। আমরা কিন্তু জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করে দিতে পারিনি। তবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের নিরাপত্তা সংস্থা বিশেষ করে পুলিশ, র‌্যাব ভালো কাজ করছে বলেই সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।

    সামনে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি গরম হচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলা ও আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন আসলে সব দলই তৎপর হয় দলই তাদের নির্বাচনী প্রচারণা, ব্যানার ফেস্টুন প্রচার ও নিজস্ব মতো কর্মসূচি প্রচার করেন। এটাই আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। নির্বাচন আসলে সবার মধ্যে উৎসুক দৃষ্টি থাকে। সেই সময় সব রাজনৈতিক দল তাদের মতামত, চিন্তা নিয়ে কাজ করেন। সামনে নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়নি। সবাই কাজ করছেন। আমার মনে হয় নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবার কোনো কারণ নেই।

    দায়িত্ব পালনরত অবস্থায় মৃত পুলিশ সদস্যদের স্মরণে প্রতি বছর ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালন করছে বাহিনী। তবে কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ পেতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ডিসিদের মাধ্যমে ক্ষতিপূরণ দেবার কারণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে এসপিদের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার কথা গত বছর বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপিকে উত্তর দেওয়ার অনুরোধ জানান। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি। বিবেচনায় আছে। আশা করছি খুব শিগরিরি আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত পাব।

  • গ্রিসে ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে অবকাঠামো ও পরিবহনমন্ত্রীর পদত্যাগ

    গ্রিসে ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে অবকাঠামো ও পরিবহনমন্ত্রীর পদত্যাগ

    গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর লারিসায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত যাত্রীর সংখ্যা বেড়ে ৩৮ হয়েছে। আহত হয়েছেন ৬৬ জন। তাঁদের মধ্যে ছয়জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। স্থানীয় সময় গত মঙ্গলবার গভীর রাতে গ্রিসের লারিসা শহরের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়।

    এদিকে এ ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন গ্রিসের অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। গতকাল বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। আর দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এ দুর্ঘটনার জন্য মানবিক ত্রুটিকে দায়ী করেছেন।