Tag: বঙ্গবন্ধু সেতু

  • গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়

    গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৫ জুন, ২০২৪: ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেড়েছে। তবে এই্ ঈদে যাত্রীর পাশাপাশি পশুবাহী ও মৌসুমী ফল যেমন লিচু, আম ও কাঁঠাল বহন করা হচ্ছে যানবাহনে। আর প্রতিটি যানবাহনের জন্য দিতে হয় টোল। স্বাভাবিক কারণে এবার বঙ্গবন্ধু সেতু দিয়ে এই ঈদে টোল আদায়ের পরিমান বেড়ে গেছে। আজ টোল আদায়ে সৃষ্টি হয়েছে রেকর্ড।

    গত ২৪ ঘণ্টায় প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৩ হাজার ৭০৮টি। এর বিপরীতে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এটি সেতুতে টোল আদা‌য়ের সর্বোচ্চ হার ব‌লে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

    এর আগে ২০২৩ সা‌লে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপ‌রীতে সেতুতে টোল আদায় হ‌য়ে‌ছিল তিন কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

    সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টার পর থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি প‌রিবহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোলপ্লাজা পার হ‌য়ে উত্তরব‌ঙ্গে গি‌য়ে‌ছে ৩৩ হাজার ২৫‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং পশ্চিম টোলপ্লাজা পার হ‌য়ে ঢাকায় গি‌য়ে‌ছে ২০ হাজার ৬৮৩‌টি পরিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

    সেতু‌তে ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হ‌য়ে‌ছে ১২ হাজার ৮৭১টি, ট্রাক ১০ হাজার ৭৬০‌টি, ছোট-বড় প‌রিবহন ১৯ হাজার ৮৭২‌টি এবং মোটরসাইকেল পার হ‌য়ে‌ছে ১০ হাজার ১০৫‌টি।

  • গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা

    গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ জুন, ২০২৪: ঈদের সময় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের চলাচল বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে গতবারের তুলনায় এবার বেশি যানবাহন চলাচল করছে। ঈদ-উল-আজহা উদযাপন করতে ঘরে ফেরা মানুষবাহী যানবাহনের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি চলছে।

    আজ শুক্রবার (১৪ জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ জুন) ভোর রাত ১২টা থেকে শুক্রবার (১৪ জুন) ভোররাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি গাড়ি পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

    এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ২২ হাজার ৬৪৫টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৮ হাজার ২৬১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

    বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, বছরের স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতুর দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রায় যানবাহনের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত পার হয়।