Tag: টেস্ট

  • শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন সাকিব

    শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন সাকিব

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ মার্চ, ২০২৪: সিলেটে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৩০ তারিখ থেকে চট্রগ্রামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। দলে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া পেসার মুশফিক হাসানের জায়গা নিয়েছেন হাসান মাহমুদ।দেখার বিষয় অভিজ্ঞ সাকিবের ফেরাতে দলে ছন্দ ফিরে আসবে এমনটাই ধারণা ক্রিকেটপ্রেমিকদের।

    প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। গত বছরের এপ্রিলে শেষবার সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। তাকে জায়গা করে দিয়েছেন তাওহীদ হৃদয়। এ সিরিজেই প্রথমবার টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার।

    এছাড়া দ্বিতীয় টেস্টের স্কোয়াডে আরও একটি বদল এসেছে। পেসার মুশফিক হোসেন পা পায়ের গোড়ালিতে চোট পাওয়া রিহ্যাবে নেওয়া হয়েছে তাকে। প্রথম টেস্টের একাদশে না থাকা এই ক্রিকেটারের জায়গা নিয়েছেন হাসান মাহমুদ।

    সিলেটে শ্রীলঙ্কা ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল প্রথম টেস্টে। ওই ম্যাচে ৩২৮ রানের বড় জয় পায় লঙ্কানরা। আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল।

    দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

  • সিলেট টেস্টে প্রথম দিনে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

    সিলেট টেস্টে প্রথম দিনে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ মার্চ, ২০২৪: সিলেট টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করেতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে শ্রীলঙ্কার ৫ উইকেট পড়ে যায় ৫৭ রানে। কিন্ত ৬ষ্ঠ উইকেট জুটিতে কামিন্দু ও ডি সিলভা ২০২ রান করলে শ্রীলঙ্কা ঘুরে দাড়ায়।২৮০ রানে অলআউট হয়ে গেলে, দিনশেষে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে করে ৩২ রান।বাংলাদেশ এখনও ২৩৮ রানে পিছিয়ে।অভিষেক ম্যাচে বাংলাদেশের নাহিদ রান নিয়েছেন ৩ উইকেট।

    আজ শুক্রবার (২২ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দিনশেষে লঙ্কানদের চেয়ে ২৪৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮০ রান করে শ্রীলঙ্কা। পরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৩২ রান করে স্বাগতিকরা। তাইজুল শূন্য ও জয় ৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

    এ ম্যাচে তরুণ পেসার নাহিদ রানার অভিষেক করে বাংলাদেশ। যদিও বোলিংয়ের শুরুটা করেন শরিফুল ও খালেদ। নিজের প্রথম ওভারের শেষ বলে গিয়ে উইকেটও এনে দেন খালেদ। অফ স্টাম্প থেকে বেশ দূরের বলে ড্রাইভ করতে যান নিশান মাদুশকা। তৃতীয় স্লিপে বেশ জোরে যাওয়া বল ক্যাচ ধরেন মিরাজ।

    দ্বিতীয় উইকেটের জন্য অবশ্য কিছুটা অপেক্ষা ছিল বাংলাদেশের। ১২তম ওভারে গিয়ে কুশল মেন্ডিসকে ফেরান খালেদ। ২৬ বলে ১৬ রান করে দেরিতে কাট করতে গিয়ে গালিতে দাঁড়ানো জাকির হাসানের হাতে ক্যাচ দেন তিনি। ৫৭ বলে মেন্ডিসের সঙ্গে ৩৭ রানের জুটি ভেঙে যায় দিমুথ করুণারত্নের।

    ওই ওভারেই করুণারত্নেকেও ফেরান খালেদ। ৩৭ বলে ১৭ রান করা এই ব্যাটারকে দুর্দান্ত এক বলে বোল্ড করেন খালেদ। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকে বলটি। তিন উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কা আরও বেশি বিপদে পড়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস রান আউট হলে।

    খালেদের বলে অফ সাইডে ফেলে দৌড় শুরু করেন দিনেশ চান্দিমাল। কিন্তু দৌড়ের সময় কিছুটা অলস ছিলেন ম্যাথিউস। নাজমুল হোসেন শান্তর সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙে তার।

    এরপর চান্দিমালকেও ফিরিয়ে দেন শরিফুল। লেগ স্লিপে ক্যাচ দিয়ে ১৩ বলে ৯ রান করে ফেরেন চান্দিমাল। ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর উইকেটে এসে প্রথম বলেই জীবন পেয়ে যান কামিন্দু মেন্ডিস। স্লিপে তার ক্যাচ ছেড়ে দেন মাহমুদুল হাসান জয়।

    পরে এজন্য ভুগতে হয়েছে বাংলাদেশকে। হাফ সেঞ্চুরির পথ পেরিয়ে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। তার বড় জুটির সঙ্গী ধনঞ্জয়াও পান তিন অঙ্কের দেখা। এ দুজনের জুটি ভাঙেন নাহিদ রানা। অভিষেক টেস্টে শুরু থেকেই রান দিচ্ছিলেন তিনি। হুট করে দলের ত্রাতা হয়ে যান।

    প্রথমে কামিন্দু উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। এতে ভাঙে ২৪৫ বলে ২০২ রানের জুটি। বিপদ সামলে ঝড়ো ব্যাট করা কামিন্দু ১১ চার ও ৩ ছক্কায় ১২৭ বলে করেন ১০২ রান। ওই ওভারেই আরেক সেঞ্চুরিয়ান ধনঞ্জয়াকেও ফিরিয়ে দেন নাহিদ।

    তার বাউন্সারে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ১৩১ বলে ১০২ রান করা এই ব্যাটার। এরপর আর অলআউট হতে খুব বেশি সময় লাগেনি শ্রীলঙ্কার। ১৭ ওভারে ৭২ রান দিয়ে ৩ উইকেট নেন খালেদ। ৩ উইকেট নিতে ১৪ ওভারে ৮৭ রান দেন নাহিদ। তাইজুল ও শরিফুল পান একটি করে উইকেট।

    শেষ বিকেলে ব্যাট করতে নেমে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। দুই উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো।   ৮ বলে ৯ রান করার পর এলবিডব্লিউ হয়ে যান জাকির হাসান। পরের ওভারে এসে নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিশ্ব ফার্নান্দো। দুই ক্ষেত্রেই রিভিউ নিলেও কোনোটিতেই সফল হয়নি বাংলাদেশ।

    বাংলাদেশের বিপদটা আরও বাড়ে মুমিনুল হক ফিরলে। তাকে অবশ্য ফেরান কাসুন রাজিথা। ৭ বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দেন মুমিনুল।

    ২৩৮ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ আগমীকাল সাকলে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।

  • শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থেকে ছিটকে গেলেন মুশফিক

    শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থেকে ছিটকে গেলেন মুশফিক

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ মার্চ, ২০২৪: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেননা মুশফিক।সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট গুরুতর হওয়ায় টেস্ট সিরিজ দেখা যাবেনা এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে।

    জানা যায় ‘আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান তিনি।’

    শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

    চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে।

    জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, ‘সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

    মুশফিকের বিকল্প হিসেবে শ্রীঘ্রই আরেকজন ক্রিকেটারকে দলে ডাকবে বিসিবি। এই অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প হিসেবে দলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। যদিও স্কোয়াডে থাকা লিটন দাসও উইকেটকিপিং করতে পারেন।

    সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল আবার যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সেখানে শুরু হবে ৩০ মার্চ।

    মুশফিক ইতিমধ্যে ৮৮ টি টেস্টে ১৮৩ ইনিংস খেলে ৫৬৭৬ রান করেছেন।

  • শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাবেনা সাকিবকে

    শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাবেনা সাকিবকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে দল ঘোষণাও হয়ে গেছে। তবে এই সিরিজের শুরুর আগে থেকেই  ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল। এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলছেন সাকিব। শুরুতে খুব একটা ভালো না হলেও শেষ কয়েকটি ম্যাচ দারুণ খেলেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

    বিপিএলের পরপরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল।   এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

    চোখের সমস্যায় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আগেই নিজের অনিশ্চয়তা প্রকাশ করেন সাকিব। একই কারণে তাকে পূর্ণকালীন অধিনায়কত্ব দেওয়া থেকে সরে আসে বিসিবি। তার পরিবর্তে আগামী এক বছরের জন্য স্থায়ী অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শেষ হলো মিনহাজুল আবেদীন নান্নু নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কার্যক্রম।

    দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২২ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা। এরপর দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।