Tag: কারফিউ

  • মঙ্গলবার ভোর থেকে কারফিউ থাকবে  না

    মঙ্গলবার ভোর থেকে কারফিউ থাকবে না

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: আগামীকাল মঙ্গলবার (০৬ আগস্ট) ভোর ৬টার পর থেকে কারফিউ থাকবে না। এ ছাড়া সকাল থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

    আজ সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

    এতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

  • সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

    সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

    www.HelloBangla.News – জাতীয় – ৪ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির মধ্যে আজ রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

    এর আগে গতকাল শনিবার (৩ আগস্ট) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন।

    কিন্তু আজ সারাদেশে অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে কারফিউর সময় এগিয়ে আনার ঘোষণা দিলো সরকার।

    আজ রবিবার সারা দেশে সহিংসতায় অন্তত ১৪ (বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত, বিবিসির সূত্র) জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেক মানুষ।

  • শুক্র ও শনিবার কারফিউ ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল

    শুক্র ও শনিবার কারফিউ ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ জুলাই, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রেক্ষিতে চলমান কারফিউ ৯ ঘন্টার জন্য শিথিল হচ্ছে। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

    বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এ ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার ও বুধবার এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

    বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে রাত ১২টার দিকে কারফিউ শিথিলের ঘোষণা দেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে। তবে এসব এলাকায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা।”

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়।