Tag: আন্তর্জাতিক

  • পিছু হটলেন নেতানিয়াহু গণবিক্ষোভের মুখে, বিল স্থগিত

    পিছু হটলেন নেতানিয়াহু গণবিক্ষোভের মুখে, বিল স্থগিত

    ইসরায়েলের বিচারব্যবস্থায় বিতর্কিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন থেকে আপাতত সরে এসেছে সরকার। কয়েক মাস ধরে চলা গণবিক্ষোভের মুখে আজ সোমবার এ সংস্কার পরিকল্পনা আগামী মে মাস পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    ব্যাপক বিক্ষোভের মুখে বিচার বিভাগের সংস্কার বিল সাময়িক স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার রাতে তিনি বলেন, জনগণের মধ্যে বিভক্তি ঠেকাতে বিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

    নেতানিয়াহু বলেন, ‘জাতীয় দায়িত্ববোধ, মানুষের মধ্যে বিবাদ ঠেকাতে আমি এই বিলের দ্বিতীয় ও তৃতীয় শুনানি বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছি।’ বিতর্কিত এ সংস্কার পরিকল্পনা নিয়ে বিরোধীদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে কিছুটা সময় দিতে চান বলেও জানান তিনি।

    ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর এ ঘোষণার পর ইসরায়েলে আপাতত স্বস্তি ফিরে এসেছে। তবে বিলটি সাময়িক স্থগিত করা হলেও পরে আবার সংসদে উত্থাপন করা হবে কি না, তা নিশ্চিত নয়। আপাতত আগামী অধিবেশন পর্যন্ত এই বিল স্থগিত রাখা হয়েছে।

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে ডানপন্থি নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থায় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ চলছে। আজ সোমবার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে লাখো ইসরায়েলি রাস্তায় নেমে আসেন।

    বিচার বিভাগ সংস্কার বিলের বিরুদ্ধে এ বছরের শুরু থেকেই বিক্ষোভ করে ইসরায়েলের মানুষ। গত ২৭ মার্চ প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর বিক্ষোভ আরও তীব্র হয়। লাখো মানুষ নেমে আসে তেলাবিবের রাস্তায়। বিক্ষোভে নেতৃত্ব দেন নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধীরা। তবে নেতানিয়াহুর পক্ষের অনেকেও তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছেন।

    এমনকি সরকারের এ উদ্যোগের বিরোধিতা করায় গতকাল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেন নেতানিয়াহু। প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্তে লিকুদ পার্টির মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকজন মন্ত্রী বলেছেন, নেতানিয়াহুকে বিচার বিভাগীয় সংস্কার আপাতত স্থগিত রাখতে হবে। জোট শরিকেরা এ নিয়ে গতকাল বৈঠক করেছে। ফলে দল ও জোটেও অস্বস্তিকর অবস্থায় পড়েছেন নেতানিয়াহু।

    বিচারব্যবস্থায় এই সংস্কার পরিকল্পনায় এমন বিষয়ও রয়েছে—যেখানে বিচারক নিয়োগ কমিটির পূর্ণ নিয়ন্ত্রণও সরকারের হাতে চলে যাবে। শুধু তাই নয়, সংস্কারকৃত আইনে শাসন কাজে অযোগ্য নেতাকেও আদালতের পক্ষে সরানো কঠিন করে তুলবে। আর এই দিকটিই অনেক ইসরায়েলিকে বিক্ষুব্ধ করে তুলেছে। তারা মনে করছেন, ক্ষমতাসীন নেতানিয়াহু নিজের স্বার্থের জন্যই এমনটা করছেন। কারণ তার বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চলছে।

    অবশেষে সোমবার রাতে সংস্কার বিল সাময়িক স্থগিতের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছানোর জন্য দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ জাতির মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে, তা দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    ‘চরমপন্থী সংখ্যালঘু’ একটি গোষ্ঠী জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

    ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ‘সংস্কার বিল স্থগিত করার সিদ্ধান্ত সঠিক।’ এর আগে তিনি বিতর্কিত বিলটি বাতিল করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

    বিরোধী নেতা ইয়ার লাপিদও নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার যদি এখন একটি বাস্তবসম্মত সংলাপে বসে, তাহলে এই সংকট থেকে বের হয়ে আসা সম্ভব।’

  • ক্ষমা চাইবেন না দণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধী

    ক্ষমা চাইবেন না দণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধী

    ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের জেল ও লোকসভার সদস্য পদ বাতিল হওয়ার ঘটনায় দেশটির রাজনীতির অঙ্গনে চলছে ব্যাপক তোলপাড়। সবার মাথায় একটি বিষয় ঘুরপাক খাচ্ছে— এরপর কী হবে, রাহুলের রাজনীতির ভবিষ্যৎ কী? উচ্চ আদালতে আপিল করে সাজা থেকে নিষ্কৃতি পাবেন কি তিনি।

    আমার নাম সাবাকার না। আমি একজন গান্ধী। আমি ক্ষমা চাইবো না। কথাগুলো বলেছেন দুই বছরের কারাদন্ডপ্রাপ্ত ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

    পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তিনি রাজনীতির মাঠে ভীষণ চাপে পড়ছেন; কিন্তু না—এতকিছুর পরও নিজ অবস্থানে অনড় রইলেন তিনি। বললেন, লন্ডনে সম্প্রতি করা মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে কেরালার ওয়ানাড়ের সদ্য সাবেক এমপি রাহুল বলেন, আমার পরবর্তী বক্তব্য কী হবে, তা নিয়ে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) ভীত হওয়ার কারণে আমাকে (পার্লামেন্টে) অযোগ্য ঘোষণা করা হয়েছে। আমি তার চোখে ভয় দেখেছি। এ কারণে তারা আমাকে পার্লামেন্টে কথা বলতে দিতে চায় না। খবর আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এছাড়া তাকে লোকসভা থেকেও বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি-বিজেপির পক্ষ থেকে। এর জবাবে ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী।

    রাহুলকে বলা হয় ভারতীয় রাজনীতির রাজপুত্র। ভারত তথা উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম তার। বাবা রাজীব গান্ধী, দাদি ইন্দিরা গান্ধী এবং প্রমাতামহ জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এ কারণে হয়তো নিজ অবস্থান থেকে এক চুলও নড়লেন না তিনি। রাহুলের এমপি পদ বাতিলের প্রতিবাদে গতকাল শনিবার বিভিন্ন রাজ্যে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

    রাহুল গান্ধী আরও বলেন, বিজেপি দাবি করে তিনি (রাহুল গান্ধী) ভারতবিরোধী বিভিন্ন শক্তিকে সহায়তা করছেন। তিনি স্পিকারকে বলেছিলেন এসব অভিযোগের বিরুদ্ধে বলা তার অধিকার। কিন্তু তিনি (স্পিকার) তাকে কথা বলতে দেননি। তার (রাহুল গান্ধী) শুধু একটি পদক্ষেপই রয়েছে। আর তা হলো- সত্যের জন্য লড়াই ও দেশের গণতন্ত্র রক্ষা। তাকে আজীবনের জন্য অযোগ্য করা হোক কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক তাতে তিনি থেমে যাবেন না। তিনি শুধু এগিয়েই যাবেন। তিনি মোটেও চিন্তিত নন। বরং তিনি উচ্ছ্বসিত।

    চলতি মাসের শুরুতে লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (আইজিএ) সঙ্গে মতবিনিময়ের সময় রাহুল বলেন, বিজেপি ভারতীয়দের মুখ বন্ধ করে রাখতে চায়। ওই সময় গুজরাট দাঙ্গা ও নরেন্দ্র মোদির উত্থান নিয়ে নির্মিত বিবিসির ডকুমেন্টারির বিষয়ে তিনি বলেন, ভারতের সর্বত্র কণ্ঠস্বর দমন হচ্ছে, যার একটি উদাহরণ হলো বিবিসির ডকুমেন্টারি। ওই ডকুমেন্টারিটি ভারতে প্রদর্শন নিষিদ্ধ করেছে বিজেপি সরকার।

    লন্ডনে ওই বক্তব্যের জেরে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি। এ নিয়ে গতকালের সংবাদ সম্মেলনে জানতে চাইলে তিনি বলেন, আমার নাম সাভারকার নয়; আমি একজন গান্ধী। আমি ক্ষমা চাইব না। মোদি-আদানির সম্পর্ক পুরোনো। মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে আদানির সঙ্গে পরিচয় হয়। এই আদানির সংস্থায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কার টাকা? আদানি ইস্যুতে মুখ খোলাতেই আমার কণ্ঠরোধ করা হচ্ছে। বিমানবন্দর তুলে দেওয়া হয়েছে আদানির হাতে। বারবার স্পিকারকে চিঠি লিখেও কোনো উত্তর পাইনি। রাহুল আরও বলেন, দেশের গণতন্ত্রের জন্য লড়াই চলবে। আমি প্রশ্ন করা বন্ধ করব না। আমাকে আটকানো যাবে না। প্রতিদিন গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। পার্লামেন্টে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমাকে যদি সারাজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়, তাহলেও আমি লড়াই চালিয়ে যাব। এ সময় তার এমপি পদ বাতিল নিয়ে প্রতিবাদ জানানোর জন্য সব বিরোধী দলের প্রতি ধন্যবাদ জানান তিনি। বলেন, আমরা একজোট হয়ে কাজ করব।

    ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন রাহুল। সে সময় তিনি বলেছিলেন, সব মোদি কেন চোর হয়? ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হওয়া মানহানির মামলায় গত বৃহস্পতিবার তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পরদিনই (শুক্রবার) কংগ্রেসের এ সাবেক সভাপতিকে লোকসভায় অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

  • যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত অন্তত ২৫

    যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত অন্তত ২৫

    যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে। কয়েকটি শহরে গাছ উপড়ে এবং ভবনধসে চাপা পড়েছেন অনেকে। টর্নেডোটি ১০০ মাইলের বেশি পথ চলেছে এবং চলার পথে তার তাণ্ডবের চিহ্ন রেখে গেছে। তাই হতাহতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা মিসিসিপি এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির।

    ঝড়ের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাজ্যের কয়েকটি গ্রামীণ শহর। এছাড়া গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎহীন রয়েছে কয়েক হাজার ঘর-বাড়ি।

    টর্নেডোর প্রভাবে শিলা বৃষ্টি ও ভারী বর্ষণে বিপর্যস্ত রাজ্যটির জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় শহর রোলিং ফর্ক।

    ওয়েস্টার্ন মিসিসিপির ছোট্ট শহর সিলভার সিটিতে চারজন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে তল্লাশি ও উদ্ধারকারীদের যৌথ দল কাজ করছে। শহরটির মোট বাসিন্দা মাত্র ২০০ জন।

    আরেক শহর রোলিং ফর্কেও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে সিএনএন। এক হাজার ৭০০ বাসিন্দার এই শহর টর্নেডোর আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

    রোলিং ফর্কের এক বাসিন্দা সিএনএনকে বলেন, ‘‘আমার শহর শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখনো টিকে আছি। আমরা শক্তিশালী হয়ে ফিরে আসবো।”

    এই শহরে ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আরো অনেকে ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়ে আছেন।

    ব্রান্ডি শোওয়াহ নামে আরেক বাসিন্দা বলেন, ‘‘আমি আগে কখনো এতটা তাণ্ডব দেখিনি।

    ‘‘আমার বন্ধুর বাড়ি ধসে পড়ে এবং সে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছিল। আমরা তাকে বের করে আনতে সক্ষম হয়েছি।”

    এই নারী জানান, তার দাদীর বাড়িটি ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী আরো কয়েকটি বাড়ি ধসে গেছে।

    টর্নেডোর আঘাতে গাছ পড়ে বা বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    মারাত্মক ঝড়ো বাতাসের সঙ্গে ছিল ভারি বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এক একটি শিলার আকার গল্ফ বলের সমান ছিল।

  • প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে রাশিয়ার হুমকি

    প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে রাশিয়ার হুমকি

    রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে একটি বিবৃতিতে বলেছেন, ‘হায়, সবাই সৃষ্টিকর্তা ও রকেটের অধীনে আছে…সতর্কতার সঙ্গে আকাশের দিকে তাকান। এটি চিন্তা করা সম্ভব যে সাগরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হেগের আদালত ভবনে আঘাত করেছে।’

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) হামলার এই হুমকি দিয়েছেন তিনি।

    মেদভেদেভ অভিযোগ করেছেন, পুতিনের বিরুদ্ধে  আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত ‘আন্তর্জাতিক আইনের জন্য ভয়ংকর পরিণতি’ বয়ে আনবে। তিনি আরো বলেন, এটা আইনের নীতির এবং ভিত্তির ধস। এখন কেউ আর আন্তর্জাতিক সংস্থায় যাবে না। সবাই নিজেদের মধ্যে আলোচনা করবে। জাতিসংঘ এবং অন্যান্য কাঠামোর নেওয়া সব বোকামী সিদ্ধান্তগুলো শুরুতেই ভেঙে পড়বে। আন্তর্জাতিক সম্পর্কের পুরো ব্যবস্থায় অন্ধকারাচ্ছন্ন পতন আসছে। এটা থেকে বিশ্বাস উঠে গেছে।

    গত শুক্রবার আইসিসি ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিয়েভের পক্ষ থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ‘ন্যায়বিচারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে স্বাগত জানিয়েছেন। আইসিসি বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন। ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে গেছেন।

    তবে জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এ ব্যাপারে বলেছেন, ‘রাশিয়া রোম সংবিধির আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয় এবং এর নির্দেশ মানার জন্য বাধ্য নয়। রাশিয়া এ আদালতকে কোনো সহযোগিতা করে না। আন্তর্জাতিক আদালত থেকে আসা গ্রেপ্তারি পরোয়ানা আইনগতভাবে আমাদের কাছে ভিত্তিহীন।’

    বিশ্বের ১২৩টি দেশ এই আদালতের সদস্য। বিধি অনুযায়ী, আইসিসি যখন কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এবং অভিযুক্ত যদি এই সদস্য দেশগুলোতে যান, তাহলে তাকে আটক করতে হবে এবং আদালতের কাছে হস্তান্তর করতে হবে। আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। ফলে এই আদালত পুরোপুরি সদস্য রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল।

  • মিয়ানমার ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে: ডেরেক কোলেট

    মিয়ানমার ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে: ডেরেক কোলেট

    দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক কোলেট।

    তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে অস্ত্র কিনতে রাজস্ব আয় আরও কঠিন করে তুলবে।

    ডেরেক কোলেট আরও বলেন, আমরা জান্তার ওপর চাপ জারি রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা তাদের রাজস্ব আয় কঠিন করে তুলতে চাই, যে রাজস্ব তারা জনগণের বিরুদ্ধে অস্ত্র কেনায় কাজে লাগাচ্ছে।

    ২০২১ সালে মিয়ানমারের বেসামরিকদের দ্বারা নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে জান্তার বাহিনী ভিন্নমতালম্বী ও গণতন্ত্রপন্থীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়ে আসছে।

    ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং অপর পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সামরিক সরকারের একাধিক সিনিয়র কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সামরিক সরকারের সংস্থা, সেনাবাহিনী পরিচালিত কোম্পানিও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এসব নিষেধাজ্ঞার ফলে সেনাবাহিনীর রাজস্ব আয় কমে এসেছে।

    চলেট বলেছেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মিয়ানমারের ৮০ ব্যক্তি ও ৩০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মিয়ানমারে সংঘাত নিরসনের একটি সমাধান হলো রাশিয়াকে অবশ্যই জান্তাকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।

  • বিশ্বজুড়ে ভয়াবহ পানির সংকট ‘আসন্ন’ : জাতিসংঘ

    বিশ্বজুড়ে ভয়াবহ পানির সংকট ‘আসন্ন’ : জাতিসংঘ

    বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘ মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদন ২০২৩ প্রকাশ করেছে ৷ এতে বলা হয়, বিশ্বের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায় না ৷ আর ৪৬ শতাংশ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত৷ বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষ সুপেয় পানির সংকট থাকা দেশগুলোতে বসবাস করছে। এমতাবস্থায় জলবায়ু সংকট আরো প্রবল হলে বৈশ্বিক সুপেয় পানির সংকট আরো বহু গুণে বেড়ে যাবে।

    প্রায় অর্ধশতাব্দী পর বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের আয়োজনে বিশ্ব পানিসংকট নিয়ে একটি সম্মেলন শুরু হচ্ছে। তার আগে প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ সতর্ক করে বলেছে, পানি নিয়ে আন্তর্জাতিক সংকট ‘আসন্ন’।

    প্রতিবেদন বলছে, গত চার দশকে প্রতিবছর বিশ্বে পানির ব্যবহার এক শতাংশ করে বেড়েছে। ২০৫০ সাল পর্যন্ত এই হার বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    অঞ্চলভেদে পানি প্রাপ্যতার মধ্যে একটি বড় ব্যবধান আছে বলে প্রতিবেদনে জানানো হয়। এটি দূর করতে চায় জাতিসংঘ। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সবার জন্য বিশুদ্ধ পানিও নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ। এসব লক্ষ্য পূরণে বছরে ৬০০ বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান প্রতিবেদনের প্রধান সম্পাদক রিচার্ড কনোর।

    বর্তমানে বিশ্বে ব্যবহৃত মোট পানির ৭০ শতাংশ ব্যবহার হচ্ছে কৃষি খাতে। তবে শহরে জনসংখ্যা বাড়ছে বলে কৃষিজমি থেকে পানি সরবরাহ কমিয়ে শহরাঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    প্রতিবেদনে বো হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে মধ্য আফ্রিকা, পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে বছরের একটা সময় যে পানির অভাব দেখা দেয়, সেটা আরো বাড়বে। আর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাহারা অঞ্চলে যে পানির সংকট রয়েছে, সেটাও আরো বাড়বে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

  • ১০০ কোটি মানুষকে রমজান মাসে খাবার দেবে আরব আমিরাত

    ১০০ কোটি মানুষকে রমজান মাসে খাবার দেবে আরব আমিরাত

    রমজানের বাকী আর মাত্র কয়েকদিন। এই উপলক্ষে রমজান মাসে বিশ্বের ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে রোববার (১৯ মার্চ) ‘ওয়ান বিলিয়ন মিলস এনডাউমেন্ট ক্যাম্পেইন‍‍` নামে একটি প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

    সোমবার (২০ মার্চ) অ্যারাবিয়ান বিজনেসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, নতুন এই প্রকল্পের লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই খাদ্য সহায়তা নিশ্চিত করা। এ নিয়ে একটি নিজের টুইটার একাউন্টে একটি পোস্ট করেছেন শেখ মোহাম্মদ বিন রশিদ।

    টুইটে তিনি লেখেন, ‘ভাই ও বোনেরা, পবিত্র মাসের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী, আমরা রমজানে ‘ওয়ান বিলিয়ন ফুড এনডোমেন্ট’ প্রকল্প উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরিদ্র ও দুস্থ কয়েকশ কোটি মানুষের খাবার সরবরাহ করা।’

    দুবাইয়ের শাসক লেখেন, বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে একজন ক্ষুধার্ত। সেই জন্য সেইসব মানুষদের প্রতি আমাদের কর্তব্য হলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এবং ক্ষুধার্তদের খাওয়ানো। বিশেষ করে রমজান মাসে এই সহায়তা করা আরও জরুরি। এই প্রকল্পের অধীনে চালু করা ফুড এন্ডোমেন্ট ফান্ডের লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তাহীনতার সঙ্গে সংগ্রামরত দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান রাখা।

    এদিকে রমজান মাসে বেসরকারি কর্মজীবীদের কর্মঘণ্টা কমিয়ে আনছে আরব আমিরাত। রমজানে সাধারণ সময়ের তুলনায় দুঘণ্টা কাজ কম করবেন দেশটির বেসরকারি খাতের কর্মজীবীরা।

    আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় গত ১৩ মার্চ জানিয়েছে, রমজান মাসে বেসরকারি খাতে বিদ্যমান সাধারণ কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমে ৬ ঘণ্টায় দাঁড়াবে। আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কাজের প্রয়োজনীয়তা এবং প্রকৃতি অনুসারে কোম্পানিগুলো রমজানে দৈনিক কাজের সময় কমাতে পারবে কিংবা সম্ভব হলে বাড়িতে বসে কাজের সুযোগ দিতে পারবে কর্মীদের।’

  • ‘জরুরি অবস্থা’ ঘোষণা কুয়েতের

    ‘জরুরি অবস্থা’ ঘোষণা কুয়েতের

    কুয়েতের পশ্চিমাঞ্চলে পাইপ লাইন ফুটো হয়ে তেল ছড়িয়ে পড়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে একটি রাষ্ট্রীয় তেল কোম্পানি। তেল ছড়িয়ে পড়ার পর সোমবার এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। খবর আল আরাবিয়ার।

    কুয়েত অয়েল কোম্পানি তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

    তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বা তেল উৎপাদনে কোনও ব্যঘাত ঘটেনি বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

    তেল কোম্পানির মুখপাত্র কুসাই আল–আমের বলেন, ঘটনাস্থলে কোনও বিষাক্ত ধোঁয়া শনাক্ত হয়নি। মাটিতে পাইপলাইন ছিদ্র হয়েছে। তবে তা কোনও আবাসিক এলাকায় নয়।

    ছিদ্র কোথায় হয়েছে তা খুঁজে বের করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিম পাঠানো হয়েছে বলে জানান তিনি।

    কুয়েতের আল রাই পত্রিকার টুইটারে প্রকাশিত এক ভিডিওতে একটি বিরান ভূমিতে তেলের পাইপ থেকে বিপুল পরিমাণ তেল বেরোতে দেখা গেছে।

    বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ কুয়েত। দেশটির ৯০ শতাংশ রাজস্বই আসে তেল থেকে। কুয়েত অয়েল কোম্পানি এর আগেও ২০১৬ ও ২০২০ সালে পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ার কথা জানিয়েছিল।

  • নরেন্দ্র মোদী কি শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন?

    নরেন্দ্র মোদী কি শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন?

    রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগের প্রশংসনীয় বলে মন্তব্য করেছেননরওয়ে নোবেল প্রাইজ কমিটির উপ-প্রধান অ্যাসলে তোজো। এ কারনে তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন বৃহস্পতিবার নোবেল কমিটির একটি প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে এসে এই বার্তা দিলেন তিনি। আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া

    রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে মোদীর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন সঙ্কটের নিরসনে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করেছেন। রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন।

    এ প্রসঙ্গে গত সেপ্টেম্বরে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে মোদীর মন্তব্যের প্রসঙ্গও তুলেছেন অ্যাসলে। সেখানে সরাসরি রুশ প্রেসিডেন্টকে মোদী বলেছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’

    অ্যাসলে বলেন, ভারত থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য অনেক মনোনয়ন রয়েছে। আমি মনে করি, বিশ্বের সব নেতাই নোবেল শান্তি পুরস্কারের জন্য যা প্রয়োজন তা করবেন।

    তিনি বলেন, আমরা মোদীর প্রচেষ্টা লক্ষ করেছি। মোদীর মতো শক্তিশালী নেতার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী এমন একটি শক্তিশালী দেশের প্রতিনিধিত্ব করেন, যাকে বিশ্বের দরবারে খুবই গুরুত্ব দেওয়া হয়। ভারতীয়দের মধ্যে অপরিসীম ক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা রয়েছে। আশা করব, ভয়াবহ যুদ্ধে ইতি টানতে এই বিশ্বাসযোগ্যতা ও ক্ষমতা তারা ব্যবহার করবে।

    অ্যাসলে আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি রাশিয়া, আমেরিকা ও চিনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি বলেছেন, এখন যুদ্ধের নয়- শান্তির সময়। আমি খুশি যে মোদি শুধু ভারতকে এগিয়ে নেওয়ার জন্যই কাজ করছেন না, সেইসঙ্গে বিশ্বের শান্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও অগ্রাধিকার দিচ্ছেন। বিশ্বের উচিত ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়া। আগামীদিনে ভারত অসীম শক্তিধর হতে চলেছে।’

    এর আগেও ভারতে একাধিকবার মোদিকে নোবেল দেওয়ার দাবি উঠেছে। কিন্তু এবার খোদ নোবেল কমিটির উপ-প্রধান যেভাবে মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন, তাতে তাঁর নোবেলপ্রাপ্তির সমুহ সম্ভাবনা দেখছেন অনেকে। যদিও তোজে জানিয়ে দিয়েছেন, মোদির সম্পর্কে তাঁর মতামত ব্যক্তিগত এবং তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর বড় অনুরাগী। তাছাড়া নোবেল জয়ীদের দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়।

  • যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া : কঠোর শাস্তির হুঁশিয়ারি বাইডেনের

    যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া : কঠোর শাস্তির হুঁশিয়ারি বাইডেনের

    আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাংক ছিল সিলিকন ভ্যালি। গত শুক্রবার ব্যাংকটি বন্ধ হয়ে গেছে। দেউলিয়া হয়ে যাওয়ার পর ব্যাংকটির গচ্ছিত অর্থ অধিগ্রহণ করেছে সরকার। ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দার পর, একেই খুচরো ব্যাংকিং ব্যবস্থায় সবচেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক বিপর্যয়ের জন্য যারা দায়ী, তাদের শাস্তির হুঁশিয়ারি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, এর জন্য প্রত্যেককে জবাবদিহি করতে হবে।

    সিলিকন ভ্যালি প্রসঙ্গে রোববার রাতে একটি বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমাদের ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পদকে রক্ষা করার জন্য কী ভাবে ব্যাংকিং ব্যবস্থাকে আরও উন্নত করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করব। একইসাথে, যারা এই ব্যাংকিং ব্যবস্থার বিপর্যয়ের জন্য দায়ী, তাদের জবাবদিহি করতে হবে।’

    সিলিকন ভ্যালি ব্যাংক আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। বহু মানুষ এই ব্যাংকের ওপর ভরসা করে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেছিলেন। কিন্তু সিলিকন ভ্যালি দেউলিয়া হয়ে যাওয়ার ফলে আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ নাগরিকদের আস্থা টলে গিয়েছে। তা পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছেন বাইডেন। সোমবার নাগরিকদের আশ্বস্ত করার জন্য তিনি ব্যাংকিং ব্যবস্থার উন্নতির বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

    প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোতে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ সঞ্চয় করেছিল সিলিকন ভ্যালি ব্যাংক। আমেরিকার বন্ডেই এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিনিয়োগ করেছিলেন। কিন্তু মুদ্রাস্ফীতির হার কমাতে ফেডারেল রিজার্ভ গত বছর সুদের হার বাড়াতে শুরু করে, যার ফলে বন্ডের দর কমে যায়। স্টার্টআপগুলোও করোনা মহামারীর পর থেকে ক্রমে দুর্বল হয়ে পড়ে। আস্থা হারিয়ে ব্যাংক থেকে গ্রাহকেরা তড়িঘড়ি সঞ্চিত অর্থ তুলে নিতে শুরু করেন।

    গ্রাহকদের টাকার জোগান দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের শেয়ার বিক্রি করতে হয়। ফলে অচিরেই ব্যাংকের তহবিলে টান পড়ে। কিছু দিন আগেই সিলিকন ভ্যালি ব্যাংকের তরফে যে পরিসংখ্যান দেখানো হয়েছিল, তাতে বলা হয়, ব্যাংকটি গত কয়েক দিনে প্রায় ২০০ কোটি ডলার খুইয়েছে। ওই ব্যাংকে সঞ্চিত গ্রাহকদের অর্থের ভার নিয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডেরাল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশন (এফডিআইসি)।