Category: রাজনীতি

  • পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিএনপি করে অপপ্রচার: সেতুমন্ত্রী

    পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিএনপি করে অপপ্রচার: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৬ এপ্রিল, ২০২৪: পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিএনপি করে অপপ্রচার, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বাংলাদেশের যে উন্নতি ও উচ্চতা… এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। তখন পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা। এখন সে বোঝাই অনেক উন্নয়নে এগিয়ে গেছে। সে উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন। বিএনপি যতটা অপপ্রচার করে… তাদের শাহবাজ শরিফের বক্তব্য থেকে প্রকৃত সত্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।”

    আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্ব যুদ্ধ-সংঘাতে ভয়ংকর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, রাশিয়া-ইউক্রেন ও ইসরায়েল-ফিলিস্তিন-হামাস পৃথিবীকে উত্তপ্ত করে রেখেছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় আগ্রাসী অভিযান শুরু করেছেন। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন। সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এ যুদ্ধকে না বলার জন্য বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

  • উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে বিএনপি থেকে বহিষ্কার

    উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে বিএনপি থেকে বহিষ্কার

    www.HelloBangla.News – রাজনীতি – ২৬ এপ্রিল, ২০২৪: বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব ধরনের নির্বাচন বর্জন করেছে বিএনপি। আগামী ৮ মে’র প্রধান ধাপের উপজেলা নির্বাচনে দলের পক্ষ থেকে জানানো হয় যে কেউ এই নির্বাচনে অংশ নিবেনা। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন।

    আজ শুক্রবার (২৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    যদিও তালিকায় ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আরেকজন দলের কেউ নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিএনপি।

     

    যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন-

     

    চট্টগ্রাম বিভাগ

    ১. মোসা. শিরীন আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক, বান্দরবান জেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২. মো. রিটন, সাবেক দপ্তর সম্পাদক, আলীকদম উপজেলা বিএনপি, বান্দরবান। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩. মোসা. জাহানারা জাহাঙ্গীর, সভাপতি, মহেশখালী উপজেলা মহিলাদল, কক্সবাজার। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪. জাহাদুল হুদা, সভাপতি, মহেশখালী উপজেলা যুবদল, কক্সবাজার। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    রাজশাহী বিভাগ

    ৫. কায়সার আহমেদ, সাবেক সহ—সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল।

    (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬. মো. কামাল উদ্দীন, সদস্য, ভোলাহাট উপজেলা বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৭. মোসা. রেশমাতুল আরস রেখা, মহিলাদল নেত্রী, ভোলাহাট উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৮. মোহা. আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৯. বাবর আলী বিশ্বাস, সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১০. আতাউর রহমান খসরু, আহ্বায়ক, মাত্রাই ইউনিয়ন বিএনপি, কালাই, জয়পুরহাট। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ১১. শামীমা আক্তার (বেদেনা), সদস্য, জয়পুরহাট জেলা মহিলাদল ও

    সহ—সভাপতি, ক্ষেতলাল উপজেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ১২. ইমতিয়াজ আহমেদ হীরা, সাবেক ভিপি, সদর উপজেলা,

    নাটোর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১৩. আফজাল হোসেন, সাবেক সিনিয়র সহ—সভাপতি, নলডাঙ্গা উপজেলা বিএনপি, নাটোর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১৪. মোসা. মহুয়া পারভিন, সভাপতি, নলডাঙ্গা উপজেলা মহিলাদল, নাটোর। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    ময়মনসিংহ বিভাগ

    ১৫. এ বি এম কাজল সরকার, সাবেক ছাত্রনেতা, হালুয়াঘাট উপজেলা বিএনপি, ময়মনসিংহ উত্তর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১৬. মোসা. সুমি বেগম, সহ—কুটির শিল্প বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ১৭. মোসা. মনোয়ারা বেগম, সহ—সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ১৮. অ্যাডভোকেট হাসনাত তারেক, সদস্য, আইনজীবী ফোরাম হালুয়াঘাট উপজেলা, ময়মনসিংহ উত্তর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১৯. জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, ময়মনসিংহ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২০. শামসুর রশিদ মজনু, সাবেক সহ—সভাপতি, ধোবাউড়া উপজেলা বিএনপি, ময়মনসিংহ উত্তর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ২১. ইমরান হাসান পল্লব, সাবেক সাধারণ সম্পাদক, ফুলপুর পৌর বিএনপি, ময়মনসিংহ উত্তর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ২২. কামাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি, কিশোরগঞ্জ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেও প্রার্থিতা প্রত্যাহার করেছেন)

    ২৩. নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও ১ম যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা, কিশোরগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ২৪. নাজমুল আলম, সদস্য, হোসেনপুর উপজেলা বিএনপি, কিশোরগঞ্জ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২৫. ফরিদ আল—রাজি, সাবেক সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২৬. হুমায়ুন কবির, সদস্য, হালুয়াঘাট উপজেলা যুবদল, ময়মনসিংহ উত্তর। তবে দলের কেউ নয় বলে উল্লেখ করা হয়েছে। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২৭. এ বি এম সাইফুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি, শ্রীবরদী উপজেলা, শেরপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২৮. আব্দুর রহিম বাদশা, সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড, শ্রীবরদী শহর বিএনপি, শেরপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ২৯. সাদমান সৌমিক মুন, সভাপতি, গোসাইপুর ইউনিয়ন ছাত্রদল, শ্রীবরদী উপজেলা, শেরপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩০. জোবায়দুল ইসলাম রাজন, আহ্বায়ক, শ্রীবরদী উপজেলা ছাত্রদল, শেরপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩১. মো. আমিনুল ইসলাম বাদশা, সদস্য ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও সদস্য, শেরপুর জেলা বিএনপি। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩২. মেহেদী হাসান মামুন, আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবকদল, শেরপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    সিলেট বিভাগ

    ৩৩. সেবুল মিয়া, সহ—সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, বিশ্বনাথ উপজেলা, সিলেট। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩৪. গৌউছ খান, সাবেক আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা বিএনপি, সিলেট। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩৫. ছবি চৌধুরী, সহ—সভাপতি, সুনামগঞ্জ জেলা মহিলাদল ও মহিলা বিষয়ক সম্পাদক, দিরাই উপজেলা বিএনপি, সুনামগঞ্জ। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩৬. রাহেলা বেগম হাসনা, সাংগঠনিক সম্পাদক, বড়লেখা উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩৭. গোলাপ মিয়া, সাংগঠনিক সম্পাদক, দিরাই উপজেলা বিএনপি, সুনামগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩৮. গণেন্দ্র চন্দ্র দাস, সভাপতি, শাল্লা উপজেলা বিএনপি, সুনামগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩৯. স্বপ্না শাহীন বেগম, মহিলা বিষয়ক সম্পাদক, বিশ্বনাথ উপজেলা বিএনপি, সিলেট। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪০. আব্দুল রব সরকার, সাংগঠনিক সম্পাদক, খাজানজি ইউনিয়ন বিএনপি, বিশ্বনাথ উপজেলা, সিলেট। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪১. কাউছার খান, যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল, সিলেট। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    বরিশাল বিভাগ

    ৪২. ফায়জুল কবির তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক, জিয়ানগর উপজেলা বিএনপি, পিরোজপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

     

    ঢাকা বিভাগ

    ৪৩. আফরোজা রহমান লিপি, সভাপতি, সিঙ্গাইর উপজেলা মহিলাদল, মানিকগঞ্জ। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪৪. জাহিদুর রহমান তুষার, যুগ্ম আহ্বায়ক, হরিরামপুর উপজেলা যুবদল, মানিকগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৪৫. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ—সভাপতি, সিঙ্গাইল উপজেলা বিএনপি, মানিকগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৪৬. মোশারফ হোসেন মুসা, সদস্য, হরিরামপুর উপজেলা বিএনপি, মানিকগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৪৭. এজাদুর রহমান মিলন, সহ—সভাপতি, গাজীপুর জেলা বিএনপি ও সদস্য, সদর উপজেলা বিএনপি, গাজীপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

     

    কুমিল্লা

    ৪৮. সাজ্জাদ মোর্শেদ, সহ—প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, নাসিরনগর উপজেল, ব্রাহ্মণবাড়িয়া। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪৯. ওমরাহ খান, সাবেক সহ—সভাপতি, নাসিরনগর উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৫০. শামীম ইস্কান্দার, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫১. হানিফ আহমেদ সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক, সরাইল উপজেলা যুবদল, ব্রাহ্মণবাড়িয়া। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫২. মাজহারুল ইসলাম, সদস্য, লাঙ্গলকোট উপজেলা বিএনপি, কুমিল্লা দক্ষিণ জেলা। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৫৩. হালিমা আক্তার শিমু, সহ—নারী অধিকার বিষয়ক সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল, মেঘনা উপজেলা। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫৪. দিলারা শিরীন, সহ—সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল, মেঘনা উপজেলা। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫৫. রমিজ উদ্দীন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও আহ্বায়ক, মেঘনা উপজেলা বিএনপি। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

     

    খুলনা বিভাগ

    ৫৬. মোসা. রোমানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর জেলা বিএনপি ও

    সদস্য, সদর উপজেলা বিএনপি। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫৭. ইশরাত জাহান পুনম, সহ—সভাপতি, কুষ্টিয়া জেলা মহিলাদল, খোকসা উপজেলা, কুষ্টিয়া। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫৮. মেহেদী হাসান মিন্টু, সদস্য, রামপাল উপজেলা বিএনপি ও আহ্বায়ক, বাগেরহাট জেলা তাঁতীদল। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    রংপুর বিভাগ

    ৫৯. সরোয়ার হোসেন, সিনিয়র সহ—সভাপতি, ঘোড়াঘাট উপজেলা বিএনপি, দিনাজপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৬০. মো. সেলিম, যুব বিষয়ক সম্পাদক, ঘোড়াঘাট উপজেলা যুবদল, দিনাজপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬১. মোসা. পারুল নাহার, সহ—সভাপতি, হাকিমপুর উপজেলা বিএনপি, দিনাজপুর। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬২. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক, বিরামপুর পৌর বিএনপি, দিনাজপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৩. মোসা. উম্মে কুলসুম বানু, সাধারণ সম্পাদক, বিরামপুর উপজেলা মহিলাদল, দিনাজপুর। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৪. মোসা. লতিফা আক্তার, সাবেক সভাপতি, পাটগ্রাম উপজেলা মহিলাদল, লালমনিরহাট। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৫. মোসা. মাকতুফা ওয়াসিম বেলী, আহ্বায়ক, হাতিবান্ধা উপজেলা মহিলাদল, লালমনিরহাট। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৬. ইমান আলী, সহ—সভাপতি, রৌমারী উপজেলা বিএনপি, কুড়িগ্রাম। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৬৭. সেকেন্দার আলী চাঙ্গা, সদস্য, রৌমারী উপজেলা বিএনপি ও সদস্য, কুড়িগ্রাম উপজেলা কৃষকদল। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৮. মোসা. তাজমিন নাহার (শাপলা), সহ—সভাপতি, রৌমারী উপজেলা মহিলাদল, কুড়িগ্রাম। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৯. শাহ মো. ফরহাদ হোসেন অনু, যুগ্ম আহ্বায়ক, পীরগাছা উপজেলা বিএনপি, রংপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    ফরিদপুর

    ৭০. জানে আলম, সদস্য সচিব, চরভদ্রাসন উপজেলা কৃষকদল, ফরিদপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৭১. ফারুক মৃধা, প্রাথমিক সদস্য, চরভদ্রাসন উপজেলা বিএনপি, ফরিদপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৭২. শাহিদ আল—ফারুক, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা কৃষকদল, সদর উপজেলা, ফরিদপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৭৩. এ কে এম নাজমুল হাসান, সাবেক সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা, ফরিদপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৭৪. রউফ উন—নবী, সাবেক সভাপতি, সদর উপজেলা বিএনপি, ফরিদপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৭৫. শারমিন আক্তার টুকটুকি, সহ—সভাপতি, রাজবাড়ী জেলা মহিলাদল, সদর, রাজবাড়ী। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

  • বিএনপির নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে: সেতুমন্ত্রী

    বিএনপির নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৫ এপ্রিল, ২০২৪: বিএনপির নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে, আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে; জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ।”

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

    বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রুজ্ঞান করে শাসন-শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সন্ত্রাস ও উগ্র-জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদগারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে।”

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারবিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস-সহিংসতার পথ বেছে নেয়। বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী ও ক্যাডারবাহিনী সরকারের সুমসৃণ পথচলা এবং দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ।”

    তিনি বলেন, “আমরা প্রত্যক্ষ করেছি, পূর্বের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামেও তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আর দেশের আইন-শৃঙ্খলাবাহিনী ও মহামান্য আদালত জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি নেতৃবৃন্দ সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়। বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া তাদের নীতিগত সিদ্ধান্ত। বিএনপি ক্ষমতায় থেকে নিজেদের সন্ত্রাসী ও ক্যাডারবাহিনীর পাশাপাশি বাংলা ভাইয়ের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীর সৃষ্টি করেছিল এবং তাকে রক্ষা করার জন্য ‘বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি’ বলে উড়িয়ে দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।”

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো জেঁকে বসা বিচারহীনতার সংস্কৃতির অর্গল ভেঙে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছেন। সন্ত্রাসী বা অপরাধী যে-ই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল হবে না।”

  • অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: সেতুমন্ত্রী

    অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৩ এপ্রিল, ২০২৪: অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “গণতন্ত্র, শান্তি, উন্নয়ন নির্বাচনবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে। তাদের আমাদের প্রতিহত করতে হবে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

    আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সকল শক্তির উৎস। দেশবিরোধী অপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক স্বৈরশাসনের যাঁতাকলে দীর্ঘকাল পিষ্ঠ করেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছে।”

  • বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে: সেতুমন্ত্রী

    বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২১ এপ্রিল, ২০২৪: বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত ও পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উসকানি সৃষ্টির পাঁয়তারা করছে।”

    আজ রবিবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

    সেতুমন্ত্রী বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে। অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে।”

    ওবায়দুল কাদের বলেন, “বিএনপি ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যুদস্ত। এ ঝাঁকুনি হলো বার বার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে।”

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে দুরভিসন্ধিমূলক, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

    ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপির গাত্রদাহ হয়।”

  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে খোকনকে অব্যাহতি

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে খোকনকে অব্যাহতি

    www.HelloBangla.News – রাজনীতি – ২১ এপ্রিল, ২০২৪: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশন) সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

    আজ রবিবার (২১ এপ্রিল) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টামণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সম্পাদকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আপনার(ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন) এমন কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থি হিসেবে গণ্য করে সর্বসম্মত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    গত ৪ এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অমান্য করে  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন। সুপ্রিম কোর্ট বারের বিদায়ী সভাপতি মোমতাজ উদ্দিন ফকির তাকে ফুল দিয়ে বরণ করেন।

    সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে বিএনপির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত তিনজন দায়িত্ব গ্রহণের সময় তিনি উপস্থিত ছিলেন না। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো পদধারী নেতা দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শুধু ব্যারিস্টার খোকনের অনুসারী বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।

    এর আগে ২৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

    চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র কেন্দ্রীয় নেতা, উপদেষ্টামণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের পর গত ১০ মার্চ ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে ন্যায়সংগত যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, আপনাকে/আপনাদের এই মর্মে জানানো যাচ্ছে যে, আপনি/ আপনারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদকালের দায়িত্বগ্রহণ থেকে বিরত থাকবেন। আপনি/আপনারা দলের দায়িত্বশীল নেতা হিসেবে দলীয় এই সিদ্ধান্ত যথাযথভাবে পালন করবেন।’

    আইনজীবী সমাজ ও দেশের আপামর জনগণ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

    প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৪টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হকসহ ১০টি পদে আওয়ামী লীগের প্যানেলের প্রার্থীরা জয়ী হন।

  • উপজেলা নির্বাচনের সময় কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে: সেতুমন্ত্রী

    উপজেলা নির্বাচনের সময় কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২০ এপ্রিল, ২০২৪: উপজেলা নির্বাচনের সময় কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমাদের উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে। সামনে প্রথম পর্যায়ের নির্বাচন হবে। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে।”

    আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “নিকটজনেরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা ভবিষ্যতে করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে।”

    নির্দেশনা দেওয়া হলেও অনেকেই এখনো নির্বাচনে আছেন, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “প্রত্যাহারের তারিখ শেষ হউক, তার আগে এ বিষয়ে কীভাবে বলা যাবে।”

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি কর্মকাণ্ডের জন্য তাদের রাজনৈতিক অবস্থান হারিয়েছে।সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারনেই অবৈধভাবে ক্ষমতা দখল কারো পক্ষে সম্ভব হয়নি।তারা জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে।”

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

  • বিএনপির ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না: সেতুমন্ত্রী

    বিএনপির ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৯ এপ্রিল, ২০২৪: বিএনপির ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বাংলাদেশকে নিয়ে কথায় কথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মহাবিপদ। মহাবিপদে আছে বিএনপি। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ। কী করবে? হাল ধরার কেউ নেই। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। এ দলের ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না।

    আজ শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের (কেআইবি) অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

    সেতুমন্ত্রী বলেন, “তবে এ দলকে (বিএনপি) নিয়ে মাথাব্যথার কারণ একটা আছে। এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা। এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা এ দেশে অর্থপাচার-দুর্নীতির রাজা। কাজেই এ অপশক্তিকে রুখতে হবে। এ দেশের উন্নয়ন, নিরাপত্তা, গণতন্ত্র, সার্বিক অগ্রগতির পথে প্রধান অন্তরায় হচ্ছে বিএনপি। এদের প্রশ্রয় দেওয়া যাবে না। এদের রুখতে হবে। বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে এ অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে। এটাই হোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রত্যয়, শপথ, অঙ্গীকার।”

    ওবায়দুল কাদের বলেন, “আজকে সারা বিশ্বের যে সংকট। আজকে এ অবস্থায় কৃষির অর্থনীতি হচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রাণ ভ্রমরা এবং এটাই প্রমাণিত হয়েছে কৃষি বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে।”

    কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।

  • গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৮ এপ্রিল, ২০২৪: গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে, বলে  এক বিবৃতিতে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ তিনে বলে, “প্রকৃতপক্ষে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। একদিকে তারা অগুন-সন্ত্রাসীদের লালন-পালন করছে, অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে বিরোধীদল দমনের মিথ্যা অভিযোগ উপস্থাপন করছে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বিনষ্টে বিএনপি লাগাতারভাবে ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ কথা জানান।

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা লাগাতারভাবে মিথ্যাচার করে যাচ্ছেন।”

    সেতুমন্ত্রী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণতন্ত্র ও নির্বাচন বানচালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছিল বিএনপি। ইতোপূর্বে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াত অপশক্তি সারাদেশে ভয়াবহ অগ্নিসন্ত্রাস চালিয়ে শত শত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। তাদের এই ভয়াবহ সম্মিলিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেই বিএনপি নেতারা বিরোধী দল দমনের কথা বলে। সরকার বেপরোয়াভাবে কাউকে কারাগারে পাঠাচ্ছে না। বরং সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত বিএনপির নেতা-কর্মীরা আইন ও আদালতের মুখোমুখি হচ্ছে এবং জামিনে মুক্তিও পাচ্ছে। তবে যারা নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, জনগণের জানমালের ক্ষয়-ক্ষতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, সেসব সন্ত্রাসী ও তাদের গডফাদারদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ও মহামান্য আদালত যথাযথ আইনি পদক্ষেপ নেবে।”

    বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় মন্তব্য করে তিনি বলেন, “এ কারণে বিএনপি নেতারা বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না। তবে সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, সে যে দলেরই হোক না কেন, সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে।”

    বিবৃতিতে সেুতমন্ত্রী বলেন, “বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে বদ্ধপরিকর। জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন গুরুত্ব অপরিসীম। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বরাবরের ন্যায় নির্বাচন ও দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে। সে কারণে জনগণও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও কৌশলগত অবস্থান নিতে হয়েছে। তাই আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বরাদ্দ দিচ্ছে না। দল ও দলের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হয় সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে।”

    তিনি আরও বলেন, “উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা যেন কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারেন, সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।”

    সেতুমন্ত্রী বলেন, “প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে। দেশের জনগণ যখন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, বিএনপি নেতারা তখন বরাবরের মতো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চায়। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে সুসংহত করতে নিরন্তন সংগ্রাম চালিয়ে আসছে। আমরা বিএনপির গণতন্ত্রবিরোধী অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিতে সংগঠনের নেতা-কর্মীদের অনুরোধ জানাচ্ছি।”

  • বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাব: সেতুমন্ত্রী

    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাব: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৭ এপ্রিল, ২০২৪: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাব, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনে বলেন, “আজকের এই দিনে আমরা শপথ নেবো- মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে ২১০০ সালের বদ্বীপ বাংলায়। এটাই হোক আমাদের শপথ।”

    আজ বুধবার (এপ্রিল ১৭) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

    সেতুমন্ত্রী বলেন, “আজকের এই দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করবো, পরাভূত করবো, প্রতিহত করবো। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তরণ অভিমুখে।”

    বিএনপি দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমি তো কোনো দাবিকে বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারি না। মন্ত্রিসভা আছে, প্রধানমন্ত্রী আছেন। তারা এত বছর পর দাবিটা তুলছেন, কেন তুলছেন এটাও জানার দরকার আছে।”

    এর আগে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।