Category: লিড নিউজ

  • আজ বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

    আজ বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (০৭ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে তিনি এই কক্তব্য দিবেন ।

    বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

    সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগদানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

  • বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

    বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো, বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, “বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনোমতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি যেভাবে জ্বলতে-পুড়তে দেখলাম, এটি দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো।”

    আজ বুধবার (৭ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন বলেন, “নিশ্চয়ই আওয়ামী লীগ অনেক অন্যায় কাজ করেছে। কিন্তু শেখ মুজিব তো কিছু করেন নাই, সে বাঙালি জাতিকে অনেক সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংসযজ্ঞ ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।”

    ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশকে ধ্বংস থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ দল করলেই কোনো দোষের নয়, কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন। আমি চাই এখন থেকে দেশে শান্তি আসুক।”

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে বঙ্গবীর বলেন, “তার (ড. ইউনূস) এক মুহূর্তে প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি-শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এমন হবে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে বলছি। সবাইকে নিয়ন্ত্রণের মধ্য থাকতে বলছি। ছাত্রবন্ধুদের অভিনন্দন জানিয়ে বলব, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা বড় দায়িত্ব। এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না এটাই আমি আশা করি।”

    বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, “বঙ্গবন্ধু জীবিত থাকবেন, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই।”

    আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু হবে না জানিয়ে তিনি বলেন, “বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল এটা তার চাইতে বড় বিপর্যয় নয়। কিছুটা সময় তাদের কষ্টে যাবে। কিন্তু এটা একেবারে কেয়ামত হয়ে যাবে না।”

  • ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

    ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।

    বঙ্গভবন প্রেস উইং মঙ্গলবার দিবগত রাত ১২ টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

    বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেলবিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।

    রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার পরামর্শ দেন।

    এ ছাড়া রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান।

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন।

  • কোটা সংস্কার আন্দোলনের মামলায় গ্রেফতার ২৩৫০ জনের জামিন

    কোটা সংস্কার আন্দোলনের মামলায় গ্রেফতার ২৩৫০ জনের জামিন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: আদালত আজ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় গ্রেফতার হওয়া ২ হাজার ৩৫০ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন ।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিনের আদেশ দেন। জামিন পাওয়া আসামিদের মধ্যে বিএনপি, জামায়াত-শিবির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিরোধী দলীয় নেতাকর্মী এবং শিক্ষার্থীরা রয়েছেন।

    আদালত সূত্রে জানা যায়, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি। এরপর আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে অনেকের ব্যক্তিগত আইনজীবী না থাকায় লিগ্যাল এইড জামিনে সহযোগিতা করেন।

    গ্রেফতার আসামিদের মধ্যে শাহবাগ থানার ২৩ জন, রমনা মডেল থানার ১১ জন, বিমানবন্দর থানার ১৭ জন, নিউমার্কেট ও কলাবাগান থানার ৩৪ জন, লালবাগ ও চকবাজার থানার ১০২ জুন, ক্যান্টনমেন্ট থানার ১৫ জন, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার ৮৬ জন, মোহাম্মদপুর ও আদাবর থানার ৯৯ জন, কাফরুল থানার ৭১ জন, শেরেবাংলা নগর থানার ২৩ জন, মিরপুর মডেল থানার ১৭৯ জন, কোতোয়ালি ও বংশাল থানার ৭২ জন, ধানমন্ডি থানার ৬৫ জন, খিলগাঁও ও মুগদা থানার ৪০ জন, শাহআলী থানার ১ জন, সবুজবাগ ও রামপুরা থানায় ১১৫ জন, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ১২১ জন, বাড্ডা ও ভাটারা থানার ১৯৪ জন, কদমতলী ও শ্যামপুর থানার ৮৬ জন, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানার ১৯০ জন, বনানী ও গুলশান থানার ১২০ জন, ডেমরা ও যাত্রাবাড়ী থানার ২৫৩ জন, পল্লবী ও রূপনগর থানার ২১৯ জন এবং পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানার ২১৪ জন রয়েছে।

    জামিন পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব প্রমুখ।

  • সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

    সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

    www.HelloBangla.News – অর্থনীতি – ৬ আগস্ট, ২০২৪: বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রায় চার মাস পর আজ মঙ্গলবার (৬ আগস্ট) অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।

    প্রসঙ্গত, গত মার্চ মাসে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে সাংবাদিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারছিলেন না।

    কেন্দ্রীয় ব্যাংক এমন একসময়ে এই কড়াকড়ি আরোপ করে, যখন নানা সমস্যায় আর্থিক খাত টালমাটাল। বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন না, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ধারে কার্যক্রম পরিচালনা করছে সংকটে পড়া কয়েকটি ব্যাংক। আবার ঋণখেলাপিদের দাপট আগের মতোই আছে।

    এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ফলে বিক্ষুব্ধ সাংবাদিকরা একাধিক বার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন।

    বৈঠকে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ ইআরএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • হাছান মাহমুদকে বিমানবন্দর থেকে আটক

    হাছান মাহমুদকে বিমানবন্দর থেকে আটক

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আটকে দেওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র।

    আগের দিন দুপুরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করেন।

    শেখ হাসিনার দেশত্যাগের আগে অনেক মন্ত্রীও শীর্ষ নেতা দেশ ছেড়ে পালান। যারা যেতে পারেননি, তারাও চেষ্টা চালাচ্ছেন।

    এদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

    বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।

    আজ দুপুরে বিমানবন্দর থেকে ছাত্রলীগের আরও দুই নেতাকে আটক করা হয়।

  • জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

    জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) বঙ্গভবন প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে; ১ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।

  • মুক্তি দেওয়া হয়েছে খালেদা জিয়াকে

    মুক্তি দেওয়া হয়েছে খালেদা জিয়াকে

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: মুক্তি দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ।

    আজ মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর ৩টার দিকে বঙ্গভবন প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    এছাড়া গত ০১ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

    এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

  • বাংলাদেশের জনগণকে গণতন্ত্রের মূলনীতির পাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কানাডার পররাষ্ট্রমন্ত্রীর

    বাংলাদেশের জনগণকে গণতন্ত্রের মূলনীতির পাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কানাডার পররাষ্ট্রমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ হিসেবে কানাডা বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বেসামরিক নেতৃত্বাধীন সরকারের দ্রুত ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানায়। আমরা বাংলাদেশের জনগণকে স্বাধীনতা ও গণতন্ত্রের মূলনীতির পাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, এর ভিত্তিতে তাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছিল।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এ কথা বলেন।

    কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সপ্তাহে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, মৃত্যু, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং প্রাণঘাতি বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। আমরা ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা পুনর্ব্যক্ত করছি।

    বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান ঘটনায় দেওয়া এই বিবৃতিতে তিনি বলেন, এই উত্তরণের সময়, আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রক্রিয়া এবং আইনের শাসনকে সম্মান ও সমুন্নত রাখার জন্য সব পক্ষকে আহ্বান জানাই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রেপ্তার হওয়া সবাইকে যথাযথ প্রক্রিয়ায় বিচার এবং সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত করা অত্যাবশ্যক।

    ‌‘মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারসহ মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক শাসন এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে কানাডা।

  • কয়েকজন বিচারপতির পদত্যাগের অনুরোধ করেছেন ব্যারিস্টার খোকন

    কয়েকজন বিচারপতির পদত্যাগের অনুরোধ করেছেন ব্যারিস্টার খোকন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: কয়েকজন বিচারপতির বিরুদ্ধে শপথ ভঙ্গ করার অভিযোগ এনে এক সপ্তাহের মধ্যে পদত্যাগের অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ।

    আজ মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলন থেকে এ অনুরোধ করা হয়।

    সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিএনপি সমর্থক তিনজনের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন।

    ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “গত কয়েক বছরে সুপ্রিম কোর্টসহ অনেক জায়গাতে অনেক বিচারপতি যারা শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন। রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অতি উৎসাহী হয়ে শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন। মোফাজ্জল হোসেন চৌধুরীর অনেক সম্পদ গোপন ছিল। তাকে খালাস দিয়ে দিয়েছেন। পাশাপাশি একই কোর্ট ইকবাল হোসেন টুকু-আমান উল্লাহকে সাজা দিয়ে দিয়েছেন। যারা এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছেন, শপথ ভঙ্গ করেছেন। আমি দাবি জানাচ্ছি আপনারা বিচার করার অনুপযুক্ত। যারা এসব করেছেন আমি অনুরোধ করবো এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি।”

    তিনি বলেন, “তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই। আপনারা আওয়ামী লীগ হয়ে রাজনৈতিক নেতাদের বিচার করবেন, তা হবে না। যারা করেছেন তারা দয়া করে পদত্যাগ করুন।”

    তবে তিনি কোন বিচারপতির নাম বলেননি।

    জরুরি অবস্থার বিষয়ে ব্যারিস্টার খোকন বলেন, “ছাত্র সমাজসহ কেউ জরুরি অবস্থা চায় না। মঈন উ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের মতো সরকার চাই না।”

    রাজনৈতিক বন্দিদের বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, “অনেকে জেলে আছেন। তাদেরকে জামিনের কথা বলেছেন রাষ্ট্রপতি। শুধু জামিন না, তাদেরকে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ অনুসারে সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে।”