Category: লিড নিউজ

  • ভিসা নীতি নিয়ে কারো পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী

    ভিসা নীতি নিয়ে কারো পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News –  জাতীয় – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আমেরিকার ভিসা নীতি কার্যকর হওয়ার প্রসঙ্গে বলেছেন, কোনো একটা নীতি নিয়ে কারো পুলকিত হওয়ার কোনো কারণ নেই। এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে, যারা নির্বাচনে বাধা দেবে।

    আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে, প্রীতিলতা ওয়েদ্দারের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

    ড. হাছান মাহমুদ বলেন, আজকে বিএনপি নানা ধরনের কথা বলে। ভিসা নীতি ঘোষণা করার পর এক ধরনের কথা বলে, আবার পত্রিকায় খবর আসার পর আরেক ধরনের কথা বলে। এগুলো বলে কোনো লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সেটি প্রমাণ করে। এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে, যারা নির্বাচনে বাধা দেবে।

    তিনি বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় বহু পরাশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে, সেই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমাদের পূর্বসূরী বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।

    তিনি আরো বলেন, এখনো বহু ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। সব ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

    তথ্যমন্ত্রী বলেন, আজকে দেশবিরোধী অপশক্তি, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদেরই নতুন সংস্করণ হচ্ছে বিএনপি এবং তাদের সহযোগী হচ্ছে জামায়াতে ইসলামী।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিদেশি পর্যবেক্ষকরা আসে, আমরা তাদের স্বাগত জানাই। তবে কেউ না এলেও কোনো অসুবিধা নেই। এই নির্বাচন আমাদের, এই দেশ আমাদের, এখানে নির্বাচন কীভাবে হবে, সেটি আমরা ঠিক করবো, কাউকে আমাদের গণতন্ত্র শেখাতে হবে না।

     

    প্রীতিলতা ও সূর্যসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রীতিলতা যেভাবে আত্মাহুতি দিয়েছিল, এটি সব ভারতীয় মুক্তিকামী মানুষদের অনুপ্রাণিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল। প্রীতিলতা-সূর্যসেন যেভাবে দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছেন, সেটি ভারতীয় মুক্তির সংগ্রাম এবং আমাদের স্বাধীনতার সংগ্রামে বারে বারে যুগে যুগে প্রেরণা জুগিয়েছেন এবং ভবিষ্যতেও যোগাবে। আজকে তাই প্রীতিলতা ও সূর্যসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাড. বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

  • জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছাড়ল

    জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছাড়ল

    www.HelloBangla.News –  অর্থনীতি – ২৪ সেপ্টেম্বর, ২০২৩: প্রথম লাগেজ ভ্যান ৪ হাজার ৬০০ কেজি মালামাল নিয়ে ঢাকা ছেড়েছে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)। এই ট্রেনটি মূলত ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাতায়াত করে। ছেড়ে যাওয়া ট্রেনের নতুন নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে (৩৬০৫) বিভিন্ন ধরণের মালামাল বুকিং নেওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনে এ মালামাল পরিবহন বাবদ রেলওয়ে আয় করেছে ১০ হাজার ২১২ টাকা। এই পথে কেজিপ্রতি পরিবহন খরচ ২ টাকা ২২ পয়সা ধরা হয়েছে।

    আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ফিতা কেটে লাগেজ ভ্যান উদ্বোধন করেন এবং সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন।

    উদ্বোধনের আগে নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগের চাহিদার ভিত্তিতে সবুজ শাক-সবজি, মৌসুমি ফল, ফুল, অন্যান্য পচনশীল দ্রব্য (মাছ, মাংস, দুধ), ঔষধ ও ভ্যাকসিন রেলযোগে পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে লাগেজ ভ্যান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করে।

    বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১২৫টি লাগেজ ভ্যান (৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ) সহ আরও অন্যান্য রোলিং স্টক (৪০টি ব্রডগেজ লোকোমোটিভ, ৫৮০টি মিটারগেজ ওয়াগন ও ৪২০টি ব্রডগেজ ওয়াগন) সংগ্রহের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ২০১৮ সালের ২৬ জুন অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদিত হয়। পরে ওই বছর জুলাই মাসে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান সংগ্রহের জন্য দুটি দরপত্র আহ্বান করা হয় এবং বাংলাদেশ রেলওয়ে ও চীনের সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০২০ সালের ৩১ আগস্ট পৃথক দুটি চুক্তি হয়। মোট চুক্তি মূল্য ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা (৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৮৩ কোটি ২৪ লাখ এবং ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৭৫ কোটি ১৫ লাখ)।

    মন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে (যেখানে প্রচুর শাক-সবজি, মৌসুমি ফল, ফুল এবং অন্যান্য পচনশীল দ্রব্য যেমন– মাছ, মাংস, দুগ্ধ ও দুগ্ধজাত খাবার ইত্যাদি উৎপাদিত হয়) নির্ধারিত আন্তঃনগর ট্রেনের মাধ্যমে লাগেজ ভ্যান যুক্ত করা হবে। এর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্য সহজে বাজারজাত করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।

    নুরুল ইসলাম সুজন বলেন, আমরা এটা মাত্র শুরু করলাম, তাই ভবিষ্যতে এটাকে বহুমুখী করার জন্য অন্যান্য পরিবহনের সঙ্গে প্রতিযোগিতায় আসতে হবে। আমরা ফেসিলিটিসটা দিতে চাই। আমরা আপাতত ১৬টি ট্রেনে একটি করে লাগেজ ভ্যান দিচ্ছি। চাহিদার ওপর নির্ভর করে আমরা লাগেজ ভ্যান বাড়াব।

     

     

    লাগেজ ভ্যান সুবিধা পাওয়া যেসব ট্রেন যেসব স্টেশন থেকে:

    ১ /ঢাকা-সিলেট-ঢাকা রুটের পারাবত এক্সপ্রেসে (৭০৯ / ৭১০) শুধু চট্টগ্রাম ও সিলেট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ২ /সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসে (৭২০ / ৭২৩) শুধু চট্টগ্রাম ও সিলেট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ৩ /চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসে (৭১৯ / ৭২৪) শুধু চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও সিলেট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ৪ /চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেসে (৭৮৫ / ৭৮৬) শুধু চট্টগ্রাম, ময়মনসিংহ, গৌ. ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ভৈরব বাজার স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ৫ /ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের ব্রহ্মপুত্র এক্সপ্রেসে (৭৪৩ / ৭৪৪) শুধু ঢাকা, মেলান্দহ বাজার, ইসলামপুর বাজার, দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ৬ /ঢাকা-ভূয়াপুর-ঢাকা রুটের জামালপুর এক্সপ্রেসে (৭৯৯ / ৮০০) শুধু ঢাকা, তারাকান্দি, সরিষাবাড়ী, জামালপুর স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ৭ /ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেসে (৭৮১ / ৭৮২) শুধু ঢাকা, নরসিংদী, ভৈরব বাজার, কিশোরগঞ্জ স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ৮ /ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটের হাওর এক্সপ্রেসে (৭৭৭ / ৭৭৮) শুধু ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ৯ /চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেসে (৭২১ / ৭২২) শুধু চট্টগ্রাম, লাকসাম, কুমিল্লা ও ঢাকা স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ১০ /চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেসে (৮০১ / ৮০২) শুধু চট্টগ্রাম, ফেনী, লাকসাম, ভৈরব বাজার, নরসিংদী ও ঢাকা স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ১১ /ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসে (৭১৭ / ৭৪০) শুধু ঢাকা, শায়েস্তাগঞ্জ ও সিলেট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ১২ /সিলেট-ঢাকা-সিলেট রুটের জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসে (৭১৮ / ৭৩৯) শুধু সিলেট, শ্রীমঙ্গল ও ঢাকা স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ১৩ /ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটের লালমনি এক্সপ্রেসে (৭৫১ / ৭৫২) শুধু ঢাকা, সান্তাহার, বগুড়া, গাইবান্ধা ও লালমনিরহাট স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ১৪ /ঢাকা-রংপুর-ঢাকা রুটের রংপুর এক্সপ্রেসে (৭৭১ / ৭৭২) শুধু ঢাকা, সান্তাহার, বগুড়া, গাইবান্ধা ও রংপুর স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

     

    ১৫ /ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটের কুড়িগ্রাম এক্সপ্রেসে (৭৯৭ / ৭৯৮) শুধু ঢাকা, সান্তাহার, পার্বতীপুর, রংপুর ও কুড়িগ্রাম স্টেশন থেকে মালামাল লোডিং বা আনলোডিং করা যাবে।

  • মিয়ানমারের ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

    মিয়ানমারের ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

    www.HelloBangla.News –  আন্তর্জাতিক – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ :  মিয়ানমারের ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

    শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভব করেন ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

    মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন। প্রায় ৮০ লাখ মানুষ বসবাস করেন এই শহরে। ইয়াঙ্গুনের সংলগ্ন অন্যান্য শহরে বসবাস করেন আরও বেশ কয়েক লাখ মানুষ।

    ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়।

  • বাংলাদেশের শিক্ষা খাতে ৩০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

    বাংলাদেশের শিক্ষা খাতে ৩০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

    www.HelloBangla.News –  অর্থনীতি – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ :  বিশ্বব্যাংক বাংলাদেশের শিক্ষা খাতে ক্ষতি পুষিয়ে নিতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে। কোভিড-১৯ মহামারি চলাকালীন  শিক্ষার ক্ষতি পুনরুদ্ধারে সহায়তার জন্য এই অর্থ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড।

    বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, “বাংলাদেশ বিগত বছরগুলোতে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রথম যে কয়েকটি উন্নয়নশীল দেশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে  লিঙ্গ সমতা অর্জন করেছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম।

    কিন্তু, কোভিড-১৯ মহামারি সময়ে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায়, তা শিক্ষা কার্যক্রমের ওপর ব্যাপক নেতিবাচক  প্রভাব ফেলেছে। ফলে অনেক দরিদ্র মেয়ে এ সময় স্কুল ছাড়তে বাধ্য হয়েছে।” তিনি বলেন, “শিক্ষালব্ধ জ্ঞান এবং শিক্ষার মান উন্নত করার মাধ্যমে বিশ্বব্যাংক শিক্ষার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে, যাতে শিক্ষার্থীরা একটি সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবন যাপনের  প্রয়োজনীয়  দক্ষতা নিয়ে স্নাতক হয়ে সমাজে প্রতিষ্ঠা পায়।”

    গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাদান কার্যক্রম ত্বরান্বিতকরণ কর্মসূচি (লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন- এলএআইএসই অপারেশন) সরকারের মাধ্যমিক শিক্ষা কর্মসূচিকে সহায়তা করবে। শিক্ষাদানকে এগিয়ে নেয়ার লক্ষ্যে, এই কর্মসূচির মাধ্যমে ৬ষ্ঠ এবং ৮ম গ্রেডের গণিত, ইংরেজি এবং বাংলার মতো মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হবে, কারণ এগুলোই হচ্ছে- ভবিষ্যত শিক্ষার ভিত্তি।

    সূত্র: বাসস

  • বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

    বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

    www.HelloBangla.News –  বিনোদন – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : বাংলাদেশ এবং কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬.০০টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। আলোচনা পর্বে শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন মান্যবর রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক। আয়োজন সফল করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভূমিকার প্রশংসা করেন তিনি।

    সাংস্কৃতিক অনুষ্ঠান - বিনোদন - ২৪ সেপ্টেম্বর ২০২৩ (খ)
    সাংস্কৃতিক অনুষ্ঠান – বিনোদন – ২৪ সেপ্টেম্বর ২০২৩ (খ)

    এরপরে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। তিনি বলেন “সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে। সরকারের সাথে কুটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের মানুষে মানুষে সাংস্কৃতিক সম্পর্ক ও কোরিয়া বাংলাদেশের বন্ধুত্ব নিশ্চয় আরো  ভালো হবে। ” এছাড়া সারাদেশে ৬৪ জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার কার্যক্রম বিস্তৃত করেছে বলেও উল্লেখ করেন মহাপরিচালক।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কে এম খালিদ এমপি।

    সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই দলীয় নৃত্য, পরিবেশন করে একাডেমি নৃত্য শিল্পীদল “স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো” নির্দেশনায় সাইফুল ইসলাম ইভান, ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী।

    এর পর পরিবেশিত হয় কোরিয়া এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান, পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।

    আবারো দলীয় নৃত্য, “আজ কেন মোর প্রাণ সজনী গো” ধামাইল পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পী বৃন্দ। “বাংলার বর্ণিল সংস্কৃতি” পরিবেশনায়  বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ। কোরিওগ্রাফি ফিফা চাকমা । এরপর পরিবেশিত হয় ‘বাউল নৃত্য- সহজ মানুষ’ পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ। নৃত্য নির্দেশনায় মেহরাজ হক তুষার । এই সব অনুষ্ঠানের ভাবনা ও পরিকল্পনা করেন জনাব লিয়াকত আলী লাকী।

    এরপর শুরু হয় কোরিয়ান সাংস্কৃতিক দলের পরিবেশনা। কোরিয়ার শিল্পীরা পরিবেশন করেন গান এবং নৃত্য। তাদের ঐতিহ্যবাহী ও প্রকৃতি নির্ভর ১০ পরিবেশনা উপস্থাপন করেন তারা।

  • নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন লিটন দাস

    নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন লিটন দাস

    www.HelloBangla.News –  খেলাধুলা – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ :  লিটন কুমার দাস জ্বরের কারণেএশিয়া কাপের শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি । পরে দলের সঙ্গে যোগ দিয়েও খুব একটা ভালো করতে পারেননি। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যার্থ । পর পর তিন ম্যাচে যথাক্রমে ১৬, ১৫ ও শূন্য রান করেন লিটন। সবমিলিয়ে শারিরীক ও মানসিকভাবে বেশ বাজে অবস্থাতেই আছেন তিনি। লিটন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন। তার ওই চাওয়া মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

    তিনি বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে, তামিমেরটা এখনও নিশ্চিত হয়নি। তবে লিটনকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি।

    বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল দেওয়া হয়। পরে তানজিম হাসান সাকিবের চোটে নেওয়া হয় হাসান মাহমুদকে। শেষ ম্যাচের স্কোয়াডে ফেরানো হবে তাসকিন-শরিফুলদেরও।

    নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে কে দলের নেতৃত্ব দেবে সেটা জানা যাবে আজ বিকেলে।

  • আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো: রাষ্ট্রপতি

    আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো: রাষ্ট্রপতি

    www.HelloBangla.News –  জাতীয় – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ :  রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতা বিরোধীরা যাতে কোন মতেই ক্ষমতা আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ হবে ।

    তিনি আজ শনিবার ( ২৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধে ৭১” এর “ষষ্ঠ জাতীয় সম্মেলনের” উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বলেন, “আমি বিশ্বাস করি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো, যারা চক্রান্ত করবে তাদের বিরোধিতা করবো।  সম্মিলিত কাজ করে যেতে হবে।”

    নতুন প্রজন্মের প্রতিনিধি উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘যারা স্বাধীনতা বিরোধীতা করেছে তারা যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সেই দিকে  খেয়াল রাখতে হবে।’

    তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

    দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে রাষ্ট্রপতি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে, বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

    বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য রাষ্ট্রপতি বলেন, “দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে আপনারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই আন্দোলনের মধ্যমণি এবং নেতা।”

    রাষ্ট্রপতি বলেন, এটা অনস্বীকার্য যে, বাংলাদেশের রাজনীতিতে অনেক খেলা হয়েছে, অনেক নেতৃত্ব এসেছে কিন্তু এই খেলায় বিজয়ী হচ্ছেন জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বলেন, বঙ্গবন্ধু জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিলেন। তিনি জানতেন কিভাবে ধারাবাহিকভাবে রাজনীতি করতে হয় ।

    বঙ্গবন্ধুর রাজনীতিতে কোন রসায়ন কাজ করেনি। বঙ্গবন্ধু ছিলেন জাতির পিতা – তিনি মানুষের অন্তরের কথা তিনি বুঝতেন এবং জানতেন, তিনি উল্লেখ করেন।

    বাংলাদেশের রাজনীতি ইতিহাসের প্রসঙ্গে তিনি বলেন, ১৯৪৮ সালে মাতৃভাষা বাংলা অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে যে দুর্গম পথের যাত্রা শুরু হয়েছিল বা ৫২-এর ভাষা আন্দোলন ৫৪-এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, ৫৮-এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৬এর ছয় দফা, ৬৯এরনির্বাচন ও ৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে।

    তিনি বলেন, “আপনারা জানেন, বঙ্গবন্ধু ছোটবেলা অনেক মানবিক ছিলেন। যারা ক্ষুধার্ত তাদের অন্ন দিতেন। তিনি প্রতিটি ধাপে ধাপে  বাঙালি চেতনাকে লালন করেছেন। তাঁর অসাম্প্রদায়িক চেতনা তার এই জাতীয়তাবাদী মনোভাব,  সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ সবকিছুতেই ছিলেন অন্যান্য  সাধারণ ।”

    রাষ্ট্রপতি বলেন, “একটি অঙ্গুলির হেলানে সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ হয় এরকম উদাহরণ পৃথিবীতে আমরা খুঁজে পাই নাই।”

    তিনি বলেন ‘দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করলেও স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত থেমে থাকেনি। তারা এখনো সক্রিয় রয়েছে।’

    ‘তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সংবিধানকে তছনছ করা হয়েছে। ১৯৭১ সালে পরাজিত  শত্রুরাই  এসব করেছে,’ তিনি উল্লেখ করেন।

    তিনি সবাইকে সজাগ ও সতর্ক থাকারও আহ্বান জানান ।

    ১৯৭১ সালের গণহত্যার প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের বাংলার মাটিতে সংগঠিত এই গণহত্যা বিংশ শতাব্দীর জঘন্যতম বৃহৎ গণহত্যা।

    ১৯৭১ সালের ১৩ জুন বিশ্ব সাংবাদিক এন্থনি মাসকারেনহাস এর লেখা যুক্তরাজ্যের “দি সানডে টাইমস” পত্রিকা “গণহত্যা” বিস্তারিত বিবরণ ছাপা হয়েছে, উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাঙালির গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো করা প্রয়োজন।

    এই দাবি নিয়ে সেক্টর কমান্ডারস ফোরামের কার্যক্রমকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার ও এক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে এখন মর্যাদার আসনে আসীন।

    দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার কথা বলেন রাষ্ট্রপতি।

    তিনি বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির উপর সেক্টর কমান্ডার্স ফোরাম কর্তৃক প্রকাশিত “জেনোসাইড ১৯৭১” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

    অনুষ্ঠানে সেক্টরস কমান্ডার্স ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম, সেক্টর কমান্ডার্স ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সারওয়ার আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম, হামিদ এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব বক্তব্য রাখেন।

    সূত্র : বাসস

  • নির্বাচন বাধাগ্রস্ত করার কোন চেষ্টাই জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী

    নির্বাচন বাধাগ্রস্ত করার কোন চেষ্টাই জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ : আগামী নির্বাচন যদি বিদেশ থেকেও বাধাগ্রস্ত করার প্রচেষ্টা করা হয় দেশের জনগণ তা মেনে নেবে না, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আওয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘দেশবাসী ভোট দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। কিন্তু বিদেশ থেকেও নির্বাচন বানচালের কোনো পদক্ষেপ জনগণ মেনে নেবে না।’

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।

    প্রধানমন্ত্রী বলেন, তাঁর দল সংবিধানের ৭ অনুচ্ছেদে বর্ণিত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে।

    তিনি বলেন, যদি কোন কারণে নির্বাচন বানচালের কোনো পদক্ষেপের ক্ষেত্রে যারা উদ্যোগ নেবে বাংলাদেশের জনগণ তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

    নতুন ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন, বিরোধী দলসহ নির্বাচন বানচালের প্রচেষ্টাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।

    শেখ হাসিনা বলেন, আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা ভালো হবে কারণ, বিএনপি জোট ২০১৩-১৪ সালের মতো নির্বাচন বানচালের লক্ষ্যে কোনো অগ্নিসংযোগ করতে পারবে না।

    সরকার প্রধান আশা প্রকাশ করেন, যে দেশ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা উভয় পক্ষ থেকে বা নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবে।

    তিনি বলেন, ‘শুধু মাত্র আওয়ামী লীগকে টার্গেট করলে আমার কিছু বলার নেই। কিন্তু আওয়ামী লীগ কারো শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় আসেনি। আমি জনগণের শক্তি এবং তাদের ভোটে ক্ষমতায় এসেছি।’

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তারা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

    তিনি বলেছেন, ‘কে নিষেধাজ্ঞা দেবে বা দেবে না তা নিয়ে ভয়ের কিছু নেই।’

    শেখ হাসিনা বলেন, যারা নিষেধাজ্ঞা দিচ্ছেন তাদের দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে কারাদণ্ড স্থগিত করে বাড়িতে থাকার এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন।’

    তিনি বলেন, তাঁর সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এর আওতা থেকে বের করে এনে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রথম আইন প্রণয়ণের পাশাপাশি তাদের সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে।

    তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিসহ ভোটার তালিকা প্রবর্তনের প্রস্তাব করেছেন।

    এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, খালেদা জিয়া নির্বাচনে কারচুপির জন্য ভোটার তালিকায় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার যুক্ত করেছিলেন।

    প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার অবাধ ও সুষ্ঠুভাবে উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনসহ অসংখ্য নির্বাচন করেছে যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

    তিনি স্মরণ করিয়ে দেন, নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে কেউ ক্ষমতায় আসতে চাইলে তাদেরকে সংকটের মুখোমুখি হতে হবে।

    তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো সুযোগ নেই।’

    দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ব্যাপক দুর্নীতি থাকলে বাংলাদেশ বিশাল উন্নয়নের রোল মডেল হতে পারতো না।

    সরকার প্রধান আরো বলেন, ‘কিছু লোক আছে যারা দেশের কল্যাণ চায় না। প্রবাসীরা সচেতন থাকলে এই স্বার্থান্বেষী মহল সফল হতে পারবে না।’

    প্রধানমন্ত্রী দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

    সূত্র: বাসস

  • যুক্তরাজ্যে পরবর্তী প্রজন্মকে সচেতন করতে সিগারেট নিষিদ্ধ হচ্ছে

    যুক্তরাজ্যে পরবর্তী প্রজন্মকে সচেতন করতে সিগারেট নিষিদ্ধ হচ্ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক  – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ হবে।  মূলত পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

    শনিবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ মিডিয়ার রিপোর্টের বরাত এই সংবাদ প্রচারিত হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রয়োজনীয় ব্যবস্থা প্রবর্তন করার কথা বিবেচনা করছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

    এতে বলা হয়েছে, গত বছর নিউজিল্যান্ডের ঘোষিত একটি আইনের মতোই ধূমপানবিরোধী পদক্ষেপ নেওয়ার দিকে নজর দিচ্ছেন সুনাক। নিউজিল্যান্ডের সেই আইনের অধীনে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী সকলের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করা রয়েছে।

    ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের ২০৩০ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ হওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তা পূরণ করতে চাই এবং এই কারণে আরও বেশি লোককে ধূমপান ত্যাগ করতে উৎসাহিত করতে চাই। আর এই কারণেই আমরা ইতোমধ্যে ধূমপানের হার কমানোর জন্য পদক্ষেপ নিয়েছি।’

    ওই মুখপাত্র আরও বলেন, ধূমপান নিরুৎসাহিত করতে বিনামূল্য ভ্যাপ কিট (নিকোটিন মুক্ত সিগারেট) দেওয়া হবে। এছাড়া গর্ভবতী নারীদের ধূমপান থেকে বিরত রাখতে ভাউচার স্কিম (বিশেষ আর্থিক বরাদ্দ) দেওয়া হবে। এছাড়া আরও নানা পদক্ষেপ রয়েছে।

    ব্রিটেনে আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে এবং বিবেচনাধীন এসব নীতিগুলো সেই নির্বাচনের আগে সুনাকের দলের নতুন ভোক্তা-কেন্দ্রিক উদ্যোগের অংশ বলেও গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে।

    এর আগে গত মে মাসে ব্রিটিশ সরকার ঘোষণা করে, খুচরা বিক্রেতারা শিশুদের হাতে বিনামূল্যে ই-সিগারেটের নমুনা দিলে তা কঠোর হাতে দমন করা হবে।

     

    এছাড়া গত জুলাই মাসে পরিবেশগত ও স্বাস্থ্য উভয় ঝুঁকি বিবেচনায় নিয়ে ২০২৪ সালের মধ্যে একক-ব্যবহারযোগ্য ভ্যাপ বিক্রি নিষিদ্ধ করার জন্য সরকারেরর প্রতি আহ্বান জানায় ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্সিলগুলো।

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এই সিন্ধান্ত অবশ্যই সর্বস্তরে প্রশংসিত হবে।

  • বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২৫৫ রান

    বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২৫৫ রান

    www.HelloBangla.News –  খেলাধুলা – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ :  বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটে বলে দারুণ লাড়াই হয়েছ দুই দলের। টস জিতে ব্যাটিং নিয়ে শেষ পর্যন্ত সফরকারীরা থামে ২৫৪ রানে। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২৫৫ রান।

    নিউজিল্যান্ডের পক্ষে  টম ব্লান্ডেল করে ৬৮ রান ।  ১১১ বলে ৯৫ রানের জুটি গড়েন টম ব্লান্ডেল ও হেনরি নিকোলস। নিকোলস আউট হয়েছেন ৪৯ রানে।

    বাংলাদেশের বোলারদের পক্ষে মুস্তাফিজ ২টি, খালেদ আহমেদ ৩টি ও  মেহেদী হাসান ৩টি উইকেট লাভ করে।

    বাংলাদেশ ২৫৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে।