Category: লিড নিউজ

  • রাষ্ট্রপতি গার্ল গাইডস এর কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন

    রাষ্ট্রপতি গার্ল গাইডস এর কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১০ অক্টোবর, ২০২৩: বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট সবাইকে স্কাউটিং এর কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আজ মঙ্গলবার (১০ আক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনকে দেশব্যাপী মেয়েদের বিভিন্ন সেবা ও কল্যাণমূলক কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।’

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সার্বিক সহায়তারও আশ্বাস দেন।

    সাক্ষাতকালে রাষ্ট্রপতিকে স্কাউট স্কার্ফ ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষকের ব্যাজ পরিয়ে দেয়া হয়।

    এ সময় রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। তাঁকেও স্কার্ফ ও ব্যাজ পরানো হয়।

    সাক্ষাৎকালে, প্রতিনিধি দল বাংলাদেশ গার্ল গার্লস অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস এবং ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ইয়াসমিন আহমেদ।

    স্বাস্থ্য ও চরিত্র গঠনে, মানবিক গুণাবলি বিকাশে এবং একজন বালিকা, কিশোরী ও তরুণীদের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে এই আন্দোলনের সৃষ্টি।

    গার্ল গাইডস (গার্ল স্কাউটস) হলো একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক যুবা আন্দোলন।

    সূত্র: বাসস

  • ইংল্যান্ড ৩৬৫ রানের জয়ের লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে

    ইংল্যান্ড ৩৬৫ রানের জয়ের লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯উইকেটে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অপরদিকে বাংলাদেশ প্রথম ম্যাচেও সহজেই হারায় আফগানিস্তানকে। তাই আজকের ম্যাচটি ইংল্যান্ডের কাছে ছিলো গুরুত্বপূর্ণ। অপরদিকে বাংলাদেশও চাইছিলো সেরা চারে খেলতে হলে আজকের ম্যাচটি জিততে । সেই আশায় টস জিতে ফিল্ডিং নামে বাংলাদেশ। কিন্তু শুরু থেকে সতর্কতার সাথে ব্যাটিং করে ধারামশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩৬৪ রান। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে বড় দলীয় সংগ্রহ আছে আর তিনটি। ঘরের মাঠে গত আসরে ইংল্যান্ডই করেছিল বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩৮৬ রান।

    দাভিদ মালানের সেঞ্চুরির সঙ্গে জনি বেয়ারস্টো ও জো রুটের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে এক পর্যায়ে চারশ রানেরও সম্ভাবনা জাগায় ইংল্যান্ড। তবে শেষ ১০ ওভারে লাগাম টেনে ধরে লক্ষ্যটা সাড়ে তিনশর আশপাশে রাখতে পেরেছে বাংলাদেশ। অবশ্য এই লক্ষ্য তাড়া করতেও গড়তে হবে রেকর্ড।

    বিশ্বকাপে সর্বোচ্চ ৩২২ রান তাড়ার নজির রয়েছে বাংলাদেশের। গত আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি করে তারা। শুরুর শক্ত ভিতে দাঁড়িয়ে ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯৮ রান করে ইংল্যান্ড। তবে শেষ দশ ওভারে আরও ৬ উইকেট হারিয়ে ৬৬ রানের বেশি করতে পারেনি তারা।

    নতুন বলে পেসাররা উইকেট থেকে সুবিধা পায়নি। কিন্তু শুরুতে মুস্তাফিজুর রহমান ছাড়া কেউই তেমন কোনো প্রভাব রাখতে পারেননি। কখনও বেরিয়ে যাওয়া ডেলিভারি, কখনও আচমকা বাউন্সারে মালান ও বেয়ারস্টোকে কিছুটা সমস্যায় ফেলেন মুস্তাফিজ।

    দুই ওপেনারের জুটিতে আসে ১১৬ রান। জোরের ওপর ভেতরে ঢোকা ডেলিভারিতে ৫২ রান করা বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের দারুণ শুরুর সময়টায় স্রেফ সাকিবের বলেই রান করতে কিছুটা ভুগতে হয় ব্যাটসম্যানদের। অন্যদের বিপক্ষে অনায়াসেই ওভারপ্রতি ৭-৮ রান নিতে থাকেন তারা।

    দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকেই দেন মালান ও রুট। জুটি বেঁধে দুজন যোগ করেন ১৫১ রান, স্রেফ ১১৭ বলে। ক্যারিয়ার সেরা ইনিংসে মালান করেন ১০৭ বলে ১৪০ রান। ৯১ বলে সেঞ্চুরি ছোঁয়ার পর ১৬ বলে আরও ৪০ রান যোগ করেন বাঁহাতি ওপেনার।

    শেষ পর্যন্ত তাকে থামান শেখ মেহেদি হাসান। হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হন মালান, ১৬ চার ও ৫ ছক্কা হাঁকান তিনি। এরপর আর সেভাবে কোনো জুটি গড়ে উঠতে দেয়নি বাংলাদেশ। শরিফুলের অফ স্টাম্পের বাইরের নাকল বল স্টাম্পে টেনে আনেন জস বাটলার।

    পরের ওভারে শরিফুলের নাকল বলে পরাস্ত রুটও। ৬৮ বলে ৮২ রান করে ফেরেন রুট। পরের বলে দারুণ অফ কাটারে বোল্ড হন লিয়াম লিভিংস্টোন।

    তাসকিন আহমেদের ফ্যাকাশে দিন ও ৩২ ওভারের মধ্যে সাকিব আল হাসানের কোটা শেষ হয়ে যাওয়ায় শেষ দিকে বোলিংয়ের দায়িত্ব পড়ে মেহেদির কাঁধে। দারুণভাবেই সেটি পালন করেন ২৮ বছর বয়সী অফ স্পিনার।

    প্রথম ৪ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য থাকা মেহেদি পরের ৪ ওভারে ধরেন ৪ শিকার। বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় স্পিনার হিসেবে এক ম্যাচে ৪ উইকেট নেন তিনি। প্রথমজন সাকিব আল হাসান, দুইবার।

    মেহেদির ৪ উইকেটের জন্য খরচ ৮ ওভারে ৭১ রান। শরিফুল ১০ ওভারে ৭৫ রানে ধরেন ৩ শিকার।

    ৫০ ওভারে ৩৬৫ রান করে জয়ের লক্ষ্য নিয়ে খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন তিনটি বাউন্ডারি মেরে সুন্দর সুচনা করে। কিন্তু পরের ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ২১ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২২ রান। লিটন করেন ৬৬ বলে ৭৮ রান।

  • হামাসের হামলায় ইসরাইলে হতাহতের সংখ্যা ২,৫০৬ জনের বেশি

    হামাসের হামলায় ইসরাইলে হতাহতের সংখ্যা ২,৫০৬ জনের বেশি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ অক্টোবর, ২০২৩: ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হামাসের হামলায় ইসরাইলি নাগরিকদের হতাহতের সংখ্যা ২,৫০৬ জনেরও কম হবে না।

    মন্ত্রণালয়ের মতে, আহতদের মধ্যে ৩৫৩ জনের অবস্থা গুরুতর এবং আরও ৪৮৬ জনের মাঝারি আঘাত লেগেছে।

    কান রেডিও এর আগে জানিয়েছে ক্রমবর্ধমান সংঘাতে কমপক্ষে ৮শ’ ইসরাইলি নাগরিক নিহত এবং আরও ২,৪০০ জন আহত হয়েছে।

    ৭ অক্টোবর সকালে গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

    একই সাথে, হামাস আন্দোলনের ফিলিস্তিনি যোদ্ধাদের কয়েকটি দল ইহুদি রাষ্ট্রে অনুপ্রবেশ করে ইসরাইলি বাহিনীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা করেছে এবং ‘অপারেশন আয়রন সোর্ডস’ নামে প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে।

    হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ ফিলিস্তিনি অভিযানকে জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে বর্ণনা করেছেন।

    ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আইডিএফ রিজার্ভিস্টদের যুদ্ধে নামানোর অনুমোদন দিয়েছেন এবং ‘বিশেষ নিরাপত্তা পরিস্থিতি’ দেশব্যাপী প্রসারিত করার নির্দেশ দিয়েছেন।

    এদিকে আজ মঙ্গলবার সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের প্রায় ১৫শ’ লাশ পাওয়া গেছে। গাজা উপত্যকায় ইসরাইলের জোর হামলা অব্যাহত রয়েছে।

    সূত্র: বাসস

  • শিল্পকলার আয়োজনে নড়াইলে এসএম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

    শিল্পকলার আয়োজনে নড়াইলে এসএম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

    www.HelloBangla.News – বিনোদন – ১০ অক্টোবর, ২০২৩: বিশ্ববরেণ্য শিল্পী এসএম সুলতানের জন্মস্থান নড়াইলে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলায়  নানা কর্মসূচির মধ্য দিয়ে শিল্পীর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস.এম. সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শিল্পী এসএম সুলতানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে।

    এছাড়া শিল্পী সুলতানের রুহের মাগফেরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সুলতান স্মৃতি সংগ্রহশালায় আর্টক্যাম্প, এসএম সুলতান শিশুস্বর্গে শিশুদের লেখা পত্র প্রদর্শনী ও পাপেট শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ও এস.এম. সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জোবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু উপস্থিত ছিলেন।

    বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।রাজমিস্ত্রি পিতা মেছের আলীর নান্দনিক সৃষ্টির ঘঁষামাজার মধ্য দিয়ে ছোট বেলার লাল মিঞার (সুলতান) চিত্রাংকনে সুপ্ত প্রতিভার বিকাশ হয়।শিল্পী সুলতান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তানসহ বিভিন্নদেশ সফর করেন। সুলতানের ছবি ভারতের সিমলা, পাকিস্তানের লাহোর, করাচি, নিউইয়র্ক, বোস্টন, মিশিগান বিশ্ববিদ্যালয়, লন্ডন, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকায় খ্যাতনামা বিভিন্ন চিত্রশিল্পীদের সঙ্গে যৌথভাবে প্রদর্শিত হয়।

    শিল্পী এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা হিসেবেও স্বীকৃতি পান তিনি। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

    ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার,অসাম্প্রদায়িক এ শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।

  • আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুনর্ব্যক্ত

    আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুনর্ব্যক্ত

    www.HelloBangla.News – জাতীয় – ০৯ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক স্টেট মিনিস্টার ডায়না জান্স আজ সোমবার (অক্টোবর ০৯) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।

    পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

    প্রেস সচিব বলেন, তারা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিকসম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। সুইডেনের মন্ত্রী সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উত্থাপন করলে শেখ হাসিনা তার সরকারের অঙ্গীকার পুনরোল্লেখ করেন।

    এ সময় সুইডেনের মন্ত্রী বাংলাদেশে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর এদেশের অর্থনীতিকে বদলে দিবে বলে মন্তব্য করেন।

    তিনি বলেন, সুইডেন বাংলাদেশের একটি ভালো উন্নয়ন অংশীদার এবং এদেশে সুইডেনের ৫০টি কোম্পানি কাজ করছে।

    এ প্রসঙ্গে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেন সুইডিশ মন্ত্রী ডায়ানা জানসে।

    তিনি বাংলাদেশে দারিদ্র্য বিমোচন এবং অবকাঠামো উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

    আলোচনাকালে প্রধানমন্ত্রী অবিলম্বে ইউক্রেন- রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধে যে অর্থ ব্যয় হচ্ছে তা বিশ্বব্যাপী মানব কল্যাণে ব্যবহার করা উচিত।

    এছাড়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে খাদ্যশস্য পরিবহনে কোনো ধরনের অবরোধ আরোপ করা উচিত নয় বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী মূল্যস্ফীতি হচ্ছে। তবে বাংলাদেশে কোন খাদ্য সংকট নেই। বরং বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে সফল হয়েছেন।

    জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছে না।

    বৈঠকে প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব করেন এবং বলেন, সেখানে তারা পারস্পরিক স্বার্থে শিল্প-কারখানা স্থাপন করতে পারেন।

    জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ডায়ানা জান্সে বলেন, সুইডেন রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়।

    সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত।

  • অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন

    অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন

    www.HelloBangla.News – অর্থনীতি – ০৯ অক্টোবর, ২০২৩: সাহিত্য, শান্তি আর অর্থনীতি এই তিন শাখায় পুরস্কার প্রদানের মাধ্যমে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠানিকতা শেষ হয়। এই তিন শাখাতেই একজন করে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শান্তি ও অর্থনীতি এই দুই শাখায় পেয়েছেন দুইজন নারী। আজ সোমবার (৯ অক্টোবর) ঘোষণা করা হয়েছে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।

    ২০২৩ সালের অর্থনীতিতে নোবেল জয় করলেন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। আজ স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে এই মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপকের নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

    অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সাল থেকে। ২০২২ সাল পর্যন্ত এই শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ৫৪টি। চলতি বছরের ৫৫তম পুরস্কারটি অর্জন করলেন।

    ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন এবং বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি তৃতীয় নারী, যিনি অর্থনীতিতে নোবেল জিতলেন। নোবেলদের সব শাখার মধ্যে অর্থনীতির পুরস্কারে সবচেয়ে কমসংখ্যক নারী বিজয়ী রয়েছে। এর আগে ২০০৯ সালে এলিনর অস্ট্রম এবং ২০১৯ সালে এথার ডুফ্লো বিজয়ী হয়েছিলেন।

    স্টকহোমে নোবেলজয়ীর নাম ঘোষণার অনুষ্ঠানে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের জুরিরা বলেন,  নারী শ্রমিকদের বাজার সম্পর্কে সাধারণ লোকজনের জানাশোনা ও বোঝাপড়ার উন্নয়নে বিশেষ অবদানের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ও গবেষককে চলতি বছর নোবেলের জন্য যোগ্যব্যক্তি বলে মনে করেছে একাডেমি।

  • যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখানে কোনো মধ্যস্থতা করতে আসেনি: সেতুমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখানে কোনো মধ্যস্থতা করতে আসেনি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ০৯ অক্টোবর, ২০২৩: নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলকে জানিয়েছে আওয়ামী লীগ।

    সোমবার (৯ অক্টোবর) দুপুরে প্রায় তিন ঘণ্টা রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুর ১২টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক হয়েছে।

    বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল এখানে কোনো মধ্যস্থতা করতে আসেনি। তাদের সঙ্গে কথা বলে সেটাই মনে হয়েছে।

    তিনি বলেন, তাদেরকে আমরা বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা বাতিল বিষয়কে সামনে এনে ও সংসদ বিলুপ্ত করার দাবি করে বিএনপি সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে।

    ওবায়দুল কাদের বলেন, আমরা এগুলো তাদের বলেছি ৷ সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না ৷ মার্কিন প্রতিনিধি দল সমঝেতা ও সহাবস্থানের সুযোগ আছে কি না জানতে চেয়েছেন। অমরা বলেছি, সে সুযোগ বিএনপি রাখেনি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, মৃত তত্ত্বাবধাযক সরকার আনতে চায়, নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায়। এসব করা সম্ভব নয়।

    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব দিয়েছি। আইনের ভুল ব্যাখ্যা বিএনপি দিয়েছে। মার্কিন প্রতিনিধি দল বিএনপির দাবি নিয়ে কোনো কথা বলেননি। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চান। কোনো সহিংসতার আশঙ্কা আছে কি না জানতে চেয়েছেন।  আমরাও বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, পদক্ষেপ নিচ্ছি।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে। তারা এখানে মধ্যস্থতা করতে এসেছেন বলে তাদের কথায় মনে হয়নি।

    প্রতিনিধি দলে আরও ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মো. এ আরাফাত।

     

    যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের এ প্রতিনিধি দলটি আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছে।  দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে।

    আগামী ১০ অক্টোবর দলটি বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে।

  • গাজা উপত্যকায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা ইসরায়েলের

    গাজা উপত্যকায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা ইসরায়েলের

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৯ অক্টোবর, ২০২৩: হামাসের সাথে চলমান যুদ্ধে ভয়াবহ সংকটের মুখোমুখি হওয়া ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে। আজ সোমবার (৯ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এই অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। হামাস হচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী।

    দীর্ঘদিন ধরে গাজা উপত্যকার ক্ষমতায় রয়েছে হামাস। এই গোষ্ঠী শনিবার ভোরের দিকে আচমকা রকেট নিক্ষেপ শুরু করে ইসরায়েলে। পরে গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। তৃতীয় দিনে পৌঁছানো উভয়পক্ষের চলমান লড়াইয়ে প্রাণহানির সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে।

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, চলমান সহিংসতায় গাজায় এক লাখ ২৩ হাজারের বেশি বাসিন্দা ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। এর মাঝেই পুরো উপত্যকাকে মরুর দ্বীপে পরিণত করার হুমকি দিয়ে বৃষ্টির মতো বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

    সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কর্তৃপক্ষ হামাস-অধিকৃত গাজায় ‘সর্বাত্মক অবরোধের’ অংশ হিসেবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন এবং খাদ্য ও জ্বালানি প্রবেশে বাধা দেবে।

    ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী ‘বদমাশ লোকজনের’ বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে সর্বাত্মক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা গাজাকে পুরোপুরি অবরোধ করছি… বিদ্যুৎ নেই, খাবার নেই, পানি নেই, গ্যাস নেই— সবই বন্ধ আছে।’

    এর আগে, ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি বাহিনীর কাছ থেকে হামাস ক্ষমতা দখলে নেওয়ার পর ইসরায়েল এবং মিসর গাজার ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করে।

  • কোহলি ও রাহুলের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং-এ ভারতের জয়

    কোহলি ও রাহুলের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং-এ ভারতের জয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৯ অক্টোবর, ২০২৩: ক্রিকেটে এই ধরণের ঘটনা খুব কম পাওয়া যাবে। মাত্র ২০০ রান তাড়া করতে গিয়ে যখন কোন দলের ২ রানে ৩ উইকেট পড়ে যায় তখন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ইতিহাস বিশ্বকাপে খুজে পাওয়া যাবেনা।কিন্তু গতকাল কোহলি ও রাহুল তাই করে দেখিয়েছে।নিশ্চিত হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে।প্রমাণ করেছে এবার বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট দল অবশ্যই ভারত। আর নিজ দেশের মাটিতে ভারত সব সব সময় অপ্রতিরোধ্য।

    ভারতের মাটিতে সব দল চায় টস জিতে ফিল্ডিং নিতে। কেননা পরে ব্যাটিং করার কয়েকটি সুবিধা পাওয়া যায়। ডে-নাইট ম্যাচে সাধারণত রাতের পর কুয়াশা পড়ে পিচ ব্যাটিং সাহয়ক হয়। বোলাররা পিচ থেকে খুব একটা সহায়তা পায়না। কিন্তু তার পরেও অস্ট্রেলিয়া কেন টস জিতে ব্যাটিং নিয়েছিলো সেটা কারো বোধগম্য হয়নি।তবে যোগ্য দল হিসেবে জিতেছে ভারত।

    অস্ট্রেলিয়াকে দুইশর নিচে বেঁধে অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। তবে শুরুর ছন্দপতনে ওই ছোট লক্ষ্যেই সবকিছু ভেস্তে যেতে বসেছিল। স্কোরবোর্ডে রান দুই হতেই কিনা উইকেট নেই তিনটি! হারের শঙ্কা প্রবলভাবে জেঁকে বসা খুব স্বাভাবিক। সেই নাজুক অবস্থান থেকে দলকে টেনে তুললেন ভিরাট কোহলি ও লোকেশ রাহুল। দারুণ দৃঢ়তায় দলকে দিলেন অসাধারণ এক জয়ের আনন্দ।

    চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে গতকাল রবিবার অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ভারত।

    তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসে তিন বল বাকি থাকতে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় শুরুটা খুব বাজে হলেও শেষ পর্যন্ত অনায়াসে ৫২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল।

    রান তাড়ায় রাহুল অপরাজিত থাকেন ৯৭ রানে। ১২ রানের জীবন পাওয়া কোহলি খেলেন ৮৫ রানের দারুণ ইনিংস।

    আইসিসি টুর্নামেন্টে সাধারণত স্পোর্টিং উইকেটের চর্চা হলেও এদিন চেন্নাইয়ের উইকেট যেন স্পিন স্বর্গ। শুরু থেকেই স্পিনাররা পান বড় বড় টার্ন। মন্থর গতির সঙ্গে ছিল অসম বাউন্স ।

    সহায়ক উইকেটে ভারতের সব বোলারই দারুণ বোলিং করেন। মূল কাজটা অবশ্য করেন স্পিনাররাই। বিশেষ করে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদিপ ইয়াদভ প্রতিপক্ষের টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে দেন। জাদেজা ৩টি ও কুলদিপ ২টি উইকেট নেন।

    সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া।

     

    স্বাগতিকদের অনেকেই হয়তো ভেবেছিলেন, ছোট লক্ষ্য তাড়ায় সহজেই উৎড়ে যাবে তাদের দল। কিন্তু তান তাড়ায় শুরুতেই তারা যে ধাক্কা খায়, তা ছিল একেবারেই অভাবনীয়।

    ইনিংসের চতুর্থ বলেই মিচেল স্টার্কের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করার চেষ্টা করেন ইশান কিষান। দিতে হয় তার চড়া মাশুল, প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

    এরই সঙ্গে নতুন এক ইতিহাস গড়েন স্টার্ক। বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড এখন তার; ১৯ ইনিংসে মাইলফলকটি স্পর্শ করলেন তিনি। তিনি ভেঙে দিলেন লাসিথ মালিঙ্গার রেকর্ড। সাবেক এই শ্রীলঙ্কান পেসারের লেগেছিল ২৫ ইনিংস।

    পরের ওভারে জোড়া আঘাত হানেন জশ হেইজেলউড। ওভারের তৃতীয় বলে ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ হন রোহিত শর্মা। আর শেষ বলে আলগা শটে শর্ট কাভারে ধরা পড়েন শ্রেয়াস আইয়ার।

    ভাগ্যকে পাশে পেয়ে হাল ধরেন কোহলি, রাহুলের সঙ্গে গড়েন জুটি। দেখে-বুঝে একটু একটু করে দলকে এগিয়ে নিতে থাকেন তারা। ২৬তম ওভারে ভারতের রান একশ পার হয়।

    পঞ্চাশ ছুঁতে কোহলি খেলেন ৭৫ বল। এই পর্যন্ত মাত্র তিনটি বাউন্ডারি মারেন তিনি। আর রাহুল ফিফটি স্পর্শ করেন ৭২ বলে।

    অবশ্য এরপরও তেমন মারমুখী হননি তারা। ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নেন জয়ের পথে। হেইজেলউডের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে কোহলি যখন বিদায় নেন, তখন জয়ের সুবাস পাচ্ছে ভারত।

    রাহুলের সঙ্গে ১৬৫ রানের জুটি উপহার দেওয়া কোহলি ১১৬ বলে ৬টি চারের সাহায্যে করেন ৮৫ রান।

    রাহুল অবশ্য কোনো ভুল করেননি। হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে বাকিটা পথ পাড়ি দেন তিনি। চার রান বাকি থাকতে কামিন্সের বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

    ১১৫ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৭ রান করেন রাহুল। সেঞ্চুরি না পেলেও ম্যাচ সেরার স্বীকৃতি ঠিকই পান তিনি।

    এর আগে ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়া মিচেল মার্শকে হারালেও দ্বিতীয় উইকেটে বেশ শক্ত ভিত পায়। ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।

    কিন্তু দলীয় স্কোর ৭৪ রানের মাথায় কুলদিপের ফিরতি ক্যাচে ওয়ার্নার ফিরে যান। ৫২ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি। এর মাঝেই বিশ্বকাপে দ্রুততম হাজার রানের (১৯ ইনিংসে) রেকর্ড গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ভেঙে দেন ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ২০ ইনিংসের রেকর্ড।

    ওয়ার্নার ফেরার পর মার্নাস লাবুশেনের সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টা্ করেন স্মিথ। তবে জাদেজার আঘাতে তা আর হয়ে ওঠেনি। বলা যায়, তাদের তা করতে দেননি জাদেজা।

    পরের ওভারে মার্নাস লাবুশেন ও অ্যালেক্স কেয়ারিকে ফেরান জাদেজা। ১০ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার নাড়িয়ে দেন বাঁহাতি স্পিনার। কুলদিপের বড় টার্নে পুরোপুরি পরাস্ত হন গ্লেন ম্যাক্সওয়েল।

    শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানের ইনিংসের সৌজন্যে ১৯৯ রান করে অস্ট্রেলিয়া।

     

    সংক্ষিপ্ত স্কোর:

    অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ১৯৯ (ওয়ার্নার ৪১, মার্শ ০, স্মিথ ৪৬, লাবুশেন ২৭, ম্যাক্সওয়েল ১৫, কেয়ারি ০, গ্রিন ৮, কামিন্স ১৫, স্টার্ক ২৮, জ্যাম্পা ৬, হেইজেলউড ১*; বুমরাহ ১০-০-৩৫-২, সিরাজ ৬.৩-১-২৬-১, পান্ডিয়া ৩-০-২৮-১, অশ্বিন ১০-১-৩৪-১, কুলদিপ ১০-০-৪২-২, জাদেজা ১০-২-২৮-৩)

    ভারত: ৪১.২ ওভারে ২০১/৪ (রোহিত ০, কিষান ০, কোহলি ৮৫, শ্রেয়াস ০, রাহুল ৯৭*, পান্ডিয়া ১১*; স্টার্ক ৮-০-৩১-১, হেইজেলউড ৯-১-৩৮-৩, কামিন্স ৬.২-০-৩৩-০, ম্যাক্সওয়েল ৮-০-৩৩-০, গ্রিন ২-০-১১-০, জ্যাম্পা ৮-০-৫৩-০)

    ম্যান অব দা ম্যাচ: লোকেশ রাহুল

  • অধিকাংশ সদস্য হামাসের হামলার নিন্দা জানালেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি

    অধিকাংশ সদস্য হামাসের হামলার নিন্দা জানালেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৯ অক্টোবর, ২০২৩: হামাসের হামলায় ইসরাইলে বেসামরিক মানুষসহ অনেকে বিদেশী নিহত হয়েছে। ধ্বংস হয়েছে অনেক স্থাপনা।

    হামাসের এই ধরণের আকস্মিক হামলার নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদের অনেক সদস্য। কিন্তু তারা কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ কারণে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

    ফিলিস্তিনী গ্রুপ হামাস শনিবার ইসরাইলে হঠাৎ করেই বড়ো ধরনের হামলা চালায়। এতে উভয়পক্ষে অসংখ্য হতাহত এবং হামাস ইসরাইলের অনেককে জিম্মি করে। এ প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ রবিবার জরুরি বৈঠক ডাকে।

    নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর মার্কিন সিনিয়র কূটনীতিক রবার্ট উড সাংবাদিকদের বলেছেন, উল্লেখ সংখ্যক দেশ হামাসের হামলার নিন্দা জানিয়েছে। তবে অবশ্যই সকলেই নয়।

    কূটনীতিকরা বলছেন, নিরাপত্তা পরিষদ বাধ্যবাধকতাপূর্ণ প্রস্তাব ছাড়া কোন ধরনের যৌথ বিবৃতির বিষয়টি বিবেচনা করেনি।

    এদিকে রাশিয়ার নেতৃত্বাধীন কিছু সদস্য হামাসের হামলার নিন্দার চেয়ে আরো বৃহত্তর বিষয়ে নজর দেয়ার আশা করছে। জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, তার বার্তা ছিল অবিলম্বে যুদ্ধ বন্ধ করে যুদ্ধবিরতিতে যাওয়া এবং অর্থপূর্ণ আলোচনা শুরু করা যা কয়েক দশক ধরেই বলা হচ্ছিল।

    তিনি বলেন, এটি কার্যত অমিমাংসিত সমস্যার ফলাফল। রাশিয়ার মিত্র চীন নিরাপত্তা পরিষদে বলেছে, তারা একটি যৌথ বিবৃতি সমর্থন করবে।

    চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, নিরাপত্তা পরিষদ কিছুই বলেনি, এটি অস্বাভাবিক। তিনি এর আগে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের হামলার নিন্দা জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    হামাস নয়, পশ্চিম তীর কেন্দ্রিক ফিলিস্তিনী কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরাইলী দখলদারিত্ব অবসানের দিকে জোর দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    ফিলিস্তিনী কর্তৃপক্ষ এবং ইসরাইল রুদ্ধদ্বার বৈঠকে ছিল না। কারন তারা কেউই বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য নয়।

    সূত্র: বাসস