Category: লিড নিউজ

  • ফাইনালে ভারতের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া

    ফাইনালে ভারতের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ নভেম্বর, ২০২৩: দ্বিতীয় সেমিফাইনলে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় ভারত। ফলে বিশ্বকাপের ফাইনের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। প্রথত সেমিফাইনালে রানের বন্যা বয়ে গিয়েছিলো। দুল দল মিলে রান করেছে ৭২৪। এই ম্যাচে ৭০ রানের জয় পেয়েছে ভারত।অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ২১২ রান করে।পরে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে করে ২১৫ রান।দুই দল মিলে রান হয়েছে ৪২৭।

    ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল অস্ট্রেলিয়া জিতেছে ৩ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ বলে সবগুলো উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ১৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

    দক্ষিণ আফ্রিকা শুরুতেই হারায় টেম্বা বাভুমাকে। অফ ফর্মে থাকা এই ব্যাটার আজ রানের খাতাই খুলতে পারেননি। ভালো করতে পারেননি আরেক ওপেনার কুইন্টন ডি ককও। জশ হ্যাজেলউডকে তুলে মারতে গিয়ে কামিন্সের হাতে ধরা পড়েন তিনি। ফেরেন মাত্র ৩ রান করে। ওপেনারদের কাছ থেকে দুঃস্বপ্নের শুরু পাওয়ার পর হাল ধরতে পারেননি এইডেন মারক্রাম ও রাসি ফন ডার ডুসেন।

    ইনিংসের ১১তম ওভারে স্টার্কের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি মারক্রামের ব্যাটের কানায় লেগে সোজা আশ্রয় নেয় পয়েন্টে থাকা ডেভিড ওয়ার্নারের হাতে। ২০ বল খেলে দুই চারে মাত্র ১০ রান করেন প্রোটিয়া সহ-অধিনায়ক। পরের ওভারেই হ্যাজেলউডের বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়েন ডুসেন। ৩১ বলে ৬ রান করেন তিনি।

    মাত্র ২৪ রানে ৪ উইকেট হারানোর পর হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে প্রোটিয়ারা। ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টির আঘাতে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। কাভার সরানোর পর লড়াই চালিয়ে যান ক্লাসেন-মিলার।

    কিন্তু ট্রাভিস হেডের জোড়া আঘাতে আবারও ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। প্রথম ক্লাসেনকে (৪৭) বোল্ড করে ৯৫ রানের জুটি ভাঙেন হেড। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মার্কো ইয়ানসেন।

    বাকিটা পথ একাই লড়াই করে দক্ষিণ আফ্রিকাকে দুই শ পার করান মিলার। একইসঙ্গে ১১৫তম বলে কামিন্সকে ছক্কা মেরে স্পর্শ করেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। কিন্তু পরের বলেই হেডকে ক্যাচ দিয়ে থেমে যেতে হয় তাকে। তার ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৫ ছক্কায়।

    অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স ও স্টার্ক নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া দুটি করে শিকার হ্যাজেলউড ও হেডের।

    রান তাড়ায় খেলতে নেমে দারুণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। ৩৮ বলে ৬০ রানের জুটি গড়েন তারা। সপ্তম ওভারে ২৯ রানে ওয়ার্নারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারক্রাম। তিনে নেমে ডাক মেরে বিদায় নিতে হয় মার্শকে। চারে নেমে হেডকে সঙ্গ দেন স্মিথ। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না পঞ্চাশ ছাড়ানো হেড। ৪৮ বলে ৬২ রান করে তিনি বিদায় নিলে বিপর্যয় নেমে আসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে।

    পাঁচে নামা লাবুশেন কেবল যোগ করতে পারেন ১৮ রান। গত ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো ম্যাক্সওয়েল এই ম্যাচে করেন ১ রান। এরপ জস ইংলিস নেমে থিতু হলেও অপরপ্রান্তে লড়াই করা স্মিথ টিকতে পারলেন না। ৬২ বলে ৪০ রান করে তিনি বিদায় নিলে জয়ের আশা কমতে থাকে অস্ট্রেলিয়ার। ৪০তম ওভারে ইংলিস বিদায় নেন ২৮ রানে। জমে ওঠে ম্যাচ।

    শেষদিকে রুদ্ধশ্বাস লড়াই চালিয়ে যান কামিন্স ও স্টার্ক। সফলও হন তারা। দেখেশুনে ব্যাট চালিয়ে তাদের ৪৬ বলে ২২ রানের জুটিতেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৩৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন স্টার্ক। ২৯ বলে অপরাজিত ১৪ রান আসে কামিন্সের ব্যাট থেকে।

    দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে ‍উইকেট পান কোয়েটজে ও শামসি। একটি করে উইকেট শিকার করেন রাবাদা, মারক্রাম ও কেশব মহারাজ।

    ম্যাচ সেরা হয়েছেন হেড (অস্ট্রেলিয়া)

    সংক্ষিপ্ত স্কোর :

    দক্ষিণ আফ্রিকা : ২১২/১০, ৪৯.৪ ওভার (মিলার ১০১, ক্লাসেন ৪৭, স্টার্ক ৩/৩৪)।

    অস্ট্রেলিয়া : ২১৫/৭, ৪৭.২ ওভার (হেড ৬২, স্মিথ ৩০, শামসি ২/৪২)।

    আগামী রবিবার (১৯ নভেম্বর) আসরের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

  • বিএনপি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে: সেতুমন্ত্রী

    বিএনপি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি মত পরিবর্তন করে নির্বাচনে এলে স্বাগত জানানো হবে।

    আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের এ কথা জানান। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সেতুমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। কারও জন্য নির্বাচনের দরজা বন্ধ হয়নি। একা নির্বাচন করতে চাই না, সবাইকে নিয়ে ক্ষমতায় যেতে চাই।’

    তিনি বলেন, যারা নির্বাচনে আসতে চায় তাদের জন্য নির্বাচনের দরজা খোলা আছে। কাউকে নির্বাচনে নিরুৎসাহিত করবো না। বিএনপি যদি মত পরিবর্তন করে নির্বাচনে আসে তাহলে স্বাগত জানাই।

    সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা সংলাপের পক্ষে। ২০১৮ সালে বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী দুইবার সংলাপ করেছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে ফোন করেছেন। কিন্তু খালেদা জিয়া অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে প্রধানমন্ত্রীকে। তার ছেলে মারা গেছে, তখনও গেছেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবারও রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, নির্বাচন কমিশন ডেকেছে। তারা সাড়া দেয়নি। এখন নির্বাচনের তফসিল হয়ে গেছে। এখন আর সংলাপ করার মতো সময় নেই।’

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য সালমান এফ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক শামসুন্নাহার চাপা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

    উল্লেখ্য, আগামীকাল বিকেল ৩টায় তেজগাঁও কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। এতে দলের সভাপতি শেখ হাসিনা অংশ নেবেন। তিনি ভার্চুয়ালে মনোনয়ন ফরম বিক্রয় উদ্বোধন করবেন। শনিবার থেকেই সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

  • নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে: আইনমন্ত্রী

    নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এ রকম কাজ সরকার করবে না । এসময় তিনি বলেন, ‘ যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, এখন নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে। যে সরকার আছে, সেই সরকার গতানুগতিক রুটিন কাজগুলো করে যাবে।’

    আজ  বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন

    আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন থেকে রুটিন কাজ করে যাবে। তবে নির্বাচনের কারণে পলিসি পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে না।’

    আনিসুল হক বলেন, ‘এটি একটি স্বাধীন দেশ। যদি প্রয়োজন হয়, অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে, কোনো বিশেষ কারণে, বিশেষ ব্যবস্থায় অত্যন্ত জরুরি কারণে। সেখানে আইন হবে না, এ কথা আমি বলতে পারি না।’

    তিনি বলেন, ‘গতানুগতিক অফিস চলার বিষয়ে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতনের বিষয়ে, প্রতিদিনকার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে, এসব বিষয়ে অবশ্যই এ সরকার কাজ করবে।’

    তিনি আরও বলেন, ‘উন্নয়ন কাজ যেগুলো আছে, সেগুলো চলমান থাকবে। তবে নতুন করে কোনো উন্নয়ন কাজ শুরু হবে না। নতুন করে কোনো প্রকল্প নেওয়া হবে না। নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এ রকম কাজ আমরা করব না।’

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ মোটেও আমার অধীনে না। ম্যাজিস্ট্রেটরাও না। বিচার বিভাগ স্বাধীন এবং অধস্তন আদালতগুলো সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আওতায়। সুপ্রিম কোর্টের ক্ষমতায় তারা বলবে, আইন মন্ত্রণালয়ের অধীনে চলবে না। আমি বহুবার বলেছি, আইন মন্ত্রণালয় হচ্ছে, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের একটি সেতুবন্ধন।’

    পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্বাচন কমিশন চালাবে- ‘জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি হচ্ছে যদি পুলিশের ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য থাকে, তাহলে তারা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে এবং নির্বাচন কমিশন যেটা বলেছে, সেটা যৌক্তিক হলে নির্বাচন কমিশন সেটা করবে।’

  • মন্ত্রী-এমপিদের সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে: ইসি সচিব

    মন্ত্রী-এমপিদের সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে: ইসি সচিব

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: মন্ত্রী-এমপিদের সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে, বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ‘প্রথমত নির্বাচন আচরণ বিধিমালায় সুস্পষ্টভাবে নির্বাচনপূর্ব সময় বলতে তফসিল ঘোষণার দিন থেকে বলা আছে। আইনে বলা আছে, নির্বাচনের ফল ঘোষণার সময় পর্যন্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালা-২০০৮ অনুসরণ করতে হবে।’

    জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের বদলির ক্ষেত্রে কমিশনের অনুমোদন নিতে হবে, বলেও জাননা তিনি।

    বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এসব কথা জানান।

    মন্ত্রী-এমপিদের প্রচার-প্রচারণা নিয়ে কোনো পরিপত্র জারি হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। যেহেতু এটি আইনে আছে, সেহেতু প্রয়োজন নেই।’

    ইসি সচিব বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আইনে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে, নির্বাচনকালীন কোনো বিষয়ে নির্বাচন কমিশনের পূর্ব অনুমোদন নিতে হবে। সেখানে বলে দেওয়া আছে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ কয়েকজন এবং তাদের অধস্তনদের বদলির ক্ষেত্রে কমিশনের পূর্ব অনুমোদন নিতে হবে। সুতরাং তারা কমিশনের আওতায় চলে আসবেন, অধীন আসবেন- আইনে কিন্তু এভাবে বলা নেই। বলা আছে, কমিশনের পূর্ব অনুমোদন নিতে হবে।’

    তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হয়েছে। সে সময়ের আগে যদি বদলি বা পদোন্নতি করা হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব। আইনে যে পদমর্যাদার কথা বলা আছে, সে পদমর্যাদার বদলির প্রস্তাব যদি কমিশনে আসে, কমিশন অনাপত্তি জানাতে পারে, আপত্তিও জানাতে পারে। এ পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি।’

    আরেক প্রশ্নের জবাবে মো. ‘জাহাংগীর আলম বলেন, ব্যালট পেপার ছাপানো হবে প্রতীক বরাদ্দের পর থেকে। সেগুলো জেলা পর্যায়ে যাবে নির্বাচনের তিন-চারদিন আগ থেকে। সে সময় এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।’

    স্থানীয় সরকারের মেয়র বা মেয়র পদত্যাগ কার কাছে করবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আইনে বলা আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশ্লিষ্টদের জানিয়ে দেবে।’

    আগাম প্রচারণার বিষয়ে ইসি সচিব বলেন, ‘এগুলো আমরা আন্তঃমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছি যে, তারা তাদের মতো করে উদ্যোগ নেবেন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বলা আছে, নির্বাচন যেদিন হবে, তার ২১ দিনের আগে কখনোই প্রচার-প্রচারণা করা যাবে না। এ সময়ের মধ্যেই প্রচার চালাতে হবে।’ যেহেতু ৭ জানুয়ারি ভোট হবে, ‘সে হিসাবে ৫ জানুয়ারি সকাল ৮টার আগে থেকে প্রতীক বরাদ্দের দিন পর্যন্ত, এ সময়ে প্রচার-প্রচারণা চালাতে হবে।’

    সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (২০২৪) ।

  • তৃণমূল বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে

    তৃণমূল বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

    আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানের হোটেল সাইন পুকুর সুইটসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম)।

    সংবাদ সম্মেলনে শমসের মবিন চৌধুরী বলেন, ‘গতকাল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে। তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা বলতে চাই, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি।’

    তৃণমূল বিএনপির সভাপতি বলেন, ‘তৃণমূল বিএনপি আশা এবং প্রত্যাশা দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে এই নির্বাচনের জন্য সকল প্রার্থী, ভোটারদের এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে।’

    তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব নেয়ার লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি।’

    বিএনপির উদ্দেশ্যে শমসের মবিন বলেন, ‘নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আর বিএনপি থেকে কেউ আসতে চাইলে তাদের জন্য তৃণমূল বিএনপি দ্বার উন্মুক্ত। যোগ্য হলে মনোনয়ন দেয়া হবে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের দাবি নির্বাচন কমিশন যেন তাদের উপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে নিরপেক্ষভাবে পালন করে।’

    শমসের মবিন চৌধুরী বলেন, ‘তৃণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ১৮ নভেম্বর থেকে বিতরণ শুরু করবে। মনোনয়ন ফি ৫  হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করবেন এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।’

  • গাজায় হত্যাযজ্ঞ চলতে দেওয়া যাবে না: মার্টিন গ্রিফিথস

    গাজায় হত্যাযজ্ঞ চলতে দেওয়া যাবে না: মার্টিন গ্রিফিথস

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ নভেম্বর, ২০২৩: টানা প্রায় দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত নিহত হয়েছেন সাড়ে ১১ হাজার ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ৮ হাজার।

    এই পরিস্থিতিতে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্টিন গ্রিফিথস। তিনি বলেছেন, গাজায় চলমান ‘হত্যাযজ্ঞ’ অবশ্যই শেষ হওয়া উচিত।

    একইসঙ্গে ভূখণ্ডটিতে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    এক বিবৃতিতে জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, ‘গাজায় হত্যাযজ্ঞ প্রতিদিনই নতুন ভয়াবহ উচ্চতায় পৌঁছাচ্ছে, হাসপাতালে হামলা হচ্ছে এবং বিশ্ববাসী হতবাক হয়ে তা দেখছে, অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুরা মারা যাচ্ছে এবং বেঁচে থাকার সকল মৌলিক উপায় থেকে বঞ্চিত হচ্ছে গাজার সামগ্রিক জনগোষ্ঠী।’

    তিনি বলেন, ‘এই অবস্থা চালিয়ে যেতে দেওয়া যাবে না। যুদ্ধরত পক্ষগুলোকে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে হবে, মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে।’

    মার্টিন গ্রিফিথস বলেন, গাজায় মৌলিক পরিষেবাগুলো পুনরায় চালু করতে এবং প্রয়োজনীয় বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু করার সুযোগ দেওয়ার জন্য সেখানে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রয়োজন।

    তিনি বলেন, ‘এই ধরনের যুদ্ধবিরতি ত্রাণ বিতরণ সহজতর করতে, বন্দিদের মুক্তির সুযোগ দিতে এবং বেসামরিক নাগরিকদের স্বস্তি দিতেও অত্যাবশ্যক।’

    প্রসঙ্গত, গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালটি কয়েকদিন ধরে ঘেরাও করে রাখার পর বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এই মেডিকেল কমপ্লেক্সে অভিযান চালায়।

    পরে গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানায়, ‘ইসরায়েলি সৈন্যরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতরে অনেক রোগী, আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের পাশাপাশি বেশ কিছু চিকিৎসা ও নার্সিং কর্মীদের ওপরও আক্রমণ করেছে, তাদের পোশাক খুলতে বাধ্য করেছে এবং অপমান করেছে।’

    ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আল-শিফা হাসপাতালের নির্দিষ্ট এলাকায় হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

    হাসপাতালটিতে হামাসের ঘাঁটি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের এই দাবিকে সমর্থন করে যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তাদের কাছেও আল শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গে হামাসের একটি ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার’ থাকার তথ্য রয়েছে।

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

    অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ নভেম্বর, ২০২৩: আজি দ্বিতীয় বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আজকের বিজয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে। গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে গতকাল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

    কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সেমিফাইনালে দুইবার খেলে একবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি তারা। তবে এবারের আসরে মুখোমুখি দেখায় অজিদের বিপক্ষে ১৩৪ রানের দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা । তাই সেই স্মৃতি ফেরানোর চেষ্টা করবে তারা। অন্যদিকে টানা জয়ের পথে থাকা অস্ট্রেলিয়ার চাইবে সেটা ফাইনাল পর্যন্ত ধরে রাখতে।

    অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

    দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, জেরাল্ড কোজি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।

  • আজ সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি

    আজ সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ নভেম্বর, ২০২৩: আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    আজ বুধবার (১৫ নভেম্বর) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

    ইসি সচিব বলেন, বিকেল ৫টায় কমিশনের ২৬তম কমিশন অনুষ্ঠিত হবে। কমিশনের সভা শেষে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অংশীজনের সাথে সভা করে একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপের ধারাবাহিকতা অনুযায়ী আজ দ্বাদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ তফসিল দেওয়া হবে। এটি টেলিভিশন ও বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

    কমিশনের চারপাশে নিরাপত্তা প্রসঙ্গে ইসি সচিব বলেন, এ বিষয়টি দেখবে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। আমরা তাদের অনুরোধ রেখেছি। তারা কী পরিকল্পনা নিয়েছে সেটি তারাই বলতে পারবে।

    জাহাংগীর আলম বলেন, আমরা বারবার বলছি নির্বাচন কমিশন মনে করে তফসিল ঘোষণার পরিবেশ আছে।

    দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র হচ্ছে ৪২ হাজার ১০৩টি। এক্ষেত্রে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে। বাড়বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্য সংখ্যাও। এবার ভোটের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪৪ কোটি টাকা।

  • এখন সংলাপের সুযোগ নেই: সেতুমন্ত্রী

    এখন সংলাপের সুযোগ নেই: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ নভেম্বর, ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন সংলাপের সুযোগ নেই।

    আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এর আগে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন পিটার হাস।

    ওবায়দুল কাদের বলেন, কোনো রাজনৈতিক দল, যারা গণতান্ত্রিক চর্চার প্র্যাকটিস করে তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলতে চাই।

    সেতুমন্ত্রী বলেন, জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – বিনোদন – ১৫ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর প্রদান করেছেন। তিনি গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে ২৭টি বিভাগে বিজয়ী শিল্পী ও কলা কুশলীদের মাঝে এই পুরস্কার প্রদান করেন।

    জাতির পিতার ছোট কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    এরআগে গত ৩১ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

    বীর মুক্তিযোদ্ধা এবং ‘ওরা ১১ জন’ খ্যাত বিশিষ্ট অভিনেতা কামরুল আলম খান খসরু এবং বিশিষ্ট অভিনেত্রী রওশন আরা রোজিনা, যিনি ‘রোজিনা’ নামে পরিচিত, চলচ্চিত্র শিল্পে তাদের অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী - বিনোদন - ১৫ - নভেম্বর ২০২৩ (খ)_1
    জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী – বিনোদন – ১৫ – নভেম্বর ২০২৩ (খ)_1

    সৈয়দা রুবাইয়াত হোসেন তার ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।

    মুহাম্মদ কাইয়ুম প্রযোজিত ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’ ও মোহাম্মদ তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’ যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে।

    চঞ্চল চৌধুরী ‘হাওয়া’ চলচ্চিত্রে তার প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন, আর যৌথভাবে জয়া আহসান ‘দ্য বিউটি সার্কাস’ এবং রিকিতা নন্দিনী শিমু ‘শিমু’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার ২০২২ পেয়েছেন।

    অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী এবং শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলী অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের বৃত্তান্ত তুলে পৃথক ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

    অনুষ্ঠানে পার্শ্ব চরিত্রে ‘পরাণ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মো. নাসির উদ্দিন খান এবং আফসানা মিমি ‘পাপ পুণ্য’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

    শুভাশিস ভৌমিক ‘দেশান্তর’ ছবির জন্য নেতিবাচক চরিত্রে (খল চরিত্র) সেরা অভিনেতার পুরস্কার পান। ‘রোহিঙ্গা’ ও ‘বীরত্ব’ চলচ্চিত্রের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া।

    ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের একটি গানের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন রিপন খান (মাহমুদুল ইসলাম খান)।

    ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের ‘এ মন ভিজে যায়’ গানের জন্য যৌথভাবে বাপ্পা মজুমদার এবং ‘হৃদিতা’ চলচ্চিত্রের ঠিকানা বিহীন তোমাকে গানের জন্য চন্দন সিনহা সেরা গায়কের পুরস্কার পেয়েছেন।

    ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের ‘এই শহরের পথে পথে’ গানের জন্য সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন আতিয়া আক্তার আনিসা।

    শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর জন্য প্রযোজক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া এবং শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘ঘরে ফেরা’ এর জন্য প্রযোজক এস এম কামরুল আহসান পুরস্কার পেয়েছেন।

    অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ কাহিনীকার ফরিদুর রেজা সাগর ও খোরশেদ আলম খসরু, ‘পরাণ’ চলচ্চিত্রের জন্য রবিউল ইসলাম জীবন শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (পায়ের ছাপ), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ কাইয়ুম, এস এ হক অলিক (সংলাপ), মো. সাইফুল ইমাম (শ্রেষ্ঠ কৌতুক চরিত্র) সুজন মাহমুদ (সম্পাদক), হিমাদ্রি বড়ুয়া (সেরা শিল্প নির্দেশনা), রিপন নাথ (শব্দগ্রাহক), তানসিনা শাওন (পোশাক ও সাজ-সজ্জা) এবং মো. খোকন মোল্লা (মেকআপ ম্যান) এবং ফারজিনা আক্তার (সেরা শিশু শিল্পী বিশেষ বিভাগ) পুরস্কার পেয়েছেন।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবির খন্দকার। আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী রোজিনা অনুষ্ঠানে নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন।

    সূত্র: বাসস