Category: লিড নিউজ

  • উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের নিচে চাপা পড়ে ৫ ফিলিস্তিনি নিহত

    উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের নিচে চাপা পড়ে ৫ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ মার্চ, ২০২৪: পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধে গাজা অবরুদ্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় ফিলিস্তিনিদেরন জন্য ত্রাণ আসছে বিভিন্ন দেশ থেকে। সড়কপথ বন্ধ করে দেওয়ায় এখন অনেক দেশ উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলছে গাজায়। গতকাল শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরের কাছে ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

    গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রধান মুহাম্মদ আল শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    কয়েকটি উড়োজাহাজ থেকে আল শাতি শিবিরে ত্রাণভর্তি বস্তা পড়তে দেখেছিলেন বেশ কয়েক জন সাংবাদিক। তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলা হয়, তা তারা নিশ্চিত হতে পারেননি।

    গাজায় হামলার পাশাপাশি পুরো অঞ্চলটি অবরোধ করে রেখেছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সেখানে উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলছে  যুক্তরাষ্ট্র, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। তবে গতকালের ত্রাণের চালানটি যুক্তরাষ্ট্র ফেলেনি বলে জানিয়েছে তারা

    তুলনামূলক অকার্যকর এবং ব্যয়বহুল এই ত্রাণ বিতরণ পদ্ধতির সমালোচনা করে আসছে গাজায় কাজ করা আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুলো।

    জাতিসংঘ বলছে, গাজার ২৩ লাখ জনসংখ্যার এক-চতুর্থাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ও শিশুরা অনাহারে মারা যাচ্ছে।

    এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে সহায়তা পাঠানোর কাজ শুরু হতে পারে এমন চিন্তা থেকে তারা গাজায় একটি অস্থায়ী সমুদ্র বন্দর চালুর পরিকল্পনা করছে।

    যুক্তরাষ্ট্র বলছে, তারা গাজায় সরাসরি সাহায্য পাঠানোর জন্য দ্রুত একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে। তবে মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন এটি তৈরি করতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে।

    গাজায় সড়ক পথে ত্রাণ পাঠানোর সুযোগ বৃদ্ধি করতে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে অব্যহতভাবে চাপ দিচ্ছে এবং ত্রাণ পাঠানোর পথ সহজ করার জন্যও বলা হচ্ছে।

  • ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যানের আউটলেট উদ্বোধন করলেন জায়েদ খান

    ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যানের আউটলেট উদ্বোধন করলেন জায়েদ খান

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৯ মার্চ, ২০২৪: বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম আর্টিজ্যান। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় রয়েছে এই ফ্যাশন হাউজের শোরুম। এরই ধারাবাহিকতায় শাহবাগের নতুন শোরুম খোলা হয়েছে। ঈদকে সামনে রেখে এই শোরুমটি ক্রেতাদের চাহিদা মেটাতে পারবে বলে মনে করছেন আর্টিজ্যানের কর্মকর্তারা।

    ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যানের নতুন আউটলেট উদ্বোধন করলেন চিত্রনায়ক জায়েদ খান। সদ্য শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিচতলায় তিনি নতুন এই আউটলেট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্টিজ্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসাইন, লেখক-সাংবাদিক ও পরিব্রাজক গাজী মুনছুর আজিজ, গণমাধ্যম কর্মী ও আর্টিজ্যানের শুভাকাঙ্খীরা।

    জায়েদ খান বলেন, আমাদের সবারই উচিৎ দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের পোশাক ব্যবহার করা। কারণ, নিজেরা দেশীয় ব্র্যান্ড ব্যবহার করলে তবেই আমাদের ফ্যাশন শিল্প এগিয়ে যাবে। এছাড়া ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যান এরই মধ্যে দেশীয় ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে। আমার গায়ের পলো শার্টটিও আর্টিজ্যানের এবং এটি খুবই আরামদায়ক ও কালারফুল। গণমাধ্যম কর্মীদের প্রতি আমার অনুরোধ, আপনারা দেশীয় ব্যান্ডকে বেশি বেশি প্রমোট করবেন।

    আর্টিজ্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসাইন বলেন, একটি টেইলার্স দিয়ে আর্টিজ্যানের যাত্রা। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আর্টিজ্যানের একাধিক আউটলেট রয়েছে। এর সবই হয়েছে আমাদের শ্রম, মেধা ও ক্রেতাদের ভালোবাসায়। রাকিব হোসাইন বলেন, আসছে ঈদ উপলক্ষে আর্টিজ্যান নিয়ে এসেছে এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পলো শার্ট ও টি-শার্ট। বর্তমান আবহাওয়া উপযোগী কালারফুল ডিজাইনের এসব কালেকশন তৈরি করা হয়েছে সুতিসহ আরামদায়ক কাপড়ে। কাটিং ও প্যাটার্নে আনা হয়েছে বৈচিত্র্য। কেনা যাবে পাইকারি ও খুচরা। আজিজ মার্কেটসহ আর্টিজ্যানের রয়েছে একাধিক শোরুম। ঠিকানা : ৩/৩২ (তৃতীয় তলা); ১১৭/১১৭এ (দ্বিতীয় তলা); ৬৭ (নিচতলা), আজিজ সুপার মার্কেট শাহবাগ; প্রি-ক্যাডেট স্কুল মার্কেট, জেলা সদর রোড, টাঙ্গাইল; টাইন হল রোড, হবিগঞ্জ; থানা পাড়া, চাদ মোহাম্মদ রোড, কুষ্টিয়া; সোনাডাংগা, খুলনা এবং ১৪৪/৩ দক্ষিণ পিরেরবাগ, মিপরপুর, ঢাকা। ফেইসবুক  : artizan fashion

  • পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে ভারত

    পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ মার্চ, ২০২৪: ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে জয় পেয়েছে ভারত। তৃতীয় দিনেই ইনিংস ও ৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ফলে সিরিজ ৪-১ ব্যবধানে জিতলো ভারত। তবে ধর্মশালায় অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দেশের দুই খেলোয়াড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের শততম ম্যাচ এবং পেসার জেমস এন্ডারসনের ক্যারিয়ারের ৭শ উইকেট শিকারের টেস্ট এটি। যদিও শততম টেস্টে অশ্বিন দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছেন ৯টি। অন্যদিকে এন্ডরসন এক ইনিংসে উইকেট নিয়েছেন মাত্র ২টি।

    প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৪৭৩ রান করেছিলো ভারত। ২ উইকেট হাতে নিয়ে ২৫৫ রানে এগিয়ে ছিলো টিম ইন্ডিয়া।

    আজ, টেস্টের তৃতীয় দিন বাকী ২ উইকেটে মাত্র ৪ রান যোগ করে ৪৭৭ রানে অলআউট হয় ভারত। এতে প্রথম ইনিংস থেকে ২৫৯ রানের লিড পায় টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব ৩০ ও জসপ্রিত বুমরাহ ২০ রানে আউট হন। কুলদীপকে আউট করে বিশ্বের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্টে ৭শ উইকেট পূর্ণ করেন এন্ডারসন। ইংল্যান্ডের শোয়েব বশির ১৭৩ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন বশির। ৬০ রানে ২ উইকেট নেন এন্ডারসন।

    পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে অশ্বিনের ঘূর্ণিতে ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি শূণ্য ও বেন ডাকেট ২ রান করে অশ্বিনের শিকার হন।

    দুই ওপেনারের পর ইংল্যান্ডের মিডল অর্ডারকে দুই  স্পিনার অশ্বিন ও কুলদীপ যৌথভাবে  ধ্বসিয়ে দেন।। ওলি পোপ ১৯, অধিনায়ক বেন স্টোকস ২ ও বেন ফোকস ৮ রান করে  শিকার হন  অশ্বিনের। শততম টেস্ট খেলতে নামা ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে ৩৯ রানে বিদায় দেন কুলদীপ। এতে ১১৩ রানে ষষ্ঠ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে ইংল্যান্ড।

    অশ্বিনের তোপের পর ইংল্যান্ডের লেজ ছেঁটে ফেলেন বুমরাহ ও কুলদীপ। টম হার্টলি ২০ ও মার্ক উডকে শূণ্যতে শিকার করেন বুমরাহ। এক প্রান্ত আগলে লড়াই করা জো রুটকে শেষ ব্যাটার হিসেবে শিকার করে ইংল্য ইনিংস ১৯৫ রানে গুটিয়ে দেন  কুলদীপ। ১২টি চারে ১২৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন রুট।

    ভারতের অশ্বেন ৭৭ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে ৩৬তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিয়ে স্বদেশি অনিল কুম্বলেকে টপকে যান অশ্বিন। ১৩২ টেস্টে ৩৫বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন কুম্বলে। এছাড়াও শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টের ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন অশ্বিন।

    দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও ৩০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন কুলদীপ। ৭১২ রান করে সিরিজ সেরা খেলোয়াড় হন ভারতের যশ্বসী জয়সওয়াল।

    ইংল্যান্ডের ভারত সফর শেষ হলো বাজেভাবে। মূলত ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাদবের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করল ইংলিশরা।

    অধিনায়ক বেন স্টোকসের অধীনে এবারই প্রথম সিরিজ হারলো ইংল্যান্ড। তবে সবমিলিয়ে গত ১২ টেস্টে এটি তার সপ্তম সিরিজ হার। অন্যদিকে ঘরের মাটিতে এটি ভারতের টানা ১৭তম টেস্ট সিরিজ জয়। যা চলছে সেই ২০১২ সাল থেকে।

     

    সংক্ষিপ্ত স্কোর:

    পঞ্চম টেস্ট, ধর্মশালা (তৃতীয় দিন)

    ইংল্যান্ড: ২১৮ (ক্রাউলি ৭৯; কুলদিপ ৭২/৫, অশ্বিন ৫১/৪) এবং ১৯৫ (রুট ৮৪; অশ্বিন ৭৭/৫)

    ভারত: ৪৭৪ (গিল ১১০, রোহিত ১০৩, পাডিক্কাল ৬৫, জয়সওয়াল ৫৭, সরফরাজ ৫৬; বশির ১৭৩/৫)

    ফলাফল: ভারত এক ইনিংস ও ৬৪ রানে জয়ী

    সিরিজ: ভারত ৪-১ ব্যবধানে জয়ী।

  • ওয়ালটনে ২ জন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে

    ওয়ালটনে ২ জন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে

    www.HelloBangla.News – চাকরি – ৯ মার্চ, ২০২৪: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, দুই জন ‘মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার’ পদের জন্য আবেদন করতে বলেছে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

     

    এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য তথ্য:

    প্রতিষ্ঠানের নাম-ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

    পদ ও লোকবল-১টি ও ২ জন

    চাকরির আবেদন করার মাধ্যম-অনলাইন

    আবেদন শুরুর তারিখ-০৬ মার্চ ২০২৪

    আবেদনের শেষ তারিখ-১৬ মার্চ ২০২৪

    অফিশিয়াল ওয়েবসাইট-https://www.waltonhil.com/

    আবেদন করার লিংক-অফিশিয়াল নোটিশের নিচে

    প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

    পদের নাম: মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার

    পদসংখ্যা: ০২টি

    শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

    অন্যান্য যোগ্যতা: পণ্য ডিজাইন /সিএডি ডিজাইনার হিসাবে অভিজ্ঞতা, স্ট্রাকচারাল ডিজাইন, মোল্ড ডিজাইন, টুল রুম এর অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। মেশিন তৈরিতে ব্যবহৃত অ্যাকুয়েটর, নিউমেটিক্স এবং হাইড্রলিক্স সিস্টেমের সাথে পরিচিতি।

    অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর

    চাকরির ধরন: ফুলটাইম

    কর্মক্ষেত্র: অফিসে

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

    বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর

    কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

    বেতন: আলোচনা সাপেক্ষে

    অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বীমা, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে-https://www.waltonhil.com/ আবেদন করার লিংক-অফিশিয়াল নোটিশের নিচে।

  • প্রধানমন্ত্রী সফল পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন

    প্রধানমন্ত্রী সফল পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন

    www.HelloBangla.News – জাতীয় – ৮ মার্চ, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিকূলতা ও চ্যালেঞ্জকে অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরুপ ৫ নারীকে জাতীয় পর্যায়ে ‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ প্রদান করেছেন।

    আজ শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন শেখ হাসিনা।

    সেরা পুরস্কার প্রাপ্তরা হলেন; আনার কলি (অর্থনৈতিক), কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান), কমলি রবি দাশ (সফল মা), জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ) এবং পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)।

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের নারীদের সব সুযোগ আমরা করে দিয়েছি এবং সরকারি সেবাপ্রাপ্তিতে নারীদের যে সুযোগ বৃদ্ধি, সেটিও করা হয়েছে। যত রকম আয়বদ্ধ কর্মকাণ্ড আছে, সেখানে যাতে আমাদের নারীরা আরও সুযোগ পায়।”

    তিনি বলেন, “আমরা সুযোগ সৃষ্টি করেছি। এখন মেয়েদের এগিয়ে আসতে হবে। ঘরে বসে থাকলে হবে না, কারণ মেয়েরাই সবচেয়ে বেশি কাজ করে।”

    শেখ হাসিনা বলেন, “নারী উদ্যোক্তা যাতে গড়ে ওঠে, সেজন্য এসএমই ফাউন্ডেশনে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় দিয়ে অল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। যাতে নারীরা নিজেরা কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি।”

    তিনি বলেন, “নারী ও পুরুষ সমানভাবে কাজ করলেই আমরা এগিয়ে যেতে পারবো । আজ আমরা এগিয়ে যাচ্ছি কারণ আমরা নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছি।”

    প্রধানমন্ত্রী বলেন, “শুধু বলার জন্য নয়, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করে দেখিয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সুযোগ সৃষ্টি করেছে, তবে নারীদের এগিয়ে আসতে হবে। ‘ঘরে থাকবেন না। কারণ সমাজের জন্যও নারীদের অনেক কাজ করতে হবে।”

    এক পরিসংখ্যানে নারীদের ৪৩ শতাংশ শ্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারা (নারীরা) আরো অতিরিক্ত কাজ করেন এমনকি অফিস থেকে বাড়ি ফিরেও কাজ করতে হয় যা হিসাব করা হচ্ছে না।”

    পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, ও সনদপত্র গ্রহন করেন। শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর তথ্যচিত্র প্রর্শন করা হয়।

    ‘জয়িতা’ (বিজয়ী), একজন নারী যিনি সকল প্রতিবন্ধকতাকে জয় সাফল্যের শিখরে পৌঁছেছেন, এটি সংগ্রামী ও অদম্য নারীর প্রতীকি নাম। সরকার পাঁচটি বিভাগে জয়িতাদের পুরস্কার প্রবর্তন করেছে

     

    জয়িতা পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে কল্যাণী মিঞ্জি পুরস্কার পাওয়ার পর তার অনুভূতি ব্যক্ত করেন।

    পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, স্যাশ (উত্তোরিয়) ও সনদপত্র দেওয়া হয়।

    অনুষ্ঠানের শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী ও কর্মকান্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

  • ডেন্টালে ভর্তিতে শিক্ষার্থীদের আসন বাড়ানোর পক্ষে আমি না: স্বাস্থ্যমন্ত্রী

    ডেন্টালে ভর্তিতে শিক্ষার্থীদের আসন বাড়ানোর পক্ষে আমি না: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ মার্চ, ২০২৪: ডেন্টালে ভর্তিতে শিক্ষার্থীদের আসন বাড়ানোর পক্ষে আমি না, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী অধ্যাপক ডা. সামান্ত লাল সেন। তিনে বলেন, “আসন সংখ্যা বাড়িয়ে দিলাম কিন্ত মানসম্মত শিক্ষক অথবা ট্রেনিং দেওয়ার কেউ নেই। তাই আসন বাড়ানোর পক্ষে আমি না।”

    আজ শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ ডেন্টাল সার্জন্স-বিডিএস ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    স্বাস্থ্য মন্ত্রী বলেন, “সুরক্ষা আইনের বিষয় নিয়ে  কাজ চলছে। দীর্ঘদিন ধরে আমি কাজ করছি, রাজধানীর বাইরে দৌড়াচ্ছি এ বিষয়টি নিয়ে। এই রমজানজুড়েই আমি মিটিং করবো এবং আগামী সংসদ অধিবেশনেই যাতে পাশ হয় সেই চেষ্টা করবো।”

    অবৈধ ক্লিনিক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি আগেও বলেছি  এখনো বলছি সেগুলো যেনো বন্ধ করে দেওয়া হয়। তবে অবশ্যই সেগুলো মনিটরিং করে তারপর বন্ধ করতে হবে। বাংলাদেশ বিশাল জায়গা, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করলে হবে না “

    মন্ত্রী আরও বলেন, “সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতারাও হাসপাতালগুলো দেখবেন। স্থানীয় জনপ্রতিনিধিরা যদি কোনো অসঙ্গতি পান তবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।”

    এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বিএমডিসি সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী প্রমুখ।

  • যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

    যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ মার্চ, ২০২৪: যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হচ্ছে, বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, “রাষ্ট্র কখনো রাজাকারদের বিচারের উদ্যোগ গ্রহণ করেনি। যারা প্রধান রাজাকার ছিল তাদের বিচার করা হচ্ছে। আর যাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করছে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান। তবে রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে বিচার করবে না।”

    আজ শুক্রবার (৮ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০ বছর পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, “জিয়াউর রহমান রাজাকারদের মুক্তি দিয়েছে আর আমরা এ সরকার ক্ষমতায় এসে বিচার করেছি, রাষ্ট্র কখনো রাজাকারদের বিচার করতে দায় নেবে না। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।”

    রাজাকারদের তালিকা প্রকাশ করার বিষয়ে মন্ত্রী বলেন, “তালিকা প্রণয়ন করা হচ্ছে, গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যন্ত যাচাইবাছাই করা হচ্ছে। অতিদ্রুত তালিকা প্রকাশ করা হবে।”

    এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ফরহাদ হোসেন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মানিক শীল।

  • ভুটানকে ৬ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

    ভুটানকে ৬ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ মার্চ, ২০২৪: সাফ অনূধ্বং-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শেষ খেলায় ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। অবশ্য এই ম্যাচটি ছিল বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকতা মাত্র। কেননা এর আগে নেপাল ও ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠবে বাংলাদেশ।

    আজ শুক্রবার (৮ মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা দাপটের সঙ্গে খেলে ভুটানের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। রোববার ভারতের বিপক্ষে ফাইনালের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিষ্যদের ঝালাই করে নিতে পারলেন কোচ সাইফুল বারী টিটু।

    টানা তিন ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ম্যাচ শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।

    ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ লিড নিয়েছিল ১৪ মিনিটে। বাম দিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩ মিনিটে বক্সের মাথায় ফ্রিকিক পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের নেওয়া ফ্রি-কিক সরাসরি জড়িয়ে যায় নেপালের জালে।৪১ মিনিটে সুরভী আকন্দ প্রীতি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

    বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। বাম দিক থেকে ৪৭ মিনিটে বাম দিক থেকে বদলি মমিতার ক্রসে গোল করেন সাথী। ৬৮ মিনিটে বাম দিক থেকে মমিতার ক্রসে দলের পঞ্চম গোল করেন থুইনু মারমা।

    শেষ গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন নেপালের বিপক্ষে জোড়া ও ভারতের বিপক্ষে একটি গোল করা সুরভী। এ নিয়ে টুর্নামেন্টে ৬ টি গোল করলেন প্রীতি।

  • ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেবে ব্রিটেন

    ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেবে ব্রিটেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ মার্চ, ২০২৪: ব্রিটেন ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন সরবরাহ করবে । রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য এই ড্রন সরবরাহ করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস।  কিয়েভ সফরের সময় বৃহস্পতিবার তনি এ কথা বলেছেন।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব ড্রোনের জন্য আরো সাড়ে ১২ কোটি ইউরো ব্যয় হচ্ছে। এ নিয়ে ইউক্রেনে তাদের মোট ব্যয় বেড়ে সাড়ে ৩২ কোটি ইউরো  দাঁড়াবে।

    মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ অর্থে বছর জুড়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ১০,০০০টিরও বেশি ড্রোন সরবরাহ করা হবে।

    ইউক্রেনে তৃতীয় দফার সফরে শ্যাপস বলেন, ‘বিশ্বের শীর্ষ স্থানীয় যুক্তরাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সরাসরি আনা অত্যাধুনিক নতুন ড্রোন ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে দিতে আমাদের প্রতিশ্রুতি বাড়াচ্ছি।’

    এ সময় তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করেন।

    ব্রিটেন বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে তারা দেশটিকে সাতশ’ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

    ব্রিটেন হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনের সামরিক বাহিনীকে দূর-পাল্লার বিভিন্ন অস্ত্র সরবরাহ করে। গত মে মাসে দেশটি ঘোষণা দেয় যে, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠাবে ইউক্রেনে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত করতে ইক্রেনের সামরিক বাহিনী মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করে আসছে।

    সূত্র: বাসস

  • স্বাধীনতা দীর্ঘদিনের পরিকল্পনার মধ্য দিয়ে এসেছে: প্রধানমন্ত্রী

    স্বাধীনতা দীর্ঘদিনের পরিকল্পনার মধ্য দিয়ে এসেছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ মার্চ, ২০২৪: স্বাধীনতা দীর্ঘদিনের পরিকল্পনার মধ্য দিয়ে এসেছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “জাতির পিতা ধাপে ধাপে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। তারই একটি পদক্ষেপ ৭ মার্চ। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়ে, ৭০ এর নির্বাচনেই আগে লন্ডনে বসেই ভেবেছিলেন কিভাবে গেরিলা যুদ্ধ হবে, স্বাধীনতা আসবে। স্বাধীনতা হঠাৎ আসেনি, দীর্ঘদিনের পরিকল্পনার মধ্য দিয়ে এসেছে।”

    আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “সংগ্রামের পথ বেয়ে অনেক রক্তের অক্ষরে লেখা আছে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার ও স্বাধীনতার অধিকার। ৭ মার্চের ভাষণে কাউকে আনতে হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। এই ভাষণের আগে অনেক জ্ঞানী-গুণী, একেকজন একেকরকম পরামর্শ দেয়ার চেষ্টা করে। মা জাতির পিতাকে বললেন- তোমার কারো কথা শোনার দরকার নেই। তুমি সারাজীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করেছো। কাজেই তোমার মনে যে কথা আসবে সেটাই বলবে।”

    তিনি বলেন, “জাতির পিতা মানুষকে আশার বাণী শোনানো আবার শত্রুপক্ষকে বিরত রাখা সবই করেছেন। যে কথা বলার সবই বলেছেন ৭ মার্চে। আজকে এই ভাষণ শুধু আমাদের ভাষণ নয়, আন্তর্জাতিক মর্যাদাও পেয়েছে। পাকিস্তানিদের ভাবতে ভাবতেই দিন গেছে- এই ভাষণে বঙ্গবন্ধু কি বলে গেলেন। তারা দেখলো ভাষণের পর গেরিলা যুদ্ধও শুরু হয়ে গেলো। এই ভাষণ শুধু গেরিলা যুদ্ধের প্রস্তুতিই নয় মুক্তিযুদ্ধে বিজয়ও এনে দিয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে ৬৯ সালের অক্টোবর মাসে আমার বাবার লন্ডনে গিয়েছিল। তিনি (বঙ্গবন্ধু) মুক্তি পাওয়ার পর পর আমি আমার স্বামীর সঙ্গে ইতালিতে চলে যাই। ইতালি থেকে আমার স্বামী আবার লন্ডনে চাকরি পেয়েছিল, সেখানে চলে যাই। সেখানে বসে তিনি তার যে পরিকল্পনা ছিল, নির্বাচন হবে, নির্বাচনের রেজাল্ট আসবে, ওরা ক্ষমতা দেবে না, আমাদের যুদ্ধ করতে হবে। যুদ্ধের প্রস্তুতিটা আমি একজন সাক্ষী এখনো আছি, তিনি পরিকল্পনা করেন। ভারতের দুজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। আমাদের গেরিলা যুদ্ধ হবে, সেখানে শরণার্থী গেলে কীভাবে আশ্রয় হবে, প্রবাসী বাঙালিরা কি কি কাজ করবে, সমস্ত পরিকল্পনা তিনি করে আসেন।”

    শেখ হাসিনা বলেন, “মার্শাল ল এর মধ্যেও নির্বাচন দেওয়ার ওয়াদা করেছিল ইয়াহিয়া খান। ওয়াদার মধ্যেও কিছু শর্ত ছিল। আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি এ নির্বাচনে বিরোধিতা করেছিল। সেই শর্ত মেনেই বঙ্গবন্ধু শেখ মুজিব নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার (বঙ্গবন্ধু)  কথা ছিল, কে এদেশের নেতৃত্ব দেবে এটা আগে জনগণ ঠিক করুক।”

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।