Category: লিড নিউজ

  • হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছ, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “তাপদাহের কারণে কোল্ড কেস (যাদের এখন ভর্তি হবার দরকার নেই) এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে।”

    আজ রবিবার (২১ এপ্রিল) সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে এক সভা শেষে তিনি এই নির্দেশনার কথা জানান।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই গরমে সবচেয়ে বেশি ভালনারেবল বয়স্ক এবং বাচ্চারা। এবার এমন একটা জলবায়ু পরিবর্তন হলো যে আমরা জীবনে কখনো শুনিনি যে দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। যাহোক এটা প্রকৃতির নিয়ম। আমাদের এগুলো ফেস করতে হবে।”

    তিনি বলেন, “আমার কাছে যখন মেসেজ আসলো (হিট অ্যালার্ট), আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে গিয়ে স্কুলটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা। আজকে আমরা সবাই মিলে সারা বাংলাদেশে যত হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনের সঙ্গে জুম মিটিং করি। আমার কয়েকটা নির্দেশনা ছিল তার মধ্যে একটা হলো- যারা বয়স্ক এবং বাচ্চা, তারা প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়।”

    সামন্ত লাল বলেন, “হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করেছি। কোল্ড কেস অর্থাৎ এক মাস পর অপারেশন করলে অসুবিধা না হয়, সেটা দুই সপ্তাহ পরে করুক। হাসপাতাল খালি রাখার জন্য বলছি যে যদি চাপ হয়, তাহলে বাচ্চা এবং বয়স্কদের জন্য যেন ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েক দিন বন্ধ থাকবে।”

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের ওরাল স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। কোনো জায়গায় কোনো ঘাটতি হলে…। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রকৃতির ওপর তো আমাদের কারও হাত নেই। এটা আমাদের রেডি রাখতে হবে।”

    তিনি বলেন, “আমি গতকাল শিশু হাসপাতালে গিয়েছিলাম। শিশু হাসপাতালগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্যই সারাদেশের হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি। কোল্ড কেসগুলোকে এখন হাসপাতালে ভর্তি না করতে বলা হয়েছে। বাচ্চাদের ব্যাপারে আজকে থেকে একটা অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করছি সারাদেশের চিকিৎসকদের নিয়ে। মহাখালীতে করোনা চিকিৎসার জন্য ডিএনসিসি হাসপাতালে শিশু ও বয়স্কদের জন্য আলাদাভাবে বেড রাখতে বলা হয়েছে।”

  • ঢাকায় বাড়ছে কংক্রিটের জঙ্গল কমছে সবুজ তাই গরম বাড়ছে: হিট অফিসার বুশরা

    ঢাকায় বাড়ছে কংক্রিটের জঙ্গল কমছে সবুজ তাই গরম বাড়ছে: হিট অফিসার বুশরা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: ঢাকায় বাড়ছে কংক্রিটের জঙ্গল কমছে সবুজ তাই গরম বাড়ছে, বলে জানিয়েছেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। তিনি বলেন, “এমনিতেই ঢাকায় বাস করেন প্রায় ১৫ মিলিয়ন মানুষ। তার ওপর গ্রাম থেকে মানুষ আসছেন ঢাকায়। অন্য কোনও উপায় না পেয়ে তারা বিভিন্ন বস্তিতে থাকছেন। একদিকে বাড়ছে মানুষ। সেই সঙ্গে ঢাকা পরিণত হচ্ছে কংক্রিটের জঙ্গলে। সেই সঙ্গে ঢাকায় কমছে সবুজ। তাই গরম বাড়ছে।

    আজ রবিবার ( ২১ এপ্রিল) সাংবাদিকদের একথা বলেন তিনি।

    বুশরা বলেন, “ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে নানা রকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও।”

    তিনি বলেন, “আমাদের এখানে রাস্তার ধারে ২ লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে। নগরে বনায়ন করা খুব জরুরি। এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আছে সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি। আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার। তাতে তাপমাত্রা যেমন কমবে, তেমনই পাখিসহ নানা প্রাণীও ফিরে আসবে।”

    ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন চিফ হিট অফিসার। বুশরা বলেন, “তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি। আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সঙ্গে রাখি, তাহলে অনেকটাই নিরাপত্তা পেতে পারি।”

  • চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান।

    আজ রবিবার ২১ এপ্রিল উদ্বোধনের পর সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশে দরবার নেন প্রধানমন্ত্রী, যেখানে বাহিনীটির সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বঙ্গবন্ধু কন্যা।

    এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক ৩.৭ ইঞ্চি হাউইটজার, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সব কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনসমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন।

    অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন পদবির অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনা সদস্য এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মুজিব ব্যাটারির ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

  • সরকার চলতি মৌসুমে ১৭ লাখ ৫০ হাজার টন ধান, চাল ও গম সংগ্রহ করবে

    সরকার চলতি মৌসুমে ১৭ লাখ ৫০ হাজার টন ধান, চাল ও গম সংগ্রহ করবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২১ এপ্রিল, ২০২৪: সরকার আসন্ন বোরো মৌসুমে ১৭ লাখ ৫০ হাজার টন ধান, চাল ও গম সংগ্রহ করবে । সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ টন সিদ্ধ চাল, ৪৪ টাকায় আতপ চাল ১ লাখ  টন এবং ৩৪ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

    আজ রবিবার (২১ এপ্রিল) মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

    এ সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।  এছাড়াও সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল ১ লাখ  টন  এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা। ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে  ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।

  • এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বেড়েছে

    এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বেড়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।এই সয়ের মধ্যে যারা ফরম পূরণ করবে তাদের বিলম্ব ফি দিতে হবে না।

    আজ রবিবার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিলম্ব ফি ছাড়া সোনালি সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ৬ মে।

    আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ৭ থেকে ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালি সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সর্বশেষ তারিখ ১৩ মে।

    উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

    এর আগে গত ১৬ এপ্রিল থেকে জরিমানা ছাড়া ফরম পূরণ শুরু হয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছিল। বিলম্ব ফিসহ আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।

    বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফরম পূরণ ফি নেওয়া হবে।

  • তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

    তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২১ এপ্রিল, ২০২৪: সারা দেশে চলছে তাপপ্রবাহ। এই বস্থায় দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে যে সব স্থানে বৃষ্টি হনেবা সেখানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

    আজ রবিবার (২১ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    আগামীকাল সোমবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    রংপুর বিভাগের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সিলেট বিভাগে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    সোমবার সকাল থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    মঙ্গলবার সকাল থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

    এখানে উল্লেখ থাকে যে, তাপপ্রবাহের সময় আগুনের ব্যবহার খুব সতর্কতার সঙ্গে করতে হবে। রাস্তায় পাশে চায়ের দোকান, রেস্টুরেন্ট ও রান্নাঘরে সব সময়ের জন্য পানি মজুত রাখাটা খুব জরুরী। প্রথমিক অবস্তায় যেন আগুন নিয়ন্ত্রনে রাখা যায় সেই ব্যবস্তা করতে হবে।

  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে খোকনকে অব্যাহতি

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে খোকনকে অব্যাহতি

    www.HelloBangla.News – রাজনীতি – ২১ এপ্রিল, ২০২৪: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশন) সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

    আজ রবিবার (২১ এপ্রিল) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টামণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সম্পাদকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আপনার(ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন) এমন কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থি হিসেবে গণ্য করে সর্বসম্মত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    গত ৪ এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অমান্য করে  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন। সুপ্রিম কোর্ট বারের বিদায়ী সভাপতি মোমতাজ উদ্দিন ফকির তাকে ফুল দিয়ে বরণ করেন।

    সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে বিএনপির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত তিনজন দায়িত্ব গ্রহণের সময় তিনি উপস্থিত ছিলেন না। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো পদধারী নেতা দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শুধু ব্যারিস্টার খোকনের অনুসারী বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।

    এর আগে ২৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

    চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র কেন্দ্রীয় নেতা, উপদেষ্টামণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের পর গত ১০ মার্চ ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে ন্যায়সংগত যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, আপনাকে/আপনাদের এই মর্মে জানানো যাচ্ছে যে, আপনি/ আপনারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদকালের দায়িত্বগ্রহণ থেকে বিরত থাকবেন। আপনি/আপনারা দলের দায়িত্বশীল নেতা হিসেবে দলীয় এই সিদ্ধান্ত যথাযথভাবে পালন করবেন।’

    আইনজীবী সমাজ ও দেশের আপামর জনগণ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

    প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৪টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হকসহ ১০টি পদে আওয়ামী লীগের প্যানেলের প্রার্থীরা জয়ী হন।

  • ট্রেনের চাকার নিচে কাটা পড়লো আনু মুহাম্মদের বাঁ পায়ের সব আঙুল

    ট্রেনের চাকার নিচে কাটা পড়লো আনু মুহাম্মদের বাঁ পায়ের সব আঙুল

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের সব আঙুল কাটা পড়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

    আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়েছে।

    ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অধ্যাপক আনু মুহাম্মদের বাঁ-পায়ের সবগুলো আঙুল কাটা পড়েছে। এছাড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

    তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, “দিনাজপুরের ফুলবাড়ি থেকে একটি সম্মেলন শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন আনু মোহাম্মদ। খিলগাঁও রেলগেটে চলতি ট্রেনের গতি কমিয়ে দিল ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙ্গুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

    ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, বাম পায়ে আঙুল কাটা পড়েছে। আপতত ব্যান্ডেজ করা হয়েছে। বার্ন ইউনিটের কল করা হয়েছে। তবে আঙুলগুলো রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

  • যাত্রীবাহী ফেরিডুবিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত ৫৮ জন

    যাত্রীবাহী ফেরিডুবিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত ৫৮ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ এপ্রিল, ২০২৪: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৫৮ জন প্রাণ হারিয়েছে। ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফেরিতে করে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে বলে বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান থমাস দিজিমাসে নিশ্চিত করেছেন।

    রেডিও গুইরাকে থমাস দিজিমাসে বলেন, আমরা ৫৮ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে পানির নিচে আরও কতজন রয়েছেন সে সংখ্যা আমরা এখনও নিশ্চিত নই। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। নৌযানটিতে থাকা ৩০০ জনের বেশিরভাগই গত শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং পথিমধ্যে এটি ডুবে যায়।

    প্রত্যক্ষদর্শী এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও থেকে জানা গেছে যে, ওই ফেরিতে তিন শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নিয়ে এটি মোকো নদীতে ডুবে গেছে বলে জানা যায়।

    একজন গ্রাম্য প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশ নিতে মাকোলো গ্রামের দিকে যাত্রা করেছিল ওই কাঠের নৌকাটি। বাঙ্গুই থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মাকোলো গ্রামের অবস্থান।

    ফেরিটি ডুবে যাওয়ার প্রায় ৪০ মিনিট পর সেখানে উদ্ধারকারী সদস্যরা উপস্থিত হয়। এদিকে ফ্রান্সিস মাকা নামের এক চালক জানান, ওই দুর্ঘটনার পর তিনি ১০ জনের বেশি মানুষকে বিনামূল্যে কমিউনিটি হাসপাতালে পৌঁছে দিয়েছেন।

    সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রকে বিশ্বের দ্বিতীয় স্বল্পোন্নত দেশ হিসেবে স্থান দিয়েছে জাতিসংঘ। ২০১৩ সালে সেলেকা নামক একটি মুসলিম-অধ্যুষিত সশস্ত্র জোট প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজেকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জর্জরিত।

    ২০১৮ সাল থেকেই সংঘাতের তীব্রতা কমেছে। তবে দেশটিতে এখনও বিদ্রোহী গোষ্ঠীরা তৎপর রয়েছে। ফলে দেশটির হীরা, সোনার মতো মূল্যবান সম্পদগুলো লুট করা হচ্ছে। এছাড়া দেশটির কিছু এলাকা এখনো সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে।

  • রান্না: মান কচু দিয়ে চিংড়ি

    রান্না: মান কচু দিয়ে চিংড়ি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২১ এপ্রিল, ২০২৪: কচু একটি উপদেও খাবার। আর আমাদের সবার প্রিয় চিংড়ি মাছ। এই দুই উপাদান দিয়ে তৈরি হয়েছে “মান কচু দিয়ে চিংড়ি” রান্না। আজ দেওয়া হলো এই রান্নার রেসিপি। আপানি ঘরে বসেই তৈরি করতে পারবেন এই খাবারটি।

    Culinary Artist-Farzana Baten (2)
    Culinary Artist-Farzana Baten (2)

    উপকরণ:

    মান কচু-৫০০ গ্রাম, লবন-স্বাদমতো, লেবুর রস-১ চা চামচ, মরিচ গুঁড়ো- ১ চা চামচ

    হলুদ গুঁড়ো-১/২ চা চামচ, জিরে গুঁড়ো-১ চা চামচ, সর্ষের তে-পরিমান মতো, পেঁয়াজ কুচি-১ টি, সর্ষে বাটা-২ চা চামচ, রসুন বাটা-১ চা চামচ, লবন হলুদ দিয়ে ভাজা চিংড়ি মাছ-৫০০ গ্রাম ( মাঝারি সাইজ), নারিকেল দুধ-১/২ কাপ

     

    প্রণালী:

    প্রথমে কচুর টুকরো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে লেবুর রস দিয়ে। তারপর তেল গরম করে পিয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে রসুন বাটা, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো লবন দিয়ে মিশিয়ে নিতে হবে । তারপর নারিকেল দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে ।

    এরপরে এর মধ্যে সেদ্ধ কচু দিয়ে মিশিয়ে নিতে হবে । পানি দিয়ে ভাজা চিংড়ি মাছ দিয়ে  ঢাকা  দিতে হবে।  এরপর পানি  শুকিয়ে গেলে সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে  অল্প পরিমান পানি দিয়ে ৫ মিনিট  পর  গ্রেভি একটু ঘন হলে কাঁচা মরিচ,  ধনেপাতা দিয়ে   উঠিয়ে  সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের  “মান কচু দিয়ে চিংড়ি”

    রেসিপি দিয়েছেন: ফারজানা বাতেন