Category: লিড নিউজ

  • বাংলাদেশ ও মরিশাস অপতথ্যের বিস্তৃতি রোধে একসঙ্গে  কাজ করবে

    বাংলাদেশ ও মরিশাস অপতথ্যের বিস্তৃতি রোধে একসঙ্গে কাজ করবে

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) মরিশাসে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেন, দেশটির তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও উদ্ভাবন মন্ত্রী দীপক বালগোবিন এর সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। উক্ত বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

    স্যাটেলাইট ব্যবহার নিয়ে বাংলাদেশ-মরিশাসের মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রবাসী শ্রমিকদের দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, বাংলাদেশে মরিশাসের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নানা বিষয় নিয়ে দীপক বালগোবিনের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ আলী আরাফাত।

    সফররত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরিশাসে একটি স্পিনিং মিল পরিদর্শন করেন। সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ-খবর নেন ও তাদের সাথে কথা বলেন।

    পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মাদক পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ২২ এপ্রিল মরিশাস যান বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বর্তমানে তিনি মরিশাসে অবস্থান করছেন।

  • আগামীকাল রবিবার খুলছে স্কুল নতুন নিয়মে চলবে শিক্ষা কার্যক্রম

    আগামীকাল রবিবার খুলছে স্কুল নতুন নিয়মে চলবে শিক্ষা কার্যক্রম

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: তীব্র গরমের কারণে ঈদের ছুটি শেষে আরও এক সপ্তাহ বন্ধ ছিলো স্কুল শিক্ষা কার্যক্রম। আগামী কাল রবিবার ( ২৮ এপ্রিল) থেকে  আবার যথারিতি খুলছে স্কুল। তবে স্বল্প পরিসরে নতুন নিয়মে চলবে শিক্ষা কার্যক্রম

    প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শনিবার প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।

    আজ শনিবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

    এতে বলা হয়, চলমান তাপদাহের কারণে কোমলমতিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

     

    ১. আগামী ২৮ এপ্রিল রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম চলমান থাকবে।

     

    ২. এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

     

    ৩. দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।

     

    ৪. তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

     

    ৫. উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় নিয়ে উপজেলাভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন।

     

    ৫. প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

     

    তাপদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব-পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়।

  • আগামী ২৯ এপ্রিল দেশের তাপমাত্রা কমে যেতে পারে

    আগামী ২৯ এপ্রিল দেশের তাপমাত্রা কমে যেতে পারে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৭ এপ্রিল, ২০২৪: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানয়েছেন চলমান হিট অ্যালার্টের মধ্যেই তাপমাত্রা কমতে পারে । আগামী ২৯ এপ্রিল সারা দেশে দিনের তাপামাত্রা কমে যেতে পারে। যা রাতেও অপরিবর্তিত থাকবে। তবে জলীয়বাষ্পের কারণে জনমনে অস্বস্তি বিরাজ করলেও আগামী ৫ দিনের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংস্থাটি।

    আজ শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়অ তথ্যে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

    মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আগামী ২৮ এপ্রিলের আবহাওয়া অফিসের তথ্যে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

    ২৯ এপ্রিল সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। এছাড়া, আগামী ৫ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

  • মিসর ও কাতারের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল

    মিসর ও কাতারের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ এপ্রিল, ২০২৪: ‘গত ১৩ এপ্রিল মিসর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে (যুদ্ধবিরতির) যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইসরায়েল।’ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন হামাস মুখপাত্র খলিল আল হায়া।

    হামাসের এই মুখপাত্র আজ শনিবার (২৭ এপ্রিল) কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নির্বিচারের গুলি চালিয়ে ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জনকে।

    এই আক্রমনের জবাবে সেই দিন থেকেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)গাজায় অভিযান শুরু করে । গত ছয় মাস ধরে চলমান সেই অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই শিশু, নারী ও বেসামরিক লোকজন।

    এর আগে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা-দূতিয়ালিতে গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস-আইডিএফ। সেই বিরতির সময় নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে ১০৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে থেকে ১৫০ জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েলও।

    ওই বিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য কাজ করছিল মধ্যস্থতাকারী তিন দেশ। চলতি বছর রমজান মাস থেকে তা শুরু হওয়ার কথা ছিল; কিন্তু মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আপত্তির কারণে তা আর হয়নি। ফলে হামাসের কব্জায় থাকা বাকি ১৩২ জন জিম্মির ভাগ্য কী ঘটেছে— এখনও অজানা।

    কাতার এবং মিসরের কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য প্রথম দফা বিরতির পর ২য় বার যুদ্ধবিরতির জন্য একাধিক বার প্রস্তাব পাঠানো হয়েছে হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে। কিন্তু প্রতিটি প্রস্তাবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এই দাবির কারণে সেসব প্রস্তাবে সাড়া দেয়নি ইসরায়েল।

    দুই পক্ষের মতানৈক্যের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসন এবং জিম্মিদের মুক্তির পথ তৈরি করতে বৃহস্পতিবার ইসরায়েল সফরে যায় মিসরের একটি সরকারি প্রতিনিধি দল। এদিকে, ওই দিনই হামাসের কব্জায় থাকা জিম্মিদের মুক্তির জন্য গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ১৭টি দেশ।

    হামাসের জ্যেষ্ঠ নেতারা গত ১২ বছর ধরে কাতারে রাজনৈতিক আশ্রয়ে আছেন। সম্প্রতি কাতার ইঙ্গিত দিয়েছে, যদি গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে হামাসের ভূমিকা ইতিবাচক না হয়— তাহলে কাতার ছাড়তে হবে গোষ্ঠীটির নেতাদের।

    বৃহস্পতিবার ১৭টি দেশের চিঠি প্রসঙ্গে প্রাথমিক এক প্রতিক্রিয়ায় হামাস নেতারা বলেছিলেন, আন্তর্জাতিক চাপের কাছে তারা মাথা নত করবেন না। তবে কয়ে ঘণ্টা পরই তারা ফের বলেন, ‘ফিলিস্তিনের জনগণের আকাঙ্ক্ষা ও অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে কোনো প্রস্তাবকে হামাস স্বাগত জানাতে প্রস্তুত।’

    মিসরের প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৩ এপ্রিল পাঠানো প্রস্তাবে ৩৩ জন জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানিয়েছে হামাস।

    ফলে যুদ্ধবিরতির বিষয়টি এবার বাস্তবায়িত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

  • বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের সহযোগিতা জোরদার হবে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের সহযোগিতা জোরদার হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের সহযোগিতা জোরদার হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, পর্যটন, জনস্বাস্থ্য, জ্বালানি এবং আইসিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে।”

    থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন আজ তার দপ্তর গভর্নমেন্ট হাউসে আয়োজিত আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের বাণিজ্য ও বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, পর্যটন, জনস্বাস্থ্য, জ্বালানি, আইসিটি, জনগণের মধ্যে যোগাযোগ এবং সংযোগ এবং বিমসটেকের অধীনে আমাদের সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে।”

    এরআগে দুই নেতা একান্তে বৈঠক করেন এবং তারপর তারা সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

    দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়। এসবের মধ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্বারক এবং একটি আগ্রহপত্র রয়েছে।

    মধ্যাহ্নভোজ সভায় শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ  প্রতিবেশী হিসেবে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।”

    তিনি আরো বলেন, “আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক, ভাষাগত এবং অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে প্রোথিত। আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ এবং সংযোগসহ বহুমুখী সহযোগিতার ক্ষেত্রে ক্রমবর্ধমান রয়েছে।”

    বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “থাই প্রধানমন্ত্রী থাভিসিন এবং তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।”

    তিনি বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এবং দুই দেশের সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে মিথস্ক্রিয়াকে আরো উৎসাহিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছি। একইভাবে, আমাদের অবশ্যই দ্বিপাক্ষিক বিনিয়োগের প্রচার ও সুবিধার্থে আমরা অবশ্যই সকল প্রচেষ্টা চালাবো।”

    তিনি বলেন, “ঢাকা ও ব্যাংকক আজ যে সব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি দৃঢ় কাঠামো দাঁড় করানোর সুযোগ করে দেবে।”

    তাঁর সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, এ সফর ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ যা দুই দেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরো নবায়ন করার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে।

    তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফর আমাদের দুই দেশের সম্পর্ককে আরো গভীর করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

    প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় গতি প্রদান করবে।

    শেখ হাসিনা বলেন, ‘এই সরকারি সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। আমাদের জনগণ ও দেশের পারস্পরিক সুবিধার জন্য আমাদের সম্পর্কের নতুন গতিকে ধরে রাখতে হবে।’

    মধ্যাহ্নভোজ সভায় যোগ দেওয়ার আগে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে একটি থাই হস্তশিল্প প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

    সূত্র: বাসস

  • পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিএনপি করে অপপ্রচার: সেতুমন্ত্রী

    পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিএনপি করে অপপ্রচার: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৬ এপ্রিল, ২০২৪: পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিএনপি করে অপপ্রচার, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বাংলাদেশের যে উন্নতি ও উচ্চতা… এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। তখন পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা। এখন সে বোঝাই অনেক উন্নয়নে এগিয়ে গেছে। সে উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন। বিএনপি যতটা অপপ্রচার করে… তাদের শাহবাজ শরিফের বক্তব্য থেকে প্রকৃত সত্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।”

    আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্ব যুদ্ধ-সংঘাতে ভয়ংকর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, রাশিয়া-ইউক্রেন ও ইসরায়েল-ফিলিস্তিন-হামাস পৃথিবীকে উত্তপ্ত করে রেখেছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় আগ্রাসী অভিযান শুরু করেছেন। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন। সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এ যুদ্ধকে না বলার জন্য বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

  • উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া একটি ভালো গন্তব্য হতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া একটি ভালো গন্তব্য হতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ এপ্রিল, ২০২৪: উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া একটি ভালো গন্তব্য হতে পারে, বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় অনেক প্রবাসী রয়েছে যা উভয় দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে। এই ঘনিষ্ঠতার কারণে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া একটি ভালো গন্তব্য হতে পারে।”

    আজ শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘স্টাডি ইন মালয়েশিয়া’ শীর্ষক শিক্ষা মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শিক্ষা মেলাটির আয়োজন করে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস)।

    তাজুল ইসলাম শিক্ষা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় অংশ নেওয়া মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নেন।

    ঢাকায় আজ থেকে শুরু হওয়া‘ ইন মালয়েশিয়া-এডুকেশন ফেয়ার ইন বাংলাদেশ -২০২৪’ শিক্ষামেলাটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। যা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

    পাশাপাশি ২৯ এপ্রিল চট্টগ্রামের পেনিনসুলা হোটেল ও ১ মে সিলেটের রোজ ভিউ হোটেল এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।

    মেলায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দর্শনার্থী ছাত্রদের জন্য আকর্ষণীয় সুযোগ বা ছাড়ের ব্যবস্থাও রয়েছে।

    সানওয়ে ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ), নিলাই ইউনিভার্সিটি, অ্যাকাডেমি লাউত মালয়েশিয়া (এ এল এম), ইউএনআইটিএআর ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয় মেলায় অংশ নিয়েছে।

  • থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ এপ্রিল, ২০২৪: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আজ সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

    আজ শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে গভর্নমেন্ট হাউসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই প্রধানমন্ত্রী এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান এবং এরপর সেখানে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাকে উষ্ণ লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

    শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসের অতিথি বইয়ে সই করেন এবং এর আগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন।

    পরে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুবিধায় বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানিয়েছেন।

    তিনি বলেন, “আমরা বাংলাদেশী চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। আমি তাঁকে (থাই প্রধানমন্ত্রী) বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুবিধায় বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করার প্রস্তাবও দিয়েছিলাম।”

    বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে থাই  প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

    দ্বিপাক্ষিক বৈঠক ও একান্ত বৈঠকের পরে, পাঁচটি দ্বিপাক্ষিক নথি-একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্র (এল ও আই) – স্বাক্ষরিত হয় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে।

    বাংলাদেশ একটি নিকট প্রতিবেশী হিসেবে থাইল্যান্ডের সাথে সম্পর্কের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক, ভাষাগত এবং অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে নিহিত। আমাদের দুই দেশের মধ্যে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সহযোগিতার বহুমুখী ক্ষেত্রে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।”

    দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক বিষয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাণবন্ত অর্থনীতির সঙ্গে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে আমরা থাইল্যান্ডকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গতিশীল অংশীদার হিসেবে দেখছি।”

    বাণিজ্য সহযোগিতার বিষয়ে, তারা দ্বিপাক্ষিক বাণিজ্যের বর্তমান আয়তন বাড়ানোর জন্য দীর্ঘ পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন এবং শক্তিশালি দ্বিমুখী প্রবৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

    শেখ হাসিনা বলেন,“আমি প্রধানমন্ত্রীকে (থাভিসিন) বাংলাদেশে বিনিয়োগ সহজীকরণ এবং ব্যবসা সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি। আমি থাই পক্ষকে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলিতে থাইল্যান্ডের বিনিয়োগের এবং বিশেষভাবে একটি এসইজেড নেওয়ার প্রস্তাব দিয়েছি।”

    দুই পক্ষ ২০২৪ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা এই বিষয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন (এলওআই)।

    থাই এবং বাংলাদেশী কর্মকর্তাদের মধ্যে সহজ যোগাযোগের সুবিধার্থে, ঢাকা এবং ব্যাংকক অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে  ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য একটি চুক্তি রয়েছে।

    তিনি বলেন, “বাংলাদেশের জন্য, থাইল্যান্ড জ্বালানি সহযোগিতায় নিয়োজিত একটি সম্ভাব্য অংশীদার। জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করতে, শক্তি সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এখানে স্বাক্ষরিত দ্বিতীয় নথি।”

    শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তার বিষয়ে তৃতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “থাই জ্ঞান, অভিজ্ঞতা এবং সেরা পর্যটন অনুশীলন থেকে উপকৃত হওয়ার জন্য, আমরা পর্যটন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি।”

    তিনি বলেন, জনগণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, দুই পক্ষ কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করেছে।

    সামুদ্রিক যোগাযোগের বিষয়ে শেখ হাসিনা বলেন, রণং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি শিপিং লাইন নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। বাংলাদেশ অত্যন্ত আগ্রহের সাথে থাইল্যান্ডের ফ্ল্যাগশিপ ‘ল্যান্ডব্রিজ প্রকল্প’, তিনি অব্যাহত রাখেন।

    তিনি বলেন, “আমি থাই পক্ষকে দুই দেশের মধ্যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশেষ করে কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছি।”

    দুই প্রধানমন্ত্রী বিমসটেক কাঠামোর অধীনে আঞ্চলিক সহযোগিতা প্রক্রিয়া নিয়েও আলোচনা করেছেন। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি ও আয়োজক হিসেবে থাইল্যান্ড বাংলাদেশের কাছে সভাপতিত্ব হস্তান্তর করবে।

    তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিমসটেক মোট ১.৮ বিলিয়ন জনসংখ্যার আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান অর্জনের জন্য বাংলাদেশ থাইল্যান্ডের সমর্থন চেয়েছে।”

    তিনি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

    শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাভিসিনকে বাংলাদেশে সফরেরও আমন্ত্রণ জানান।

  • উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে বিএনপি থেকে বহিষ্কার

    উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে বিএনপি থেকে বহিষ্কার

    www.HelloBangla.News – রাজনীতি – ২৬ এপ্রিল, ২০২৪: বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব ধরনের নির্বাচন বর্জন করেছে বিএনপি। আগামী ৮ মে’র প্রধান ধাপের উপজেলা নির্বাচনে দলের পক্ষ থেকে জানানো হয় যে কেউ এই নির্বাচনে অংশ নিবেনা। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন।

    আজ শুক্রবার (২৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    যদিও তালিকায় ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আরেকজন দলের কেউ নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিএনপি।

     

    যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন-

     

    চট্টগ্রাম বিভাগ

    ১. মোসা. শিরীন আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক, বান্দরবান জেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২. মো. রিটন, সাবেক দপ্তর সম্পাদক, আলীকদম উপজেলা বিএনপি, বান্দরবান। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩. মোসা. জাহানারা জাহাঙ্গীর, সভাপতি, মহেশখালী উপজেলা মহিলাদল, কক্সবাজার। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪. জাহাদুল হুদা, সভাপতি, মহেশখালী উপজেলা যুবদল, কক্সবাজার। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    রাজশাহী বিভাগ

    ৫. কায়সার আহমেদ, সাবেক সহ—সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল।

    (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬. মো. কামাল উদ্দীন, সদস্য, ভোলাহাট উপজেলা বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৭. মোসা. রেশমাতুল আরস রেখা, মহিলাদল নেত্রী, ভোলাহাট উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৮. মোহা. আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৯. বাবর আলী বিশ্বাস, সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১০. আতাউর রহমান খসরু, আহ্বায়ক, মাত্রাই ইউনিয়ন বিএনপি, কালাই, জয়পুরহাট। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ১১. শামীমা আক্তার (বেদেনা), সদস্য, জয়পুরহাট জেলা মহিলাদল ও

    সহ—সভাপতি, ক্ষেতলাল উপজেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ১২. ইমতিয়াজ আহমেদ হীরা, সাবেক ভিপি, সদর উপজেলা,

    নাটোর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১৩. আফজাল হোসেন, সাবেক সিনিয়র সহ—সভাপতি, নলডাঙ্গা উপজেলা বিএনপি, নাটোর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১৪. মোসা. মহুয়া পারভিন, সভাপতি, নলডাঙ্গা উপজেলা মহিলাদল, নাটোর। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    ময়মনসিংহ বিভাগ

    ১৫. এ বি এম কাজল সরকার, সাবেক ছাত্রনেতা, হালুয়াঘাট উপজেলা বিএনপি, ময়মনসিংহ উত্তর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১৬. মোসা. সুমি বেগম, সহ—কুটির শিল্প বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ১৭. মোসা. মনোয়ারা বেগম, সহ—সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ১৮. অ্যাডভোকেট হাসনাত তারেক, সদস্য, আইনজীবী ফোরাম হালুয়াঘাট উপজেলা, ময়মনসিংহ উত্তর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ১৯. জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, ময়মনসিংহ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২০. শামসুর রশিদ মজনু, সাবেক সহ—সভাপতি, ধোবাউড়া উপজেলা বিএনপি, ময়মনসিংহ উত্তর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ২১. ইমরান হাসান পল্লব, সাবেক সাধারণ সম্পাদক, ফুলপুর পৌর বিএনপি, ময়মনসিংহ উত্তর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ২২. কামাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি, কিশোরগঞ্জ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেও প্রার্থিতা প্রত্যাহার করেছেন)

    ২৩. নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও ১ম যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা, কিশোরগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ২৪. নাজমুল আলম, সদস্য, হোসেনপুর উপজেলা বিএনপি, কিশোরগঞ্জ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২৫. ফরিদ আল—রাজি, সাবেক সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২৬. হুমায়ুন কবির, সদস্য, হালুয়াঘাট উপজেলা যুবদল, ময়মনসিংহ উত্তর। তবে দলের কেউ নয় বলে উল্লেখ করা হয়েছে। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২৭. এ বি এম সাইফুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি, শ্রীবরদী উপজেলা, শেরপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ২৮. আব্দুর রহিম বাদশা, সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড, শ্রীবরদী শহর বিএনপি, শেরপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ২৯. সাদমান সৌমিক মুন, সভাপতি, গোসাইপুর ইউনিয়ন ছাত্রদল, শ্রীবরদী উপজেলা, শেরপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩০. জোবায়দুল ইসলাম রাজন, আহ্বায়ক, শ্রীবরদী উপজেলা ছাত্রদল, শেরপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩১. মো. আমিনুল ইসলাম বাদশা, সদস্য ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও সদস্য, শেরপুর জেলা বিএনপি। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩২. মেহেদী হাসান মামুন, আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবকদল, শেরপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    সিলেট বিভাগ

    ৩৩. সেবুল মিয়া, সহ—সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, বিশ্বনাথ উপজেলা, সিলেট। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩৪. গৌউছ খান, সাবেক আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা বিএনপি, সিলেট। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩৫. ছবি চৌধুরী, সহ—সভাপতি, সুনামগঞ্জ জেলা মহিলাদল ও মহিলা বিষয়ক সম্পাদক, দিরাই উপজেলা বিএনপি, সুনামগঞ্জ। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩৬. রাহেলা বেগম হাসনা, সাংগঠনিক সম্পাদক, বড়লেখা উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা মহিলাদল। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৩৭. গোলাপ মিয়া, সাংগঠনিক সম্পাদক, দিরাই উপজেলা বিএনপি, সুনামগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩৮. গণেন্দ্র চন্দ্র দাস, সভাপতি, শাল্লা উপজেলা বিএনপি, সুনামগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৩৯. স্বপ্না শাহীন বেগম, মহিলা বিষয়ক সম্পাদক, বিশ্বনাথ উপজেলা বিএনপি, সিলেট। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪০. আব্দুল রব সরকার, সাংগঠনিক সম্পাদক, খাজানজি ইউনিয়ন বিএনপি, বিশ্বনাথ উপজেলা, সিলেট। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪১. কাউছার খান, যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল, সিলেট। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    বরিশাল বিভাগ

    ৪২. ফায়জুল কবির তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক, জিয়ানগর উপজেলা বিএনপি, পিরোজপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

     

    ঢাকা বিভাগ

    ৪৩. আফরোজা রহমান লিপি, সভাপতি, সিঙ্গাইর উপজেলা মহিলাদল, মানিকগঞ্জ। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪৪. জাহিদুর রহমান তুষার, যুগ্ম আহ্বায়ক, হরিরামপুর উপজেলা যুবদল, মানিকগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৪৫. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ—সভাপতি, সিঙ্গাইল উপজেলা বিএনপি, মানিকগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৪৬. মোশারফ হোসেন মুসা, সদস্য, হরিরামপুর উপজেলা বিএনপি, মানিকগঞ্জ। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৪৭. এজাদুর রহমান মিলন, সহ—সভাপতি, গাজীপুর জেলা বিএনপি ও সদস্য, সদর উপজেলা বিএনপি, গাজীপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

     

    কুমিল্লা

    ৪৮. সাজ্জাদ মোর্শেদ, সহ—প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, নাসিরনগর উপজেল, ব্রাহ্মণবাড়িয়া। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৪৯. ওমরাহ খান, সাবেক সহ—সভাপতি, নাসিরনগর উপজেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৫০. শামীম ইস্কান্দার, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদ। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫১. হানিফ আহমেদ সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক, সরাইল উপজেলা যুবদল, ব্রাহ্মণবাড়িয়া। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫২. মাজহারুল ইসলাম, সদস্য, লাঙ্গলকোট উপজেলা বিএনপি, কুমিল্লা দক্ষিণ জেলা। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৫৩. হালিমা আক্তার শিমু, সহ—নারী অধিকার বিষয়ক সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল, মেঘনা উপজেলা। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫৪. দিলারা শিরীন, সহ—সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল, মেঘনা উপজেলা। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫৫. রমিজ উদ্দীন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও আহ্বায়ক, মেঘনা উপজেলা বিএনপি। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

     

    খুলনা বিভাগ

    ৫৬. মোসা. রোমানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর জেলা বিএনপি ও

    সদস্য, সদর উপজেলা বিএনপি। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫৭. ইশরাত জাহান পুনম, সহ—সভাপতি, কুষ্টিয়া জেলা মহিলাদল, খোকসা উপজেলা, কুষ্টিয়া। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৫৮. মেহেদী হাসান মিন্টু, সদস্য, রামপাল উপজেলা বিএনপি ও আহ্বায়ক, বাগেরহাট জেলা তাঁতীদল। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    রংপুর বিভাগ

    ৫৯. সরোয়ার হোসেন, সিনিয়র সহ—সভাপতি, ঘোড়াঘাট উপজেলা বিএনপি, দিনাজপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৬০. মো. সেলিম, যুব বিষয়ক সম্পাদক, ঘোড়াঘাট উপজেলা যুবদল, দিনাজপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬১. মোসা. পারুল নাহার, সহ—সভাপতি, হাকিমপুর উপজেলা বিএনপি, দিনাজপুর। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬২. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক, বিরামপুর পৌর বিএনপি, দিনাজপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৩. মোসা. উম্মে কুলসুম বানু, সাধারণ সম্পাদক, বিরামপুর উপজেলা মহিলাদল, দিনাজপুর। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৪. মোসা. লতিফা আক্তার, সাবেক সভাপতি, পাটগ্রাম উপজেলা মহিলাদল, লালমনিরহাট। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৫. মোসা. মাকতুফা ওয়াসিম বেলী, আহ্বায়ক, হাতিবান্ধা উপজেলা মহিলাদল, লালমনিরহাট। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৬. ইমান আলী, সহ—সভাপতি, রৌমারী উপজেলা বিএনপি, কুড়িগ্রাম। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৬৭. সেকেন্দার আলী চাঙ্গা, সদস্য, রৌমারী উপজেলা বিএনপি ও সদস্য, কুড়িগ্রাম উপজেলা কৃষকদল। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৮. মোসা. তাজমিন নাহার (শাপলা), সহ—সভাপতি, রৌমারী উপজেলা মহিলাদল, কুড়িগ্রাম। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৬৯. শাহ মো. ফরহাদ হোসেন অনু, যুগ্ম আহ্বায়ক, পীরগাছা উপজেলা বিএনপি, রংপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

     

    ফরিদপুর

    ৭০. জানে আলম, সদস্য সচিব, চরভদ্রাসন উপজেলা কৃষকদল, ফরিদপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৭১. ফারুক মৃধা, প্রাথমিক সদস্য, চরভদ্রাসন উপজেলা বিএনপি, ফরিদপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৭২. শাহিদ আল—ফারুক, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা কৃষকদল, সদর উপজেলা, ফরিদপুর। (ভাইস চেয়ারম্যান প্রার্থী)

    ৭৩. এ কে এম নাজমুল হাসান, সাবেক সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা, ফরিদপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৭৪. রউফ উন—নবী, সাবেক সভাপতি, সদর উপজেলা বিএনপি, ফরিদপুর। (উপজেলা চেয়ারম্যান প্রার্থী)

    ৭৫. শারমিন আক্তার টুকটুকি, সহ—সভাপতি, রাজবাড়ী জেলা মহিলাদল, সদর, রাজবাড়ী। (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)

  • তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত

    তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ এপ্রিল, ২০২৪: ভারী বৃষ্টিপাতের জেরে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। চলতি বছরের জানুয়ারি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে।

    প্রাকৃতিক এই দুর্যোগে ইতোমধ্যেই প্রায় ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদণে গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তানজানিয়ায় এল নিনোর কারণে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৫ জন মারা গেছেন বলে দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মে মাস পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

    আর এই কারণে মানুষ ও পরিবারগুলোকে বন্যাপ্রবণ এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী কাসিম আরও জানিয়েছেন, প্রায় ২ লাখ মানুষ এবং ৫১ হাজারেরও বেশি পরিবার ইতোমধ্যেই এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    জানা গেছে ভারী বৃষ্টিপাত প্রতিবেশী কেনিয়া এবং বুরুন্ডিতেও হচ্ছে, যার ফলে এই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশের পরিস্থিতি নিয়ে তানজানিয়ার সংসদে প্রতিবেদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী মাজালিওয়া বলেন, ১৫৫ জন নিহত ছাড়াও ২৩৬ জন আহত হয়েছেন।

    তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অংশে প্রবল বাতাস, বন্যা এবং ভূমিধসের সাথে এল নিনোর কারণে প্রবল বৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর মধ্যে জীবনহানি, ফসল, বাড়িঘর, নাগরিকদের সম্পত্তি এবং রাস্তা, সেতু এবং রেলপথের মতো অবকাঠামোর ধ্বংসও অন্তর্ভুক্ত রয়েছে।’

    অন্যদিকে কেনিয়ায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। মূলত এই দেশটিতেও ভারী বৃষ্টিপাত রাজধানী নাইরোবিসহ দেশের বড় অংশে আঘাত হেনেছে এবং কিছু বস্তি এলাকার বাড়িঘর, আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্রসহ বহু জিনিস পানিতে ভেসে গেছে।

    জানা গেছে, বুরুন্ডিতে, ভারী বর্ষণে প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।