Author: Hello Bangla News

  • ফেসবুকের নেতিবাচক প্রভাবের কারণে ক্ষমা চাইলেন জুকারবার্গ

    ফেসবুকের নেতিবাচক প্রভাবের কারণে ক্ষমা চাইলেন জুকারবার্গ

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১ ফেব্রুয়ারি, ২০২৪: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ‘ফেসবুক’। আর কয়েক দিন পরেই এই সোশ্যাল মিডিয়াটি ২০ বছরে পা দিতে যাচ্ছে। বিষয়টি অবশ্যই আনন্দের। কিন্তু এমন আনন্দঘন মুহূর্তের আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে। শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে মার্কিন সিনেটের এক শুনানিতে সবার সামনে ক্ষমা চেয়েছেন তিনি।

    ‘বড় প্রযুক্তি সংস্থা ও অনলাইনে শিশুদের যৌন হয়রানি সংকট’ শীর্ষক এক শুনানির জন্য গত বুধবার (৩১ জানুয়ারি) ফেসবুক-ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা, টিকটক, এক্সের (সাবেক টুইটার) মতো শীর্ষ সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর প্রধান নির্বাহীদের ডেকেছিল মার্কিন সিনেটের বিচার বিভাগীয় কমিটি।

    এসময় যৌন শিকারী এবং কিশোর-কিশোরীদের আত্মহত্যাসহ অপ্রাপ্তবয়স্কদের জন্য অনলাইনের নানা বিপদ প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার জন্য সিনেটরদের তোপের মুখে পড়েন সোশ্যাল মিডিয়া জায়ান্ট সিইওরা।

    একপর্যায়ে, প্রশ্নবাণে জর্জরিত মার্ক জুকারবার্গকে উঠে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ক্ষমা চাইতে বলা হয়। শুনানির সময় এ ধরনের ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এ শুনানি। শুরুতেই সিনেট কমিটি একটি ভিডিও চালায়, যাতে শিশুরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিপীড়নের কথা জানায়। এছাড়া, ছবি শেয়ার করার পর যৌন শিকারীদের মাধ্যমে চাঁদাবাজির শিকার তরুণ-তরুণীদের আত্মহত্যার ঘটনা উল্লেখ করেন সিনেটররা।

    একপর্যায়ে রিপাবলিকান সিনেটর জোশ হাওলি সোশ্যাল মিডিয়া প্রধানদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি এখন ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইতে চান, যারা আপনাদের পণ্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে?

    এসময় মার্ক জুকারবার্গ উঠে দাঁড়ান এবং ভুক্তভোগী পরিবারগুলোর কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তিনি বলেন, আপনারা যা কিছুর ভেতর দিয়ে গেছেন, তার জন্য আমি দুঃখিত। আপনাদের পরিবারগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা হওয়া উচিত নয় এবং এর জন্যই আমরা এত বেশি বিনিয়োগ করেছি। আপনাদের পরিবারগুলোকে যা কিছু সহ্য করতে হয়েছে, তা যেন আর কারও সঙ্গে না ঘটে, সেটি নিশ্চিত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়: রাষ্ট্রপতি

    বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়: রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়, বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত সাতটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ পরিচয়পত্র পেশ করলে তিনি একথা বলেন।

    আজ বুধবার (৩১ জানুয়ারি) সকালে বঙ্গভবনে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ।

    নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ হলেন: বোতসোয়ানার হাইকমিশনার গিলবার্ট শিম্যান ম্যাগল, কম্বোডিয়ার রাষ্ট্রদূত কৈ কুয়াং, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ড. ইলিস্কা জিগোভা, গাম্বিয়ার হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা, হাঙ্গেরির রাষ্ট্রদূত ইস্তভান সাবো, জ্যামাইকার হাইকমিশনার জেসন কে. হল এবং লুক্সেমবার্গের পেগী ফ্রান্টজেন।

    বিগত দেড় দশকে বিভিন্ন খাতে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “বর্তমানে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ পরিস্থিতি খুবই সম্ভাবনাময়।”

    রাষ্ট্র প্রধান আশা করেন, “নতুন দুতগণ দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং বাণিজ্য বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন।

    সাক্ষাৎকালে নতুন দূতগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

    বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

    পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

    এরআগে দূতগণ সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর অশ্বারোহীর একটি চৌকস দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।

  • সৌদি আরব ও বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী

    সৌদি আরব ও বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে সম্মত এবং আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।

    সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি শেখ ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ আজ বুধবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এই আগ্রহ প্রকাশ করেন।

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন।

    মুন বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনের মূলে রয়েছে সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বন্ধন।”

    তিনি বলেন, “বাংলাদেশি মুসলমানদের জন্য ইসলামের জন্ম সৌদি আরব এবং দু’টি পবিত্র স্থান মক্কা ও মদিনার আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে।”

    তিনি আরো বলেন, “হাজার হাজার বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করেন।”

    প্রধানমন্ত্রী দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে বৈশ্বিক ইস্যূতে সৌদি আরবের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকণ্ড সংস্কার এবং উদীয়মান ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেন।

    শেখ ড. আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

    তিনি বলেন, “সৌদি আরব সবসময় বাংলাদেশের সঙ্গে ছিল এবং ঢাকার সঙ্গে তাদের ঐতিহাসিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে।”

    তিনি শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নজিরবিহীন উন্নয়নের জন্য ভূয়সী প্রশংসা করেন।

    মুন সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতির উদ্ধৃত দিয়ে বলেন, “তিনি বলেছেন ‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব দৃষ্টান্তমূলক ও অনুকরণীয়।”

    তিনি প্রধানমন্ত্রীকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের শুভেচ্ছাও জানান।

    সৌদি ক্রাউন প্রিন্সের শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাও যুবরাজকে শুভেচ্ছা জানান।

    এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে স্থাপনা নির্মাণ করতে হবে: পরিবেশমন্ত্রী

    পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে স্থাপনা নির্মাণ করতে হবে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩১ জানুয়ারি, ২০২৪: পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে স্থাপনা নির্মাণ করতে হবে, বলে জানিয়েছেন পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধরী। তিনি বলেন, “পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কৃষিজমির মূল্যবান মাটির অপচয় বন্ধ করতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

    আজ বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও-এর গোড়ান শেখ রাসেল মাঠ সংলগ্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা জানান-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

    পরিবেশমন্ত্রী বলেন, “সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ সরকারের নির্মাণ ও পূর্ত কাজের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরসমূহ নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুসরণ করে কাজ করবে।”

    তিনে বলেন, “বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কৃষিজমির মূল্যবান মাটির অপচয় বন্ধ করতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

    পরিবেশমন্ত্রী বলেন, “গোড়ান সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ফলে এলাকার মানুষের অনেক মৌলিক চাহিদা পূরণ হবে। এই কেন্দ্রটিতে তারা বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এছাড়াও, এই কেন্দ্রটি এলাকার মানুষের জন্য একটি মিলনস্থল হিসেবেও কাজ করবে।”

    এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, “এই সামাজিক অনুষ্ঠানকেন্দ্র হবে পরিবেশ বান্ধব, অগ্নি ও ভূমিকম্প সহনশীল। এখানে পার্কিং, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, পানির পাম্প, অগ্নি নির্বাপক রুম, কাউন্সিলর রুম, হেল্থ কেয়ার, টয়লেট, ব্যায়ামাগর, গোসলখানা, ভোজ হল, লিফ্টসহ আধুনিক সুযোগ সুবিধা থাকবে। মাননীয় পরিবেশমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পরামর্শ মতো এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে।”

    পরে পরিবেশমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দুটি গাছের চারা রোপণ করেন।

  • বইমেলা উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে: ডিএমপি কমিশনার

    বইমেলা উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে: ডিএমপি কমিশনার

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ জানুয়ারি, ২০২৪: বইমেলা উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনে বলেন, “অমর একুশে বইমেলা বাঙালির বড় ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন। এজন্য মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।”

    আজ বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    বইমেলাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে তল্লাশি দল থাকবে, সন্দেহভাজন কিছু দেখলে তারা তল্লাশি করবেন। মূল মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। এছাড়া, কাউকে সন্দেহ হলে তাকে পৃথক কক্ষে নিয়ে তল্লাশি করা হবে। মেলা প্রাঙ্গণসহ আশেপাশের এলাকার প্রতিটি ইঞ্চি সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী সদস্য মোতায়েন থাকবেন। মেলার আশেপাশে মোটরসাইকেল ও গাড়ি টহল থাকবে “

    তিনি আরও বলেন, “সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান, সিটি এসবি ও ডগ স্কোয়াড সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন” ।

    ডিএমপি কমিশনার বলেন, “মেলায় নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তার বাইরেও পুলিশের ব্রেস্ট ফিডিং সেন্টার থাকবে, ব্লাড ব্যাংক থাকবে, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ও শিশু হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার ব্যবস্থাও থাকবে মেলায়।”

    তিনি আরও বলেন, “মেলায় আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই প্রকাশিত হলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। বিভিন্ন সময় বেশ কিছু বইয়ের বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। বইয়ের বিষয়টি বাংলা একাডেমি করে থাকে। তবে এমন কোনো লেখা বা বিষয় যদি পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেটি নিয়ে যদি কোনো সমালোচনা হয় তখন পুলিশ ব্যবস্থা নেবে।”

    এবার মেট্রোরেলের জন্য মেলায় দর্শনার্থী বাড়বে বলে মন্তব্য করে হাবিবুর রহমান আরও বলেন, “এবারের মেলায় বিশেষ একটি সুবিধা যুক্ত হয়েছে। মেট্রোরেলের একটি স্টেশন মেলার গাঁ ঘেঁষে। তাই দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা বাড়বে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট গেট খুলে দেওয়া হচ্ছে। এতে দর্শনার্থীদের মেলায় প্রবেশ সহজ হবে। সোহরাওয়ার্দী উদ্যানে মোট পাঁচটি গেট থাকবে। প্রত্যেকটি গেট থেকেই মেলায় প্রবেশ এবং বের হওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া নারী-পুরুষের জন্য আলাদা গেটের ব্যবস্থা থাকবে।”

    এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “বই মেলা অসাম্প্রদায়িক আয়োজন। এই আয়োজনকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে। এখানে নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও উল্লেখ করেন তিনি।”

    সংবাদ সম্মেলন শেষে সোহরাওয়ার্দী উদ্যানে স্টলগুলো পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

  • ত্রিদেশীয় সিরিজে আবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী দল

    ত্রিদেশীয় সিরিজে আবার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী দল

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ জানুয়ারি, ২০২৪: ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আগেই ফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিকরা। আজ পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে অপরাজিত থাকলো দলটি। আগামী ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে সুমাইয়া আক্তার বাহিনী।

    কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বুধবার (৩১ জানুয়ারি) টস জিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

    পাকিস্তানের শুরুটা হয় ওপেনার আয়মান ফাতিমাকে (৮) হারিয়ে। এরপর অবশ্য দলকে এগিয়ে নিয়ে যান সামিয়া আফসার ও আরিশা আনসারি। অষ্টদশ ওভারে এসে আরিশাকে ২৬ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খাতুন। অপরপ্রান্তে ফিফটির দিকে এগোতে থাকা সামিয়া ২ রানের আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয় রান আউট হয়ে।

    ৫৮ বলে ৫ চারে ৪৮ রান করে বিদায় নেন সামিয়া। শেষদিকে বাকিরা আর কোনো উল্লেখযোগ্য রান করতে না পারলে ৯৬ রানেই থেকে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে দুটি উইকেন নেন রাবেয়া।

    রান তাড়ায় খেলতে নেমে প্রথম ওভারেই বিদায় নেন টাইগ্রেস ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। বেশিক্ষণ টিকেননি মিসেস ইভাও। তিনি করেন ১০ বলে ১৪ রান। তিনে নামা জান্নাতুল মাওয়া যোগ করেন ৯ রান। চারে নামা সুমাইয়া আক্তার অবশ্য লড়ে গিয়ে দলের জয় সহজ করে দেন। তাকে সঙ্গ দেন আফিয়া আসিমা ইরা।

    ৪০ বলে ৩৮ রান করে আনোশা নাসিরের বলে বিদায় নেন টাইগ্রেস অধিনায়ক। আর ইরার ব্যাট থেকে আসে ২৩ বলে ১৬ রান। তাদের এই রানে ভর করে শেষদিকের ব্যাটাররা জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন আনোশা। দুটি উইকেট শিকার করেন মাহনুর আফতাব।

  • বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা: সেতুমন্ত্রী

    বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৩১ জানুয়ারি, ২০২৪: বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতারা কী বক্তব্য দিচ্ছেন, এর প্রতি দেশের মানুষের কোনো আগ্রহ নেই। আমাদের কোনো আগ্রহ নেই। পথ হারা পথিকের মতো দিশেহারা বিএনপি।

    আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।”

    তিনি বলেন, “মহিলা সংরক্ষিত আসনে দলগতভাবে ৩৮টি, আর স্বতন্ত্র থেকে ১০ জন মিলিয়ে ৪৮টি মনোনয়ন দেওয়া হবে।”

    গতকাল সংসদের জিএম কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “কথা তো যা বলার উনি একাই বললেন। গতকাল দেশের প্রধানমন্ত্রীও কথা বলেননি। আমরা শুধু আনুষ্ঠানিকতা করেছি। স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফ্লোর নিয়ে তিনি গতকাল যেসব কথা বলেছেন তা ঠিক হয়নি। সামনে আরও সময় ছিল তখন অনেক কথাই বলতে পারতেন। তিনি শুরুটাই এমনভাবে করলেন যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন, লম্বা একটা ভাষণ দিলেন। বিষয়টা হলো ধন্যবাদ জানানোর। এত লম্বা ভাষণের জন্য ওনাকে আহ্বান করা হয়নি। উনি নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন।”

    বিএনপির কালো পতাকা মিছিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তারা রাজপথে ফ্রি স্টাইল করবে আর আমরা চুপচাপ বসে থাকব? এটা মনে করার কোনো কারণ নেই।”

    ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে আরও  উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ।

  • রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের করা মামলার রায় আজ

    রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের করা মামলার রায় আজ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ জানুয়ারি, ২০২৪: জাতিসংঘের শীর্ষ আদালত আজ বুধবার (৩১ জানুয়ারি) রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দায়ের করা একটি মামলায় রায় দিবে। অভিযোগে বলা হয় রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেয়ার পর ‘সন্ত্রাসবাদে অর্থায়ন’ এবং ‘জাতিগত বৈষম্য’কে প্রভাবিত করে।

    কিয়েভ মস্কোকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিযুক্ত করেছে। কারণ, এরআগে ২০২২ সালে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সর্বাত্মক আগ্রাসন চালানোর সমর্থন ছিল এবং ক্রিমিয়াকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছিল।

    রাশিয়া চায় যে, সংঘর্ষে আটক সব বেসামরিক নাগরিক এবং সেইসাথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭ থেকে পূর্ব ইউক্রেনের ওপর গুলি চালিয়ে যেসব বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছিল তাদের পরিবারগুলোকেও ক্ষতিপূরণ দিতে হবে।

    মামলাটি ইউক্রেনে ২০২২ সালে রুশ আক্রমণের আগে দায়ের করা হয়েছিল। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) শুক্রবার সিদ্ধান্ত নেবে সেই যুদ্ধের বিষয়ে পৃথক মামলায় রায় দেওয়ার এখতিয়ার তাদের আছে কি-না।

    অধিকৃত ক্রিমিয়ায় তাতার সংখ্যালঘু এবং ইউক্রেনীয় ভাষাভাষীদের প্রতি নির্যাতন-নিপীডনের কারণে জাতিগত বৈষম্য সংক্রান্ত একটি আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘনের অভিযোগে রাশিয়াও কাঠগড়ায় রয়েছে।

    মামলাটির শুনানির সময়, নেদারল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার শুলগিন ইউক্রেনকে ‘নির্লজ্জ মিথ্যাচার এবং মিথ্যা অভিযোগ এমনকি এই আদালতে’ অভিযুক্ত করেছেন।

    শীর্ষ ইউক্রেনীয় কূটনীতিক আন্তন কোরিনেভিচ এর তীব্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন, রাশিয়া ‘আমাদের মানচিত্র থেকে মুছে ফেলার’ চেষ্টা করছে।

    কোরিনেভিচ বলেছেন, ‘২০১৪ সালের শুরুতে রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়া দখল করে এবং তারপরে জাতিগত ইউক্রেনিয়ান এবং ক্রিমিয়ান তাতারদের সাংস্কৃতিক মুছে ফেলার প্রচারে নামে।’

    এখন দেখার বিষয় আজ জাতিসংঘের শীর্ষ আদালত এই  মামলায় কি রায় দেয়।

  • মেট্রোরেলে বাড়ানো হচ্ছে কোচ

    মেট্রোরেলে বাড়ানো হচ্ছে কোচ

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ জানুয়ারি, ২০২৪: যাত্রী চাপের করণে মেট্রোরেলে কোচ ও সময় বাড়ছে বলে জানয়েছে ঢাক ম্যাস ট্রানজিট কোম্পানি মিলিটেড (ডিএমটিসিএল) কতৃপক্ষ । উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারি মেট্রোরেলে কোচের সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে আটটি করা হচ্ছে। এছাড়া পিক ও অফ পিক আওয়ারে ট্রেন চলাচলের সময়ও কমিয়ে আনার চেষ্টাসহ রাত পৌনে ৯টার বদলে ১১টা পর্যন্ত চালানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে । সংস্থাটি মনে করছে, এসব উদ্যোগে যাত্রীদের ট্রেনে ওঠা নামার সমস্যা কমবে। ভিড়ের কারণে এখনও যারা মেট্রো এড়িয়ে চলছেন, তারাও মেট্রোমুখী হবেন। এতে সড়কে চাপ আরো কমবে। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

    বর্তমানে সকাল ৭টা ১০মিনিট থেকে সাড়ে ১১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন চলছে ১০ মিনিট পর পর। মাঝে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে ট্রেন আসছে ১২ মিনিট পরপর। এছাড়া বর্তমানে যে ছয়টি কোচ থাকে, তার একটি নারীদের জন্য সংরক্ষিত। প্রতিটি কোচে উঠতে পারে সর্বোচ্চ ৩৯০ জন। তবে দুই দিকে ইঞ্জিন থাকায় দুটিতে যাত্রী ধারণক্ষমতা সর্বোচ্চ ৩৭৪ জন। এই হিসেবে একটি ট্রেনে একসঙ্গে উঠতে পারে সর্বোচ্চ ২ হাজার ৩০০ জনের মতো। দুটি কোচ বাড়ানো হলো সেটি ছাড়িয়ে যাবে তিন হাজার।

    তিনি বলেন, প্রকল্পের প্রস্তাবনায় যেসব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল তাতে যেমন প্রতি ৫ মিনিট পর পর ট্রেন ছাড়া, আটটি কোচের সমন্বয়ে একেকটি ট্রেনসেট করা এবং রাত ১১টা পর্যন্ত যাত্রী পরিবহন, তার সবই করা হবে। কোচের সংখ্যা বাড়ানো ছাড়া অন্য দুটি লক্ষ্য পূরণে কয়েক মাস সময় লাগবে। এমআরটি-৬ এর জন্য এখন ৬ কোচের ২৪ সেট ট্রেন রয়েছে। কোচের সংখ্যা আটটি করা হলে সেটের সংখ্যা নেমে আসবে ১৮টিতে।

    এক রুটে ৯টি করে সেটের মধ্যে একটি হাতে রাখা হয় জরুরি অবস্থার জন্য। বাকি আটটি সেট দিয়ে পাঁচ মিনিট অন্তর ট্রেন চালানো যাবে কি না, এ নিয়েও ভাবতে হচ্ছে কর্তৃপক্ষকে।

  • Untitled post 6983

    এ পর্যন্ত ৫,১২০ কোটি টাকা আয় করেছে ‘অ্যাকোয়া ম্যান ২’