Author: Hello Bangla News

  • ৯৬তম অস্কার আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে ওপেনহাইমার

    ৯৬তম অস্কার আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে ওপেনহাইমার

    www.HelloBangla.News – বিনোদন – ১১ মার্চ, ২০২৪: লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ সোমবার (১১ মার্চ) ভোরে বসে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এতে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

    ৯৬তম অস্কার আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ক্রিস্টোফার নোলান-এর  ‘ওপেনহাইমার’। পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমার জীবনীভিত্তিক আলোচিত এই সিনেমাটি এবার ১৩টি শাখায় অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। যেখান থেকে ৭টি ক্যাটাগরিতে অস্কার ঘরে তুলেছে সিনেমাটি। আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন নোলান। সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি।

     

    ৯৬তম অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

     

    সেরা ছবি- ওপেনহাইমার

    সেরা অভিনেতা- কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)

    সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুয়োর থিংস)

    সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

    সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

    সেরা পার্শ্ব অভিনেত্রী- ডেভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

    অ্যাডাপ্টেড চিত্রনাট্য- কর্ড জেফারসন (আমেরিকান ফিকশন)

    মৌলিক চিত্রনাট্য- জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি (অ্যানাটমি অব আ ফল)

    সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন

    সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অন জন অ্যান্ড ইয়োকো

    সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

    সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

    সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

    বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহাইমার

    বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

    বেস্ট সাউন্ড- দ্য জোন অব ইন্টারেস্ট

    সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুওর থিংস

    সেরা কস্টিউম- পুওর থিংস

    সেরা ভিজ্যুয়াল ইফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

    সেরা ফিল্ম এডিটিং- ওপেনহাইমার

    এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল।

  • অনেক ক্ষেত্রে রোজা রাখা স্বাস্থ্যের জন্য ভাল

    অনেক ক্ষেত্রে রোজা রাখা স্বাস্থ্যের জন্য ভাল

    www.HelloBangla.News – মতামত – ১১ মার্চ, ২০২৪: রমজানে রোজা রাখাটা প্রপ্তবয়স্ক মুসলমানদের জন্য অপরির্য করা হয়েছে। সূর্যোদয়ের  প্রায় ৩০ মিনিট আগে সেহরির সময় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে। কয়েক বছর ধরে বাংলাদেশে রোজা পড়ছে গ্রীষ্মকালে। ফলে এসব দেশের মুসলিমদের রোজা রাখতে হচ্ছে গরমের মধ্যে অনেক দীর্ঘসময় ধরে। এই সময় দেখা দিতে পারে পানিশূন্যতা। প্রথম কয়েক দিন সচেতন থাকতে হয়। পরে তা অভ্যাসে পরিণত হয়। তবে চিকিৎসকরা বলছেন রোজা রাখা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ভালো।

     

     গরমে রোজা রাখা প্রথম কয়েকদিন সবচেয়ে কষ্টকর:

    শেষবার খাবার খাওয়ার পর আট ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিন্তু মানুষের শরীরে সেই অর্থে রোজার প্রভাব পড়ে না। আমরা যে খাবার খাই, পাকস্থলীতে তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত আট ঘন্টা সময় নেয় শরীর।

    যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায়, তখন আমাদের শরীর যকৃৎ এবং মাংসপেশীতে সঞ্চিত থাকে যে গ্লুকোজ, সেটা থেকে শক্তি নেয়ার চেষ্টা করে। শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে, তা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায়, সে কারণে হয়তো কিছুটা দুর্বল এবং ঝিমুনির ভাব আসতে পারে। এছাড়া কারও কারও ক্ষেত্রে মাথাব্যাথা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা নিশ্বাসে দুর্গন্ধ হতে পারে। এ সময়টাতেই আসলে শরীরে সবচেয়ে বেশি ক্ষুধা লাগে।

     

    ৩ হতে ৭ রোজায় সাবধান থাকতে হয় পানিশূন্যতা থেকে:

    প্রথম কয়েকদিনের পর আপনার শরীর যখন রোজায় অভ্যস্ত হয়ে উঠছে, তখন শরীরে চর্বি গলে গিয়ে তা রক্তের শর্করায় পরিণত হচ্ছে। কিন্তু রোজার সময় দিনের বেলায় যেহেতু আপনি কিছুই খেতে বা পান করতে পারছেন না, তাই রোজা ভাঙ্গার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে।

    নইলে আপনি মারাত্মক পানি-শূন্যতায় আক্রান্ত হতে পারেন। বিশেষ করে গরমের দিনে যদি শরীরে ঘাম হয়। আর যে খাবার আপনি খাবেন, সেটাতেও যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে হবে। যেমন কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বি। একটা ভারসাম্যপূর্ণ খাবার খুব গুরুত্বপূর্ণ, যেখানে সব ধরণের পুষ্টি, প্রোটিন বা আমিষ, লবণ এবং পানি থাকবে।

     

    অভ্যস্ত হয়ে উঠছে শরীর-৮ হতে ১৫ রোজায়:

    এই পর্যায়ে এসে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে আপনার শরীর-মন ভালো লাগছে, কারণ রোজার সঙ্গে আপনার শরীর মানিয়ে নিতে শুরু করেছে।

    চিকৎসকরা বলেন, “সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিকমত করতে পারে না, যেমন ধরুণ শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে। কিন্তু রোজার সময় যেহেতু দিনের বেলা আমরা না খেরয় থাকি থাকছি, তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে।”

     

    শরীর মানিয়ে নেয়-১৬ হতে ৩০ রোজা: 

    রমজান মাসের দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেবে। আপনার শরীরের পাচকতন্ত্র, যকৃৎ, কিডনি এবং দেহত্বক এখন এক ধরণের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে। সেখানে থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর যেন শুদ্ধ হয়ে উঠবে।

    চিকিৎকরা বলেন, “এসময় আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে। আপনার স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি যেন শরীরে অনেক শক্তি পাবেন। শরীরের শক্তি জোগানোর জন্য আপনার আমিষের ওপর নির্ভরশীল হওয়া ঠিক হবে না। যখন আপনার শরীর ‘ক্ষুধার্ত’ থাকছে তখন এটি শক্তির জন্য দেহের মাংসপেশীকে ব্যবহার করছে। এবং এটি ঘটে যখন একটানা বহুদিন বা কয়েক সপ্তাহ ধরে আপনি রোজা রাখছেন। যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতেই আপনাকে না খেয়ে থাকতে হয়, তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং তরল বা পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙ্গার পর। এটি আমাদের মাংসপেশীকে রক্ষা করছে এবং একই সঙ্গে আমাদের আবার ওজন কমাতেও সাহায্য করছে।”

     

    অনেক ক্ষেত্রে রোজা রাখা স্বাস্থ্যের জন্য ভাল:

    চিকিৎকরা বলেন, “রোজা রাখা শরীরের জন্য ভালো, কারণ আমরা কী খাই এবং কখন খাই সেটার ওপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে। একমাসের রোজা রাখা হয়তো ভালো। কিন্তু একটানা রোজা রেখে যাওয়ার পরামর্শ দেয়া যাবে না। শরীরের ওজন কমানোর জন্য একটানা রোজা রাখা কোন উপায় হতে পারে না। কারণ একটা সময় আপনার শরীর চর্বি গলিয়ে তা শক্তিতে পরিণত করার কাজ বন্ধ করে দেবে। তখন এটি শক্তির জন্য নির্ভর করবে মাংসপেশীর ওপর। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ আপনার শরীর তখন ক্ষুধায় ভুগবে।”

    চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, রমজান মাসের পর মাঝে মধ্যে অন্যধরণের উপোস করা যেতে পারে। যেমন ৫:২ ডায়েট (পাঁচদিন কম খেয়ে দুদিন ঠিকমত খাওয়া-দাওয়া করা)। যেখানে কয়েকদিন রোজা রেখে আবার স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া-দাওয়া করা যেতে পারে।

    অনেকে মনে করে রোজা রাখলে দেহে পানিশূন্যতার সৃষ্টি হতে পারে। কিন্তু ৫ থেকে ৬ দিনের মধ্যে মানুষ তাতে অভ্যস্ত হয়ে পড়ে। তবে ইফতারির পরে প্রচুর পানি পান করা উচিৎ বলে মনে করেন চিকিৎসকরা। বিশেষ ভাবে গ্রীষ্মকালের রোজার সময়।

     

    সূত্র: বিবিসি

  • গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান

    গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ মার্চ, ২০২৪: গাজায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আক্রমন। বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেছে ইসরায়েল। এদিক রমজান মাস শুর হেতে হলেছে । এই প্রেক্ষিতে গতকাল রবিবার রমজান উপলক্ষে দেয়া এক বার্তায় সৌদি বাদশাহ সালমান গাজায় সংঘটিত জঘন্য অপরাধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

    ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসেবে কথা বলতে গিয়ে সালমান সৌদি আরবের ওপর অর্পিত আশির্বাদের জন্যে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি গাজায় চলমান যুদ্ধ পবিত্র রমজান মাসের উপবাস ও প্রার্থনার ওপর কালো ছায়া ফেলবে বলেও উল্লেখ করেন।

    তিনি আরো বলেন, “চলতি বছর আমরা রজমান মাস আসার এ সময়ে প্রত্যক্ষ করছি গাজায় অব্যাহত আগ্রাসনের সম্মুখীন আমাদের ফিলিস্তিনী ভাইদের দুর্ভোগ, যা আমাদের হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে তুলছে।”

    বাদশাহ সালমান গাজায় নৃশংস এই অপরাধ বন্ধে এবং মানবিক ও ত্রাণ সহায়তা নিরাপদ ও নিশ্চিত করতে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

    গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে। গত পাঁচমাস ধরে চলা এ হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৩১ হাজার। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।

  • রান্না: চিকেন ব্রেড চপ

    রান্না: চিকেন ব্রেড চপ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১১ মার্চ, ২০২৪: রমজানে এমন খাবার প্রয়োজন যা হতে হবে স্বাস্থ্যসম্মত। এই ধরনের একটি ইফতারির আইটেম দেওয়া হল এবার। আপনি ইচ্ছা করলে বাইরের খাবার না খেয়ে বাসায় তৈরি করতে পারেন, চিকেন ব্রেড চপ।

    রেসিপি জাহানারা আকতার নীলা (২)
    রেসিপি জাহানারা আকতার নীলা (২)

    উপকরণঃ

    মুরগী মাংস হাড় ছাড়া-এক কাপ, ডিম-৪ টা, গাজর কুচি-১ কাপ, পাতা কপি কুচি-১ কাপ, আদা ও রসুন বাটা-দেড় চা চামচ, কাচারি-কুচি ৫ টা, টমেটো সস,সয়া সস,গোল মরিচ গুড়া, লবন, ধনে পাতা, তেল ও ব্রেক কাম পরিমান মতো।

     

    প্রস্তুত প্রণালী: 

    প্রথমে স্টেপ- মুরগীর মাংস ধুয়ে পানি ঝরিয়ে আদা ও রসুন বাটা, সয়া সস, টমেটো সস, গোল মরিচ গুড়া, লবন, সব এক সাথে মেরিনেট করে ৩০ মিনিট রাখতে হবে, চুলায় তেল দিয়ে মেরিনেট করা মাংস টা দিয়ে হাল্কা আগুন এ রান্না করুন ১০ মিনিট মাংসের পানি শুকিয়ে এলে, গাজর ও পাতা কপি দিয়ে কিছু ক্ষন নাড়তে হবে সব শেষ এ ২ টা ডিম ভেঙে দিয়ে কাচা মরিচ, ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে।

    দ্বিতীয় স্টেপ- পাউ রুটির চার পাশ কেটে পানিতে ভিজিয়ে হাতের তালু দিয়ে পানি ঝরিয়ে,  মাংসের পুর দিয়ে চেপে চেপে চপ আকারে বানাতে হবে। ফেটানো ডিমে ভিজিয়ে ব্রেড কাম এ গড়িয়ে ডুবো তেল এ লাল করে ভেজে গরম গরম পরিবেশন করুন চিকেন ব্রেড চপ।

     

    রেসিপি দিয়েছেন: জাহানারা আকতার নীলা

  • দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে: প্রধানমন্ত্রী

    দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ মার্চ, ২০২৪: দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে। যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড।”

    আজ রবিবার (১০ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁও কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “সমুদ্রসীমা আইন জাতির পিতাই প্রথম করেছিলেন। ’৭৫-এর হত্যাকাণ্ডের পর দায়িত্বে আসা কোনো সরকারই কোনো ধরনের উদ্যোগ নেয়নি। সমুদ্রে বাংলাদেশ নিজস্ব সীমানার মালিক হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এটি সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার।”

    তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন শোষিত, বঞ্চিত, ক্ষুধার্ত, নিপীড়িত বাঙালির জীবন উন্নত করতে। সে লক্ষ্য নিয়ে তিনি দেশ স্বাধীন করেন। আমাদের দেশে বিশাল সমুদ্রসীমা তিনি নিশ্চিত করেছিলেন। বাংলাদেশে যেন নৌকাঘাটি হয় ৬ দফা তিনিই দাবি করেছিলেন। সমুদ্র সীমানা আইন জাতিসংঘ করেছিল ১৯৮২ সালে, আর জাতির পিতা করে ১৯৭৪ সালে, এটা বিশ্বের দৃষ্টান্ত ছিল।”

    শেখ হাসিনা বলেন, “১৫ আগস্টে জাতির পিতা হত্যা করার পর যারা ক্ষমতায় এসেছিল, জিয়া সরকার, এরশাদ সরকার বা খালেদা জিয়ার সরকার কেউ কিন্তু সমুদ্র সীমায় আমাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। ৯৬ সালে সরকার গঠন করার পরই আমরা উদ্যোগ নেই। সমুদ্র সীমায় আমাদের অধিকার নিশ্চিত করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করি। পাঁচ বছর পরে আমরা ক্ষমতায় আসতে পারি নাই। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত কেউ আর উদ্যোগ নেয়নি। ২০০৯ সালের সরকার গঠন করেই সমুদ্রসীমা আমাদের যে অধিকার তার নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহ রহমতে আমরা সেটা করতে পেরেছি।”

    তিনি আরো বলেন, “দেশের একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। প্রত্যেকেই একটি ঠিকানা পাবে, উন্নত জীবন পাবে। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।”

    সমুদ্রসীমার সম্পদ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বিষয়ে তিনি বলেন, “এ জন্য ইতোমধ্যে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনোমি ঘোষণা করা হয়েছে।”

    প্রধানমন্ত্রী আরো বলেন, “প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে। এ ক্ষেত্রে কোস্টগার্ডকে নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানান তিনি।”

    এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিস্যাট নেট কমিউনিকেশন সিস্টেমসহ ৫টি স্টেশন ও একটি আউটপোস্টের উদ্বোধন করেন।

    এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

  • রমজানে ৩০ স্থানে সুলভ মূল্যে পাওয়া যাবে দুধ, ডিম ও মাংস

    রমজানে ৩০ স্থানে সুলভ মূল্যে পাওয়া যাবে দুধ, ডিম ও মাংস

    www.HelloBangla.News – অর্থনীতি – ১০ মার্চ, ২০২৪: রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে মাসব্যাপী সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিপণন ব্যবস্থা চালু করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

    এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে।

    আজ রবিবার (১০ মার্চ) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ বাজারে সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হয়েছেন আব্দুর রহমান।

    অনুষ্ঠানে জানানো হয়, ১ম রমজান থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এ ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এছাড়া স্থায়ী বাজারসহ আরো ৫টি স্থানে মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে।

    ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রগুলো হলো : (১) নতুনবাজার (বাড্ডা), (২) কড়াইল বস্তি (বনানী), (৩) খামারবাড়ী (ফার্মগেট), (৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর), (৫) গাবতলী, (৬) দিয়াবাড়ী (উত্তরা), (৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), (৮) ষাটফুট রোড (মিরপুর), (৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), (১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), (১১) সেগুন বাগিচা (কাঁচা বাজার), (১২) আরামবাগ (মতিঝিল), (১৩) রামপুরা, (১৪) কালসী (মিরপুর), (১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), (১৬) বসিলা (মোহাম্মদপুর), (১৭) হাজারীবাগ (সেকশন), (১৮) লুকাস (নাখালপাড়া), (১৯) আরামবাগ (মতিঝিল), (২০) কামরাঙ্গীর চর, (২১) মিরপুর ১০, (২২) কল্যাণপুর (ঝিলপাড়া), (২৩) তেজগাঁও, (২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার) (২৫) কাকরাইল।

    স্থায়ী বাজার : (২৬) মিরপুর শাহ আলি বাজার, (২৭) মোহাম্মদপুর কৃষি মার্কেট (২৮) নতুন বাজার (১০০ ফুট), (২৯) কমলাপুর, (৩০) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

    প্রতি গাড়িতে থাকবে ২০০ লিটার দুধ, ডিম ৪ হাজার পিস, গরুর মাংস ১০০ কেজি, খাসির মাংস ১০ কেজি। এছাড়া রাজধানীর ৮টি জায়গায় মাছ বিক্রি করা হবে। প্রতি গাড়িতে ৩০০ কেজি করে থাকবে।

    অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রাণিজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল নয়টার মধ্যে প্রাণিজাত পণ্য নিয়ে কুলভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিপন্ন শুরু হবে।

    কার্যক্রমটি তদারকি এবং মনিটরিং করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি সার্বক্ষণিক মাঠে থাকবে। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকর্তা ও প্রতিনিধিরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করবেন।

  • রাজনীতির বাস্তবতা থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে পড়েছে: সেতুমন্ত্রী

    রাজনীতির বাস্তবতা থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে পড়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১০ মার্চ, ২০২৪: রাজনীতির বাস্তবতা থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনে বলেন, “আজকে দেশের রাজনীতির যে বাস্তবতা, এই বাস্তবতায় বিএনপির মত একটা দল রিয়ালিটি সাথে এদের কন্টাক ক্রমেই হারিয়ে ফেলছে। প্রমাণ হয়েছে যে- শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি।”

    আজ রবিবার (১০ মার্চ) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “আজকে এটাই বাস্তবতা- তাঁর  (শেখ হাসিনার) হাতে যতদিন আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশের রিয়ালিটি বোঝেন, তিনি মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে পারেন- যেটা বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি। বোঝে না বলেই তারা রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।”

    সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বিএনপি’র সমমনাদের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সমমনস্করা যদি ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে আর বিএনপি’র সেখানে সংশ্লিষ্টতা নেই- এটা মনে করার কোন কারণ নেই। সন্ত্রাস যেখানে আছে, বিএনপি সেখানে আছে।”

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে ওবায়দুল কাদের বলেন, “তাদের নিজস্ব একটা হিসাব নিকাশ আছে এবং পশ্চিমী বিশ্বের এলায়েন্স, সে এলায়েন্স রক্ষা করার বিষয়টি আছে, তারা কিছু নীতিমালা অনুসরণ করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছে, এখানে ইউরোপীয় ইউনিয়ন তারা তাদের সুরেই কিছুটা সুর মিলিয়েছে।  তবে আমরা গুরুত্ব দিব মার্কেট প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা  চিঠিতে  কি বলেছেন- তাতে।  তারা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। তাছাড়া মানদন্ডের বিষয়টি একেক জনের কাছে একেক রকম।”

    তিনি বলেন,  “বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এই নির্বাচনের মানদন্ড যদি খুবই তলানিতে গিয়ে পৌঁছত, তাহলে আজকে ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটন হাউসের প্রশংসাসূচক মন্তব্য পাওয়া থেকে বঞ্চিত হতাম। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের মানদণ্ড ঠিক আছে।”

    ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, “ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে। যেখানে ভোট পড়েছে গড়ে ৬০ শতাংশ। নির্বাচন মোটামুটি অবাধ ও সুষ্ঠু হয়েছে। সরকার কোন প্রকার হস্তক্ষেপ করেনি। ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়ায় তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।”

    মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপি’র দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, “মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে? মামা বাড়ির আবদার!”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

  • ভারতকে হারিয়ে অনূর্ধ্ব–১৬ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    ভারতকে হারিয়ে অনূর্ধ্ব–১৬ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ মার্চ, ২০২৪: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ভারতকে  ৩–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

    ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে গিয়েছিল ভারত। শুরুতেই গোল খেয়ে হতাশায় পড়ে বাংলাদেশ। তাই গোল পরিশোধ করতে খানিকাটা বেশি সময়ই নিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের মেয়েরা। ফাইনাল খেলার চাপেই কিনা, স্বাভাবিক খেলাটা একেবারেই খেলতে পারছিল না বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে বল পায়ে রেখে খেলার পুরস্কারটা বাংলাদেশ আদায় করে নিয়েছে ম্যাচের ৭১ মিনিটে। মোমিতার সুযোগ সন্ধানী এক গোলে ১–১ সমতায় ফিরে মেয়েদের সাফ অনূর্ধ্ব–১৬ ফুটবলের ফাইনাল টাইব্রেকারে যায় বাংলাদেশ।

    টাইব্রেকারে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেয়। ৩-২ গোলে জিতে শিরোপা-উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।

  • সাংবাদিক কারাদণ্ডের বিষয়টি তদন্তের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

    সাংবাদিক কারাদণ্ডের বিষয়টি তদন্তের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ১০ মার্চ, ২০২৪: সাংবাদিক শফিউর রহমান রানাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানের ঘটনা সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি এ বিষয়ে প্রধান তথ্য কমিশনার মো. আব্দুল মালেকের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তিনি বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।

    আজ রবিবার (১০ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

    এতে বলা হয়, তথ্য প্রতিমন্ত্রী ঘটনাটির খোঁজ নিলে প্রধান তথ্য কমিশনার তাকে জানান, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ওই বিষয়ে তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক আজ (রবিবার) শেরপুর জেলার নকলা উপজেলা ও সংশ্লিষ্ট এলাকায় যাবেন। পরদিন (১১ মার্চ) তথ্য কমিশনে তার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

    গত ৭ মার্চ একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তথ্য কমিশন থেকে তথ্য অধিকার আইনের ২৫(৫) ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুককে দায়িত্ব দেওয়া হয়।

    প্রকাশিত সংবাদে বলা হয়, শেরপুর জেলার নকলা উপজেলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানা একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করার কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

  • ত্রাণ নিয়ে স্প্যানিশ জাহাজ যাচ্ছে গাজায়

    ত্রাণ নিয়ে স্প্যানিশ জাহাজ যাচ্ছে গাজায়

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ মার্চ, ২০২৪: পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি আক্রমণ। গাজায় স্থাপনা ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে সেখানে দেখা দিয়ে ওষুধ, খাদ্য ও পানির সঙ্কট। ফলে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রথম দিকে সড়কপথে খাদ্য সহায়তা দিলেও সেটাও বন্ধ করে দেওয়া হয়। সড়কপথ বন্ধ করে দেওয়ায় এখন অনেক দেশ উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলছে গাজায়। গত শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরের কাছে ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

    এই অবস্থায় স্প্যানিশ একটি এনজিও শনিবার বলেছে, সাইপ্রাস থেকে সমুদ্রপথে যুদ্ধ-বিধ্বস্ত গাজায় দুইশত টন খাদ্য সহায়তা নিয়ে ত্রাণবাহী জাহাজ আজ অথবা কাল যাত্রা শুরু করবে। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সমুদ্র পথে এটি তাদের প্রথম চালান।

    দাতব্য সংস্থা ওপেন আর্মসের এক মুখপাত্র বলেন, শিপমেন্টের যাবতীয় কাজ শেষ করে শনিবার রাতে জাহাজটি যাত্রা করতে পারবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি তিন সপ্তাহ আগে লার্নাকার সাইপ্রিয়ট বন্দরে নোঙর করে।

    লরা লানুজা এএফপি’কে বলেন, কর্তৃপক্ষের যাবতীয় অনুমোদন পেলে ‘আজ বা কাল’ জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারে।

    লানুজা বলেন, সাইপ্রিয়টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে ২০০ টন মৌলিক খাদ্যসামগ্রীর এ চালান পরিদর্শন করতে শুরু করেছে।

    এখনে উল্লেখ্য যে, গাজায় অস্থায়ী বন্দর নির্মাণের লক্ষ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ। সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। সমুদ্রপথে গাজায় ত্রাণসহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণার দেওয়ার ৩৬ ঘণ্টার কম সময়ের মধ্যে দেশটি সামরিক জাহাজ পাঠানোর তথ্য পওয়া গেল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গতকাল শনিবার মার্কিন সামরিক বাহিনীর জাহাজ জেনারেল ফ্রাঙ্ক এস ব্যাসন গাজা উপকূলের উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়।