Author: Hello Bangla News

  • বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে গল্প লেখা কর্মশালা অনুষ্ঠিত

    বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে গল্প লেখা কর্মশালা অনুষ্ঠিত

    www.HelloBangla.News – বিনোদন – ২৬ এপ্রিল, ২০২৪: বাংলা সাহিত্যে ছোটগল্পের আবেদন জীবনে শুধু বৈচিত্র্যই আনেনা, মানুষকে ভাবায়, মানবিক মূল্যবোধের সৃষ্টি করে, সংস্কারমুক্ত ও সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করে। দেশকে ভালোবাসতে শেখায়। ছোটগল্পে যেমন থাকে প্রেম, তেমনি থাকে সংঘাত।তাই ছোটগল্প জীবনের সঙ্গে অতোপ্রতোভাবে জড়িযে আছে। থাকবে অনন্তকাল।

    কালের বিবর্তনে ছোটগল্প লেখায় এসেছে বিভিন্ন ধারা। আগে যেমন একটি বিষয়কে সরাসরি বলা হতো এখন তা নয়। তাই গল্প লেখায় এসেছে নতুন ধারা। তাই এই গল্প লেখা জন্য আয়োজন করা হচ্ছে কর্মশালার।

    সদ্য ‘গল্পের কলকব্জা’ শীর্ষক গল্প লেখার একটি কর্মশালা আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। ধানমন্ডির বেঙ্গল শিল্পলয়ে অনু্ষ্ঠিত কর্মশায় গল্প লেখার নানা কলাকৌশল সম্পর্কে আলোকপাত করেন দেশের বরেণ্য গল্প লেখকরা।

    আজ শুক্রবার (২৬ এপ্রিল) দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গল্প লেখার নানা করণকৌশল সম্পর্কে আলোকপাত করবেন সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত লেখক সুব্রত বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, সাদিয়া মাহজাবীন ইমাম ও মোজাফফর হোসেন।

    কর্মশালায় বক্তারা বলেন, গল্প লেখার জন্য প্রথমে একটি ভালো ধারণা প্রয়োজন। ধারণা ঠিক হয়ে গেলে তা লেখার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। গল্পের চরিত্র, পরিবেশ ও ঘটনাবলীর মধ্যে সামঞ্জস্য থাকা আবশ্যক।

    তারা বলেন, বর্তমান সময়ে মানুষ পড়ার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বা রিলস দেখে বেশি সময় অতিবাহিত করেন। এমন একটা সময়ের মধ্যে পাঠককে লেখার মধ্যে আকৃষ্ট করে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

    অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচিত উদীয়মান লেখকরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। নবীন লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করার জন্যই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়।

    উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩’ দেওয়া উপলক্ষে এবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

  • শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

    শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ এপ্রিল, ২০২৪: কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই হয়ে গেল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা । আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ২০০ নম্বরের এ পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র থেকে বের হতে পারবে এই ধরনের নির্দেশ আগেই যেওয়া ছিলো। তীব্র গরমে পরীক্ষা শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিসিএস কর্তৃপক্ষ। খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা।

    পরীক্ষার সময়সূচি অনুযায়ী- সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রার্থীরা কেন্দ্রে ঢোকার সুযোগ পান। সাড়ে ৯টা থেকেই উত্তরপত্র বিতরণ শুরু হয় এবং ১০টায় প্রশ্নপত্র বিতরণ করা হয়।

    এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরের ও বাইরের শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯৬টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় সরকার।

    পিএসসি সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে দায়িত্ব দেওয়া হয়।

    গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৪৬তম বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

    পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

  • মার্কিন প্রতিবেদনে সরকারের অর্জন স্বীকার করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

    মার্কিন প্রতিবেদনে সরকারের অর্জন স্বীকার করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: মার্কিন প্রতিবেদনে সরকারের অর্জন স্বীকার করা হয়নি, বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র মহাপরিচাল সেহেলী সাবরীন।তিনি বলেন “২০২৩ সালের যুক্তরাষ্ট্রের মানবিধকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন নোট করেছে বাংলাদেশ। আমরা যতই আকাঙ্ক্ষা করি না কেন বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়। কারণ একটি দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে।”

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রতিবেদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে এসব উল্লেখ করেন তিনি।

    সেহেলী সাবরীন বলেন, “বাংলাদেশ সরকার তার নাগরিকদের মানবাধিকার সমুন্নত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, তবে যেসব ক্ষেত্রগুলোতে আরও উন্নতির প্রয়োজন রয়েছে সেগুলোর প্রতি লক্ষ্য রেখে বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা আসার পর থেকে কাজ করে যাচ্ছে।”

    তিনি বলেন, “সরকারের প্রচেষ্টার ফলে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, শিশুদের অধিকার, বয়স্ক ব্যক্তিদের অধিকার, শ্রমিকদের অধিকার, অভিযোগ নিষ্পত্তি, ন্যায়বিচারে প্রবেশাধিকার, ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং রাজনৈতিক সমাবেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বাধীনতা দেওয়া হয়েছে। সরকারের এত অর্জন সত্ত্বেও দুঃখের বিষয় মার্কিন প্রতিবেদনে সরকারের অনেক উন্নতি ও অর্জন স্বীকার করা হয়নি। এছাড়া কিছু বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। প্রতিবেদনে স্পষ্ট যে, এটি পৃথক রিপোর্ট করা বা অভিযুক্ত ঘটনার রেফারেন্স দিয়ে পরিপূর্ণ নয়।”

    সেহেলী সাবরীন বলেন, “এটাও স্পষ্ট যে, প্রতিবেদনে বেশিরভাগ স্থানীয় এবং আন্তর্জাতিক বেসরকারি বেনামী সংস্থা থেকে অনুমান নির্ভর তথ্য নিয়ে অভিযোগ তোলা হয়েছে। সে কারণে প্রতিবেদনে সহজাত এবং পক্ষপাতদুষ্ট বিষয়গুলো স্পষ্ট হয়েছে।”

    মার্কিন প্রতিবেদনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ রয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, খালেদা জিয়া গৃহবন্দি নন।

    মুখপাত্র বলেন, “প্রতিবেদনে কিছু ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অভিযোগ করা হয়েছে। তবে এটি সঠিক নয়। কারণ, বিএনপি এবং এর রাজনৈতিক মিত্রদের দ্বারা সংঘটিত সহিংসতা ও ভাঙচুরকে প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে, যা প্রায়ই সাধারণ মানুষের জীবনকে ব্যাহত করে এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করে। এত কিছুর পরও বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অত্যন্ত সংযম প্রদর্শন করেছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করেছে।”

    সেহেলী সাবরীন বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে, মানবাধিকার এবং শ্রম অধিকার সংক্রান্ত বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সংলাপ থাকা সত্ত্বেও প্রতিবেদনে এই বিষয়ে রাষ্ট্র/সরকারের দৃষ্টিভঙ্গি ছাড়িয়ে বারবার অভিযোগ তোলা হচ্ছে। অনুরূপ শ্রম অধিকার সংক্রান্ত বিষয়গুলো বিশেষ করে ট্রেড ইউনিয়ন নিবন্ধন এবং ক্রিয়াকলাপের বিষয়ে প্রতিবেদনে বেশ কয়েকটি কেস পতাকাঙ্কিত করা হয়েছে, যেগুলো একাধিক দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক প্ল্যাটফর্মে প্রাসঙ্গিক মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।”

    সেহেলী সাবরীন বলেন, “প্রতিবেদনটি স্বাধীন বিচার বিভাগ এবং কিছু সংবিধিবদ্ধ সংস্থাসহ বেশ কয়েকটি মূল্যবান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রশংসা করতে ব্যর্থ হয়। বাংলাদেশ সরকার সামগ্রিক প্রতিবেদনটি নোট করেছে এবং জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদার এবং স্টেকহোল্ডারদের সঙ্গে সকল নাগরিকের মানবাধিকারের সম্পূর্ণ উপভোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি বজায় রাখার জন্য যে কোনো পরিস্থিতিতে জড়িত থাকার জন্য উন্মুখ।”

  • বিএনপির নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে: সেতুমন্ত্রী

    বিএনপির নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৫ এপ্রিল, ২০২৪: বিএনপির নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে, আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে; জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ।”

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

    বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রুজ্ঞান করে শাসন-শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সন্ত্রাস ও উগ্র-জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদগারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে।”

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারবিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস-সহিংসতার পথ বেছে নেয়। বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী ও ক্যাডারবাহিনী সরকারের সুমসৃণ পথচলা এবং দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ।”

    তিনি বলেন, “আমরা প্রত্যক্ষ করেছি, পূর্বের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামেও তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আর দেশের আইন-শৃঙ্খলাবাহিনী ও মহামান্য আদালত জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি নেতৃবৃন্দ সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়। বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া তাদের নীতিগত সিদ্ধান্ত। বিএনপি ক্ষমতায় থেকে নিজেদের সন্ত্রাসী ও ক্যাডারবাহিনীর পাশাপাশি বাংলা ভাইয়ের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীর সৃষ্টি করেছিল এবং তাকে রক্ষা করার জন্য ‘বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি’ বলে উড়িয়ে দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।”

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো জেঁকে বসা বিচারহীনতার সংস্কৃতির অর্গল ভেঙে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছেন। সন্ত্রাসী বা অপরাধী যে-ই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল হবে না।”

  • গত ১৫ বছরে আমাদের চাল আমদানি করতে হয় নাই: এলজিআরডি মন্ত্রী

    গত ১৫ বছরে আমাদের চাল আমদানি করতে হয় নাই: এলজিআরডি মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: গত ১৫ বছরে আমাদের চাল আমদানি করতে হয় নাই, বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।তিনি বলেন, “১৯৯৬ সালে আমরা (আওয়ামী লীগ) যখন প্রথম সরকার গঠন করে তখন দেশে অনেক খাদ্য ঘাটতি ছিল। তখন ২০ মিলিয়নের নিচে খাদ্য উৎপাদন হতো। মানুষ খাদ্যের জন্য হাহাকার করত। তখন আমরা খাদ্য আমদানির উপর নির্ভর ছিলাম। সময়ের ব্যবধানে আমরা প্রায় চার কোটি টনের বেশি খাদ্য উৎপাদন করি। খাদ্য বলতে আমরা চাল উৎপাদন করছি। গত ১৫ বছরে আমাদের আমদানি করতে হয় নাই। ১৯৯৬ সালে তখন আমরা ৮০ টাকার সার ২০ টাকায় বিক্রি করছি। সে সময় সারের দাম ও কৃষি যন্ত্রপাতি ক্রয়ের শুল্ক কমানো হয়।”

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘১২তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এই মেলা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম।

    এলজিআরডি মন্ত্রী বলেন, “কৃষি সকল দেশের জন্য আদিখ্যাত হিসেবে বিবেচনা করা হয়। জিডিপির জন্য যে-সব সেক্টরগুলো আমদের আছে প্রোডাক্টিভ সেক্টর, অ্যাগ্রিকালচার সেক্টর ও ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এই সেক্টরগুলো না হলে সার্ভিস সেক্টর প্রমোট হবে না। মানুষের যেমন দুইটি পা আছে, ঠিক তেমনি জিডিপির দুইটি পা হল অ্যাগ্রিকালচার ও ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। গোলবালি ম্যাজিক বর্তমানে হল সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশনে জিডিপি যত বেশি হবে, সে দেশ ততো বেশি উন্নত।”

    তিনি বলেন, “১৯৯৬ সালে দেশে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আজকে দেশে ২৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। শহরের লোডশেডিং করেছি কিন্তু গ্রামে কৃষি কাজে জন্য লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে। এর কারণে বাংলাদেশ খাদ্য উৎপাদনের ঘাটতি সম্পূর্ণ মুক্ত করতে পেরেছি।”

    অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, লিমরা ট্রেড ফেয়ারস্ অ্যান্ড এক্সিবিশনস্ (প্রা.) লিমিটেড চেয়ারম্যান কাজী ছারোয়ার উদ্দিন, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. খুরশীদ ইকবাল রেজভী প্রমুখ।

  • জবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন অর্ধ লাখ শিক্ষার্থী

    জবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন অর্ধ লাখ শিক্ষার্থী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: ২৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এবারে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা।

    এবার ‘এ’ ইউনিটে প্রায় ১২ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দেবেন এক লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরীক্ষা দিবেন অর্ধ লাখ শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে প্রস্তুত জবিও।

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান বলেন, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) জবির অধীনে মোট ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। মূল কেন্দ্রসহ জবির অধীনে আরও পাঁচটি উপ-কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    তিনি বলেন, মূল কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৫৭৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২৫ হাজার ২৯৬ জন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তিন হাজার, সরকারি বাংলা কলেজে ছয় হাজার ৭শ ৪০, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে তিন হাজার দুইশ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দেবেন তিন হাজার পরীক্ষার্থী।

    পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়াবলি জানিয়ে জবির বিজ্ঞান অনুষদের ডিন বলেন, ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রয়োজনীয় সব কাগজপত্রের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগ মুহূর্তে কেন্দ্র থেকে প্রশ্ন এলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রত্যেক কেন্দ্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া আছে।

    উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার দিন প্রক্টরিয়াল টিম ও পুলিশের টিম থাকবে।  গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল (শনিবার), ‘বি’ ইউনিটের (মানবিক) ৩ মে (শুক্রবার) এবং ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে (শুক্রবার)। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এবং অন্য দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

  • বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত: প্রধানমন্ত্রী

    বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত, বলে জানিয়ে্রেছন প্রদানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ইরান-প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। যারা এখনও বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন যুদ্ধের কারণে তাদের দিকে দেখে বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত।

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ) সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, “রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও রাখতে হবে।”

    বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডে পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইদ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়।

    থাইল্যান্ডে পৌঁছানোর পর শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) একান্ত দ্বিপক্ষীয় বৈঠক করেন, এরপর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে থাই প্রধানমন্ত্রীর দেওয়া একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেন। সফরকালে প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাওয়ুহুয়া এবং রানী সুথিদা বজ্রসুধাবিমলালক্ষণের রাজকীয় দর্শকদের সঙ্গে থাকবেন।

    এছাড়া আজ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাবানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

  • বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে: ব্রাজিলের রাষ্ট্রদূত

    বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে: ব্রাজিলের রাষ্ট্রদূত

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৫ এপ্রিল, ২০২৪: বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস । তিনে বলেন, “বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী জুনে ব্রাজিল সফরের কথা রয়েছে। যদি তিনি ব্রাজিল যান তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি তা হয়ত স্বাক্ষর হতে পারে। বর্তমানে অনেক বাংলাদেশি ব্রাজিলে বসবাস করে।”

    ব্রাজিলের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

    ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, “কোভিডের পর ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্থির হয়ে পড়েছে। জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই তেলের বিকল্প হিসেবে ইথানল ব্যবহার সস্তা হবে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বে বিভিন্ন সংকটের মাঝে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে।”

    তিনি বলেন, “ব্রাজিলের জীবন্ত গরু ও মাংসখাতে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আছে।”

    ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, “ব্রাজিলের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের একটি বড় বাজার হতে পারে।”

    তিনি বলেন, “দুই দেশের মধ্যে বিশেষ করে বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিশাল সুযোগ রয়েছে।”

    পাওলো ফার্নান্দো দুই দেশের মধ্যে জনগণ থেকে জনগণ এবং ব্যবসায়ী থেকে ব্যবসায়ী যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।

    ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি নুরুল ইসলাম হাসিব এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বক্তব্য দেন।

  • পালিয়ে আসা ২৮৮ বিজিপি ও সেনা সদস্যকে মিয়ানমারে হস্তান্তর

    পালিয়ে আসা ২৮৮ বিজিপি ও সেনা সদস্যকে মিয়ানমারে হস্তান্তর

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: মিয়ানমার থেকে কয়েক দফায় পালিয়ে আসা ২৮৮ জন সেনা ও সীমান্তরক্ষীকে হস্তান্তর করেছে বাংলাদেশ। বিদ্রোহী গোষ্ঠীর হামলায় প্রাণভয়ে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ও সেনারা বাংলাদেশে আশ্রয় নেয়।

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাটে মিয়ানমারের প্রতিনিধিদলের কাছে তাদের হস্তান্তর করা হয়।

    মিয়ানমারের প্রতিনিধিদলে নয় সদস্যের মধ্যে ছিলেন বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৫ জন ও দূতাবাসের ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, বিজিবি পুলিশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে ভোর ৫টার দিকে নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুল থেকে ২৮৮ জনকে মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যদের ১০টি বাসে করে বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়। পরে কিছু আনুষ্ঠানিকতা শেষে মিয়ানমারের প্রতিনিধিদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

    এরপর নৌবাহিনীর টাগবোট কর্ণফুলি বোটে করে রওনা দেয় বাংলাদেশ-মিয়ানমার জলসীমায়। সেখানে অপেক্ষমাণ মিয়ানমারের জাহাজ ‘চীন ডুইন’ -এ করে রওনা দেবে মিয়ানমারে সিতওয়ে বন্দরের উদ্দেশ্যে।

    প্রসঙ্গত, গেল ১১ মার্চ বিদ্রোহী গোষ্ঠীর হামলা থেকে প্রাণে বাঁচতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে প্রথমে ১৭৭ জন মিয়ানমারের জান্তা ও সীমান্তরক্ষী অনুপ্রবেশ করে। পরে দফায় দফায় নাইক্ষংছড়ি  ও টেকনাফ সীমান্ত দিয়ে আরও ১১১ জন অনুপ্রবেশ করে। মোট ২৮৮ জনকে রাখা হয় নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুলে। বৃহস্পতিবার সকালে তাদের সবাইকে ফেরত দেয় বাংলাদেশ। এর আগে ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছিল।

  • দেশে আবারও ৭২ ঘন্টার ‘হিট অ্যালার্ট’ জারি

    দেশে আবারও ৭২ ঘন্টার ‘হিট অ্যালার্ট’ জারি

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৫ এপ্রিল, ২০২৪: আবহাওয়া অফিস আবারও সারা দেশে ৭২ ঘন্টার ‘হিট অ্যালার্ট’ দিয়েছে । এ নিয়ে চতুর্থবার হিট অ্যালার্ট দিল সংস্থাটি। এর আগের আরও তিনবার তথা গত ৩, ১৯ ও ২২ এপ্রিল তিন দিনের ‘হিট অ্যালার্ট’জারি করা হয়েছিল। তবে প্রথম দুইবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল।

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অফিস, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ তেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

    চলতি মাসে টানা তাপপ্রবাহ চলছে। মাঝে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে গেলে বর্তমানে কিছুটা কমেছে।

    গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি, খুলনায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, এখনো যা বিদ্যমান আছে।

    ২০২৩ সালের ১৭ এপ্রিল আগের নয় বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৪ সালের মে মাসে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

    ২০২৩ সালের ১৬ এপ্রিল আগের ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে।

    এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এই রেকর্ড এখনো ভাঙেনি।