www.HelloBangla.News – বিনোদন – ১১ মে, ২০২৪: বাংলা চলচ্চিত্রে চিত্র নায়িকা রোজিনার আর্বিভাব এই মাধ্যমে এক নতুন মাত্রার সৃষ্টি করেছিলো। তিনি সামাজিক, বিনোদন, এ্যাকশন, রোমান্টিক ও রূপকথাধর্মী সব ধরনের ছবিতে সমান ভাবে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন।২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।বিষয়টি অবশ্যই অভিনন্দনযোগ্য। তাই ‘সম্পূর্ণা বাংলাদেশ’ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য যে অ্যাওয়ার্ড দিচ্ছেন সেই অনুষ্ঠানটি এই গুণী চিত্র নায়িকা উদ্বোধন করবেন। আগামীকাল রবিবার (১২ মে) বিকাল তিনটায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সম্পূর্ণা বাংলাদেশ নারীদের জন্য এমন একটি প্লাটর্ফম যা নারীদের সুপ্ত প্রতিভাকে প্রতিষ্ঠার সুযোগ করে দিচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের প্রতি বছর সম্মানীত করছে। “আমি নরী আমি সম্পূর্ণা” এই শ্লোগানকে ধারন করে চলা এই নারী সংগঠনটি দ্বিতীয় বারের মতো দিতে যাচ্ছে ‘গ্রীন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড।
এবার যারা সম্পূর্ণা অ্যাওয়ার্ড পাচ্ছেন, এই গুণী নারীরা হচ্ছেন, মিলি বাসার- আজীবন সম্মাননা, নাজিবা বাসার-সাংবাদিকতা, শান্তা জাহান-উপস্থাপনা, জ্যোতিকা জ্যোতি-অভিনয়, কর্নিয়া-সঙ্গীত শিল্পী, ডা. মালিহা রশিদ-ডাক্তার, শাহরিয়ার দেলোয়ার-সাবেক সচিব, শবনম ফারিয়া-অভিনেত্রী, অনিমা রায়-রবীন্দ্র সঙ্গীত শিল্পী, জাহানারা আলম-খেলোয়াড়, স্বর্নলতা দেবনাথ-অভিনেত্রী, কাকলী সাহা-রন্ধন শিল্পী, লিখন রউফ-শিক্ষকতা।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানের দায়িত্বে থাকবেন, সম্পূর্ণা বাংলাদেশের সভাপতি স্বর্নলতা দেবনাথ, সাধারণ সম্পাদক তাহমিনা আহমেদ রোজি ও প্রতিষ্ঠাতা সুব্রত দে।










