রান্না: এরাবিয়ান পর্দা বিরিয়ানি

Cooking Arabian Purda Biryani - Lifestyle - 7 May 2024 (1)
Cooking Arabian Purda Biryani - Lifestyle - 7 May 2024 (1)

www.HelloBangla.News – লাইফস্টাইল  – ৭ মে, ২০২৪: আজ দেওয়া হলো সুলতান সুলেমানের আমলের জনপ্রিয় “এরিয়ান পর্দা বিরিয়ানি”র রেসিপি। আপনি সহজেই বাসায় তৈরি করতে পারেন মজাদার এই খাবারটি।

Recipe by Chef - Hure Jannat (2)
Recipe by Chef – Hure Jannat (2)

উপকরণ:

(১) মাংসের ব্রথ তৈরী:

গরুর মাংস-১.৫ কেজি, ৩ টি-এলাচ, ২ টুকরো-দারচিনি, তেজপাতা- ৬টি, কাঁচা মরিচ-১০টি, লবন-স্বাদমতো, পানি ৬কাপ।

(২) বিরিয়ানির মাংস রান্না:

বেরেস্তা ভাজা তেল-১/২কাপ, ৪-৫টি এলাচ, ২টুকরো দারচিনি, লবঙ্গ ৫-৬টি, তেজপাতা-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ টেনিল চামচ, বড়ো একটি জয়ফলের অর্ধেক ও একটি জয়এী একত্রে বেটে নিতে হবে, ১/৩ কাপ কাঠ বাদাম বাটা, ১চামচ জিরা ও ধনিয়া গুড়া, ২চামচ লাল মরিচ গুঁড়া, ১কাপ ফেটানো টক দই, আস্ত কাঁচা মরিচ ১০-১২টি, লবন স্বাদমতো, পেয়াজ বেরেস্তা ১ মুট, ১ চামচ গোলাপজল, ২ চামচ শাহী গরম মশলা গুড়া/প্যাকেট বিরিয়ানির মশলা, সামান্য পরিমাণ চিনি।

(৩) পর্দা তৈরির জন্য ময়দার ডো:

ময়দা-৪ কাপ, ড্রাই এক্টিভ ইস্ট-২ চামচ, চিনি ২ টেবিল চামচ, লবন-১/২ চামচ, তেল-৪ টেবিল চামচ, কুসুম গরম পানি পরিমান মতো।

(৪) বিরিয়ানির জন্য পোলাও রান্না:

চিনিগুড়া পোলাও চাল ৬ কাপ, বেরেস্তা ভাজা তেল ১/৩ কাপ ও ১ টেবিল চামচ ঘি, ৪-৫ টি এলাচ, ২টুকরো দারচিনি, ৪-৫টি লবঙ্গ, ১চামচ কালো গোলমরিচ, ২ চিমটি শাহী জিরা, ২টা তেজপাতা, ১ চামচ আদা বাটা, ১চামাচ রসুন বাটা, ২ চামচ পেয়াজ বাটা, জয়ফল+জয়ত্রী বাটা কোয়াটার চামচ, লবণ স্বাদমতো, (মাংসের ব্রথ-৪ কাপ, দুধ-৪ কাপ, পানি ৪ কাপ) মোট ১২কাপ।

 

প্রস্তুত প্রণালী:

প্রথমে গরুর মাংস, এলাচ, দারচিনি, লবন,কাঁচামরিচ, ৬ কাপ পানি দিয়ে মাংস জাল করে ৪ কাপ করে নিব। হয়ে গেল মাংসের ব্রথ তৈরি।

এবার পানি থেকে মাংস তুলে নিয়ে উপরে উল্লেখিত মশলা দিয়ে মাংস টাকে ভালোভাবে রান্না করে নিব।

এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনিগুড়া পোলাও চাল দিয়ে এবং উল্লেখিত পোলাও তৈরির উপকরণ দিয়ে পোলাও রান্না করে নিব।

বিরিয়ানির পর্দা তৈরী করার জন্য ইস্ট ডো রেডি করে নিব।এবার বড়ো একটি রুটি বেলে নিয়ে একটি গর্ত পাত্রে বসিয়ে দিব।এখন আগে থেকে তৈরি পোলাও থেকে কিছুটা দিয়ে দিব এবার রান্না করা বিরিয়ানির মাংস দিব, কাঠ বাদাম কুঁচি, পেঁয়াজ বেরেস্তা, মাওয়া,আলুবোখারা দিয়ে আবার পোলাও লেয়ার দিব।সামান্য ফুডকালার ও কেওরাজল ছরিয়ে দিব।এবার রুটির বারতি অংশ দিয়ে ভালো করে মুখ আটকে দিব।

উপর থেকে সাদা তিল ও কুসুম ব্রাশ করে প্রি হিটেড ওভেন ১৮০°তে ১০-১২ মিনিট বেক করে পরিবেশন করব মজাদার সুলতান সুলেমানের আমলের এরাবিয়ান পর্দা বিরিয়ানি।

 

রেসিপি দিয়েছেন: হুরে জান্নাত

পূর্ববর্তী আহসানউল্লাহ মাস্টারকে হত্যাকারীরা বলে আজ দেশে গণতন্ত্র নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পরবর্তী সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে ‘রয়টার্স’