www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ এপ্রিল, ২০২৪: গরমে পাতলা ঝোলের সবজী বা তরকারী গুলো অনেক বেশী উপকারী। এই গরমে তেমনি একটি উপাদেয় রান্না “ডাল শুক্তানি”

উপকরণ :
মটরের ডাল-১০০ গ্রাম, করলা স্লাইস করে কাটা-২টা, সজনে ডাটা- ৩টা ডাটা টুকরো করে নেয়া, চাল কুমড়া-দেড় কাপ কিউব করে কেটে নেয়া, হলুদ ও লবন-পরিমান মত, আস্ত জিরা, রান্ধুনী, কালো সরিষা-আধা চা চামচ করে, শুকনা মরিচ, তেজ পাতা-১ টি করে, সরিষার তেল-১/৩ কাপ।
প্রণালী :
ডাল ভালো মত ধুয়ে সামান্য হলুদ ও লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে ভালো মত। এবার কড়াই এ তেল গরম করে সামান্য হলুদ গুড়া দিয়ে করোলা ভেজে নিতে হবে ভালো মত, প্রায় ৭০% যেনো সিদ্ধ হয়ে যায়। এভাবে সজনে ডাটা ও চালকুমড়াও ভেজে নিতে হবে। এবার কড়াই ১টেবল চামচ সরিষার তেল দিয়ে, গরম তেলে শুকনা মরিচ, তেজপাতা, জিরা, সরিষা ও রান্ধুনী দিয়ে ফোড়ন দিয়ে ডাল ঢেলে দিতে হবে সাথে সবজী গুলোও দিতে হবে। ঢেকে কিছুখন রান্না করতে হবে। সবজী সিদ্ধ হয়ে গেলে লবন দেখে নামিয়ে নিতে হবে। এই ডালের শুক্তানি বেশী পাতলা হবে না কিছুটা ঘন হবে। এই গরমে ভাতের সাথে দারুণ লাগবে এই নিরামিষ ডালের শুক্তানি।
রেসিপি দিয়েছেন-কানিজ ফাতেমা রুমা










