রাজধানীর বনানী এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

Passenger bus fire in Banani - National - 27 April 2024
Passenger bus fire in Banani - National - 27 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: রাজধানী বনানীর নৌ সদরের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জে কে এন্টারপ্রাইজ (ঢাকা-শেরপুর রুটে চলাচল করে) পরিবহনের একটি বাস বনানী আর্মি স্টেডিয়ামের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সেটি বাসের চাকার নিচে পড়ে যায়। ওই অবস্থায় মোটরসাইকেলটিকে টেনে হিঁচড়ে বাসটি অনেক দূর নিয়ে আসে। এতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে বাসে আগুন লেগে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী বিএনপি‘র ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই: সেতুমন্ত্রী
পরবর্তী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা