আইপিএলে মাঠে বাউন্ডারির সীমানা বাড়ান পরামর্শ গাভাস্কারের

Gavaskar's advice to increase boundaries - Sports - 23 April 2024
Gavaskar's advice to increase boundaries - Sports - 23 April 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ এপ্রিল, ২০২৪: ভারত ক্রিকেটের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার। কখনও টি-টোযেনিট খেলার সুযোগ না হলেও এখন আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। আইপিএলের চলতি আসরে নিয়মিতই দেখা যাচ্ছে রান উৎসব।তাই তিনি মাঠে বাউন্ডারি সীমানা বাড়ানর পরামর্শ দিলেন।

আইপিএলে গত শনিবার পর্যন্ত হওয়া ৩৫ ম্যাচে ২০০-পেরোন স্কোর দেখা গেছে ১৫ বার। আড়াইশর বেশি স্কোর হয়েছে পাঁচবার। এমন রান উৎসবের মাঝে বোলারদের ত্রাহি মধুসুদন অবস্থা। আইপিএল যেন একতরফাভাবে ব্যাটারদের হয়ে গেছে।

চার-ছক্কার ঝড়ে দর্শকরা আনন্দ পেলেও ব্যাটিং ও বোলিংয়ের মধ্যের লড়াইয়ের সমতা আনা প্রয়োজন বলে মনে করছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার। আইপিএল যাতে শুধুই ব্যাটসম্যানদের খেলায় পরিণত না হয়, তা নিশ্চিত করতে তিনি বিসিসিআইকে পরামর্শও দিয়েছেন।

সম্প্রচারকারী চ্যানেলে আলোচনায় ভারতীয় কিংবদন্তি বলেন, আমি ব্যাটের আকার বদলাতে বলবো না। ওটা নিয়মের মধ্যেই আছে। আমি যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি, প্রতিটি মাঠে বাউন্ডারির সীমানা বাড়ান। আজকের এই মাঠেই তাকান। এখানে বাউন্ডারি দড়ি আরও কয়েক মিটার পেছানো যায়। বাউন্ডারি একটু বাড়ালে ক্যাচ এবং ছক্কার পার্থক্য বোঝা যায়।

সীমানা বাড়ানোর পরামর্শ দিয়ে গাভাস্কার আরও বলেছেন, এলইডি কিংবা বিজ্ঞাপন বোর্ড পিছিয়ে ২-৩ মিটার বাউন্ডারি বাড়ানো যেতেই পারে। যেটা পার্থক্য গড়ে দেবে। নয়তো বোলাররা ভোগান্তির মধ্যেই থাকবে।

পূর্ববর্তী কাতারের আমিরের সঙ্গে শেখ হাসিনার বৈঠক শুরু
পরবর্তী ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন বন্যা