জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Prime Minister's condolence on Shiv Narayan's death - National - 19 April 2024
Prime Minister's condolence on Shiv Narayan's death - National - 19 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক বার্তায় তিনি প্রয়াত শিব নারায়ণ দাশের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিব নারায়ণ দাস আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পূর্ববর্তী আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: হাসপাতাল পরিচালক
পরবর্তী তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকার নির্দেশ