প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন

Prime Minister's Bengali New Year Wishes - National - 12 April 2024
Prime Minister's Bengali New Year Wishes - National - 12 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ১২ এপ্রিল, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ‘বাংলা নববর্ষ’ এর শুভেচ্ছা জানিয়েছেন ।

পহেলা বৈশাখকে সামনে রেখে আজ শুক্রবার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আসুন, নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা-দুঃখ-গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। আগামী রাবিবার (১৪ এপ্রিল) সারাদেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।

প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে বলেন:

‘পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন

তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ!’

এসো হে নতুন।

‘শুভ নববর্ষ’।

পূর্ববর্তী এদেশ থেকে কেএনএফকে নির্মূল করা হবে: হানিফ
পরবর্তী সরকারি খরচে ৩০৪৮টি মামলায় আইনি সহায়তা প্রদান