ঈদের ডেজার্ট: অরেন্জ ব্রেড মালাইকারি

Eid Dessert Orange Bread Malaikari - Lifestyle - 8 April 2024 (1)
Eid Dessert Orange Bread Malaikari - Lifestyle - 8 April 2024 (1)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ এপ্রিল, ২০২৪: চলে এসেছে মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই দিনে ডেজার্ট কিন্তু  থাকতেই হয় টেবিলে। ডেজার্ট খেয়ে নামাজে যাওয়াটা সুন্নাহ। এবারের ঈদে একটি মজার ডেজার্ট টেবিলে রাখতে পারেন যার নাম   অরেন্জ ব্রেড মালাইকারি।

Culinary Artist - Jinia Islam (2)
Culinary Artist – Jinia Islam (2)

উপকরণ:

ব্রেডপিস -৫/৬ টা, দুধ-এক কাপ, চিনি-২ টেবিলচামচ‍, গুড়াদুধ-হাফ কাপ, ঘি-২চা চামচ, কমলার রস-২ টেবিলচামচ, ফুড কালার-১ ড্রপ, দুধ-৪ কাপ, গুড়া দুধ-এক কাপ, কনডেনস্ড মিল্ক-৩ টেবিল চামচ, হুইপড ক্রিম-হাফ কাপ, চিনি-১ টেবিল চামচ, অরেন্জ এসেন্স-১ ড্রপ, পেস্তা বাদাম, আমন্ড, কাঠ বাদাম

 

প্রস্তুত প্রণালি :

প্রথমে ব্রেডের ভিতরের মালাই  তৈরির জন্য এক কাপ দুধ জাল করে তাতে চিনি, গুড়া দুধ, একটু  কমলা ফুড কালার এবং কমলার রস বা এসেন্স দিয়ে চুলায় দিয়ে নাড়তে থাকবো ভালো করে যেন দলা পেকে না যায়। ঘন হলে এলে তাতে ঘি দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন ব্রেড পিস গুলোকে বেলুনি দিয়ে বেলে ফ্ল‍্যাট করে নিতে হবে। ব্রেডেরর মধ‍্যে দুধের মালাই পুর করে ব্রেড রোল করে নিবো।

এখন প‍্যানে দুধ জাল করে চার কাপ দুধ দুই কাপ করে নিবো। গুড়া দুধ, কন্ডেসন্ড মিল্ক, চিনি দিয়ে ভালো করে নেড়ে চুলায় দিবো। দুধ ঘন হয়ে এলে হুইপ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে  একটু অরেন্জ এসেন্স দিয়ে নামিয়ে ব্রেড রোলের উপরে ঢেলে দিবো গরম গরম। এই দু টা ব্রেডের উপরে গরম ই ঢালতে হবে।

ঢেকে রাখবো। পরে সব বাদাম কুচি ও কমলার খোসা  কুচি করে ছিটিয়ে দিবো সাথে শুকনো গোলাপের পাপড়ি। হয়ে গেলো দারুন মজার অরেন্জ ব্রেড মালাইকারি।

 

রন্ধন শিল্পী: জিনিয়া ইসলাম

পূর্ববর্তী বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
পরবর্তী ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট