ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়

Manchester City win - Sports - 7 April 2024
Manchester City win - Sports - 7 April 2024

www.HelloBangla.News – খেলাধুলা  – ৭ এপ্রিল, ২০২৪: ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ খেলায় ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে হারিয়েছে ম্যনচেস্টার সিটি। এই জয়ের ফলে শিরোপা লড়াই বেশ ভালোভাবেই জমে ওঠেছে।

আগের দুই ম্যাচে ড্র করে চার পয়েন্ট হারিয়েছে সিটি। তার ওপর আজ শুরুতেই প্যালেসের মাঠে গোল হজম করে বসে তারা। কিন্তু তৃতীয় মিনিটের সেই গোল ১০ মিনিটের ব্যবধানে শোধ দেন কেভিন ডি ব্রুইনা। প্রথমার্ধের খেলা ১-১ গোলে ড্র থাকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দাপট দেখাতে শুরু করে সিটি। ৪৭তম মিনিটে তাদের এগিয়ে দেন রিকো লুইস। ৬৬তম মিনিটে কাছাকাছি দূরত্বে থেকে লিগে নিজের ১৯তম গোলটি করেন আরলিং হালান্ড। চার মিনিট পর দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ডি ব্রুইনা। সিটির হয়ে এটি তার শততম গোল। ৮৬ মিনিটে প্যালেস একটি গোল করলেও তা শুধু ব্যবধানই কমায়।

এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে এসেছে সিটি। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সিটির চেয়ে গোলগড়ে এগিয়ে আছে তারা। ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।

এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ বেশ জমে উঠেছে।

পূর্ববর্তী ইসরায়েলে চলছে সরকারবিরোধী বিক্ষোভ
পরবর্তী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় আমরা তাই করতে প্রস্তুত: সেনাপ্রধান