একনেকের বৈঠকে ১১টি প্রকল্প অনুমোদন

Ekneke approves 11 projects - Economy - March 28, 2024 (File photo)
Ekneke approves 11 projects - Economy - March 28, 2024 (File photo)

www.HelloBangla.News – অর্থনীতি – ২৮ মার্চ, ২০২৪: একনেক সভায় ‘২০ মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং বাংলাদেশ রেলওয়ের জন্য ১৫০ মিটার যাত্রীবাহী গাড়ি সংগ্রহসহ ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়।

প্রায় ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয় সম্বলিত একটি মেয়াদ বৃদ্ধিসহ মোট ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা।

রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

পূর্ববর্তী জিয়া সরকার সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বপন করেন: সেতুমন্ত্রী
পরবর্তী মাইগ্রেন আক্রান্ত রোগীদের রোজা রাখতে হয় কিছু নিয়ম মেনে