জিম্মি নাবিকদের মুক্ত করতে আমাদের তৎপরতা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

We are on the move Foreign Minister - National - 28 March 2024 (File Photo)
We are on the move Foreign Minister - National - 28 March 2024 (File Photo)

www.HelloBangla.News – জাতীয় – ২৮ মার্চ, ২০২৪: জিম্মি নাবিকদের মুক্ত করতে আমাদের তৎপরতা চলছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত করার বিষয়ে সরকার অনেক দূর এগিয়েছে।”

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে করা ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যোগাযোগের মধ্যে আছি। নাবিকদের রিলিজ করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, নাবিকদের আনহার্ট (কোনো ক্ষতি যেন না হয়) অবস্থায় উদ্ধার করা এবং একই সঙ্গে জাহাজটা উদ্ধার করা। শুধু এতটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।”

জাহাজে খাবার সংকট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “খাদ্য সংকট অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে অতীতে কখনও হয়নি। তিন বছর ছিল তখনও হয়নি, ১০০ দিন ছিল তখনও হয়নি। আশা করি এক্ষেত্রেও হবে না।”

পূর্ববর্তী বাংলাদেশ থেকে ফল, সবজি ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহী চীন
পরবর্তী জিয়া সরকার সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বপন করেন: সেতুমন্ত্রী