ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Prime Minister mourns death of Inaytur Rahim's mother - National - 28 March 2024 (File Photo)
Prime Minister mourns death of Inaytur Rahim's mother - National - 28 March 2024 (File Photo)

www.HelloBangla.News – জাতীয় – ২৮ মার্চ, ২০২৪: বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির পিতার ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা পদক বিজয়ী মরহুম আবদুর রহিমের স্ত্রী নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার(২৯ মার্চ)এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নাজমা রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বর্তমানে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (সিজে) হিসেবে দায়িত্ব পালনকারী ইনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র মা।

তিনি নগরীর গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। তার বয়স ছিল ৮৩ বছর।

পূর্ববর্তী ডা. দীন মোহাম্মদ বিএসএমএমইউর উপাচার্য হিসেবে যোগ দিলেন
পরবর্তী স্পিকার শিরীন শারমিন আইপিইউর এশিয়ান প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন