রেসিপি : চিকেন নাগেট

Recipe Chicken Nuggets - Lifestyle - 23 March 2024
Recipe Chicken Nuggets - Lifestyle - 23 March 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৩ মার্চ, ২০২৪: রমজানে বাসায় তৈরি করা চিকেন নাগেট হতে পারে একটি উপদেও ইফতারি।আজ দেওয়া হলো চিকেন নাগেটের তৈরির নিয়ম।

Recipe Shamima Islam Munni
Recipe Shamima Islam Munni

উপকরণ:

মুরগির মাংসের কিমা-১ কাপ, পেঁয়াজ কুচি–১ টেবিল চামচ, ডিম-১টি, দুধ-১/২ কাপ, মরিচ গুঁড়া-১/২ চা চামচ, পাউরুটির স্লাইস-৪ টুকরো, ব্রেডক্রাম্ব-১কাপ, পানি-১/২ কাপ, রসুন বাটা-১ চা চামচ, লবণ-১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ, তেল-ভাজার জন্য।

 

প্রণালী:

মুরগির মাংসের কিমা, পাউরুটি স্লাইস, রসুন, গোল মরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ একসাথে নিয়ে মিক্স করে নিন।এই মিশ্রণটি একটি বাটিতে নিন এবং ১ টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে নাগেটের আকৃতি দিন। আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে নিন এবং দুধ, সামান্য লবণ ও মরিচের গুঁড়া মেশান। এবার অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন। এবার পছন্দমতো নাগেট তৈরি করে ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে নিন।ডুবু তেলে বাদামি কালার করে ভেজে নিন।পছন্দের সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন নাগেট।

 

রেসিপি দিয়েছেন: শামিমা ইসলাম মুন্নী

পূর্ববর্তী বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী
পরবর্তী ব্রাক্ষ্মণবাড়িয়ার চম্পা বেগম পেলেন গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা