www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ মার্চ, ২০২৪: ইফতারি হিসেবে খেজুর আমরা সব সময় খেয়ে থাকি। তবে অনেকে বাদম রাখেন ইফতারে। তবে এই দেই উপকরণ দিয় তৈরি হয়েছে মজাদার ইফতার “খেজুর বাদামের ডেজার্ট”। এই খাবারের রেসিপি এখানে দেওয়া হয়েছে। আপনি ইচ্ছা করলে খুব সহজেই তৈরি করতে পারেন এই ইফতারটি।

উপকরণ:
খেজুর-২ কাপ, কাঠ বাদাম-হাফ কাপ, কাজু বাদাম-হাফ কাপ, পেস্তা বাদাম-হাফ কাপ, সাদা তিল-১/৪ কাপ, ঘি-৩টেবল চামচ।
প্রণালী:
খেজুর পানিতে ভিজিয়ে নরম করে নিতে হবে। বিচি ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি প্যান এ সাদা তিল হাল্কা ভেজে তুলে রাখতে হবে। প্যান এ ঘি দিয়ে কাঠ ও কাজু বাদাম ভেজে তুলে রাখতে হবে। এবার প্যান এ যে ঘি আছে তাতেই খেজুর দিয়ে ভাজা ভাজা করতে হবে। ঘন হয়ে এলে ভাজা তিল ও পেস্তা বাদাম কুচি অর্ধেকটা এবং কাঠ ও কাজু বাদাম ভাজা দিয়ে ভালো মত মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে কড়াইয়ের গা ছেড়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার হাতের তালুতে ঘি লাগিয়ে খেজুর শেপ এ বানিয়ে নিন। বরফির আকারেও কেটে নিতে পারেন। ফ্রিজ এ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খেজুরের ডেজার্ট। এই রমজানে আপনার খাওয়ার টেবিলে খুবই উপাদেয় একটি ডেজার্ট হতে পারে এটি।
রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা।










