ত্রাণ নিয়ে স্প্যানিশ জাহাজ যাচ্ছে গাজায়

ত্রাণ নিয়ে জাহাজ যাচ্ছে গাজায় - আন্তর্জাতিক - ১০ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
ত্রাণ নিয়ে জাহাজ যাচ্ছে গাজায় - আন্তর্জাতিক - ১০ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ মার্চ, ২০২৪: পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি আক্রমণ। গাজায় স্থাপনা ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে সেখানে দেখা দিয়ে ওষুধ, খাদ্য ও পানির সঙ্কট। ফলে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রথম দিকে সড়কপথে খাদ্য সহায়তা দিলেও সেটাও বন্ধ করে দেওয়া হয়। সড়কপথ বন্ধ করে দেওয়ায় এখন অনেক দেশ উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলছে গাজায়। গত শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরের কাছে ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

এই অবস্থায় স্প্যানিশ একটি এনজিও শনিবার বলেছে, সাইপ্রাস থেকে সমুদ্রপথে যুদ্ধ-বিধ্বস্ত গাজায় দুইশত টন খাদ্য সহায়তা নিয়ে ত্রাণবাহী জাহাজ আজ অথবা কাল যাত্রা শুরু করবে। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সমুদ্র পথে এটি তাদের প্রথম চালান।

দাতব্য সংস্থা ওপেন আর্মসের এক মুখপাত্র বলেন, শিপমেন্টের যাবতীয় কাজ শেষ করে শনিবার রাতে জাহাজটি যাত্রা করতে পারবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি তিন সপ্তাহ আগে লার্নাকার সাইপ্রিয়ট বন্দরে নোঙর করে।

লরা লানুজা এএফপি’কে বলেন, কর্তৃপক্ষের যাবতীয় অনুমোদন পেলে ‘আজ বা কাল’ জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারে।

লানুজা বলেন, সাইপ্রিয়টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে ২০০ টন মৌলিক খাদ্যসামগ্রীর এ চালান পরিদর্শন করতে শুরু করেছে।

এখনে উল্লেখ্য যে, গাজায় অস্থায়ী বন্দর নির্মাণের লক্ষ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ। সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। সমুদ্রপথে গাজায় ত্রাণসহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণার দেওয়ার ৩৬ ঘণ্টার কম সময়ের মধ্যে দেশটি সামরিক জাহাজ পাঠানোর তথ্য পওয়া গেল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গতকাল শনিবার মার্কিন সামরিক বাহিনীর জাহাজ জেনারেল ফ্রাঙ্ক এস ব্যাসন গাজা উপকূলের উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়।

পূর্ববর্তী রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: বস্ত্রমন্ত্রী
পরবর্তী সাংবাদিক কারাদণ্ডের বিষয়টি তদন্তের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর