চিকিৎসাসেবা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় - ২৬ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় - ২৬ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: চিকিৎসাসেবা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে, বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন “আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড়বড় শহরে ভিড় করবে না।”

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন। যাতে কোনো রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার না হন।”

গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চায় না, এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।”

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ অন্যান্য কর্মকর্তারা।

পূর্ববর্তী পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ
পরবর্তী বিএনপি আশা করেছিল নির্বাচন হবে না: পররাষ্ট্রমন্ত্রী