৩ বিভাগে প্রথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ ২০ হাজার ৬৪৭ জন

প্রথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফর প্রকাশ - জাতীয় - ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
প্রথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফর প্রকাশ - জাতীয় - ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ এই তিন বিভাগ থেকে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -এ ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন শুরু
পরবর্তী ১ মার্চ থেকে সোয়াবিন তেলের দাম কেজিতে ১০ টাকা কমছে