যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ফেরত নেবে মিয়ানমার: সেতুমন্ত্রী

তাদের ফেরত নেবে মিয়ানমার সেতুমন্ত্রী - জাতীয় - ৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
তাদের ফেরত নেবে মিয়ানমার সেতুমন্ত্রী - জাতীয় - ৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৭ ফেব্রুয়ারি, ২০২৪: যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ফেরত নেবে মিয়ানমার, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “মিয়ানমারের সংকটের কারণে তাদের বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ৩ শতাধিক সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। ঢাকায় নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। তিনি বলেছেন, যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ফেরত নেবে মিয়ানমার।”

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বুধবার (৭ ফেব্রুয়ারি) বনানীতে সেতুভবনে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “রোহিঙ্গাদের নতুন করে অনুপ্রবেশের ক্ষেত্রে আগের মতো উদারতা দেখাবে না বাংলাদেশ।”

তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে কথা হচ্ছে। চীনের সঙ্গে কথা বলা হবে, পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আছেন, সেখানেও কথা উঠবে। এর আগে অজিত দোভাল এ ব্যাপারে কথা বলে গেছেন।”

বিএনপির করা এক অভিযোগের প্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, “বিএনপির সকল আন্দোলনে ব্যর্থ হওয়া, নির্বাচনে অংশ না নেওয়ার পর তারা এখন হতাশার মধ্যে আছে। এখন তাদের কথা বলার অন্য কোনো বিষয় নেই। এই হতাশা থেকে বিএনপি আবোল তাবোল বকছে। তাদের এ কথার জবাব দেওয়ার মতো সময় আমার কাছে নেই।”

পূর্ববর্তী তেল ও গ্যাস কিনতে ঋণ দিচ্ছে সৌদি আরব
পরবর্তী প্রকল্পের কাজে মানুষের আস্থা-বিশ্বাস সব থেকে বেশি দরকার: প্রধানমন্ত্রী