পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে স্থাপনা নির্মাণ করতে হবে: পরিবেশমন্ত্রী

প্রযুক্তির মাধ্যমে স্থাপনা নির্মাণ পরিবেশমন্ত্রী - প্রযু্ক্তি - ৩১ জানুয়ারি ২০২৪(ফাইল ছবি)
প্রযুক্তির মাধ্যমে স্থাপনা নির্মাণ পরিবেশমন্ত্রী - প্রযু্ক্তি - ৩১ জানুয়ারি ২০২৪(ফাইল ছবি)

www.HelloBangla.News – প্রযুক্তি – ৩১ জানুয়ারি, ২০২৪: পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে স্থাপনা নির্মাণ করতে হবে, বলে জানিয়েছেন পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধরী। তিনি বলেন, “পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কৃষিজমির মূল্যবান মাটির অপচয় বন্ধ করতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

আজ বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও-এর গোড়ান শেখ রাসেল মাঠ সংলগ্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা জানান-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

পরিবেশমন্ত্রী বলেন, “সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ সরকারের নির্মাণ ও পূর্ত কাজের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরসমূহ নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুসরণ করে কাজ করবে।”

তিনে বলেন, “বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কৃষিজমির মূল্যবান মাটির অপচয় বন্ধ করতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

পরিবেশমন্ত্রী বলেন, “গোড়ান সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ফলে এলাকার মানুষের অনেক মৌলিক চাহিদা পূরণ হবে। এই কেন্দ্রটিতে তারা বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এছাড়াও, এই কেন্দ্রটি এলাকার মানুষের জন্য একটি মিলনস্থল হিসেবেও কাজ করবে।”

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, “এই সামাজিক অনুষ্ঠানকেন্দ্র হবে পরিবেশ বান্ধব, অগ্নি ও ভূমিকম্প সহনশীল। এখানে পার্কিং, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, পানির পাম্প, অগ্নি নির্বাপক রুম, কাউন্সিলর রুম, হেল্থ কেয়ার, টয়লেট, ব্যায়ামাগর, গোসলখানা, ভোজ হল, লিফ্টসহ আধুনিক সুযোগ সুবিধা থাকবে। মাননীয় পরিবেশমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পরামর্শ মতো এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে।”

পরে পরিবেশমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দুটি গাছের চারা রোপণ করেন।

পূর্ববর্তী বইমেলা উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে: ডিএমপি কমিশনার
পরবর্তী সৌদি আরব ও বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী